সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 582

পল্লী বিদ্যুতের খুটিতে লাইন ম্যানের মৃত্যু

0
প্রতিকিী ছবি

ডিজিএমসহ চার জন বরখাস্ত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় খুটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডিলু মিয়া (২১) নামের লাইনম্যানের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ডিজিএমসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দায়িত্বে অবহেলার দায়ে পল্লী বিদ্যুৎ বোর্ড কর্তৃপক্ষ বৃহস্পতিবার বরখাস্ত আদেশ দেয়।

বরখাস্তকৃতরা হলেন পল্লী বিদ্যুতের ডিজিএম এনামুল হক, এজিএম মহিদুল ইসলাম মেহেদী, জুনিয়র প্রকৌশলী আরিফুল ইসলাম ও লাইনম্যান মনির হোসেন। এদিকে ঘটনাটি তদন্তে ডিজিএম (কারিগরি) রঞ্জন কুমার ঘোষকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কুষ্টিয়াস্থ পল্ল¬ী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

উল্লেখ্য বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ বন্ধ নিশ্চিত না করেই লাইনম্যান ডিলু মিয়াকে মেরামত কাজ করতে বৈদ্যুতিক খুঁটির ওপরে উঠানো হয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খোকসায় এক পরিবারের তিনজন করোনা আক্রান্ত

0
COV-19-12-P4

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় টানা তিন মাস পর এক পরিবারের তিনজনের করোনা সনাক্ত হয়েছে। তাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ দিন জেলায় ১১ জনের করোনা সনাক্ত হয়েছে।

শুক্রবার একজন স্বাস্থ্য কর্মীসহ একই পরিবারের তিন জন করোনা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল।

তিনি জানান, প্রথম ধাপে এ উপজেলার বাসিন্দার ও বহিরাগতসহ ১৪৬ জনের করোনা সনাক্ত হয়। প্রতিদিনই দুই/তিনটা করে পরীক্ষা পাঠানো হয় কুষ্টিয়া পিসিআর ল্যাবে। কিন্তু করোনা সনাক্তে রিপোর্ট আসেনি। বুধবার স্বাস্থ্যকর্মী জেসমিন আরা ও তার পরিবারের অপর দুই সদস্য সাইফুল আলম এবং মমতাজ খাতুনের নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার সেখান থেকে জানানো হয়, স্বাস্থ্য কর্মী ও তার পরিবারের দুই সদস্যের করোনা পজেটিভ ধরা পরেছে।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, নতুন করোনা আক্রান্তদের মধ্যে সাইফুল আলমের শরীরে অক্সিজেন কমে যাওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

চার শ্রেণির পাঠ্যক্রমে পরিবর্তন আসছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

২০২২ সালে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তমÑ এই ৪ শ্রেণির পাঠ্যক্রমে পরিবর্তন আসছে। সময়সীমা ২০২১ সাল পর্যন্ত থাকলেও করোনা মহামারী পরিস্থিতি পিছিয়ে দিয়েছে কার্যক্রম। নতুন সময়সীমায় আগামী ৫ বছরে বেশির ভাগ শ্রেণির পাঠ্যক্রমে পরিমার্জন আসবে। বদলে যাবে এসএসসি, এইচএসসির মতো বোর্ড পরীক্ষাও।

