সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 572

হ্যাকারদের কবলে ইবির ৬শ ফেসবুক ব্যবহারকারী

0
প্রতিকী ছবি

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬শ ফেসবুক ব্যবহারকারী শিক-শিার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য ফাঁস করেছে লো লেভেল হ্যাকিং প্ল্যাটফর্ম-প্রযুক্তি সংস্থা।

বিশ্ববিদ্যালয়ের আইটি সেকশনের এ শিার্থী শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তার ভাষ্যমতে, সম্প্রতি একটি হ্যাকার গ্রæপ ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে। ১০৬টি দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক আইডির তালিকা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছে হ্যাকার প্ল্যাটফর্মটি।

বাংলাদেশের ৩৮ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁসের তালিকা পাওয়া যায়। যেখানে ইবির নাম প্রোফাইলে ব্যবহার করেছেন এমন ফেসবুক আইডির রয়েছে ৫৮৬টি।

এছাড়া যাদের প্রোফাইলে ইবির পরিচয় যুক্ত করা নেই তাদের সংখ্যা খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে মোবাইল নম্বর দিয়ে সার্চ করলে এ সংখ্যা আরো বাড়তে পারে।

আইডির ফাঁস হওয়া তথ্যের মধ্যে মোবাইল নম্বর, ই-মেইল আইডি, কর্মস্থল, নাম, ঠিকানা, জন্ম তারিখ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সংশ্লিষ্টতাসহ প্রয়াজনীয় নানা তথ্য রয়েছে।

এ তালিকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা, সিনিয়র শিক, বিভিন্ন শিক সংগঠনের নেতা, ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রভাবশালী নেতা, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের কর্মকর্তা, প্রকৌশল দফতরের সিনিয়র কয়েকজন প্রকৌশলীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের তথ্য রয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার হাফিজুর রহমান বলেন, এ ডাটাগুলো ফেসবুক কর্তৃপরে কেন্দ্রীয় সার্ভার থেকে হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাটাগুলো নিয়ে বিভিন্ন গবেষণা হতে পারে। যেমন একজন ব্যক্তি অনলাইনে কি ধরনের কাজ করতে স্বাচ্ছ্যন্দবোধ করছে, গুগলে কোন ওয়েবসাইটগুলো সার্চ করেন, কি ধরনের পাসওয়ার্ড ব্যবহার করেন ইত্যাদি। এছাড়া ফাঁস হওয়া মোবাইল নম্বর ও ই-মেইল অনলাইন মার্কেটিং-এর জন্য ব্যবহার করা হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, হ্যাকাররা মোবাইল নম্বর, জন্ম তারিখ, ইমেইল আইডি, নাম ঠিকানাসহ নানা তথ্য হ্যাক করতে পারে। তবে স্মার্টকার্ডে উল্লেখিত জন্ম তারিখ হ্যাক করলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।

খোকসার কোমরভোগে বাড়ি ভাংচুর

0

খোকসার কোমরভোগে দ্বিতীয় দফাই হামলা, অর্ধশত বাড়ি ভাংচুর

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা অর্ধশত বসত বাড়ি ভাংচুর করেছে। এ হামলায় নারী পুরুষ ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন।

পূর্ব শত্রæতার জের ধরে বৃহস্পতিবার প্রত্যুশে কোমরভোগ গ্রামে দ্বিতীয় দফায় হামলা ও লুট তরাজ চালায় দুই পক্ষ। বুধবার রাতে প্রথম দফায় হামলা পাল্টা হামলা বাড়ি ভাংচুর ও লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। আটক ১৯জন নারী পুরুষকে পুলিশ আদালতে প্রেরণ করেছে।


জানা গেছে, উপজেলার কোমরভোগ গ্রামের বিবাদমান ইউপি সদস্য জাবেদ আলী ও স্থানীয় সমাজপতি নয়ন এর লোকদের মধ্যে বাকবিতান্ডা হয়। এ ঘটনার সূত্র ধরে বুধবার রাতে দুই পক্ষ প্রথম দফায় হামলা পাল্টা হামলা চালায়। দুই পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা অংশ নেয়। রাতে গ্রামে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। এ ঘটনার জবাব দিতে ও নিজেদের অস্তিত্ব জানান দিতে দুই গ্রæপের লোকেরা বৃহস্পতিবার প্রত্যুশে পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় দফায় হামলা চালায়। প্রায় ১ ঘন্টা স্থায়ী এ হামলা পাল্টা হামলার সময় দুই পক্ষই গ্রামের রাস্তার দুই পাশের প্রায় অর্ধশত বাড়ি ভাংচুর করে। হামলা কারীদের বিরুদ্ধে লুটের অভিযোগ করে অনেক ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

