মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 555

রাজধানীতে মন্ত্রীর ফোন ছিনতাই

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পরিকল্পনামন্ত্রী মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় জিডিও করেছে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী।

রবিবার (৩০ মে) রাজধানীর বিজয় সরণীতে এভাবেই ছিনতাইয়ের শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি বর্ণনা করেন।

উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানা গেছে, একজন সাংবাদিক একাধিকবার ফোন করলেও ফোন না ধরার কারণ জানাতে গিয়ে মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হওয়ার বিষয়টি উঠে আসে।

সাংবাদিকদের সঙ্গে গল্পে পরিকল্পনামন্ত্রী বলেন, রবিবার সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণী থেকে ছোঁ মেরে তার নিজের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। আইনশৃঙ্খলা রাকারী বাহিনীকে মোবাইলের আইএমই নম্বর দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আবু আজিজ বলেন, পরিকল্পনামন্ত্রী অফিস শেষে বিজয় সরণী হয়ে ফিরছিলেন। সে সময় মন্ত্রীর গাড়ি জ্যামে আটকা ছিল। গাড়ির গøাস খোলা ছিল। কথা বলা অবস্থায় এক ছিনতাইকারী মন্ত্রীর ফোনটি টান দিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছেন। মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।

দৌলতপুর সীমান্তে করোনা সংক্রমন বৃদ্ধির শঙ্কা

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চোরাপথে যাতায়াতের ফলে সীমান্ত এলাকায় করোনা রোগি সংক্রমিত হওয়ার শঙ্কা বেড়েছে। তবে সীমান্তরক্ষী বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।

সীমান্ত এলাকা ঘুরে জানা গেছে, গত ২০ দিনে দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া ভাঙাপাড়ার ইছাহক আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৩০), মুন্সিগঞ্জের শুকুর আলীর ছেলে মতিউর রহমান মতি (২৭), মহিষকুন্ডি মাঠপাড়ার আসাদের ছেলে কালু (২৬) ও শাজাহানের ছেলে লিটন (২৫) সহ বেশ কয়েকজন বাংলাদেশী গোপানে ভারত থেকে অবৈধভাবে চোরাপথে বাংলাদেশে প্রবেশ করে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।

গত ২১মে ভারতের কেরালা থেকে চোরাপথে বাংলাদেশে প্রবেশকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্ত থেকে বিদুছ মন্ডল (৪০) নামে এক বাংলাদেশীকে আটক করে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে রামকৃষ্ণপুর বিওপি’র বিজিবি। সে ভাগজোত এলাকার কাওছার মন্ডলের ছেলে।

দৌলতপুর সীমান্ত দিয়ে চোরাপথে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার পাশাপাশি অনুপ্রবেশের খবর রয়েছে। তবে করোনা আক্রান্ত রোগির সংখ্যা বাড়লেও এখানকার মানুষের মধ্যে তেমন সচেতনতা লক্ষ্য করা যাচ্ছেনা। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। আবার এ ব্যাপারে প্রশাসনের বাড়তি কোন পদক্ষেপ বা নজরদারিও চোখে পড়ছে না।

গোপনে চোরাপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের বিষয়ে সীমান্ত সংলগ্ন রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, চোরাপথে অবাঁধে ভারত ও বাংলাদেশীদের যাতায়াতের সুযোগ নেই। কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সে জন্য প্রশাসনের পাশাপাশি তারাও সজাগ রয়েছে। তবে মাদক চোরাকারবারীদের অবাঁধ যাতায়াত ও মাদক পাচার কারবার আগের মতই চলমান আছে।

ভারত সীমান্ত ঘেঁষা উপজেলা হিসেবে করোনা প্রতিরোধে বাড়তি কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাব বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের ১৪টি বিজিবির বিওপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তাদের প্রয়োজনীয় নিেের্দশনা দেয়া হচ্ছে।