পরিবর্তনশীল বিশ্বে প্রায় ৫ বছর পরপর পাঠ্যক্রমে আসে পরিমার্জন। এ দেশেও কয়েক দশক ধরে চলছে শিক্ষাক্রমে নানা পরিবর্তন ও পরিমার্জন। ১৯৯৫ সালের পর পরিবর্তন আসে ২০১২ সালে। যে শিক্ষাক্রমের আলোকে নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনটি শাখায় ভাগ হয়ে যায়। তবে সবশেষ ২০১৭ সালে শুরু হওয়া পরিকল্পনায় দশম শ্রেণি পর্যন্ত একই পাঠ্যবইয়ের কাজ চলছে। সেক্ষেত্রে শাখা ভাগ হবে উচ্চ মাধ্যমিকে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, এর ফলে ২০২৪ সাল থেকে বদলে যাচ্ছে এসএসসি পরীক্ষা। বদলের কাজ চলছে এইচএসসি পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিরও। সেই ক্ষেত্রে বোর্ড পরীক্ষা হবে দুটি। একাদশ শ্রেণিতে একবার, দ্বাদশে একবার। দুই পরীক্ষার ফল যোগ করে হবে এইচএসসির রেজাল্ট। নতুন শিক্ষাক্রম অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বেড়ে হবে দুদিন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ২০২২ সালে প্রথম-দ্বিতীয় ও ষষ্ঠ-সপ্তম এই চার শ্রেণির পাঠ্যক্রমে পরিবর্তন আসছে। আর ২০২৪ সালে এসএসসিতে দেয়া হবে নতুন কারিকুলাম। এরপর উচ্চ মাধ্যমিকে পরিবর্তন আনা হবে।

শিক্ষাক্রম পরিবর্তন ও পরিমার্জনে শহর গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য যেন আরো না বাড়ে সে বিষয়ে সতর্ক করেন শিক্ষাবিদরা।

শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রম ও সহশিক্ষা পাঠকার্যক্রমের দৃষ্টি আর্কষণ করতে হবে।

উপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে মাঠপর্যায়ের বাস্তবতার আলোকে পরিকল্পনা প্রয়োজন বলে পরামর্শ অধ্যাপক ফাহিমা খাতুনের। তিনি আরো বলেন, গ্রামে যেসব শিক্ষক ছাত্রদের পাঠদান করাচ্ছেন। তাদের মতামত নেয়া হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেয়া হয় সেগুলো অনেকটা আমলাতান্ত্রিক হয়ে যাচ্ছে।

নতুন সময়সীমা অনুসারে, ২০২৩ সালে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং অষ্টম ও নবম শ্রেণিতে, ২০২৪ সালে দশম এবং ২০২৬ সালের মধ্যে দ্বাদশ শ্রেণির নতুন বইয়ের কাজ শেষ হবে।

মত প্রকাশের স্বাধীনতা মানে ইচ্ছেমতো বলা নয় : কাদের

0
AL-KADER-12P-2

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা মানে খেয়াল-খুশি মতো লেখা বা বলা নয়। ক্ষমতা টিকিয়ে রাখতেই নাকি সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছেÑ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, কোনও আইনের বলে নয়, শেখ হাসিনা সরকার টিকে আছে জনমানুষের আস্থা ও ভালেবাসায়। ক্ষমতা দেয়ার মালিক সৃষ্টিকর্তা আর দেশের জনগণ। সরকার যে কোনও আইন প্রণয়ন করে জনস্বার্থে। বিশ্বের বিভিন্ন দেশে ডিজিটাল সিকিউরিটির আইনগত কাঠামো রয়েছে। মত প্রকাশের স্বাধীনতা মানে অন্যের অধিকার হরণ নয়, নয় খেয়াল-খুশি মতো লেখা বা বলা।

শুক্রবার নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বলা বা লেখার ক্ষেত্রে সত্যতা এবং বস্তনিষ্ঠতা থাকলে আইন কোন বাধা নয়। তারপরও আইনের অপপ্রয়োগ যাতে না হয় সেজন্য শেখ হাসিনা সরকার ইতিমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন।

বিএনপির নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে খালেদা জিয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি বলেছিলেন পাগল ও শিশুছাড়া কেউ নিরপেক্ষ নয়, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অবান্তর।

তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, বিএনপিকে এ নিয়ে দাবি-দাওয়া পেশ করতে হবে না। বিএনপি রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে এখন গুজব পার্টিতে পরিণত হয়েছে। গুজব ও অপপ্রচারই তাদের একমাত্র ভরসা, সেজন্যই বিএনপি ডিজিটাল সিকিউরিটি এক্টের বিরোধিতা করে প্রকারান্তরে আধুনিক প্রযুক্তির বিরোধিতা করছে। অপপ্রচার চালানো আর জনগণ থেকে নিজেদের আড়াল করে রাখা বিএনপির স্বভাব উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তাই জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তিনি বলেন, বিএনপির কাছে ক্ষমতা ভোগের বস্তু। তাইতো তাদের আমলে ভোগের পেয়ালা উপচে পড়েছিল।

