সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 574

ঝিনাইদহে সড়কে ৩ মাসে ৩৮ জনের মৃত্যু

0
নিহত ৬ শিক্ষার্থী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে তিন মাসে সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছেন। এ সময়ে শতাধীক মানুষ আহত হয়েছেন।

যত্রতত্র গাড়ি পার্কিং, ওভারটেকিং, ইজিবাই, পাখি ভ্যানসহ স্যালো ইঞ্জিন চালিত বিভিন্ন নামের অবৈধ যানবাহ ও অদক্ষ চালকদের দাপটে জেলার প্রতিটি সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। সড়ক দুর্ঘটনায় হাত পা হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে শতশত মানুষ।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে মারা গেছেন ৩৮ জন। এরমধ্যে কালীগঞ্জের বারোবাজারে সড়ক দুর্ঘটনায় ৬ ছাত্রসহ ১৯ জন মারা যান। নিহতরা এমএ কাসের ছাত্র। এছাড়া মহেশপুরে ১ জন, শৈলকুপায় ৯ জন, হরিণাকুন্ডুতে ৩ জন, কোটাচাঁদপুরে ১ জন ও ঝিনাইদহ সদর উপজেলায় ৫ জন নিহত হয়েছেন।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের ঝিনাইদহ শাখার সাবেক সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসান জানান, সড়ক দূর্ঘটনায় মত্যুর তালিকায় তরুনদের সংখ্যাই বেশি।

তিনি বলেন, সড়ক ব্যবস্থাপনার ত্রæটি ও অসচেতনার কারণে প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়ছে। এটা রোধ করতে হলে সচেতনা ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে হবে। সড়ক মহাসড়কে নিয়মিত অভিযান জোরদার করে অবৈধ যান নিয়ন্ত্রন করাতে হবে।

ঝিনাইদহ ট্রাফিক পুলিশের পরিদর্শক সালাহউদ্দীন বলেন, সড়ক মহাসড়কে সড়ক দুর্ঘনার অন্যতম কারণ হচ্ছে নছিমন, করিমন ও ইজিবাইকসহ অবৈধ যানবাহন। নছিমন করিমন তৈরী হয় কুষ্টিয়ায়। এখন উৎপত্তিস্থল বন্ধ করতে হবে। এটা না করতে পারলে দুর্ঘটনা রোধ করা যাবে না।

তিনি বলেন, স্পিডগান বা গতি সনাক্তকারী যন্ত্রের মাধ্যমে আমরা পরিবহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রনের চেষ্টা করছি।

মোদির বাংলাদেশ সফরঃ নির্বাচন কমিশনে অভিযোগ করলো তৃণমূল

0
ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের ধর্মস্থান - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে সেদেশের নির্বাচন কমিশনে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরার কাছে লিখিতভাবে এ অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন।

অভিযোগপত্রে তৃণমূল বলেছেন, বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে তাদের কোনও আপত্তি নেই। তাদের মূল আপত্তি সফরের বাকি কর্মসূচি নিয়ে।

পশ্চিমবঙ্গের একটি অংশের ভোটারদের নিজ দলের প্রতি প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে নরেন্দ্র মোদি ওইসব কর্মসূচি রেখেছিলেন বলে অভিযোগ তৃণমূলের।

গত ২৬ মার্চ দুইদিনের সফরে বাংলাদেশ সফর করেন ভারতীয় প্রধানমন্ত্রী। পরের দিন ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের ধর্মস্থানে যান এবং সেখানে প্রার্থনা করেন তিনি। পরে সাতীরার যশোরেশ্বরী মন্দিরেও যান এ বিজেপি নেতা।

পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন শুরুর দিন মোদির এসব জায়গায় যাওয়া নিয়েই আপত্তি তৃণমূলের।

তাছাড়া সফরে মতুয়া সম্প্রদায় থেকে বিজেপির এমপি শান্তুনু ঠাকুরকে কেন সঙ্গে নেয়া হলো? তৃণমূল কিংবা অন্য কোনও রাজনৈতিক দলের নেতাদের কেন আমন্ত্রণ জানানো হয়নি- তা নিয়েও প্রশ্ন তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

