ঈদুল ফিতরের আনন্দতে করোনা অতিমারী অনেকটা ছেদ ফেলেছে। তার মধ্যেও অবুঝ শিশুদের কাছে ঈদ মানে আনন্দের লহর সাজিয়ে দেওয়া। ঈদের দিনে শিশুদের ঈদ উৎযানের কিছু আনন্দ-বেদনার সুখ ভাগাভাগী করে নেওয়ার ছবি।






ঈদুল ফিতরের আনন্দতে করোনা অতিমারী অনেকটা ছেদ ফেলেছে। তার মধ্যেও অবুঝ শিশুদের কাছে ঈদ মানে আনন্দের লহর সাজিয়ে দেওয়া। ঈদের দিনে শিশুদের ঈদ উৎযানের কিছু আনন্দ-বেদনার সুখ ভাগাভাগী করে নেওয়ার ছবি।





কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের গোরস্থান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর ইয়ামিন (৮) বডুরিয়া গ্রামের রঞ্জুর ছেলে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে শিু ইয়ামিন ও তার মামাতো ভাই দুইজনে গড়াই নদীতে গোসল করতে নামে। এর কিছুণ পর ইয়ামিনের মামাতো ভাই দেখতে পায় ইয়ামিন নদীতে তলিয়ে যাচ্ছে।
এ সময় ইয়ামিনের মামাতো ভাই চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে নদী থেকে ইয়ামিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইয়ামিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কুষ্টিয়া ইউনিটের সাধারণ সম্পাদক, নিউজ টয়েন্টি ফোর’র কুষ্টিয়া প্রতিনিধি ও স্থানীয় দৈনিক স্বর্ণযুগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জামিল হাসান খান খোকনের দাফন সম্পন্ন।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রাজধানী ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (৪৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহের রাজিউন।ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারির পর সহকর্মীদের সাথে আড্ডা দেয়ার সময় জামিল হাসান খান হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রæত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কার্ডিয়াক অ্যাম্বুলেন্স যোগে রাতেই তাঁকে রাজধানী ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে সিসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শুক্রবার দুপুরে তাঁর মরদেহ ঢাকা থেকে কুষ্টিয়ায় এসে পৌছালে শোকার্ত সহকর্মীসহ সাধারণ জনতার ঢল নামে। জুমার নামাজের পর সারংপসা জানাজা পর কুষ্টিয়া পৌর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
সাংবাদিক জামিল হাসান খান খোকনের অকাল মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেহেদী আহম্মেদ রুমী ও সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কুষ্টিয়া ইউনিটের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসকাবের সাবেক সভাপতি আবদুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আল-মামুন সাগর, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, সাধারণ সম্পাদক নূর আলম দুলাল, দৈনিক সংবাদের জেলঅ বার্তা পরিবেশক লাকী মিজান, সাপ্তাহিক দ্রোহ পত্রিকার প্রকাশক সম্পাদক তাছলিমা খাতুন তমা মুনসী গভীর শোক প্রকাশ করেন, একই সাথে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবি একটি দল পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদের চালান আটক করেছে।
বৃহস্পতিবার সকালে মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী দল সীমান্তের লড়াইঘাট থেকে ৩২ বোতল, নবদুর্গাপুর পান বরজ থেকে ৭২ বোতল, মাধবখালী গ্রামের মাঠ থেকে ৭৫ বোতল ও আকন্দবাড়িয়ার মাইজপাড়ার একটি বাশ বাগান থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বিজিবির অভিযান বুঝতে পেওে চোকারবারিরা এসব মদ ফেলে পালিয়ে যায়। ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল কামরুল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালন করা হয়।
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লীরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরে নামাজ আদায় করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের চটকাবাড়িয়া ঈদগাপাড়া জামে মসজিদে এ নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।
হরিণাকুন্ডু উপজেলার চিথলীপাড়া, ভালকী, বৈঠাপড়া, ফলসিসহ কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে আসছেন।
মাওলানা রেজাউল ইসলাম জানান, সৌদি আরবের সাথে মিল রেখে তারা নামাজ আদায় করলেন। তাদেও পরিবারগুলোতেও ঈদ উদযাপিত হচ্ছে। অনেক বছর ধরে সৌদি আরবকে অনুসরণ করে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে থাকেন। এর আগে তারা বাঁধার সম্মুখিন হয়েছে। কিন্তু গত ৩ বছর কোন বাধা ছাড়ায় তারা ঈদ উদযাপন করছেন।
দ্রোহ অনলাইন ডেস্ক
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র রমজান মাস হবে ৩০ দিনে। তাই ঈদ হবে আগামী শুক্রবার।
বুধবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
