সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 564

কুষ্টিয়ায় অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

0
কুষ্টিয়ায় ঈদ উপহার বিরণ

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সিদ্ধান্তটি আদালতের ব্যাপার – এমপি হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার যে আবেদন পরিবারের পক্ষ থেকে করা হয়েছে এ বিষয়টি আইনগত একটা ব্যাপার। যেহেতু বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত কয়েদী সেহেতু তার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেবেন আদালত ও কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় ১১ হাজার অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণপূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম হানিফ এমপি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব ফকরুল ইসলাম আলমগীরের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের কাজই সরকারের সমালোচনা এবং মিথ্যাচার করা। কোন ভালো কাজই তাদের চোখে পড়ে না। দেশের উন্নয়ন অগ্রগতি কিছুই তাদের চোখে পড়েনা। এই করোনা দুর্যোগ শুরুর থেকেই তারা নানা ভাবে মিথ্যাচার করে যাচ্ছে। করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খেয়ে গেছে, লক্ষ লক্ষ লোক যেখানে মারা যাচ্ছে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সাথে সরকার, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা মিলে করোনা মোবাবেলা করতে সক্ষম হয়েছে এবং বাইরের দেশ গুলোর তুলনায় আমরা অনেক ভালো অবস্থায় আছি। আর এই ভালো অবস্থা মির্জা ফখরুলদের মুখ দেখে আসে নাই, এটা সরকার এবং প্রধানমন্ত্রীর বিচক্ষণতার কারণেই সম্ভব হয়েছে। সরকারের সমালোচনা করে জনসমর্থন পাওয়ার এই পথ বর্জনের আহবান করেন হানিফ।

বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীদের সহযোগিতায় কুষ্টিয়া মোহিনীমিল মাঠে প্রায় ১১ হাজার অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন হানিফ। এ সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি ডা: এস এম মুস্তানজীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমারখালীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

0
আহত যুবকের হাত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গ্রামে সন্ত্রাসী হামলায় এক যুবক গুলি বিদ্ধ হয়েছে।

বুধবার রাত ১০ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক উপজেলার চাঁপাইগাছি গ্রামের সাবেক মেম্বার কুদ্দুস প্রামানিকের ছেলে সোহেল রানা লেলিম (৩৪)।

স্থানীয়রা জানায়, রাতে লেলিম হোগলা মোড়ে চায়ের দোকানে বসে ছিল। এ সময় ৭/৮ জন সন্ত্রাসী অতর্কিতে লেলিমকে ল্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।

স্থানীয়রা গুলিবিদ্ধ আহত লেলিমকে উদ্ধার করে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান মুঠোফোনে জানান, কারা কি উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

প্রসঙ্গত গত কয়েকদিন আগে সন্ত্রাসী হামলায় জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আজম খান গুরুতর আহত হন।

মিরপুরে মেছো বাঘ আটক

0
মিরপুরে আটক মেছো বাঘ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে মালিথা মৎস্য খামার থেকে আটক মেছো বাঘটি উপজেলা প্রশাসন উদ্ধার করেছে।

বুধবার সন্ধ্যায় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়িয়া মালিথা মৎস্য খামার থেকে এ বন্যপ্রাণীটি উদ্ধার করা হয়।

খামারের ঘুরতে গিয়ে মুন্নাত নামের এক ব্যক্তি মেছো বাঘটিকে দেখতে পেয়ে চিৎকার করলে গ্রামবাসী বাঘটিকে আটক করে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, স্থানীয়রা মেছো বাঘটিকে ধরে খাঁচায় আটকে রাখে। পরে খবর পেয়ে সেটিকে উদ্ধার করা হয়। বনবিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে, তাদের কাছে জীবিত মেছো বাঘটিতে হস্তান্তর করা হবে।

সরকারি প্রণোদনা নিয়েও দুর্নীতি : ফখরুল

0
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারীতে সরকারি প্রণোদনা নিয়েও দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, করোনায় যে প্রণোদনা দেওয়া হয়েছে তাতেও পুরোপুরিভাবে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।

বুধবার বিকালে করোনা রোগীদের স্বাস্থ্যসেবা দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনে তৈরি ‘জেডআরএফ ট্রিটমেন্ট অ্যাপস’ এর উদ্বোধন উপলে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন।

করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য অ্যাপটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুকে উৎসর্গ করা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তা প্রচার করা হয়।