দুই দফায় হামলায় শাজাহান আলী (৪৫), আমিরুল ইসলাম (৪০), রাশিদুল (৩৫), সাইদুল (৪০), মুন্নু ((৬০), তুহিন (২৩), আলমাস (২০)সহ দুই পক্ষের ২০ নারী পুরুষ ও শিশু আহত হয়েছেন। শাজাহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্য জালাল ও নাহিদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে।

হামলাকারীরা জাবেদ মেম্বরের অনুসারী আমিরুল, খাইরুল, শরিফ, লুইচ, হাফিজুল, পলাশ তুহিন, আলতোন, নিকাম উদ্দিন, শাহাদত অপর পক্ষ নয়ন এর অনুসানরী জিয়ারুলের মুদিদোকান, আবু বক্কর, শহীদ, বাদশা, আজিজ, হামিদ, রিপন, বিল্লাল, আরব, শিপন, মিলন, মস্তোর বাড়িসহ প্রায় অর্ধশত বাড়ি ভাংচুর করে।

বৃহস্পতিবার দুপুরের কোমরভোগ গ্রামে সরেজমিন গিয়ে ক্ষতিগ্রস্থ দুই পক্ষের সমর্থক ও গ্রামবাসীদের সাথে কথা বলা হয়। গোটা গ্রামটি এখন পুরুষ শুন্য। গ্রামের পিসঢালা রাস্তা জুড়ে হামলায় ব্যবহার করা ইটের টুকরা পরে আছে। পুলিশের ভয়ে গ্রামের নারীরা বাগানে বাগানে আশ্রয় নিয়েছে। রাস্তার দুই পাশের প্রতিটি বাড়ি হামলার ক্ষত নিয়ে দাড়িয়ে আছে। হামলাকারীরা ধারালো প্রতিটি ঘরের টিনের বেড়া টুকরো টুকরো করে রেখে গেছে। হামলার আহত অনেক নারী ও শিশুদের গ্রাম্য ডাক্তার ডেকে চিকিৎসা নিতে দেখা যায়। এ হামলার রেশ আশে পাশের গ্রামে ছড়িয়ে পরতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

হামলায় ক্ষতিগ্রস্থ্য গ্রামের মুদিদোকানের সামনে দাঁড়িয়ে হামলার ঘটনার বর্ননাদিচ্ছিলেন নাসরিন নামের এক নারী। তিনি বলেন, গ্রামে সামান্য ঘটনা ঘটলেই পক্ষা-পক্ষি শুরু হয়। রাত হোক আর দিন হোক দুই পক্ষ হামলা ভাচুর শুরু করে। বুধবার গ্রামের মানুষ যখন রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন শুরু হয় হামলা পাল্টা হামলা। দুই পক্ষই দেশী অস্ত্র নিয়ে হামলায় যোগ দেয়। বৃহস্পতিবার যখন সাধারণ মানুষের ঘুম ভাঙ্গেনি তখন আবার ঢাল সর্কি নিয়ে হামলা পাল্টা হামলা চালায়। এদের আচরণে গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটায় বলেও তিনি দাবি করেন।


ওসমানপুর ইউনিয়ন পরিষদের মেম্বর জাবেদ আলী জানান, মঙ্গলবার রাতে দুই পক্ষের লোকদের মধ্যে কথা কাটা কাটি হয়। সে সময় প্রতিপক্ষের নেতার লোক লিটন মাষ্টার হামলা করার ঘোষনা দেয়। সে ঘটনা মাফিক বুধবার দুপুরে প্রতিপক্ষ তার লোকদের বাড়িতে ইটপাটকেল ছুড়তে থাকে। রাতে ওই মাষ্টারের নেতৃত্বে হামলা করা হয়। এসময় প্রতিক্ষ তার লোকদের ২০টি বাড়িতে ভাংচুর চালিয়েছে বলে ওই মেম্বর দাবি করেন।

