সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 567

ঝিনাইদহে চুরি যাওয়া নবজাতক উদ্ধার

0
উদ্ধার হওয়া নবজাতক ও মা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কিনিকে মায়ের কোল থেকে চুরি যাওয়ার ১৬ ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকার জনৈক রফি উদ্দিনের বাড়ি থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। নবজাতক চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিয়া খাতুন (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পিয়া কালীগঞ্জ শহরের ঢাকালেপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী বলে জানিয়েছেন।

র‌্যাব সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে কালীগঞ্জ শহরের সেবা কিনিক থেকে সাবানা খাতুনের সদ্য ভূমিষ্ঠ মেয়ে নবজাতক শিশুটি চুরি হয়। এ খবর সমাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। অবশেষে ঝিনাইদহ র‌্যাব-৬ সদস্যরা শিশুটি উদ্ধারে অভিযান শুরু করে।

ঝিনাইদহ র‌্যাব সুত্রে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের মনিরুজ্জামান বাবুর স্ত্রী শাবানা খাতুনের প্রসব বেদনা শুরু হলে তাকে স্থানীয় সেবা কিনিকে ভর্তি করা হয়। সোমবার দুপুরে আড়াইটার দিকে অস্ত্রোপচারে ফুটফুটে এক মেয়ের জন্ম দেন শাবানা।

মনিরুজ্জামান বাবু বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সবাই ইফতার করতে গেলে বোরকা পরা এক নারী এসে শিশুটিকে চুরি করে নিয়ে যান। এ সময় মা শাবানা অচেতন ছিলেন।

বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত: কাদের

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির নেতারা নিজেদের দলকে চাঙা রাখতে যখন যা খুশি, তাই বলে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা (বিএনপি) আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়েছে। তাই একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে তাদের ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত।

মঙ্গলবার সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলে তাঁর সমাধিতে আওয়ামী লীগের পে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের রাজনীতির মূলমন্ত্র ছিল সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করা। তিনি অসা¤প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, মতায় গেলে অনেকেই জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেন না। তবে শেরে বাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। তাঁদের পথ অনুসরণ করেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে দিনরাত্রি পরিশ্রম করে যাচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীব্যাপী যে করোনা মহামারী চলছে, তা বাংলাদেশেও আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম সাহসী নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে বাংলাদেশ।

করোনার এই দিনে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহŸান জানানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দলমত-নির্বিশেষে সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তাদের কাছে এখন কোনো ইস্যু নেই। তাদের রাজনীতি হচ্ছে সরকারবিরোধিতার নামে অন্ধ সমালোচনা করা।

স্পুতনিকের ৪০ লাখ টিকা মে মাসেই আসতে পারে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মে মাসেই ৪০ লাখ ডোজ রাশিয়ার টিকা স্পুতনিক-ভি আসছে।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

তিনি জানান, ‘স্পুতনিক-ভি ছাড়াও চীনের সিনোফার্মের (চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রæপ) বিষয়েও কাজ করছি আমরা। যে ভ্যাকসিন দেশের জন্য প্রয়োজন, বিভিন্ন উৎস থেকে সেটি পাওয়ার চেষ্টা করছি।’

মঙ্গলবারই ঔষধ প্রশাসন অধিদফতরের এক সভায় দেশে রাশিয়ার টিকা স্পুতনিক-ভির জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত জরুরি জনস্বাস্থ্য েেত্রর ওষুধ, পরীামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি এ অনুমোদন দিয়েছে। সরকারি নথিতেও উল্লেখ করা হয়েছিল, কিনতে চাইলে রাশিয়া বাংলাদেশকে আগামী মাস, অর্থাৎ মে থেকেই টিকা দিতে পারবে।

ঔষধ প্রশাসনের স্পুতনিক-ভি টিকার বিষয়ে সিদ্ধান্তের পর বাংলাদেশে অনুমোদন পাওয়া টিকার সংখ্যা দাঁড়াল দুটি। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত জরুরি জনস্বাস্থ্য েেত্রর ওষুধ, পরীামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্যবিদ, টিকা বিশেষজ্ঞ, ওষুধবিজ্ঞানী ও রোগতত্ত¡বিদেরা এই কমিটির সদস্য।

