সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 580

জিয়ার খেতাব বাতিলের ক্ষমতা সরকারের নেই : ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রয়াত নেতার কবর জিয়ারতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ নির্বাচিত সরকার নয়। বেআইনিভাবে নিজেদের নির্বাচিত ঘোষণা করেছে। তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করেছে। জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছে।

মঙ্গলবার বিএনপির প্রায়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দশম মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পাচুরিয়া গ্রামে তার কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খোন্দকার আবদুল হামিদ ডাবলুসহ স্থানীয় নেতারা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম বলেন- আগামী, ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিদেশি অতিথিদের আগমনের অজুহাতে ঢাকায় সভা-সামাবেশ নিষিদ্ধ করে সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করার ক্ষমতা এই সরকারের নেই।

ডিএমপি কমিশনারের নিষেধাজ্ঞার ব্যাখ্যা চাইলেন ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হঠাৎ যে নিষেধাজ্ঞা দিয়েছেন সেটার ব্যাখ্যা আমরা জানতে চাই। অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন সেটারও ব্যাখ্যা দিতে হবে। ’
সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সরকারি অনুষ্ঠানের সঙ্গে আমাদের অনুষ্ঠানের কোনো বিরোধ নেই। কোনো প্রতিযোগিতা নেই। তারা তাদের অনুষ্ঠান করবে, আমরা আমাদের অনুষ্ঠান করবো। শুধু তাই নয়, কমিশনার বলেছেন, ‘অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম’। এটা কেন বলেছেন, কীভাবে বলেছেন সেটার ব্যাখ্যা আমরা জানতে চাই। হোয়াট ডাজ হি মিন বাই অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম। উনি কী বোঝাচ্ছেন? এটা আমাদের ব্যাখ্যা করে জানাতে হবে। কারণ এই অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রামটা আমরা বুঝতে পারছি না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পালন করা কি অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম? তারা ছাড়া এটা আর কেউ করতে পারবে না, এটা কোন ধরনের চিন্তা-ভাবনা থেকে এসেছে, আমরা বুঝতে পারি না।

তিনি বলেন, অবশ্যই সরকারি প্রোগ্রাম হবে, বিদেশ থেকে রাষ্ট্রীয় মেহমানরা আসবে, নিঃসন্দেহে আমরা যথাসম্ভব সহযোগিতা করবো। সম্মানের প্রশ্ন, মর্যাদার প্রশ্ন, আমরা অবশ্যই সেটাকে সেইভাবে লক্ষ্য করবো। কিন্তু হঠাৎ করে ডিএমপির এ নির্দেশনা আমরা মনে করি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের যে উদ্দেশ্য সেটাকে ব্যাহত করছে। একই সঙ্গে স্বাধীনতার বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করছে কি না সেটাও লক্ষ্য করতে হবে।

ফখরুল বলেন, সুবর্ণজয়ন্তী পালনের জন্য ১ মার্চ থেকে আমাদের অনেকগুলো কর্মসূচি শুরু করেছি। ইতোমধ্যে কিছু পালন করা হয়েছে। সামনে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত যেসব অনুষ্ঠান আছে সেগুলো হলো— ২০মার্চ আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সেমিনার। ২২ মার্চ স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, জেডফোর্স ও বীর উত্তম জিয়াউর রহমান শীর্ষক সেমিনার, ২৩ মার্চ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য মেলা, ২৪ মার্চ নির্বাচিত বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করে স্বৈরাচারী এরশাদের জোরপূর্বক ক্ষমতা দখল শীর্ষক সেমিনার, ২৫ মার্চ কালরাত্রি শীর্ষক আলোচনা সভা, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, রক্তদান কর্মসূচি, সারাদেশে শোভাযাত্রা করা হবে। ২৭ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র ও বগুড়ায় বাগবাড়ি গমন এবং দুই স্থানে আলোচনা সভা, ২৮ মার্চ মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ও ৩১ মার্চ মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধন।
ফখরুল আরও বলেন, আমরা ডিএমপির নির্দেশনার ব্যাখ্যা চাই। একই সঙ্গে এ নির্দেশনা প্রত্যাহার করে রাজনৈতিক দল ও অন্য সামাজিক প্রতিষ্ঠানগুলোর সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যেন বাধা সৃষ্টি করা না হয়, সে অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মনজু, সাংবাদিক আব্দুল হাই সিকদার।