প্রতিপক্ষে নেতা নয়নের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে লিটন মাষ্টারের সাথে মুঠো ফোনে কথা বলা হয়। তিনি ঘটনা সম্পর্কে জানেন না বলে দাবি করেন।

থানা ভারপাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, কোমরভোগে হামলা পাল্টা হামলার ঘটনা পৃথক তিনটি মামলা হয়েছে। পুলিশ সদস্য আহত হয়নি বলে তিনি নিশ্চিত করেন। ১৯ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হযেছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি শান্ত আছে।

খোকসায় আবারও ফসলের সাথে শত্রুতা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে প্রতিপক্ষের দুর্বৃত্তরা এক কৃষকের প্রায় ১২ কাঠা জমির উঠতি কলার গাছ কেটে দিয়েছে।

জানা গেছে, বুধবার দিনগত রাতে উপজেলা সদরের খোকসা ইউনিয়নের মোড়াগাছা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বিপুল নামের এক কৃষকের ক্ষেতের প্রায় শতাধিক কলার গাছ কেটে রেখে যায়। কৃষকের দাবি দুর্বৃত্তরা তার প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ফসলের ক্ষতি করেছেন।

কৃষক বিপুল জানান, সম্প্রতি প্রাকৃতিক চাক থেকে মধু ভাঙ্গা কেন্দ্র করে এলাকার প্রভাবশালী লাল্টুর সাথে তার ভাতিজার হাতা হাতি হয়। এ ঘটনার সূত্র ধরে ওই প্রভাবশালীর লোকেরা রাতের আধারে তার ফসলের ক্ষতি করেছে। তিনি থানায় মামলা করবেন বলেও জানান।

খোকসায় শ্যালকের হামলায় দুলাভাই আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জমি সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শ্যালকের ভারাটিয়াদের হামলায় এক দুলাভাই আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার জয়ন্ত্রী হাজরা গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত দুলাভাইয়ের নাম আব্দুল কাদের। তার বাড়ি পাংশা উপজেলা বাহাদুরপুর গ্রামে।

আহতের স্ত্রী স্বপ্না জানান, তার বাবার বাড়ির জামি সম্পত্তি নিয়ে ছোট ভাই আরিফুলের সাথে তার কথা কাটাকাটি হয়। রাতে তারা এক আত্মীয়ের বাড়ি দাওয়াতের উদ্যেশ্যে রওনা দেয়। স্বপ্নার বাবার বাড়ি জয়ন্তীহাজরা গ্রামে মধ্যে পৌচ্ছালে আরিফুলের ভরাটিয়া সন্ত্রাসীরা আব্দুল কাদেরর উপর হামলা করে। আহত কাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

খোকসায় গ্রামে হামলা পাল্টা-হামলা বাড়ি ভাংচুর

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, বুধবার দিনগত রাতে উপজেলার কোমরভোগ গ্রামের স্থানীয় আওয়ামী লীগের নেতা ইউপি সদস্য জাবেদ আলী ও নয়ন এর লোকদের মধ্যে বাকবিতান্ডা হয়। এক পর্যায়ে এক পক্ষ প্রতিপক্ষের লোকদের উপর দেশীয় অস্ত্রশ্বস্ত্র নিয়ে হামলা চালায়।

এ হামলায় শাজাহান আলী (৪৫), আমিরুল ইসলাম (৪০), রাশিদুল সহ দুই পক্ষের ১০ নারী পুরুষ ও শিশু আহত হয়েছেন। শাজাহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দুই পক্ষের হামলা পাল্টা হামলা চালিয়ে কয়টি বাড়ি ও দোকান ভাংচুর করেছে সে বিষয়ে বিস্তারিত জানাযায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাতেই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসমানপুর ইউনিয়ন পরিষদের মেম্বর জাবেদ আলী জানান, আগের রাতে দুই পক্ষের লোকদের মধ্যে কথা কাটা কাটি হয়। সে সময় প্রতিপক্ষের নেতার লোক লিটন মাষ্টার হামলা করার ঘোষনা দেয়। সেই ঘোষনা মাফিক বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ তার লোকদের বাড়িতে ইট-পাটকেল ছুড়তে থাকে। রাতে লিটন মাষ্টারের নেতৃত্বে হামলা করা হয়। এসময় প্রতিক্ষ তার লোকদের ৫টি বাড়িতে ভাংচুর করেছে বলে মেম্বর দাবি করেন।