কমিটির কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এই সিদ্ধান্তের কথা রাতে জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, বুধবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ হবে এবং শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
করোনাভাইরাসের বিস্তার রোধে ইতোমধ্যে সারাদেশে ‘লকডাউন’ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে ছুটিতে সবাইকে কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতেই এবার স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে মসজিদে। কোলাকুলিতেও নিরূৎসাহিত করা হয়েছে।
দ্রোহ অনলাইন ডেস্ক
মুন্সিগঞ্জের শিমুলিয়া মাদারীপুরের বাংলাবাজার ঘাটে নোঙর করা ফেরি থেকে নামার সময় পদদলিত হয়ে মহিলা ও কিশোরসহ ছয়জন মারা গেছেন। এ ঘটনায় ২৫ জনের বেশী গুরুতর আহত হয়েছে।
বুধবার শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে শাহ পরান ও এনায়েতপুরী নামের দুইটি ফেরিতে এই দুর্ঘটনা ঘটে। এরমধ্যে শাহ পরানে একজন ও এনায়েতপুরীতে পাঁচজন মারা যান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন জানান, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলকারী ফেরি এনায়েতপুরী থেকে নামতে গিয়ে বেলা ২টার দিকে পদদলিত হয়ে দুই নারীসহ চারজন মারা যান। এর আগে দুপুর ১২টার দিকে শাহ পরান ফেরিতে পদদলিত হয়ে এক কিশোরের মৃত্যু হয়।
শিমুলিয়া থেকে প্রায় তিন হাজার যাত্রী নিয়ে শাহ পরান ফেরি বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ১২টার দিকে ফেরিটি ঘাটে পৌঁছালে ৩ নম্বর পন্টুনে নোঙর করে। এসময় যাত্রীরা তারাহুরো করে নমতে গেলে আনছার মাতবর (১২) নামের এক কিশোর মারা যায়। সে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কালিকাপ্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাতবরের ছেলে। আনছার পরিবারের সাথে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিল। এ রিপোট লেখা পর্যন্ত নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পুলিশ সুপার ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র ২শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।
বুধবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে গরীব, অসহায়, কর্মহীন, হত দরিদ্র ও দুস্থ্যদের মাঝে পুলিশ সুপার (এসপি) মো: খায়রুল আলম এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
পুলিশ সুপার বলেন, করোনার ভয়াবহ প্রকোপ থেকে রা পেতে হলে স্বাস্ব্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নাই। তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কাজ সম্পাদন করতে হবে। বৈশ্বিক মহামারি করোনার হাত থেকে বাঁচতে নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করে তুলতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় রাস্তা থেকে কুঁড়িয়ে পাওয়া জীবন্ত কচ্ছপটিকে উদ্ধার করে গড়াই নদীতে অবমুক্ত করা হয়।
প্রকৃতি প্রেমি শাহাবুদ্দিন মিলন জানান, বুধবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার হরিপুরের গোরস্তান পাড়ার আফজাল হোসেনের ছেলে মুক্তার হোসেনের হাতে কচ্ছপটিকে দেখে স্থানীয় এক যুবক তাকে মুঠোফোনে খবর দেন। এর পর প্রকৃতি প্রেমীদের একটি দল হরিপুরের আফজাল হোসেনের বাড়িতে উপস্থিত হন। পরে কচ্চপটিকে উদ্ধার করে গড়াই নদীতে অবমুক্ত করা হয়।
কিশোর মুক্তার হোসেন জানান, বুধবার সকালে গ্রামের রাস্তা দিয়ে চলার সময় কচ্ছপটি দেখতে পায়। সে কচ্ছপটি পালার উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন।
কুষ্টিয়া প্রতিনিধি
ঈদের পোষাক কেনার জন্য দাবিকৃত টাকা না পেয়ে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার দুপুরে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাওথী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রত্না খাতুন (১৪) ওই গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রত্না তার বাবার কাছে ঈদ উপলে কেনাকাটা করার জন্য পাঁচ হাজার টাকা চায়। হতদরিদ্র বাবা আব্দুর রশিদ মেয়ের বায়না পুরণে ব্যর্থ হয়। এ ঘটনায় বাবার উপর অভিমান করে রত্না খাতুন তার নিজের শোবার ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রত্না খাতুন কুমারখালী উপজেলার আতিয়ার রহমান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের ভাই সেলিম হোসেন জানান, তার বোন ঈদের কেনাকাটা জন্য বাবার কাছে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না পেয়ে বাবার উপর অভিমান কওে সে আত্মহত্যা করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, রত্নার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।