সব রাজনৈতিক হত্যাকান্ডের সঙ্গে জড়িত বিএনপি : কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৫ ও ২১ আগস্ট-সহ দেশের সব রাজনৈতিক হত্যাকান্ডের সঙ্গে বিএনপি জড়িত। এমনকি দলটি এ দেশের গণতন্ত্রেরও হত্যাকারী।

সোমবার নিজ বাসা থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথায় কথায় মানবাধিকারের কথা বলে। কিন্তু অবুঝ শিশু শেখ রাসেল, অবলা নারী, মেহেদী রাঙা হাতে নববধূ কী অপরাধ করেছিল? তারা ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিল, তখন মানবাধিকার কোথায় ছিল?

বিএনপি কোন মুখে গণতন্ত্রের কথা বলে প্রশ্ন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের জন্ম হয়েছে মার্শাল ‘ল এর আঁতুড়ঘরে। মিলিটারি ডিকটেটর জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে সেই ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষকে হত্যা করেছিল। সে দিক থেকে তারা এ দেশের গণতন্ত্রের হত্যাকারীও বটে। আর তাই দলটির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পাই।

সমসাময়িক সময়ে বিএনপি’র লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অপরাজনীতির সব উপাদানে ঠাসা বিএনপির রাজনীতি, মুখোশের আড়ালে তাদের দেশবিরোধী ও জনবিরোধী লুকানো মুখচ্ছবি দেশ ও জনগণের কাছে এখন স্পষ্ট বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপির শাসনামলে হাওয়া ভবনের দুর্নীতি আর দলীয় নেতাকর্মীদের নানা অপকর্মের কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। আওয়ামী লীগ সেই ক্ষত মুছে দেশকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপি কেবল হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করলেও বর্তমান সরকার সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো ছয় মাস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দন্ডের কার্যকারিতা আরও ছয় মাসের জন্য স্থগিত রাখার প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত রাখার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। আগের দুটি শর্ত এবারও প্রযোজ্য হবে।

শর্ত অনুযায়ী, মুক্ত থাকার সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

আইন মন্ত্রণলয় যে মতামত দিয়েছিল, সেখানে বলা হয়েছিল, খালেদা জিয়া দেশের ভেতরে বিশেষায়িত চিকিৎসা নিলে তাতে সরকারের আপত্তি নেই।

সেক্ষেত্রে খালেদা জিয়া নিজের পছন্দ অনুযযায়ী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিতে পারবেন বাসায় থেকে। হাসপাতালে যাওয়ার প্রয়োজন মনে করলে যাবেন। তবে দেশে থেকে শর্ত মেনেই করতে হবে।

দুর্নীতির দুই মামলায় দন্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনাভাইরাস মহামারীর মধ্যে গতবছর ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। দ-ের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হলে তিনি কারামুক্ত হন।

ওই মুক্তির মেয়াদ শেষে গতবছর সেপ্টেম্বরে আগের শর্তে তা আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়। তখনো একই শর্ত দেওয়া হয়।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থারাইটিসের ব্যথা, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজায় কারাজীবন শুরু করেন খালেদা জিয়া। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। তার বিরুদ্ধে আরও ৩৪টি মামলা রয়েছে।

শৈলকুপায় রহস্যজনক ভাবে গৃহবধূ নিখোঁজ

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় এক গৃহবধূ গত ৫ দিন ধরে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ গৃহবধূ মুসলিমা খাতুন শৈলকুপার শিক্ষক পাড়ার সেলিম বিশ্বাসের স্ত্রী। এক সন্তানেনর জননী। এ ব্যাপারে গৃহবধূর স্বামী থানায় জিডি করেছেন।

জিডি থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ মুসলিমা খাতুন স্বামীর বাড়ি থেকে পাশ্ববর্তী নাদপাড়া গ্রামে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এর পর থেকে সে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

নিখোঁজের পরদিন শুক্রবার সকালে অজ্ঞাত স্থান থেকে গৃহবধূ তার স্বামীকে ফোনে জানান, তিনি হয়তো বাঁচতে পারলেন না। তিনি খোজা খুজি করতে নিষেধ করেছেন বলেও স্বামী জানান।

মিরপুরের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকেরা এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বিকালে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর-লক্ষিপুর প্রি-ক্যাডেট স্কুলের কাছে প্রতিপক্ষের হামলায় নিহত হয় সবজী ব্যবসায়ী সিদ্দিক আলী মন্ডল (৪৫) । সে একই এলাকার মৃত ফেরত আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে বাড়ীর জমি জমা সংক্রান্ত বিরোধে সিদ্দিক আলী মন্ডলের সাথে প্রতিবেশি মৃত বিল্লাল হোসেনের ছেলে গফুর, সালাউদ্দিন, জলিল ও খলিলের সাথে বাকবিতন্ডা হয়। এসময় দেশিয় ধারালো অস্ত্র (রামদা) এর কোপে সিদ্দিক আলী গুরুত্বর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইবি প্রক্টরের মামলা থেকে ডিবিসি নিউজের প্রধান সম্পাদকে অব্যহতি

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মাহবুবর রহমানের দায়ের করা ১শ কোটি টাকার মানহানী মামলা থেকে ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলামকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন। এর আগে মামলাটির চুড়ান্ত প্রতিবেদন দাখিলের পর আদালত কর্তৃক চার্জ শুনানীর ধার্যকৃত দিন ছিল এদিন।

তবে এ মামলার অপর আসামী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন পূর্বক মামলা চলবে বলে আদালত জানিয়েছেন। এসময় ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বিবাদীপক্ষের আইনজীবি এ্যাড. হাসানুল আসকার হাসু বলেন, সোমবার মামলাটির চার্জ গঠনের দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালত বিবাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবিদের শুনানী শেষে মামলার বিবাদী সাংবাদিক মঞ্জরুল ইসলামকে অব্যাহতি দেন এবং অপর আসামী ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ অক্টোবর ডিবিসি নিউজে প্রচারিত একটি প্রতিবেদনে সংক্ষুব্ধ হয়ে প্রধান সম্পাদক মঞ্জরুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে কুষ্টিয়ার আদালতে শত কোটি টাকার মানহানী মামলা দায়ের করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মাহবুব রহমান।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ রঙ্গিলাকে হত্যা

0
Mirpur-Kushtia-15-P-3
আটক হত্যাকারী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ রঙ্গিলা খাতুন (৩৬) হত্যাকান্ডের মূল আসামী শাহাবুল ইসলামকে (২৬) পুলিশ আটক করেছে।

আটক শাহাবুল উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বীজনগর গ্রামের তৌহিদুল ইসলাম মালিথার ছেলে।

সোমবার ভোরে পুলিশ তাকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। এ সময় পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো হাসুয়া উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, শনিবার বিকালে নওদাপাড়া গ্রামের গৃহবধূ রঙ্গিলা বাড়ীর পাশে মাঠে ঘাস কাটতে যায়। এ সময়ে ওই যুবক তাকে কুপস্তাব দেয়। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

পরের দিন রবিবার মকালের দিকে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) ক্যানেলের পার্শ্ববর্তী একটি তামাক ক্ষেতের ভেতর থেকে গৃহবধু রঙ্গিলা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, শাহাবুল একাই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

কুষ্টিয়ায় নকল প্রসাধন কারাখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ঐতুবৃ কেমিক্যাল ওয়াকার্স নামের মুখের রং ফর্সা করার নকল প্রসাধন কারাখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই লক্ষ টাকা জরিমানা করেছে।

রবিবার সন্ধ্যায় মিলপাড়া এলাকার ওই কেমিক্যাল কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় নকল পন্য তৈরীর বিপুল পরিমাণ কাঁচামাল ধ্বংস করা হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান এই অভিযান পরিচালনা করেন।

প্রসাধন কারখানায়, ল্যাবের কার্যক্রম দৃশ্যমান না হওয়া, দক্ষ টেকনিশিয়ান না থাকা, মান নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা না থাকা, নকল পণ্য উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন এবং মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল সামগ্রী ব্যবহার করে বিভিন্ন প্রসাধনী তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারা অনুয়ায়ী ওই কেমিক্যাল কোম্পানীকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং কাঁচামাল ধ্বংস করা হয়।

অভিযান কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান সাংবাদিকদের জানান, প্রসাধন সামগ্রী তৈরি করার মত তেমন কোন সক্ষমতা না থাকা সত্বেও ঐতুবৃ কেমিক্যাল ওয়াার্কস দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রসাধন সামগ্রী তৈরি করে আসছে। মূলত পুরান ঢাকা থেকে বিভিন্ন কেমিক্যাল নিয়ে এসে নিজেদের লেবেল লাগিয়ে মুখের রং ফর্সা করার চটকদার বিজ্ঞাপন প্রচার করে তারা এসব নকল প্রসাধন সামগ্রী বাজারে বিক্রি করত। এমনকি তাদের কেমিক্যাল কারখানা পরিচালনার কোনো বৈধ কাগজপত্রও নেই বলেও জানান আদালত। এসব কারণে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

এ সময় ঐতুবৃ কেমিক্যাল ওয়াকার্স’র প্রোপাইটার শহরের মিলপাড়া এলাকার ফজলে করিম খোকার ছেলে মাসুদ পারভেজ আদালতের হাকিমের নিকট এ ধরনের অপরাধ আর না করার অঙ্গীকারনামা প্রদান করেন বলেও জানা গেছে।

ভেড়ামারায় ৯৯৯ তে ফোন দেওয়া যুবকের উপর সন্ত্রাসী হামলা

0
ভেড়ামারায় আহত যুবক আসাদুল।

পুলিশের এসআই প্রত্যাহার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় জরুরি নাগরিক সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যুবকের উপর সন্ত্রাসী হামলা। এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে হামলার ঘটনায় ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছে আহত যুবক আসদুল নিজে।

সন্ত্রাসী হামলায় আহত আসাদুল জানান, গত ১২ মার্চ সকাল ৯টার দিকে জুনিয়াদাহ এলাকায় তার বাড়ির পাশে পদ্মা নদীতে হঠাৎ গোলা-গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ শুনে তিনি ভীতু হয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে সাহায্য চান। কিন্তু ক্যাম্প পুলিশের কোন সাড়া না মেলায় তিনি জাতীয় জরুরি সেবা সার্ভিস ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন।

ভেড়ামারা থানার ডিউটি অফিসার তার (আসাদুলের) নাম ও মোবাইল নম্বরটি তৎক্ষণাৎ কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীরকে দেন। তার মোবাইল নম্বর পাওয়ার পর কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর হোসেন সন্ত্রাসীদের কাছে তার নাম-পরিচয় তাদের কাছে প্রকাশ করে দেন এবং মোবাইলে ফোন করে ওই পুলিশ কর্মকর্তা হুমকি দেয়।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাসীরা আসাদুলের উপর হামলা করে। এ সময় আশপাশের কৃষকরা ছুটে ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত শনিবার দিবাগত রাতে ভুক্তভোগী আসাদুল হক থানায় মামলা করেন।

যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে রবিবার পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেনকে কুচিয়ামোড়া ফাড়ি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান ওই ্ওসআইকে প্রত্যাহারের বিষয়টি স্বীকার করেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...