এদিকে ভারত সীমান্ত লাগোয়া দৌলতপুর উপজেলা হওয়ার কারনে কুষ্টিয়া জেলায় ঈদের পর থেকে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলায় নমুনা পরীক্ষায় সনাক্তের হারও বেড়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম বলেন, ভারত ফেরতদের মধ্যে ৩ জন করোনা রোগী পাওয়া গেছে। এদের মধ্যে একজনের অবস্থা খারাপ, তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারো শরীরে করোনার ভারতীয় ধরণ সনাক্ত হয়নি। এছাড়া এসব নমুনার জিনোম সিকোয়েন্স পরীক্ষা এখনো হয়নি। তিনি আরো বলেন, ঈদের সময় মানুষ স্বাস্থ্যবিধি না মেনে মেলামেশা করায় স¤প্রতি আক্রান্তের হার বেড়েছে। সিভিল সার্জন বলেন, ১০ দিন আগে নমুনায় পরীক্ষায় আক্রান্তের হার ছিল ১০ থেকে ১২ শতাংশের মধ্যে। সেটি এখন ১৩ থেকে ১৬ শতাংশে ঠেকেছে।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দীন বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

দৌলতপুরে নারীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে ভারত ভূ-খন্ড থেকে রাশিদা খাতুন (৪০) নামে বাংলাদেশী নারীর লাশ উদ্ধার হওয়ার ৪ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার বিকাল সোয়া ৩ টার দিকে ১৫১/১৪ (এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারতের চরমেঘনা সীমান্তে বিজিবি’র নিকট লাশ হস্তান্তর করে বিএসএফ।

এ সময় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আমজাদ হোসেন ও দৌলতপুর থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জিয়া এবং বিএসএফের পক্ষে ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চরমেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বিমল কুমার, হোগলবাড়িয়া থানার ইন্সপেক্টর ফারুক হোসেন ও করিমপুর থানার ওসি পিন্টু সরকার। পরে নিহত রাশেদা খাতুনের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করে বিজিবি।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুরের বিলগাথুয়া-জয়পুর সীমান্তের ১৫১/৭(এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূ-খন্ডের কুড়মিপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকার ধানখোলার পাশে নিহত বাংলাদেশী নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভারতের হোগলবাড়িয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হোগলবাড়িয়া থানা পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর জেলা সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত নারীর লাশ ফেরত চেয়ে বিএসএফের নিকট পত্র প্রেরণ করে বিজিবি। ঘটনার ৪দিন পর মঙ্গলবার পতাকা বৈঠকের মাধ্যমে রাশিদা খাতুনের লাশ ফেরত দেয় বিএসএফ।

স্বামী পরিত্যক্তা নিহত ওই নারী দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গুড়ারপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। সে মৃগি রোগে আক্রান্ত ছিল। তবে সে কিভাবে মারা গেছে তা জানা যায়নি। গত শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাশিদা খাতুন আর বাড়ি ফিরেনি বলে পরিবার সূত্র জানিয়েছে।

খোকসায় নজরুলের জন্ম জয়ন্তী পালিত

0

নজরুলের ১২২ তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠান শুরু

0

স্টাফ রিপোর্টার

শনিবার (২৯ মে) সন্ধ্যায় সাপ্তাহিক দ্রোহ পত্রিকার উদ্যোগে দ্রোহের কবি কাজী নজরুলের ১২২ তম জন্ম জয়ন্তীর দু’দিনের অনুষ্ঠান শুরু হয়েছে।

দ্রোহের করি নজরুলে ১২২ তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠান মালা খোকসা প্রেস কারে হলরুম থেকে সন্ধ্যা সাড়ে ৭ টায় সরাসরি সম্প্রচার করা হয়। প্রথম দিনে শনিবারের অনুষ্ঠানে নজরুল সম্পর্কে আলোচনা করেন খোকসা সরকারী ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম। নজরুলের গান পরিবেশন কুষ্টিয়া সরকারী কলেজের সংগীত বিভাগের প্রধান কর্মকর্তা টিপু সুলতান।

