ইবি প্রক্টরের মামলা থেকে ডিবিসি নিউজের প্রধান সম্পাদকে অব্যহতি

0
239
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মাহবুবর রহমানের দায়ের করা ১শ কোটি টাকার মানহানী মামলা থেকে ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলামকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন। এর আগে মামলাটির চুড়ান্ত প্রতিবেদন দাখিলের পর আদালত কর্তৃক চার্জ শুনানীর ধার্যকৃত দিন ছিল এদিন।

তবে এ মামলার অপর আসামী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন পূর্বক মামলা চলবে বলে আদালত জানিয়েছেন। এসময় ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বিবাদীপক্ষের আইনজীবি এ্যাড. হাসানুল আসকার হাসু বলেন, সোমবার মামলাটির চার্জ গঠনের দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালত বিবাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবিদের শুনানী শেষে মামলার বিবাদী সাংবাদিক মঞ্জরুল ইসলামকে অব্যাহতি দেন এবং অপর আসামী ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ অক্টোবর ডিবিসি নিউজে প্রচারিত একটি প্রতিবেদনে সংক্ষুব্ধ হয়ে প্রধান সম্পাদক মঞ্জরুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে কুষ্টিয়ার আদালতে শত কোটি টাকার মানহানী মামলা দায়ের করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মাহবুব রহমান।

Share this news as a Photo Card