গত সোমবার থেকে প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ হয়ে যায়। প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেয়ার অপোয় থাকা ব্যক্তিদের মধ্যে ১৩ লাখ মানুষকে টিকা দেওয়ার জন্য মজুত সরকারের হাতে নেই।

শৈলকুপায় বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ আদায়

0
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রচন্ড খরতাপে পুড়ছে প্রকৃতি, জনজীবন ওষ্ঠাগত। বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। হাসফাঁস প্রাণীকুলে।

বৃষ্টির আশায় মঙ্গলবার সকালে জেলার শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর প্রামের মাঠে ইস্তিকার নামাজ আদায় করেছেন গ্রামবাসী। গ্রামবাসী খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ আদায় করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উত্তর মির্জাপুর জামে মসজিদের মাওলানা ইমাম মোহাম্মদ উল্লাহ।

মিরপুরের তৃতীয় লিঙ্গের দুপক্ষের বিরোধ মেটলো

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে তৃতীয় লিঙ্গের (হিজড়া) দু’গ্রæপের মধ্যে দীর্ঘ দিনের চলে আসা বিরোধ অবশেষে নিস্পত্তি হয়েছে।

জানা গেছে, নানা বিষয়ের দ্ব›েদ্ব মিরপুরে হিজরাদের মধ্যে বিরোধ চলে আসছে। এদের এক পক্ষের নেতৃত্বে রয়েছেন নয়ন তারা। আর অপর গ্রæপের নেতৃত্ব দিচ্ছেন নাহিদা আক্তার। দীর্ঘ দিনের এই বিরোধ মীমাংসার জন্য বিবাদমান এই দুই গ্রæপকে মঙ্গলবার মিরপুর থানায় ডাকা হয়। দুপুরে দুই গ্রæপের প্রায় দুই শতাধিক হিজড়া থানায় জড়ো হন। বিরোধ নিষ্পত্তি করার জন্য থানায় আসেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ^াস। তারা দীর্ঘ সময় ধরে দুই গ্রæপের অভিযোগ শোনেন। পরে আলাপ-আলোচনার ভিত্তিতে দুই পক্ষের এলাকা ভাগাভাগি করে দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান মিলিয়ে দেন দুই পক্ষকেই।

হিজড়াদের নেতৃত্বে থাকা নাহিদা আক্তার অভিযোগ করেন, অপর গ্রæপ শক্তিশালী হওয়ায় তাদের এলাকায় টিকতে দিচ্ছে না, বাড়ি-ঘর ভাঙচুর করেছে। তারপর ওরাই আবার থানায় অভিযোগ করেছে। শেষ পর্যন্ত আমরাও থানায় অভিযোগ করি।

অপর গ্রæপের নেতা নয়ন তারা বলেন, মূলত অর্থ আদায় এবং এলাকার দখল নিয়ে তাদের দুই গ্রæপের মধ্যে এই বিরোধ।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা বলেন, অর্থের ভাগাভাগি এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হিজড়াদের দুটি গ্রæপের এই বিরোধ দীর্ঘ দিনের। উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন থানায় বসে দুই গ্রæপের কথা শুনে তাদের পৃথক এলাকা নির্ধারণ করে দিয়েছেন। তারা দুপক্ষই সমাধান মেনে নিয়ে ভবিষ্যত্বে আর বিরোধে জড়াবেন না এই মর্মে প্রতিশ্রæতি দিয়েছেন এবং খুশি হয়ে এলাকায় ফিরে গেছেন।

উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, থানায় বসে দুপক্ষের দীর্ঘ দিনের বিরোধ নিষ্পত্তি করে দেয়া হয়েছে। উভয় গ্রæপই সন্তুষ্টু চিত্তে সমাধান মেনে নিয়েছেন। ওদের দীর্ঘ দিনের সমস্যার সমাধান করতে পেরে তিনিও খুশি হয়েছেন বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, হিজড়াদের বিরোধের জের ধরে ইতোপূর্বে একাধিকবার দুই গ্রæপের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সম্প্রতি এই বিরোধ চরমে পৌছায়। বিবাদমান দুই গ্রæপই থানায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও দায়ের করে।