পাকিস্তানী বাহিনীর সঙ্গে তফাতটা কোথায়: ফখরুল

0
BNP-RAKRUL-28-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

পাকিস্তানী শাসকগোষ্ঠীর আচরণের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের তফাতটা কোথায়, তা বুঝতে চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি অতীত স্মরণ করে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন সরকারি দলের প্রতি।

শুক্রবার জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফখরুল।

গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে কৃষক দলের চতুর্থ জাতীয় সম্মেলন হচ্ছে ২২ বছর পর। শেষ সম্মেলন হয়েছিল ১৯৯৮ সালের ১৬ মে।

সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চের প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন, রঙিন বেলুন ও সাদা কবুতর উন্মুক্ত করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হয় সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন।

সম্মেলনে সারাদেশ থেকে সংগঠনটির ৫৪৮ জন কাউন্সিলর অর্থাৎ ৭৯টি সাংগঠনিক জেলার ৩৯৫ জন এবং কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১৫৩ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

উদ্বোধনীর অনুষ্ঠানের বক্তব্যের পর সংগঠনের বিধান অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচনের আগে কৃষক দলের ১৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিএনপি মহাসচিব। বিকালে কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন হয়।

গত বছরের ২৭ ফেব্রুয়ারি শামসুজ্জামান দুদুর নেতৃত্বে ১৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আপনারা অন্যায়ভাবে ক্ষমতায় বসে আছেন, দখল করে বসে আছেন। কি তফাত আপনাদের পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে আমাকে বুঝাবেন একটু? আমি পাকিস্তান হানাদার বাহিনীর সাথে আপনাদের কোনো তফাত দেখি না। তারাও জোর করে বন্দুক দিয়ে মানুষকে মেরে ক্ষমতা দখল করে বসেছিল। আপনারা আজকে সেই একই কায়দায় মানুষকে হত্যা করে, নির্যাতন করে, জোর করে আপনারা ক্ষমতায় বসে আছেন। দয়া করে অতীতের কথা, যখন আপনারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, সেই কথা চিন্তা করে আওয়ামী লীগকে যদি বাঁচাতে চান তাহলে অবিলম্বে যা আপনারা করেছেন তার জন্য মাফ চেয়ে দেশের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন। পদত্যাগ করেন, নির্বাচন দিন, নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনে নতুন সরকার আসুক, নতুন পার্লামেন্ট আসুক।

তিনি খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানান। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি করেন তিনি।

খালেদা জিয়ার সময় কৃষিঋণ মওকুফ, জিয়ার সময় ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফসহ বিএনপির বিভিন্ন মেয়াদে কৃষকদের উন্নয়নে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব।

কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে ও সদস্য এস কে সাদীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক দলের সৈয়দ মেহেদি আহমেদ রুমি, একেএম মোয়াজ্জেম হোসেন, নাজিমউদ্দিন, আফতাব উদ্দিন আহমেদ ম-ল, জামালউদ্দিন মিলন, এমএ হালিম, নাসির হায়দার, জিয়াউল হায়দার পলাশ, লুৎফুর রহমান, মাহমুদুল হক সানু, শরীফুল ইসলাম মোল্লা, মহসিন আহমেদ তুষার, আনোয়ারুল হক, এনায়েতুল্লাহ খোকন, রবিউল হাসান পলাশ, সালাহউদ্দিন খান মিলকী, নাসিরউদ্দিন আহমেদ বাচ্চু, রফিকুল আলম রফিক, মাহবুবুর রহমান আউয়াল, আনোয়ারুল ইসলাম বাদশা বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন এবং শোক প্রস্তাব উত্থাপন করেন তকদির হোসেন জসিম।

বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহিদুল ইসলাম বাবুল, অনিন্দ্য ইসলাম অমিত, আবদুল খালেক, আমিরুজ্জামান শিমুল, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের আবদুর রহিম ও ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামল উপস্থিত ছিলেন।

শিশু চাঁদনীর মুখে নির্যাতনের বর্ণনা

0

খোকসার শিশু চাঁদনীর সারা শরীরের নির্যাতনের চিহ্ন

0
নিযাতনের শিকার চাঁদনী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ১০ বছর বয়সী শিশু চাঁদনী গৃহকর্মীর কাজে গিয়েছিল। কিন্তু সারা শরীরে গৃহকত্রীর নির্যাতনের ক্ষত নিয়ে ৯ মাস পর সে বাড়ি ফিরেছে।

বুধবার দুপুরের গৃহকত্রীর নির্যাতনে অসুস্থ্য শিশু চাঁদনীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার বনগ্রাম পশ্চিম পাড়ার তমিজ উদ্দিন তোজর মেয়ে।

শিশুর পরিবার সূত্রে জানা গেছে, করোনা শুরুর পর একই গ্রামের মাসুদুজ্জামান রান্টুর মেয়ে নেছার ঢাকার বাসায় বাচ্চা রাখার কাজের কথা বলে ১০ বছরের শিশু চাঁদনীকে নিয়ে যায়। এর কয়েকদিন পর থেকে শিশুটির পরিবারের সাথে গৃহকত্রী যোগাযোগ বন্ধ করে দেয়। গ্রামের মানুষের চাপের মুখে ৯ মাস পর মঙ্গলবার দুপুরের গৃহকত্রী নেছার বাবার থানা সদরের বাড়ি থেকে শিশুটিকে তার নানির কাছে বুঝে দেওয়া হয়। শিশুটির শারীরিক অবস্থা দেখে গ্রামবাসী ক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা শিশু চাঁদনীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিযাতনের শিকার চাঁদনী

হাসপাতালের বিছানায় বসে শিশু চাঁদনী তার নিজের শরীর থেকে কাপড় সরিয়ে গৃহকর্ত্রীর নির্মম নিযাতনে সৃষ্ট ক্ষত চিহ্নি দেখাচ্ছিল। ঢাকার বাসায় পৌচ্ছানের চার দিন পর থেকে তার উপর নির্যাতন শুরু করে গৃহকত্রী নেছা। তাকে মারধর করার পর রাতে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফ্লোরে উপর করে ফেলে রাখা হতো। থালা বাসোন ধোয়া, ঘরের পরদার কাপড় কাচা, ঘর মোছার কাজ খারাপ হলেই কাঠের খুন্তি দিয়ে মারা ছিল নিত্যকার ঘটনা। স্যাকা দেওয়া হত লোহার খুন্তি দিয়ে। দুপুরে সবাই তরকারি খেত। শিশু চাঁদনীকে দেওয়া হত সকালের ভর্তা।

শিশুটির বাবা জানান, ঝন্টু রান্টুরা অনেকটা জোর করে বাচ্চা রাখার জন্য চাঁদনীকে ঢাকায় নিয়ে যায়। মাসে মাসে মেয়ের পারিশ্রমিক হিসাবে তাকে টাকা দেওয়া কথা ছিল। কিন্তু একটা লাল পয়সাও দেওয়া হয়নি। সে তার মেয়ের উপর নির্যাতনের বিচার দাবি করেন। তবে গ্রামের মাতুব্বরদের নির্দেশের উপর নির্ভর করছে তার বিচার চাওয়ার ধরণ।

এ ব্যাপারে গৃহকত্রী নেছার বাবা মাসুদুজ্জামান রান্টু বলেন, কাজের মেয়ে নিয়ে এর ধরনের চক্রান্ত হয়। মঙ্গলবার তার বাসা থেকে মেয়েটিকে তার নানি নিয়ে গেছে। এ বিষয়টি তিনি ভিডিও করে রেখেছেন। শিশুটির গায়ে আগে থেকে পচঁরা রোগ ছিল। তার কিছু চিহ্ন ছিল।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কমরুজ্জামান তালুকদারের সরকারী মোবাইলে কল করা হয় কিন্তু তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