গত শনিবারই নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে ‘বিশেষ সম্প্রদায়ের মানুষ’ অর্থাৎ মতুয়াদের কাছে ভোট চাইতে গিয়েছেন বলে অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন অভিযোগ তুলে তার ভিসা ও পাসপোর্ট বাতিলের দাবি জানিয়েছিলেন মমতা।

সেদিন খড়গপুর সদরের এক সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, পশ্চিমবঙ্গে ভোটের সময় আপনি বাংলাদেশে কেন? আপনি যদি নির্বাচন চলাকালে বাংলাদেশে একটি বিশেষ শ্রেণির মানুষের জন্য ভোট চাইতে যান, তাহলে আপনার ভিসা-পাসপোর্ট কেন বাতিল হবে না? আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব।

মোদির বাংলাদেশ সফর নিয়ে কথা বলার সময় অভিনেতা ফেরদৌস আহমেদের ভিসা বাতিলের প্রসঙ্গও টেনে আনেন মমতা। তিনি বলেন, ফেরদৌস নামে এক বাংলাদেশি ফিল্মস্টার এসেছিলেন। ২০১৯ লোকসভায় আমাদের একটা র‌্যালিতে যোগ দিয়েছিলেন। বিজেপি এসে সরকারের সঙ্গে কথা বলে তার ভিসা বাতিল করে দিল। আর প্রধানমন্ত্রী ভোট নোটিফিকেশন হওয়ার পরে বিদেশে গিয়ে ভোট নিয়ে কথা বললে কী হয়? আপনার জন্য সব ছাড় আর অন্যদের জন্য নয়?

সূত্র: দ্য হিন্দু, আনন্দবাজার পত্রিকা ও জাগো নিউজ ২৪.কমঃ

বুধবার থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী, ৬০ শতাংশ বাড়তি ভাড়া

0
GONOPROBROHON-30-P5

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ধারণমতার অর্ধেক যাত্রী পরিবহন করায় গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী দুই সপ্তাহ তা বহাল থাকবে।

মঙ্গলবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া পূর্বের অবস্থায় ফিরে আসবে।

গতকাল সোমবার গণপরিবহনে ধারণমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বারিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়।

সরকারের এমন নির্দেশনার পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের ওই সিদ্ধান্তের কথা তিনি জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত এ নিয়ে বিআরটিএসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়নি। এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে গত বছরের মতো নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়াতে হবে।’

সোমবারের ওই নির্দেশনায় আরও বলা হয়, সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে। প্রয়োজনে বন্ধ রাখতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

এর আগে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন বাস মালিকদের দাবির মুখে বাস ভাড়া ৬০ ভাগ বাড়ায় সরকার। এর আগে দীর্ঘদিন গণপরিবহন চলাচল বন্ধ থাকে।

তবে করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় গত বছরের ১ সেপ্টেম্বর থেকে আবারও বাসের সব সিটে যাত্রী পরিবহন শুরু হয়।

হেফাজতের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই: ফখরুল

0
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নেতা, মন্ত্রী, অনেক মিডিয়ায় প্রচার করা হয়েছে হেফাজতকে বিএনপি ইন্ধন দিয়েছে। কর্মসূচি পালনে সমর্থন দিয়েছে। কিন্তু হেফাজতের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।

মঙ্গলবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে অবৈধ সরকারের পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে মানুষের হত্যার প্রতিবাদে আমরা কর্মসূচি পালন করেছি। সরকার প্রচার চালাচ্ছে, আমরা হেফাজতকে সমর্থন দিয়েছি। উসকানি তো দিয়েছে সরকার। হেফাজত কোনও রাজনৈতিক সংগঠন নয়। তারা বায়তুল মোকাররমে সাধারণ একটি বিােভ করতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ও পুলিশ তাদের ওপরে হামলা চালিয়েছে। গণমাধ্যমে ছবিও এসেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এক নেতা গুলি করছে। এই যে মানুষের ওপর আঘাত এসেছে, আমরা তার প্রতিবাদ করেছি। আমাদের হিসেবে গত কয়েকদিনে ১৫ জন মানুষ প্রাণ হারিয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে। কিন্তু বাস্তবায়নের কোনও লণ দেখছি না। সরকারের উদ্যোগটা কোথায়?’ সরকারের প থেকে দৃশ্যমান পদপে থাকবে, তা কোথায় প্রশ্ন ফখরুলের।