অনুষ্ঠানটি droho news ইউটিউব ও দি দ্রোহ ফেসবুকে সম্প্রচার করা হয়। অনু্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেল droho news এ দেখাযাবে।

আজ নজরুলের ১২২ তম জয়ন্তীর অনুষ্ঠান শুরু

0

স্টাফ রিপোর্টার

আজ শনিবার (২৯ মে) সন্ধ্যায় সাপ্তাহিক দ্রোহ পত্রিকার উদ্যোগে দ্রোহের কবি কাজী নজরুলের ১২২ তম জন্ম জয়ন্তীর দু’দিনের অনুষ্ঠান শুরু হচ্ছে।

দ্রোহের করি নজরুলে ১২২ তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠান মালা খোকসা প্রেস কারে হলরুম থেকে সন্ধ্যা সাড়ে ৭ টায় সরাসরি সম্প্রচার করা হবে। দু’দিনের অনুষ্ঠানটি শনি ও রবিবার একই সময়য়ে দেখাযাবে droho news ইউটিউব ও দি দ্রোহ ফেজবুক চ্যানেলে।

শনিবারের অনুষ্ঠানে নজরুল সম্পর্কে আলোচনা করেন খোকসা সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক রবিউল ইসলাম। নজরুলের গান পরিবেশন কুষ্টিয়া সরকারী কলেজের সংগীত বিভাগের প্রধান কর্মকর্তা টিপু সুলতান।

খোকসায় বাস চাপায় এক ব্যক্তি নিহত

0
ঘাতক বাস

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক জনের মৃত্যু হয়েছে।

নিহতের নাম ইউনুস আলী প্রামানিক (৬৮)। তার গ্রামের বাড়ি উপজেলার দুধরাজ পুরে। তিনি চতুর আলী পরামানিকের ছেলে।

শনিবার সকাল ৮ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডের পশ্চিমে বরকতউল্লাহ ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, মোহাম্মদ ইউনুস আলী প্রামানিক বাইসাইকেলে করে খোকসা বাজারে যাচ্ছিলেন। বরকতউল্লাহ ফিলিং স্টেশনের সামনে পৌচ্ছে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ী গামী নিশান ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো -০২- ০৩০১) এ চালক তাকে চাপাদিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা ইউনুস আলী প্রামানিক কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার আহত ইউনুস আলী কে মৃত বলে ঘোষণা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি, তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আজ নজরুল জন্ম জয়ন্তী

0
কাজী নজরুল - ছবি সংগৃহীত

বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে দ্রোহ

স্টাফ রিপোর্টার

আজ ১১ জ্যৈষ্ঠ মঙ্গলবার, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী। দিবসটি উৎযাপনে রাষ্ট্রীয় আয়োজের পাশাপাশি দ্রোহ পরিবার বিশেষ অনুষ্ঠান মালার আয়োজন করেছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে আজ মঙ্গলবার রাত ৯ টায় দ্রোহ নজরুল বিষয়ক আলোচনা ও নজরুলের সংগীত নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন খোকসা সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক রবিউল ইসলাম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কুষ্টিয়া সরকারী কলেজের সংগীত বিভাগের প্রধান কর্মকর্তা টিপু সুলতান। অনুষ্ঠানটি দ্রোহের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে সরসরি সম্প্রচার করা হবে।

কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। দিনটি ছিল ১৮৯৯ সালের ২৪ মে। বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ-দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। তার ডাকনাম ছিল দুখু মিয়া। জীবিকার তাগিদে সম্পৃক্ত হয়েছেন নানা পেশায়। লেটো দলের বাদক, রেল গার্ডের খানসামা, রুটির দোকানের শ্রমিক, নানারকম পেশা বেছে নিয়েছিলেন শৈশব ও কৈশোরে। করেছেন সাংবাদিকতাও। প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে পথে নেমেছেন। শাসকের কোপানলে পড়েছেন, কারারুদ্ধ হয়েছেন।