প্রতিপক্ষে নেতা নয়নের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে লিটন মাষ্টারের সাথে কথা বলা হয়। তিনি ঘটনা সম্পর্কে জানেন না বলে দাবি করেন।

থানা ভারপাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনা স্থলে পুলিশ উপস্থিত আছে। এখন অভিযোগ পেলে মামলা হবে।

মসজিদে ইফতার ও সেহরির আয়োজন নয়: ধর্ম মন্ত্রণালয়

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মাহামারীর মধ্যে আসন্ন রোজার মাসে মসজিদে ইফতার ও সেহরির আয়োজনে নিষেধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, কোরোনাভাইরাসের বিস্তার রোধে মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জামায়াতে নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে। সরকারের জারি করা নির্দেশনার আলোকে আবশ্যিকভাবে কিছু শর্ত পালন করতে হবে।

মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং সবাইকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

প্রত্যেককে নিজের বাসা থেকে ওযু করে, সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে যেতে হবে এবং ওজু করার সময় কমপে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে; সবাইকে যার যার জায়নামাজ নিয়ে আসতে হবে। কাতারে নামাজে দাঁড়ানোর েেত্র সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা জামাতে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন।

সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদের ওজুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরতি জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

সর্বসাধারণের সুরা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে হবে।

মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না।

মসজিদের খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটিকে এসব বিষয় নিশ্চিত করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।

এসব নির্দেশনা লংঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

রমজানে অফিস ৯টা-সাড়ে ৩টা

0
ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে সোমবার এ সময়সূচি নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পুরো রমজানে এই সময় ধরে চলবে।

তবে সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সকল কোর্ট, ডাক, রেলওয়ে, হাসপাতাল, কলকারখানা, অন্যান্য শিল্প প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আইন অনুযায়ী সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

এখন অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা। চাঁদ দেখাসাপেে আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে রমজান মাস শুরু হবে।

কুষ্টিয়ার সেই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

0
এএসআই গোলাম রাব্বানী ছবি সংগ্রহ

কুষ্টিয়া প্রতিনিধি

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষ নিয়ে পুলিশের পোষাক পরিহিত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বক্তব্য প্রদান করা পুলিশের সেই এএসআই গোলাম রাব্বানীকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ এপ্রিল তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এএসআই পদবীর ওই পুলিশ কর্মকর্তা বর্তমানে কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। প্রত্যাহারের আগের দিন ওই পুলিশ কর্মকর্তা গায়ে পুলিশের পোশাক পরিধান করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের গুণকীর্তন করেন এবং সাংবাদিকদের চরম বিষোদগার করেন। পুলিশ কর্মকর্তার ওই ফেসবুক লাইভটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