তিনি বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি আগেই স্থগিত করেছি। বর্তমানে সাধারণ মানুষের ওপরে হামলার কারণে রাজনৈতিক কর্মসূচি করতে বাধ্য হয়েছি।

ফখরুল বলেন, আমরা আগেও বলেছি, করোনার সংক্রমণ বাড়ছে। আমাদের অনেক নেতাকর্মী আক্রান্ত হয়েছেন। অল্প বয়সীরা আক্রান্ত হয়েছে। ঠিক মতো করোনার টেস্ট হচ্ছে না বলেও মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, আমার ধারণা, ১০ শতাংশও করোনা টেস্ট হচ্ছে না। সরকার কখনও করোনার বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করেনি। সুবর্ণজয়ন্তীর যে উৎসব তার আগেই স্বাস্থ্য অধিদফতর থেকে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল, অবিলম্বে এসব বন্ধ করা দরকার। কিন্তু, সরকার গত বছর মার্চেও উৎসব পালন বন্ধ করেনি। এবারও তারা উৎসব পালন বন্ধ করেনি। যখন তাদের বিদেশি মেহমান ও মহারথীরা চলে গেছেন, তখন করোনার বিষয়টি আবার সামনে এনেছে।
সোম ও মঙ্গলবার বিএনপির কর্মসূচিতে আহত ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ২৯ জেলা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়েই চলেছে। ১২ দিন আগেও দেশে উচ্চ সংক্রমিত ঝুঁকিপূর্ণ জেলা ছিল ৬টি। কিন্তু এর মধ্যে এই সংখ্যা বেড়ে ২৯টিতে দাঁড়িয়েছে।

জেলাগুলোর মধ্যে রয়েছে- ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, গাজীপুর, কুমিল্লা, রাজবাড়ী, শরীয়তপুর, কুড়িগ্রাম, নরসিংদী, নোয়াখালী, ল²ীপুর, মাদারীপুর, নওগাঁ ও রাজশাহী।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফোরা জানান, তারা প্রতি সপ্তাহেই করোনাভাইরাস সংক্রমণের গতিধারা দেখে উচ্চ সংক্রমিত ঝুঁকিপূর্ণ জেলা চিহ্নিত করেন। গত ১৩ মার্চ তথ্য-উপাত্ত বিশ্লেষণকালে তারা উচ্চ সংক্রমিত জেলার সংখ্যা মাত্র ছয়টি পান। পরবর্তীতে এক সপ্তাহের ব্যবধানে ২০ মার্চ এ সংখ্যা বেড়ে ২০টি এবং ২৪ মার্চ বিশ্লেষণে এ সংখ্যা বেড়ে ২৯টিতে দাঁড়ায়।

তিনি আরও বলেন, আমরা যদি সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চাই, একজনের কাছ থেকে আরেকজনে সংক্রমণ বন্ধ করতে চাই তাহলে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধুমাত্র উচ্চ সংক্রমিত ২৯টি জেলা নয়, আমাদের দেশের সবাইকে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শতভাগ মানুষকে মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে। আমরা ইতোপূর্বে সাবান দিয়ে হাত ধোয়ার যে অভ্যাসটি করেছিলাম, সেটা অনেক ভালো ফলাফল বয়ে এনেছিল। করোনা সংক্রমণ হ্রাসের পাশাপাশি ডায়রিয়া আক্রান্তের সংখ্যাও কমে গিয়েছিল। সুতরাং হাত ধোয়ার অভ্যাসটিতে আবার ফিরে যেতে হবে এবং যত দূর সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। জীবন ও জীবিকাকে ব্যাহত না করে যত দূর সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।

উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ কেন্দ্রীয়ভাবে নাকি স্থানীয়ভাবে হবে, এমন প্রশ্নের জবাবে ডা. ফোরা বলেন, স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ যৌথভাবে স্থানীয় সংক্রমণ পরিস্থিতি পর্য়ালোচনা করে সম্ভাব্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, দেশের ২৯টি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সর্বত্র মানুষে মানুষে করোনার সংক্রমণ দ্রæতগতিতে ছড়িয়ে পড়ছে। দেশের শতভাগ মানুষ মাস্ক পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মেনে চললে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ হাজার ১৮১ জন রোগী শনাক্ত হয়েছে, যা বাংলাদেশে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৫ জন নারী। এ নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জনে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত ২৮ ফেব্রæয়ারি দেশে করোনা আক্রান্তের হার ছিল মাত্র ২ শতাংশের মতো। বর্তমানে তা হয়ে গেছে প্রায় ১৩ শতাংশ। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে করোনার উৎপত্তিস্থল বন্ধ করতে না পারলে দেশের অর্থনীতির চাকা থমকে যেতে পারে, মানুষের বড় রকমের আর্থিক সংকট দেখা দিতে পারে।

করোনাভাইরাস সংক্রমণে বিদ্যমান পরিস্থিতিতে সরকারের ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বারিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। এ নির্দেশনা আগামী দুই সপ্তাহ পর্যন্ত প্রতিপালন করতে হবে। এই নির্দেশনা বাস্তবায়নের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থাকে প্রয়োজনীয় পদপে নিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত নৈরাজ্য করছে : হানিফ

0
মাহবুব উল আলম হানিফ এমপি - ছবি সংগ্রহ

পাবনা প্রতিনিধি

রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে বসে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

মঙ্গলবার পাবনা সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ২০১৩ সালেও একই কায়দায় মাদ্রাসা ছাত্রদের বিভ্রান্ত করে বিএনপি ও জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করেছিল। সরকার জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে দমন করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

এ সময় পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিাকে আধুনিকায়ন করে, স্বীকৃতি দিয়ে আলেম-ওলামাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে পা দিয়ে সন্ত্রাসী কর্মকাÐে জড়ালে তা তাদের জন্যই তির কারণ হবে। তারা যদি সত্যিকারের ধর্মভিত্তিক সংগঠন হয়, তবে নৈরাজ্য না করে সারা পৃথিবীর মানুষ যেন ইসলাম সম্পর্কে ভালো ধারণা পায় এমন আচরণই তাদের কাছে প্রত্যাশা করি।

মতবিনিময় সভা শেষে মাহবুব উল আলম হানিফ এমপি করোনা সংক্রমণ মোকাবিলায় সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। পরে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন।

৪৩ বিসিএসের প্রিলিমিনারি ১৫ অক্টোবর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ১৫ অক্টোবর দেশের আটটি বিভাগীয় শহরে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীা নেয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। একই সাথে এ বিসিএসের জন্য অনলাইনে আবেদন করার সময় আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে অনলাইনে আবেদন করার শেষ সময় ছিল ৩১ মার্চ। আর প্রিলিমিনারি পরীার জন্য সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছিল ৬ আগস্ট।

মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীা আগামী ১৫ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
পরীার হল, আসন ব্যবস্থা এবং পরীা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদ মাধ্যমে এবং পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয় সেই বিজ্ঞপ্তিতে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন এবং শিায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন নিয়োগ পাবে ৪৩তম বিসিএসে।

রাজবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

0
রাজবাড়ীতে দুঘটনা কবলিত ট্রাক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বসন্তপুর স্টেশন বাজার সংলগ্ন রেলগেটে মাটিভর্তি ডাম্প ট্রাকের সাথে মধুমতি এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে এফএবি ইটভাটা এলাকায় ট্রেন-ট্রাকের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ট্রাকচালক পলাশ শেখ (৩০) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের ইউছুফ শেখের ছেলে একই ট্রাকের হেলপার মিলন (৪০) সরদারপাড়া গ্রামের দুলালের ছেলে। আহত বাবলু মোল্লা (৫৫)। তিনি বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত আনছের মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রগুলো জানায়, বসন্তপুর স্টেশন বাজারের কাছাকাছি কামাল মিয়ার এফএবি ইটভাটা এলাকায় মাটি ভর্তি ড্রাম ট্রাকটি রেল লাইন পার হওয়ার চেষ্টা করে। এসময় রাজশাহীগামী মধুমতি ট্রেনের সঙ্গে ট্রাকের সংর্ঘষ হয়। এতে ট্রাক টি দুমরে মুচরে যায়। এ ঘটনায় হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হলে ট্রাকের চালক ও হেলপারকে মৃত বলে ঘোষণা করা হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম জানান, বসন্তপুরে রাজশাহীগামী মধুমতি এক্সপেস ট্রেনের সঙ্গে একটি ডাম্প ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হওয়ার বিষয়েও নিশ্চিত হরেন তিনি।

পান্টি বালিকা বিদ্যালয়ের কমিটি নিয়ে উত্তেজনা

0
kumarkhily-30-p1

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পান্টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ হোসেন জাফরকে সরিয়ে অন্য একজন ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি মনোনিত করায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার পান্টি ইউনিয়নের বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী লম্বা লাইনে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। প্লাকার্ড ব্যানার হাতে নিয়ে শত শত গ্রামবাসী এই মানববন্ধনে অংশ নিয়ে সভাপতি পরিবর্তনের প্রতিবাদ জানান। পরে বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পান্টি বাজারে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিদ্যালয়ের শিার্থী এবং এলাকাবাসীরা বলেন, এলাকার একমাত্র নারী শিা প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা যুদ্ধাকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর। প্রতিষ্ঠানটি মুক্তিযোদ্ধাদের সৃষ্টি এবং স্বাধীনতার স্মৃতি চিহ্ন বিজরিত। প্রতিষ্ঠাতার পরিবর্তে একজন অর্ধ শিতি অযোগ্য ব্যক্তিকে সভাপতি মনোনিত করা হয়েছে। এই সভাপতি আমরা মানিনা, মানবনা। সমাবেশ থেকে বক্তারা অনতিবিলম্বে জাহিদ হোসেন জাফরকে পুনরায় সভাপতি হিসেবে ফিরিয়ে আনার দাবি জানান।
প্রসঙ্গত গত ৩ মার্চ বিদ্যালয়ের প্রধান শিকের আবেদনের প্রেক্ষিতে গত ২৩ মার্চ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহম্মদ কর্তৃক স্বারিত এক চিঠিতে এ এইচ এম আব্দুলাহ কে সভাপতি, মোছাঃ শিউলী সুলতানাকে সাধারণ শিক সদস্য, মোঃ আজাদুল ইসলামকে অভিভাবক সদস্য ও বিদ্যালয়ের প্রধান শিককে সদস্য সচিব হিসাবে ৬ মাসের জন্য একটি এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। এডহক কমিটির অনুমোদন পর থেকেই অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর ও পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিয়া’র সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে পান্টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আব্দুল্লাহ ওরফে টিপু মুঠোফোনে জানান, তিনি কিভাবে সভাপতি হয়েছেন এ ব্যাপারে তারা কোন ধারণা নেই। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপার। এ বিষয়ে তার কোন কিছু বলার বা করার নেই।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, স্কুল কমিটি নিয়ে গত কয়েক দিন ধরে দুই গ্রæপের মাঝে উত্তেজনা বিরাজ করায় ওই এলাকায় পুলিশী টহল অব্যাহত রয়েছে। কোভিড-১৯ প্রতিরোধে জনসমাগম না করার নির্দেশনা অমান্য করে শিার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শৈলকুপায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচাত ভাইএর ছুড়িকাঘাতে এক কলেজ ছাত্র খুন হয়েছে।

নিহত কলেজ ছাত্র রোকন উদ্দিন (২০) শেখপাড়া গ্রামের রশিদ মোল্লার ছেলে। সে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ছাত্র।

রোকন মোল্লা শেখপাড়া গ্রামের আব্দুর রশিদ মোল্যার ছেলে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো ভাই শিলু মোল্লার ছুরিকাঘাতে নিজ বাড়িতে তিনি খুন হয়েছেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

নিহত রোকনের চাচা ওহিদুল ইসলাম জানান, রবিবার সকালে রোকন বাড়ির পাশে নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় চাচা বাদশা মোল্লার ছেলেরা রোকনের উপর হামলা চালায়। হামলাকারীদেও ছুরিকাঘাতে আহত রোকনকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের মা হাজেরা খাতুন জানান, তার ছেলে এবার এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে বর্তির প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার স্বপ্ন পুরণ করতে দিল তা চাচাতো ভাইয়েরা। জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরে কলেজছাত্র খুন হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...