খোকসায় বাস চাপায় এক ব্যক্তি নিহত

0
208
ঘাতক বাস

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক জনের মৃত্যু হয়েছে।

নিহতের নাম ইউনুস আলী প্রামানিক (৬৮)। তার গ্রামের বাড়ি উপজেলার দুধরাজ পুরে। তিনি চতুর আলী পরামানিকের ছেলে।

শনিবার সকাল ৮ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডের পশ্চিমে বরকতউল্লাহ ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, মোহাম্মদ ইউনুস আলী প্রামানিক বাইসাইকেলে করে খোকসা বাজারে যাচ্ছিলেন। বরকতউল্লাহ ফিলিং স্টেশনের সামনে পৌচ্ছে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ী গামী নিশান ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো -০২- ০৩০১) এ চালক তাকে চাপাদিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা ইউনুস আলী প্রামানিক কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার আহত ইউনুস আলী কে মৃত বলে ঘোষণা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি, তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Share this news as a Photo Card