ফেসবুক লাইভে এসে এএসআই গোলাম রাব্বানী বলেন, কালকে মোবাইলে দেখলাম মামুনুল হক হুজুরের একটি ভিডিও। যে ভিডিওতে তিনি তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গেছেন। সেখানে আমার প্রশ্ন হলো যে অধিকাংশ সাংবাদিকরা সেখানে তাকে চিল্লাপাল্লা করে তার কাবিননামা দেখতে চাচ্ছে। আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি যে কাবিননামা দেখবেন আপনাকে এই অধিকার কি রাষ্ট্র দিছে? কোন সাংবাদিকদের যদি জানা থাকে এই ধরণের আইনসঙ্গত বিষয় আমি তো পুলিশে চাকরি করি। আমার এটা জানা নেই। কিন্তু ভন্ডামির একটা সীমা আছে। সে যদি তার স্ত্রী ব্যতীত অন্য কাউকে নিয়ে যেত তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া যেত। তাকে মিডিয়ার মাধ্যমে সে (মামুনুল হক) একটা আলেম মানুষ। তাকে একটা ষড়যন্ত্রমূলক এ ধরণের হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। কারণটা কি? ওনার মত একজন আলেম এই ধরণের কাজ করবে এটা আমি বিশ^াস করি না। ওনার স্ত্রীকে নিয়ে গেছে আর আপনি ভিডিও টিডিও করে দিয়া ওনারে ব্যাভিচারিনী বানাচ্ছেন, এগুলো ভন্ডামি বাদ দেন। বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে আপনারা অধিকাংশ বদমাশ। সাংবাদিকদের তিনি ভন্ড বলেও অভিহিত করেন। লাইভে তিনি আরো বলেন, এই বাংলাদেশে অনেক নাস্তিকরা বিসমিল্লাহির রহমানির রাহিম তুলে দেবে। এই তাদের বিরুদ্ধে কথা বলেন না কেন? ও কোন কুত্তার বাচ্চা এইডা কথা বলে। কোন জারজ সন্তান সে বিসমিল্লাহির রহমানির রাহিম সংসদ থেকে তুলে দিবে। সংসদের আর সদস্যরা চুপ করে বসে থাকে, পুলিশ বাহিনী চুপ করে থাকে। আমাদের সিনিয়র অফিসাররা চুপ করে থাকে। তাদের ভিতরে কি আল্লার কালাম নাই? বিসমিল্লাহির রহমানির রাহিম তুলে দেবে? তাদের ভিতর আল্লার কালাম থাকলে সবাই সবার পক্ষ থেকে কথা বলত। আমাদের মুখ বন্ধ। কোন আলেম যদি এ ধরণের কাজ করে তাহলে ওই আলেমকে পাথর মেরে তাকে মেরে ফেলা হোক। মামুনুল হক কেন, চরমোনার পীরও যদি এটা করে, আজাহারীও যদি করে তারা যদি এ কাজ করে ইসলামের নেতৃত্ব দিতে আছে পাথর মেরে তাদেরকে কে মেরে ফেলা হবে। কারণ তাদের মুখ থেকেই তো আমরা এগুলো শুনব। আর যদি মামুনুল হক ভালো হয়ে থাকে। আমরা যারা সাধারণ জনগণ আছি, মিডিয়ারা তাকে কলংকিত করার চেষ্টা করছে। ছবি প্রচার করে মানুষকে কলংকিত করা যায় না। দেশবাসীকে তিনি আলেম-ওলামাদের সাথে থাকার অনুরোধ জানান। পাপ ছাড়া পৃথিবীতে কোন মানুষ নেই। দোষ-ক্রুটি হতেই পারে। সেনাপ্রধান, আমাদের পুলিশ প্রধান কেউ বলতে পারবেন না আমি পাপ ছাড়া আছি। আলেমদেরকে আমরা অনুসরণ করি। আমাদের সিনিয়র স্যাররা আলেমদের পক্ষে আমরা অবশ্যই থাকব। কারণ এই আলেমরা আমাদেরকে আল্লাহ ও আল্লার রাসুলের পক্ষে কিভাবে চলতে হবে সে বিষয়ে শিক্ষা দেয়।

মামুনুল হকের পক্ষ নিয়ে পুলিশ কর্মকর্তার এই ফেসবুক লাইভের বিষয়ে জানতে চাইলে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. মুহিদ উদ্দিন গণমাধ্যমকে জানান, গোলাম রাব্বানীর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পেশার বাইরে গিয়ে কেন অপেশাদার আচরণ করেছে- এটা জানতে কুষ্টিয়ার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

চামচিকা

0

চামচিকা। এদের বৈজ্ঞানিক নাম Pipistrellus Coromandra  তারা Vespertilionidae পরিবার ভুক্ত। এদের বন্য জীবন সারণত ৯ বছর ধরা হয়। এরা ঝাক বেঁধে বসবাস করে। বিকাল হলেই বিকট আওয়াজে বাসস্থান মাতিয়ে তোলে। রাতে আহার করে। এরা বিলুপ্ত প্রজাতের পাখির মধ্যে পরে। রবিবার সন্ধ্যায় খোকসার হিজলাবট গ্রামের একটি পরিতাক্ত ভবন থেকে ছবি গুলো তোলা হয়।

পরিতাক্ত ভবরেনর ছাদের সাথে ঝুলে আছে কয়েক হাজার চামচিকা।
পরিতাক্ত ভবরেনর ছাদের সাথে ঝুলে আছে কয়েক হাজার চামচিকা।
ছবি গুলো দ্রোহ ক্যামেরা পার্সনের তোলা।

 

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...