খোকসা-কুমারখালীতে বীজ আলুর বাম্পার ফলন

0

ঝিনাইদহে ভাতিজার দায়ের কোপে বৃদ্ধ চাচা খুন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুর গ্রামের ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ চাচা খুন হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ওসমান আলী খুন হন। তিনি আলমপুর ব্রিজঘাট এলাকার কুলবাগান পাড়ার মৃত আজির বক্সের ছেলে।

জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই আলমগীর হোসেনের ছেলে আয়নাল হোসেনের দায়ের কোপে তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

স্থানীয় আজমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলাবার দুপুরের দিকে ছোট ভাই আলমগীরের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে জটলার মধ্যে দা দিয়ে কোপ দেওয়া হয় ওসমান আলীর মাথায়। এতে তিনি মারা যান।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে আয়নাল হোসেন নামে ওসমান আলীর ভাতিজা তাকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে এমন তথ্য মিলেছে। ওসি জানান আসামী গ্রেফতারের জন্য অভিযান চলছে।

কুষ্টিয়ার রজনী অধিকারী আর নেই

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার একমাত্র নারী ডেলিভারী ম্যান (খাদ্য সরবরাহকারী) কলেজ ছাত্রী রজনী অধিকারী (১৮) না ফেরার দেশে চলে গেলেন।

সোমবার নারী অধিকার দিবসের দিন রাত ১১ টার দিকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন রজনী।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির একমাত্র নারী ডেলিভারী ম্যানের (খাদ্য সরবরাহকারী) আত্মহননের বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিকভাবে বলা হচ্ছে বন্ধুর উপর অভিমান করে রজনী আত্মহননের পথ বেছে নেন। তবে রজনীর আত্মহত্যা রহস্য নিয়ে ধ্রুমজাল তৈরি হয়েছে।

রজনী অধিকারী কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার ৯ নম্বর পলানবক্স এলাকার অশোক অধিকারীর মেয়ে। তিনি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফুড প্যান্ডার কুষ্টিয়া জেলার একমাত্র এবং বাংলাদেশের হাতে গোনা সাত-আট জন নারী খাদ্য সরবরাহকারী মধ্যে একজন ছিলেন।

২০১৮ সালে কুষ্টিয়া হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন রজনী। বর্তমানে কুষ্টিয়া শহরের আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউটের ডিপে¬ামা ইন কম্পিউটার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছেলেদের মত ছোট করে ছাঁটা চুল। দুই হাতের আঙুলে নান্দনিক আংটি। পরনে জিনস আর টি-শার্ট। এক সময় যেসব কাজ শুধু পুরুষের ছিল, সেসব কাজ যে নারীরাও আনন্দ নিয়েই করেছেন, রজনী তারই উদাহরণ। শৈশব থেকেই অদম্য সাহসী ছিলেন রজনী। রোদ, বৃষ্টি, ঝড় কোন কিছুই দমিয়ে রাখতে পারেনি রজনীর জীবনে। কখনো বাইসাইকেল কখনো বা মটরবাইক নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন রজনী।

নিহতের বাবা অশোক অধিকারী জানান, রজনী খুব রাগী এবং অভিমানী ছিল। বন্ধুর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ফুড পান্ডার কুষ্টিয়া অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক ফজলে রাব্বী জানান, রজনী খুব বিনয়ী ছিলেন। মন দিয়ে কাজ করতেন। খুব পরিশ্রমী ছিলেন। অল্প দিনেই সে গ্রাহকদের মন জয় করতে সক্ষম হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে রজনীর বান্ধবীরা জানান, রজনী খুব জেদি প্রকৃতির মেয়ে ছিল। যখন-তখন মান অভিমান করে হাত কাটত, না খেয়ে থাকত। বান্ধবীদের দাবি রাজবাড়ী জেলায় তার এক বন্ধুর উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, মঙ্গলবার সকালে রজনীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...