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তারের জেল, ক্লিনিক মালিকের জরিমানা

0
সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তার এম কে এইচ খান বিজয়

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে আটক ভুয়া ডাক্তার ও ক্লিনিক মালিককে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দুই বছরের সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তারের নাম এম কে এইচ খান বিজয়। তিনি কুষ্টিয়া অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালে ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার দুপুরে শহরতলীর মোল্লাতেঘরিয়া এলাকার কুষ্টিয়া অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালে র‌্যাব ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার এম কে এইচ খান বিজয়কে আটক করে। এ সময় ভ্রাম্যমান আদালতের কাছে ওই ডাক্তারের দাখিল করা সার্টিফিকেট যাচাই-বাছাই করে জাল প্রমাণিত হয়।

জাল সার্টিফিকেটে ডাক্তারির নামে প্রতারণার অভিযোগে ভুয়া চিকিৎসক এম কে এইচ খান বিজয়কে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড একই সাথে ভুয়া ডাক্তারকে সর্বাত্মক সহযোগিতা করার অপরাধে কুষ্টিয়া অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালে মালিক সাইদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদলতের বিচারক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ হাসান। এ সময় র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মাহাফুজুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, এম কে এইচ খান বিজয় নামের ভুয়া চিকিৎসক। চিকিৎসক সেজে সে সাধারণ মানুষের সাথে প্রতারনা করে আসছে।

খোকসায় ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা, সালিশে রফা

0
এই উঠানেই ছাত্রীর শ্লীলতা হানীরসিালিশ য়েছে।

স্টাফ রিপোর্টার

স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টার অপরাধে জড়িত যুবক শহিদুলকে গ্রাম্য সালিশে চরথাপ্পর দিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে বৃহস্পতিবার সকাল থেকে রাত অবদি ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা ও তার সালিশ অনুষ্ঠিত হয়। ছাত্রীটি তার নানা বাড়ি থাকে। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনার সালিশ হয় গ্রামের অসংখ্য মানুষের সামনে। লোক লজ্জার ভয়ে ছাত্রীটি নিজের ঘর থেকে আর বেড় হচ্ছেনা।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে ওই স্কুল ছাত্রীর মা নিজের চিকিৎসায় ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে একটু দুরে ছেলেকে জানাতে যায়। গৃহকত্রীর অনুপস্থিতি টের পেয়ে দেবীনগর গ্রামের জামালের ছেলে শহিদুল পান খাওয়ার কথা বলে ঘরে ঢোকে। এক পর্যায়ে ছাত্রীর হাত ও মুখ চেপে ধরে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় সে চিৎকার করলে তার মামা এগিয়ে গিয়ে ভাগ্নিকে রক্ষা করে। এরপর থেকে গ্রামেই সালিশের মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য ছাত্রীর পরিবারের উপর সমাজ পতিরা চাপ দিতে শুরু করে। এক পর্যায়ে ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রীর নানা বাড়ির উঠানে সালিশ বসানো হয়। অসংখ্য মানুষের উপস্থিতিতে শোনানীও হয়। এরপর লম্পট শহিদুলকে চরথাপ্পর মারায় রায় ঘোষনা ও বাস্তায়নও হয়।

শ্লীলতারহানীর চেষ্টার শিকার ওই ছাত্রীর মা জানান, তার অনুপস্থিতর সুযোগে প্রতিবেশী ভাইয়ের ছেলে শহীদুল পান খাওয়ার কথা বলে ঘরে ঢুকে তার মেয়ের শ্লীলতাহানীর চেষ্টা করে। মেয়ের চিৎকার শুনে তার ছোট ভাই ভাগ্নিকে রক্ষা করে। সে গরিব মানুষ, তাই ভাই ভাতিজার মাধ্যমে অপরাধী শহিদুলের কিছুটা হলেও বিচার করাতে পেরেছে। বিচার নিয়ে কথা বলার সময় তার চোখে মুকে অজানা আতঙ্কের ছাপ ভেসে ওঠে।