বাংলাদেশের স্বাধীনতার পর পরই ১৯৭২ সালের ২৪ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবিকে সপরিবারে সদ্য স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন।তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তার বসবাসের ব্যবস্থা করেন।
১৯৭৬ সালের ২৯ আগস্টে তিনি মৃত্যুবরণ করেন। তাকে সমাধিস্থ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় সমজিদের পাশে।

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান সন্ত্রাসী হামলার শিকার

0
আহত ইউপি চেয়ারম্যান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কোটচাঁদপুরের বলুহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তার ছেলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

সোমবার সকালে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান আব্দুল মতিন ও তার ছেলে হৃদয় আহত হয়। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে লিমন হোসেন ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে আটক করেছে।

জানা গেছে, বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন গ্রামের একটি হেরিং রাস্তার কাজ শুরু করে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক লিমন তার ফেসবুক আইডিতে এই কাজ নিয়ে মন্তব্য করে। এ নিয়ে বলুহর বাসস্ট্যান্ডে চেয়ারম্যানের ছেলে হৃদয় আহম্মেদের সাথে লিমনের বাকবিতান্ডা হয়।

এ ঘটনার জের ধরে লিমন তার সহযোগীদের নিয়ে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল মতিনের উপর হামলা চালায়। খবর পেয়ে চেয়ারম্যানের ছেলে হৃদয় ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে মারপিট করে। এ ঘটনায় উভয় পরে ৩ জন আহত হন।

মুফতি আমির হামজা আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

মুফতি আমির হামজাকে সাদা পোষাকধারী একদল পুলিশ আটক করে নিয়ে গেছে বলে তার পরিবার দাবি করেছেন। পুলিশের পদস্থরা বলছেন তারা বিষয়টি জানেন না।

মুফতি আমির হামজার ভাই জান মোহাম্মদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেল ৫ টার দিকে ৮-১০ জনের একদল সাদা পোষাকধারী প্রশাসনের লোক পরিচয় দিয়ে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী তাঁর বাড়ি থেকে তাঁকে উঠিয়ে নিয়ে যায়। মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের রিয়াজ সর্দারের ছেলে। তবে কুষ্টিয়ার পুলিশ মুফতি আমির হামজাকে গ্রেফতার বা আটকের বিষয়টি অস্বীকার করেছে।

সোমবার সন্ধ্যা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুষ্টিয়া জেলার কোন থানা বা গোয়েন্দা পুলিশ মুফতি আমির হামজাকে গ্রেফতার বা আটক করে নি। মুফতি আমির হামজা আটক বা গ্রেফতারের বিষয়ে এখন পর্যন্ত তাঁর কাছে কোন তথ্য নেই বলে তিনি দাবি করেন। মুফতি আমির হামজা বাংলাদেশ জাতীয় মুফাস্সির পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকায় আকিজ গ্রæপের মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মুফতি আমির হামজার স্ত্রী তামান্না সুলতানা জানান, সোমবার বাবা-মায়ের সাথে দেখা করার জন্য গেলে বিকেল ৫ টার দিকে পাঞ্জাবি-পায়জামা পরিহিত ৬-৭ জন লোক পাটিকাবাড়ি তাঁর শ^শুড় বাড়িতে প্রবেশ করে কোন কিছু বলার আগেই মুফতি আমির হামজাকে হাতে হ্যান্ডক্যাপ পড়িয়ে কালো রংয়ের একটি হাইচ মাইক্রো গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়। এ সময় তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও তিনি জানান। তামান্না সুলতানা তাঁর স্বামীর উদ্ধারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, কয়েকদিন ধরে সোস্যাল মিডিয়ায় মুফতি আমির হামজা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন বলে প্রচার হতে থাকে। তবে আমির হামজা সে বক্তব্য প্রত্যাক্ষাণ করে বলেছিলেন তিনি চোর নন যে পালিয়ে বেড়াবেন। এর মধ্যেই তিনি যশোরে একটি প্রোগ্রাম শেষ করে কুষ্টিয়ায় বাড়িতে আসেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...