সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 589

ইবির সব ধরনের পরীক্ষা স্থগিত

0

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগে চলমান অনার্স-মাস্টার্সের অনুষ্ঠিতব্য সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয় সমস্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, আমরা পরীক্ষা নিতে গেলাম আবার শিক্ষার্থীরাও আসল, পরে আবার পরীক্ষা বন্ধ করতে হলো। এমন অবস্থায় পরীক্ষা নেয়া ঠিক হবে না। তাই যে পরীক্ষা হচ্ছে তা বন্ধের নির্দেশ দিয়েছি। মঙ্গলবার ডিনদের আনুষ্ঠানিক সভায় এটি পাস করা হবে।

উপাচার্য আরও বলেন, সরকার থেকে যে সিদ্ধান্ত এসেছে তা আমরা শতভাগ মেনে চলব। সরকারিভাবে যে সিদ্ধান্ত এসেছে সে অনুসারে শিক্ষা কার্যক্রম চলবে।

খোকসায় দুর্যোগ সহনীয় ঘরের নির্মান কাজের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুজিব শতবর্ষে জমি আছে গৃহ নাই এমন ব্যাক্তিদের ঘর নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে বেতাড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের রফিউদ্দিন এর বাড়িতে এ ঘর নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, এ সময় কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে উপজেলায় ৩টি ঘর নির্মান হবে। দুর্যোগ সহনীয় প্রতিটি ঘরের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছ।

কালুখালীতে মহিলাকে কুপিয়ে হত্যা

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে দুুর্বৃত্তরা এক নারীকে কুপিয়ে হত্যা করেছে।

নিহত ওই নারীর নাম মঞ্জুয়ারা বেগম (৪০)। সে কালুখালীর মাজবাড়ী ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মানিক খানের মেয়ে। এবং কোমরপুর গ্রামের নজরা শেখ এর স্ত্রী।

সোমবার সকালে একই ইউনিয়নের কাশমিয়ার বিলের রাস্তার পাশে এক নারীর লাশ দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পরে কালুখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত নারীর ছেলে রঞ্জু শেখ জানান, তিন দিন আগে তার মা মনঞ্জুয়ারা পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুল গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। রবিবার সন্ধ্যায় সেখান থেকে বাড়ীর উদ্যেশে বের হয়। সকালে পাশের গ্রামে অজ্ঞাত নারীর লাশ দেখতে এসে সে মায়ের মৃতদেহ দেখে হতাশ হয়েছে।

কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মহিলাকে পিছনে থেকে ধারালো কিছু দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের সকলের আইনের আওতায় আনা হবে।

খোকসার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শহীদ মিনার নাই

0
এবছর খোকসা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে শহীদ বেদীতে আর কেউ ই ফুল দিয়ে শ্রদ্ধা জানায়নি।

অনেক শহীদ মিনারে কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়নি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা ডিগ্রী কলেজে ছাত্র নেতাদের উদ্যোগে নির্মান করার প্রথম শহীদ মিনার টিতে এবারও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়নি। ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শহীদ মিনার নাই। ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও অধিকাংশ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেনি কেউ।

মহান ভাষা শহীদদের স্মরণে বিদ্যালয় কেন্দ্রিক শহীদ মিনার বাধ্যতামূলক হলেও এ নিয়ম মানছেন না শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। উপজেলার ৩৬টি মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের মধ্যে ২০টিও বেশী শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই। প্রাচীন কালের মতো কলার গাছ দিয়ে শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার তৈরী করে সেখানে শ্রদ্ধা জানাত শিক্ষক ছাত্ররা। এবছর সেটাও হয়নি। মাদ্রাসা গুলোর একটিতেও শহীদ মিনার নেই।

খোকসা জানিপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় ও শোমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাড়া উপজেলার ৮৫টি বিদ্যালয়ে বার্ষিক উন্নয়ন ফান্ড “স্লিপ” এর টাকা থেকে গতবছর শহীদ মিনার নির্মান করা হয়। কিন্তু এবছর হাতে গোনা দুই একটি বিদ্যালয় ছাড়া অধিকাংশ বিদ্যালয়ের শহীদ মিনারে কেই ফুল দেয়নি। জানায়নি শ্রদ্ধা।

গণ অভ্যুথানের উত্তাল সময়ে ৬৯ সালে খোকসা জানিপুর মাধ্যমিক বিদ্যালয়ে (বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়) থানার প্রথম শহীদ মিনারটি নির্মান করা হয়। স্বাধীনতা পরবর্তীতে সেটি পাকা করা হয়। কিন্তু আর সংস্কার হয়নি। বড়ই জিন্ন দশাগ্রস্থ্য অবস্থা এই মিনারটির। একসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হতো এই মিনারে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ আর দুই একটি রাজনৈতিক দল এবাও পুস্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে এটিতে।

আশির দশকে স্থানীয় ছাত্র নেতাদের উদ্যোগে খোকসা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে প্রথম শহীদ মিনার নির্মান করা হয়। এক পর্যায়ে দুর্বৃত্বরা শহীদ মিনার ভেঙে ফেলে। সংস্কার করার পর মিনারের কর্তৃত্ব চলে যায় কলেজ প্রশাসনের হাতে। ভাষা দিবস ছাড়া বিশেষ দিনে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হতো। গতবছর কলেজ ক্যাম্পাসে আরো একটি শহীদ মিনার নির্মান করে কর্তৃপক্ষ। এক বছর যেতে না যেতেই ছাত্র নেতাদের নির্মান করা শহীদ বেদীতে আর কেউ ই ফুল দিয়ে শ্রদ্ধা জানায়নি।

খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মহম্মদ আলী জানান, তার ১১ বছরের চাকুরী কালীন সময়ে দুই বার তিনি ঐতিহ্যের স্বাক্ষবহন কারী খোকসার প্রথম তৈরী শহীদ মিনারের সংস্কার করেছেন। তবে সরকারী ব্যয়ে এই শহীদ মিনারটি আধুনিকায়নের দাবি জানান।

খোকসা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামানের সাথে কথা বলার চেষ্টা কর হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেন নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের সাথে মুঠো ফোনে খতা কালে তিনি জানান, যে প্রতিষ্ঠানেই জান সেখানে শহীদ মিনার না থাকলে বানানোর জন্য বলেন। তবে আর কিছুদিন আগে বিষয়টি মাথায় এলে তিনি ব্যবস্থা নিতেন বলে জানান।

খোকসায় মহান শহীদ দিবস পালিত

0
KHOKSA-DROHO-21-P3

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিতে হয়েছে।

রবিবার সকালে উপজেলা ক্যাম্পাস থেকে একটি র‌্যালী বের করা হয়। পরে নির্বাহী অফিসারের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চিত্রাঅঙ্কন প্রতিযোগীতায় অরণ্য সাহা পুরস্কার নিচ্ছেন

উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম ও খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ প্রমুখ।

বিজী এক প্রতিযোগী পুরস্কার নিচ্ছেন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, রচনা ও আবৃত্তির প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বার্হ অফিসার মেসবাহ্ উদ্দীন

ইবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

0
সংগৃহীত ছবি।

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা হল খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে ।

রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বর থেকে আন্দোলন কারী শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করে।

পরে মিছিলটি সামনের দিকে অগ্রসর হতে থাকে। একপর্যায়ে মিছিলটি বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনে সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

এসময় সেখানে হল খোলার দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করে। এখানে বক্তব্য রাখেন- মাস্টার্সের শিক্ষার্থী রায়হান বাদশা রিপন, জি কে সাদিক ও মোস্তাক আহমেদ। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দেশের কোথাও করোনার ভয় নেই। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার ভয়। আমাদের অনার্স-মাস্টার্সের পরীক্ষা চলমান। মেসে-বাসাবাড়িতে গাদাগাদি হয়ে অবস্থান করে পরীক্ষায় অংশ নিতে হচ্ছে।

পরে সেখানে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেনসহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। কিন্তু সরকারি নির্দেশনা ছাড়া আমরা কিভাবে হল খোলার সিদ্ধান্ত নেই?

আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে একটি প্রতিনিধি দলকে উপাচার্যের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে আলোচনায় বসেছেন।

খোকসায় কাউন্সিলরের বিরুদ্ধে সরকারী কর্মচারী পেটানোর অভিযোগ

0
আহত বিকাস সরকার ইনসেডে হামলাকারী কাউন্সিলর হাসেম আলী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার ভাতা ভোগীদের হিসাব খোলার সময় সমাজ সেবার কর্মচারীর উপর হামলার ঘটনায় এক কাউন্সিলের বিরুদ্ধে মামলা হয়েছে। মূল ঘটনা আড়ার করতে উল্টো সমাজ সেবা কর্মচারীর বিরুদ্ধে পাল্টা মামলার হুমকী দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন আহতের মা।

জানা গেছে, শনিবার সকালে খোকসা পৌরভবনে সবকটি ওয়ার্ডের ভাতা ভোগীদের মোবাইল ব্যাংকি এর হিসার খোলার কাজ চলছিল। এক পর্যায়ে বিধোবা ভাতা ভোগী কাজলি খাতুন ঘটনা স্থলে পরে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন পৌর সভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল হাসেম আলী। চেয়ার দিয়ে হামলা চালন সমাজ সেবার ইউনিয় পর্যায়ের মাঠ কর্মী বিকাশ সরকারের উপর। সমাজ সেবার কর্মচারীরা কর্মচারীরা আহত বিকাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করেন। সন্ধায় এ ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর হাসেম আলীর বিরুদ্ধে খোকসা থানায় একটি মামলা দায়ের হয়েছে। আহত বিকাশ রাতে হাসপাতাল থেকে ছুটি নেন।

ধাক্কায় পরে যাওয়া বিধোবা ভাতা ভোগী নারীসহ ৭ নম্বর ওয়ার্ডের একাধিক নারী পুরুষ অভিযোগ করেন সমাজ সেবা কর্মচারী বিকাশের বিরুদ্ধে। ওই নারীর দাবি লাইনে দাঁড়ানো ভাতা ভোগীর শ্লীলতা হানির চেষ্টা করে সমাজ সেবা অধিদপ্তরের কর্মচারী। এ ছাড়া সে ওই ওয়ার্ডর ভাতা ভোগীদের কার্ড দেওয়া ও বই নবায়ন করে দেওয়ার জন্য টাকা নিয়েছে।

রবিবার সকালে হামলার শিকার বিকাশের সাথে কথা বলার জন্য তার বাড়ি শিমুলিয়া কুