মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 553

পীরের দরবারে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৬

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীরের দরবারে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পীর তাছের উদ্দীনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কথিত পীরের ভক্ত রাশেদ (২৮) কে হত্যার ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে কল্যালপুর দরবার শরীফের কথিত পীর তাছের ফকিরসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামী করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

যুবক রাশেদ হত্যার ঘটনায় এ পর্যন্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটকরা হলেন, ভেড়ামারা উপজেলার কাচারিপাড়ার মোসাব্বির হোসেনের ছেলে সাইদুর রহমান মিলন (৩৫), দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সামসুদ্দিন ওরফে শিমুল (২৮), সেনাইকুন্ডি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুস সাদি শিমুল (৩৫), ইনছাফনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমন হোসেন (৩৫), হোসেনাবাদ গ্রামের জহুরুল ইসলামের ছেলে ইমরান আলী (২০) ও কল্যানপুর গ্রামের আফিরুল ইসলামের ছেলে শফিউল রহমান লিমন (১৯)।

রবিবার দুপুরে মোবাইল চুরির অভিযোগে দৌলতপুর উপজেলার কল্যানপুরে কথিত পীর তাছের ফকিরের দরবার শরীফের ভেতরে রাশেদ নামের ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত যুবক দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের ছেলে।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, মোবাইলফোন চুরির অভিযোগে রবিবার কল্যানপুর দরবারের ভেতর রাশেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনায় মামলার এজাহার নামীয় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীরা পলাতক রয়েছে। তাদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে নিহত যুবকের ময়নাতদন্ত শেষে সোমবার দুপুর ১২টার দিকে নিজ পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হলে তার দাফন সম্পন্ন করা হয়।

ঝিনাইদহে ট্রাক চাপায় দোকান কর্মচারী নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় জিহাদ হোসেন (১৮) নামে এক দাকান কর্মচারী নিহত হয়েছে।

সোমবার বেলা ১২ টার দিকে হাসপাতাল রোডে নিহত দোকান কর্মচারী জিহাদ উপজেলার হেলায় গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা ইব্রাহীম হোসেন জানান, শহরের ব্যস্ততম হাসপাতাল সড়কে অগ্রনী ব্যাংকের সামনে একটি ইজিবাইক বাই সাইকেল আরোহী জিহাদ হোসেনকে ধাক্কা দিকে দিলে সে একটি দ্রæতগামী ট্রাকের নিচে পরে যায়। ঘটনা স্থলেই সে নিহত হয়। পুলিশ ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট -১৮-৩৩৬৯)টিকে আটক করেছে। তবে চালক পালাতক রয়েছে।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি জারি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলায় করোনাভাইরাসের বিস্তার রোধে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দোকানপাঠ-শপিংমলসহ সব কিছু খোলা রেখে কিছু বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।

রবিবার রাত ১২টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত জেলায় এ বিধিনিষেধ বহাল থাকবে। জারি করা গণবিজ্ঞপ্তি মোতাবেক জেলায় দোকানপাট ও শপিং মল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি ভঙ্গ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাত আটটার পর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ, কাঁচাবাজার, খুচরা ও পাইকারি বাজারসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। তবে খাবারের দোকান হোটেল রেস্তোরাঁ গুলো অনলাইনে অর্ডারের ভিত্তিতে খাবার সরবরাহ করতে পারবে। কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না।

সব ধরনের পর্যটনকে›ন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকে›ন্দ্র্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরণের সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে। রাস্তা ও পাড়া-মহল্লার চায়ের দোকান সন্ধ্যা সাতটার পর বন্ধ রাখতে হবে।

আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরতে হবে। শিল্পকারখানা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে হবে।

কুষ্টিয়া জেলার দোকানপাট-শপিংমল, রাস্তা-ঘাট, হাট-বাজার থেকে শুরু করে কোথাও জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি রক্ষা করার তেমন একটা বালায় চোখে পড়ছে না। সাধারণ মানুষ তো বটেও অনেক শিক্ষিত মানুষ জনকেও মাস্ক ছাড়াই রাস্তা ঘাটে চলাচল করতে দেখা গেছে। জেলায় করোনা সংক্রমণের হার প্রতিনিয়ত উর্ধ্বমুখি হলেও বিশেষ করে জেলা প্রশাসনের এ নিয়ে তেমন একটা তৎপরতা চোখে পড়ছে না।

জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্র জানায়, রবিবার করোনা সংক্রমণের হার ছিল ২৪ দশমিক ১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮১ জনের নমুনা পরীায় ৫৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চলতি মাসের ছয় দিনে কুষ্টিয়ায় ৭৫১টি নমুনা পরীায় ২২৭ জনের পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ।

জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২০৫ জন। এর মধ্যে সদর উপজেলাতেই ৩ হাজার ১৫৭ জন। জেলায় মারা গেছেন ১১৯ জন, এর মধ্যে সদরের ৬৯ জন।

দৌলতপুরে দরবার শরীফের ভেতরে যুবককে পিটিয়ে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে কল্যানপুর দরবার শরীফের ভক্তরা রাশেদ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।

রবিবার দুপুরে মোবাইল চুরির অভিযোগে কল্যানপুর দরবার শরীফের ভেতরে পিটিয়ে হত্যা শিকার যুবক রাশেদ রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের ছেলে।

নিহকের বাবা আব্দুর রাজ্জাক জানান, তার ছেলে রাশেদ ৫-৬ মাস ধরে কল্যানপুর দরবার শরীফের মুরিদ হিসেবে ওই দরবার শরীফেই থাকত। রবিবার সকালে তাছের ফকিরের ভক্তরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে দরবার শরীফের ভেতরে ফেলে রাখে। পরে রাশেদের অবস্থা আশংকাজনক হলে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে তারা পালিয়ে যায়। হত্যার ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

রিফাইতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, মোবাইল ফোন চুরির অভিযোগে কল্যানপুর দরবার শরীফের লোকজন তার ইউনিয়নের রাশেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় নিয়ে আসা হয়েছে।

খোকসায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর আহত

0
আহত কিশোর

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মোটর সাইকেল দুর্ঘটনায় দুই কিশোর আহত হয়েছে।

সোমবার সকাল উপজেলার ইচলাট গ্রামের মধ্যে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে আল-আমীন (১৮) , সে নারায়ন পুর গ্রামের সালাম শেখ ছেলে। অপর আহত শিপন(১৮), সে ইচলাট গ্রামের আজম আলরি ছেলে। তারা কুমারখালীর গ্রামের এক আত্মীয় বাড়ি থেকে নিজ গ্রামে ফিরছিল।

আহত আল-আমীন জানান, ফুলতলা থেকে ঈশ্বরদী সড়কের সংস্কার কাজ চলছে। রাস্তা খোড়া খুড়ির গর্তে পরে তারা আহত হয়েছে।

খোকসায় কুকুরের কামড়ে আহত তিন

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক সকালে শিশু সহ ৩ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন।

আহতদের মধ্যে কমলাপুরের ৪ বছর বয়সী মাছুম মন্ডল। সে মাছুদ মন্ডলের ছেলে। নারায়ন পুরের অন্তী মন্ডল (১০)। সে অনিল মন্ডলের মেয়ে। এ ছাড়া ধোকরাকোল গ্রামের মৃত কুরবান আলীর ছেলে মসলেম উদ্দিন (৪৫) রয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে কুকুড়ে কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

জরুরী বিভাগের দায়িত্বরত উপসহকারী মেডিকেল অফিসার মনিরুল ইসলাম জানান, আহতরা সবাই ভালো আছেন। সম্প্রতি কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা বেড়ে গেছে।

খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ছাত্র উদ্ধার

0
মা বিনার সাথে ছাত্র তৈফিক

অপহরণ ঘটনার সালিশ করবেন ইউপি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রাইভেট পড়তে বেড়িয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রকে উদ্ধারের পর পরিবার বলছে তাকে কৌশলে অপহরণ করা হয়েছিল। চেয়ারম্যান সালিশে নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে বলে জানালেন অপহৃত স্কুল ছাত্রের মা।

জানা গেছে, সম্প্রতি এক সকালে ধোকরড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্র তৈফিক হোসেন হৃদয় প্রাইভেট পড়তে বের হয়। আর বাড়ি ফিড়ে আসে না।এক পর্যায়ে একমাত্র সন্তান নিখোঁজের বিষয়ে ছাত্রের বাবা আকরাম হোসেন খোকসা থানায় সাধারণ ডাইরি (জিডি) করেন। নিখোঁজের ৪ দিন পর রাজধানী ঢাকা থেকে ছাত্রটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার রাতে নিখোঁজ ছাত্র তৈফিকে জয়ন্তী হাজরা ইউনিয়নের মহিষবাথান গ্রামে তার নিজ বাড়িতে ফিরিয়ে আনা হয়। সে জানায় প্রতিবেশী মধু প্রামানিকের ছেলে সজিব তাকে ধারালো অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণ কারীরা দুই/তিন জন ছিল। অপহৃত ছাত্রের দাবি, বেশ কিছুদিন ধরে সজিব তাকে চাকরীদেওয়া কথা বলে আসছে। এ জন্য তার কাছে টাকাও দাবি করে। সেদিন সকালে সে স্থানীয় শিক্ষক আনোয়ার হোসেনের কাছে পড়তে যাচ্ছিল। পথে সজিব তাকে আটকায়। এক পর্যায়ে সুইচ ওয়ালা চাকু তার গলায় ধরে বাইসাইকেলটি কেড়ে নেয়। এর পরে খোকসা হয়ে তাকে ঢাকায় নিয়ে যায়। সেখানে সজিব তাকে অন্যদের হাতে তুলে দেবার চেষ্টা কররে। এ বিষয়টি বুঝে সে পালিয়ে বাড়ির সাথে যোগায়োগ করে। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে।

নিখোঁজ ছাত্রের মা বিনা জানান, প্রতিবেশীরা তার ছেলেকে অপহরণ করে ঢাকায় নিয়ে গিয়েছিল। সেখান থেকে গ্রামের ছেলেরা তার ছেলেকে উদ্ধার করার পর তারা থানায় যাচ্ছিল কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিশে সমাধানের কথা বলে তাদের থানায় যেতে দেয়নি। ছেলে নিখোঁজের পর তারা থানায় জিডি করেছিলেন।

কথিত অপহরক সজিবের মা নাছিমা দাবি করেন, বেশ কিছুদিন আগে তার ছেলে চাকরীর উদ্যেশ্যে ঢাকা গিয়েছে। ইতোমধ্যে ছেলের চাকরীর জামানত ও অগ্রিম বাসা ভাড়া বাবদ প্রায় ২১ হাজার টাকা পাঠিয়েছেন। তার ছেলে এই ঘটনার সাথে জড়িত না বলে তিনি দাবি করেন।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে কলকরা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, ঘটনাটি তিনি প্রথম শুনলেন। কি ভাবে অপহরণ হয়েছিল সে বিষয়টি পুলিশেরও জানা প্রয়োজন। চেয়াম্যান কি করেন সে বিষয় জানার জন্য তিনিও অপেক্ষায় আছেন বলে জানান।

খোকসায় ছেলের হামলায় বাবা আহত

0
আহত বাবা আব্দুল হান্নান

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মা কে মারার প্রতিবাদে বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে ছেলে।

রবিবার সকালে উপজেলার কমলাপুর গ্রামের মৎস্যজীবী আব্দুল হান্নান (৫৫) সাথে তার স্ত্রীর বিরোধ হয়। এ ঘটনার সূত্রধরে ছেলে টিটন বাবার উপর পাল্টা হামলা চালায়। এ হামলায় বাবা হান্নান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসাধিন আহত হান্নান জানান, স্ত্রী ও ছেলের সাথে বিরোধের সূত্র ধরে ছেলে টিটন তার উপর হামলা চালায়। হামলায় তিনি মাজায় আঘাত পেয়েছেন। তিনি ছেলের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।

আহতের স্ত্রী হাফিজা জানন, সকালে নদী থেকে মাছ ধরে ফিরে স্বামী হান্নান তার উপর হামলা করে। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ছেলে বাবাকে লাথি মেরেছে বলেও তিনি স্বীকার করেন

খোকসায় প্রাণী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার 

কুষ্টিয়ার খোকসায় এক দিনের প্রাণীসম্পদ প্রদশনী মেলা অনুষ্ঠিত হয়ে গেলো।

খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ভিতরের মাঠে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে একদিনের মেলাটি অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এ দিন বিকালে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী।

দিনব্যাপী এ মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ চন্দ্র রায়, খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত প্রমুখ।

খামারিরা ৫০টি স্টলে বিভিন্ন প্রকার গৃহপালিত প্রাণী প্রদর্শন করেন। বিকালে সমাপনী অনুষ্ঠানে সেরা খামারি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

কুষ্টিয়া চিনিকলেন গুদাম থেকে চিনি গায়েব

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে প্রায় অর্ধশত মেট্রিক টন চিনি গায়ে হয়ে গেছে। এ ঘটায় একজনকে সাময়ীক বরখাস্ত করা সহ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গায়েব হয়ে যাওয়া চিনির বাজার মূল্য প্রায় ৩২ লাখ ৭৬ হাজার টাকা।

চিনিকলের এমডি মোঃ রাকিবুর রহমান খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি গত বৃহস্পতিবার তাদের নজরে আসে। তাৎক্ষনিক ভাবে চিনিকলের স্টোর কিপার ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও চিনি উধাও হওয়ার প্রকৃত কারণ উদঘাটনে তিনি সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, মাড়াই বন্ধ কুষ্টিয়া চিনিকলের স্টোরে প্রায় ১শ মেট্রিক টন চিনি মজুদ ছিল। পরিমাণ নির্ণয় ও পর্যবেণকালে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় ৫২ মেট্রিক টন চিনি ঘাটতি পান। বিষয়টি তাৎণিকভাবে মিলের এমডিকে অবগত করা হলে তিনি স্টোর কিপার ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। এছাড়া চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কর্তৃপকে চিঠি মারফত বিষয়টি অবহিত করেন।

এদিকে প্রকৃত ঘটনা উদঘাটনে চিনিকলের মহা-ব্যবস্থাপক (কারখানা) কল্যাণ কুমারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মিলের সিবিএ সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, এটা ন্যাক্কারজনক ঘটনা। দীর্ঘদিন ধরে একটি চক্র এ কাজ করে আসছিলো। মিল বন্ধ না হলে হয়তো বিষয়টা ধরা পড়তো না। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সিবিএ সভাপতি ফারুক হোসেন। তিনি বলেন, ফ্যাক্টারি গোডাউন আর কর্মকর্তাদের কেউ কেউ জড়িত।

মিলের জেনারেল ম্যানেজার (প্রশাসন) হাবিবুর রহমান বলেন, বিষয়টি গত বৃহস্পতিবারে নজরে আসে। সেদিনই ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত ও তদন্ত টিম গঠন করে কর্পোরেশনকে জানানো হয়েছে।

তিনি স্বীকার করেন, মিলের গোডউনের চিনি কখনো একেবারে শেষ হয়নি। এবার মিল বন্ধ হওয়ার পর চিনির স্টক শেষ হয়ে আসে। তাই রেজিষ্ট্রার ও গোডাউনের চিনির হিসাবে গরমিল পাওয়া যায়। তার পরিমাণ ৫০ টনের বেশি। তদন্ত চলছে, বিষয়টি উঠে আসবে। যারা জড়িত তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, দুর্নীতির দায়ে ২০২০ সালের ১৮ নভেম্বর কুষ্টিয়া চিনিকলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ (এমডি), সিবিএ সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে একযোগে সাময়িক বরখাস্ত করা হয়। গত ১৯ বছরে কুষ্টিয়া চিনিকলটিতে লোকসান হয়েছে ৪২০ কোটি টাকা। ফলে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দৌরাত্ব, দুর্নীতি, ব্যবস্থাপনা ক্রুটি ও ক্রমাগত লোকসানে ২০২০-২১ অর্থ বছর মিলে আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...