বাড়িতে গিয়েও লম্পট শহিদুলের খোজ পাওয়া যায়নি। তার বড় ভাইয়ের স্ত্রী স্বীকার করেন ওই ছাত্রীর হাত চেপে ধরা সালিশ হয়েছে। তবে সালিশে শহিদুলকে চরথাপ্পর মারার বিষয় অস্বীকার করেন।

ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, শ্লীলতাহানী নয়, ওই ছাত্রী প্রকৃত পক্ষে ধর্ষনের শিকার হয়েছে। এলাকার সন্ত্রাসীরা সালিশের মাধ্যমে বিষয়টি ধামাপাচা দেওয়া চেষ্টা করছে। শহিদুল ও তার ভাইয়ের বিরুদ্ধে সম্প্রতি শ্রীপুর থানায় একটি অপহরণ মামলা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, ছাত্রীর শ্লীলতা হানীর বিষয়টি তিনি শোনেননি। তবে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবেন।

মুক্তি

0
রিক্সা ভ্যানে করে পাখি নিয়ে যাচ্ছে এক শিকারী।

রিক্সা ভ্যানে করে পাখি নিয়ে যাচ্ছে এক শিকারী। তাকে খোকসা বাস স্ট্যান্ড এলাকায় আটকানোর পরেও সে পাখি ছাড়তে না রাজ। এক পর্যায়ে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জান তালুকদার কে মোবাইল ফোনে বিষয়টি জানানো হয়। তিনি ব্যবস্থা নেবেন শুনে অবশেষে পাখি গুলোকে মুক্তি দিতে রাজি হয় ওই শিকারী। পরে উৎসুক জনতা বাস স্ট্যান্ডের পাশের জলাশয়ে পাখি গুলোকে মুক্ত করে দেয়। ছবি-দ্রোহ।

শিকারীর দেওয়া বাঁধনে রক্তাক্ত হয়ে গেছে একটি ডাহুকের পা।
শিকারীসহ উৎসুক জনতা আটক পাখি গুলোকে মুক্ত করে দেন।

 

 

খোকসায় আড়াই বছরের শিশু দগ্ধ

0
বাবার কোলে যন্ত্রনায় ছটফট করছে দগ্ধ শিশু সাগর

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় খেলার সময় ছায়ের গাদায় পরে এক শিশু দগ্ধ হয়েছে।

দগ্ধ আড়াই বছরের শিশুটির নাম সাগর। সে জানিপুর ইউনিয়নের বহরমপুর গ্রামের মতিনের ছেলে।

শিশুটির বাবা জানান, শনিবার বিকালে পরিবারের অন্য শিশুদের সাথে খেলার সময় শিশু সাগর ছায়ের গাদায় পরে যায়। শিশু চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ এ কে এম সাইদুজ্জামানের সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি জানান, শিশুটির দুই পা ও মাজার পেছনের অংশে প্রায় ৪০ শতাংশ পুরে গেছে। ভর্তি না হওয়ায় শিশুটিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

খোকসায় সংঘর্ষে আহত একজন মারা গেছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার জয়ন্তী হাজরায় সংঘর্ষে আহত এক যুবক মারা গেছে। মৃত্যুর সাথে লড়ছে আরো এক বৃদ্ধ।

শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আসাদ (২৭) মারা গেছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন। নিহতের বাবার নাম মামুদ আলী।

জানা গেছে, উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রামে বসত বড়িতে ঘর তোলা কেন্দ্র করে আবু খান ও বিশু খানের মধ্যে বিরোধ হয়। তারা দু’জনে আপন ভাই। শুক্রবার দুপুরে গ্রামে আবু খানের শ্বশুর বাড়িতে এ নিয়ে বৈঠকে হামলা পাল্টা হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়। এ হামলায় আহত আসাদ ও বিশুসহ ৬ জনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ৩ টার দিকে আসাদ মারা যায়। গুরুতর আহত বিশুর অবস্থাও সংকটাপন্য।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকতা কামরুজ্জামান তালুকদার জানান, বিবাদে জড়িয়ে পরা দুইজনই আপন ভাই। আসাদের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, নিজের বাড়িতে ঘর তোলা কেন্দ্র করে শুক্রবার দুপুরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুষ্টিয়া ও রাজশাহীতে স্থানান্তর করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...