খোকসায় এক পরিবারের তিনজন করোনা আক্রান্ত

0
322
COV-19-12-P4

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় টানা তিন মাস পর এক পরিবারের তিনজনের করোনা সনাক্ত হয়েছে। তাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ দিন জেলায় ১১ জনের করোনা সনাক্ত হয়েছে।

শুক্রবার একজন স্বাস্থ্য কর্মীসহ একই পরিবারের তিন জন করোনা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল।

তিনি জানান, প্রথম ধাপে এ উপজেলার বাসিন্দার ও বহিরাগতসহ ১৪৬ জনের করোনা সনাক্ত হয়। প্রতিদিনই দুই/তিনটা করে পরীক্ষা পাঠানো হয় কুষ্টিয়া পিসিআর ল্যাবে। কিন্তু করোনা সনাক্তে রিপোর্ট আসেনি। বুধবার স্বাস্থ্যকর্মী জেসমিন আরা ও তার পরিবারের অপর দুই সদস্য সাইফুল আলম এবং মমতাজ খাতুনের নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার সেখান থেকে জানানো হয়, স্বাস্থ্য কর্মী ও তার পরিবারের দুই সদস্যের করোনা পজেটিভ ধরা পরেছে।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, নতুন করোনা আক্রান্তদের মধ্যে সাইফুল আলমের শরীরে অক্সিজেন কমে যাওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card