বর্তমান সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন দাবি করে মির্জা ফখরুল বলেন, যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত না তাই তাদের কোনো জবাবদিহিতাও নেই। সেজন্য মানুষের জীবন-জীবিকার প্রশ্নেও তাদের কোনো দায়িত্ববোধ নাই। দায়িত্বহীনতার কারণে, জবাবহীনতার কারণে আজ গোটা জাতি চরম বিপদের মুখে।

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ব্যর্থ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মহামারী শুরুর পর থেকেই সরকারের চরম অযোগ্যতা ও অজ্ঞানতা এই ভাইরাসকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে করোনা চিকিৎসার জন্যে সরকারের তরফ থেকে ওই ধরনের কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।

মির্জা ফখরুল বলেন, করোনা টেস্টে নিয়ে সরকার মিথ্যাচার করছে। অন্যদিকে চিকিৎসার েেত্র সম্পূর্ণ ভ্রষ্টাচার করছে। দুর্নীতি করে তারা দেশটাকে চরম বিপদে ফেলে দিয়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে, দুটো হাসপাতাল উধাও। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে হারে দুর্নীতি হচ্ছে, তাতে তারা দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। চরম ভঙ্গুর এই স্বাস্থ্যখাত সরকার তৈরি করেছে। সরকারের ব্যর্থতা-অযোগ্যতায় গোটা জাতি আজ বিপদের সম্মুখীন।

করোনা মহামারীর মতো সংকট গণতান্ত্রিক সরকার ছাড়া মোকাবিলা করা সম্ভব নয় উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সেজন্য সবচেয়ে বেশি প্রয়োজন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা। গণতান্ত্রিক সরকার তৈরি করা, গণতান্ত্রিক পার্লামেন্ট ব্যবস্থা চালু করা। যেখানে জবাবদিহিতা থাকবে, জনগণের প্রতি দায়িত্ববোধ থাকবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের দেশনেত্রী অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আসুন আমরা সবাই মিলে, তার রোগমুক্তির জন্য আন্তরিকতার সঙ্গে দোয়া করি।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্ত ছিলেন অধ্যাপক আখতার হোসেন, এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মোরশেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমানউল্লাহ ও অধ্যাপক আবদুল করীম প্রমুখ।

মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত নেই বিএনপির : কাদের

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার এই দুঃসময়ে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি।

তিনি বলেন, বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়ে দুর্যোগ দুর্বিপাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করছেন ৭৫ পরবর্তীকালে কোনো সরকারপ্রধান বা রাজনৈতিক নেতা এমন নজির স্থাপন করতে পারেনি।

বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ এবং অসহায়-দরিদ্র মানুষের খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে ওবায়দুল কাদের একথা বলেন। তার সরকারি বাসভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, একটা দল সরকারের বিরুদ্ধে গলাবাজি করছে, তাদের কোনো কাজ নেই। করোনার এই দুঃসময়ে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি, কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা তা করে দেখিয়েছে।

তিনি বলেন, লকডাউনে অনেকেই চোরাইপথে আসা-যাওয়ার সুযোগ নিচ্ছেন। সম্প্রতি পদ্মায় স্পিডবোট ডুবিতে ২৬ জন প্রাণ হারিয়েছেন। সরকারকে ফাঁকি দেয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেয়া যায় না। এ ধরনের ঝুঁকি নিলে উৎসবের আগেই মৃত্যুর ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে, কাজেই এ ধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে অনুরোধ জানাই।

এ সময় বঙ্গবন্ধু এভিনিউয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, ঢাকা মহানগর দণি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল প্রমুখ।

বন্ধ হলো করোনা টিকার নিবন্ধন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা টিকার নিবন্ধন বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ফলে নতুন করে আর কেউ আপাতত টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন না। তবে দ্বিতীয় ডোজের টিকা দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফোরা।

তিনি বলেন, আপাতত টিকার নিবন্ধন স্থগিত করা হয়েছে। ভারতের টিকার চালান চুক্তিমতো না আসা এবং নতুন করে টিকার চালান আসার অনিশ্চয়তা দেখা দেয়ায় নিবন্ধন বন্ধ রাখা হয়েছে। তবে টিকা এলে আবার নিবন্ধন শুরু হবে।

এর আগে দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকার জোগানে ঘাটতি থাকায় প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধনকারীর মোট সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। প্রথম ডোজের টিকা গ্রহণ করেন ৫৮ লাখ ১৯ হাজার ৭৫৭ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৮৩৬ ও নারী ২২ লাখ ১০ হাজার ৯২৩ জন।

এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩১ লাখ ৬ হাজার ৭০৯ জন। তাদের মধ্যে পুরুষ ২০ লাখ ৮ হাজার ৭৬১ ও নারী ১০ লাখ ৯৭ হাজার ৯৪৮ জন।

চাকরিজীবীদের ঈদের ছুটিতে কর্মস্থলে থাকতে হবে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে (অধিত্রে) অবস্থান করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে বুধবার যে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ তাতে এই নির্দেশনা রয়েছে। এতে বলা হয়, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আব্যশিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।

মমতা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

0
তৃতীয়বার শপথ নিলেন মমতা

দ্রোহ অনলাইন ডেস্ক

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

করোনাভাইরাস মহামারী ও রাজ্যে নির্বাচনপরবর্তী সহিংসতার ছায়ায় রাজভবনে খুবই সীমিত আয়োজনে বুধবার রাজ্যপাল জগদীপ ধনখড় তাকে শপথ পড়ান।

মন্ত্রিপরিষদের বাকি সদস্যরা ৯ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর দিনে শপথ নেবেন বলে দলের নেতাদের উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে।

২০১১ ও ২০১৬ সালের মতো এবার শপথ অনুষ্ঠানে কোনো আড়ম্বর বা বড় আয়োজন নেই। করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে রাজভবনের হলে সীমাবদ্ধ রাখা হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় কলকাতার কিছু বিশিষ্ট মানুষ ও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে, যাদের মধ্যে রয়েছেন ক্রিকেট কিংবদন্তী সৌরভ গাঙ্গুলী, তৃণমূল কংগ্রেস এমপি অভিষেক ব্যানার্জি, নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোর ও দলের নেতা ফিরহাদ হাকিম।

প্রথমবার রাজভবনের ময়দানে বিরাট মঞ্চ তৈরি করে বৃহৎ জনসমাগমে হয়েছিল মমতার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ। ওই অনুষ্ঠানে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম উপস্থিত ছিলেন।

দ্বিতীয়বার মমতার শপথ হয়েছিল রেড রোডে, দেশের বিজেপিবিরোধী সব নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এবার কোভিড সংক্রমণের পরিস্থিতিতে সব পরিকল্পনা বাতিল করতে হয়েছে।

প্রথমবারের মতোই এবারও মমতা বিধায়ক না হয়েই মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন। নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়ে তার এক সময়কার ডানহাত বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তিনি। সেই ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল; ফল চ্যালেঞ্জ আদালতে যাওয়ার ঘোষণাও দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

২০১১ সালে সরকার মতায় এলে ভবানীপুর উপনির্বাচনে জিতে সাংবিধানিক নিয়মরা করেন মমতা। ২০১৬ সালে অবশ্য সাধারণ নির্বাচনে দাঁড়িয়ে ভবানীপুর থেকে জিতে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। এবার নন্দীগ্রামে পরাজিত হয়েও তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। তবে ১৮০ উপনির্বাচনে তাকে জয়ী হতে হবে।

বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যায়, গতবারের চেয়ে শক্তি বাড়িয়ে ২১৫টি আসন নিয়ে মতায় এসেছেন মমতা।
জয় পাওয়ার পর বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তাদের দায়িত্বের পাশাপাশি প্রাথমিক ল্য মহামারী নিয়ন্ত্রণের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

১৬ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও ১১ দিন বাড়লো। আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে জেলার মধ্যে বাস চলবে। তবে বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন। এছাড়া আগের মতো ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের প থেকে। পরে সাতদিন করে দু-দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে বুধবার দিবাগত মধ্যরাতে।

আগের মতোই লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা। এছাড়া জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

ঝিনাইদহে মাইক্রোবাস চাপায় ১জন নিহত

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের মাইক্রোবাসের চাপায় এক রংমিস্ত্রী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় সড়কটির স্টেডিয়ামের সামনে মাইক্রোবাস চাপায় রংমিস্ত্রীর মিলন উদ্দিন (৩৬) নিহত হন। তিনি শহরের ব্যাপারীপাড়ার আব্বাস উদ্দিন সড়কের মৃত বদর উদ্দিন খাঁর ছেলে।

প্রত্যদর্শীরা জানান, বিকালে মিলন স্টেডিয়ামের পশ্চিমপাশের একটি বাড়ির প্রধান ফটকে রঙের কাজ করছিলেন। এসময় আদর্শপাড়া থেকে শহরের এইচএসএস সড়কের দিকে যাওয়া একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার পর জনতা গাড়িটি ভাঙচুর করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...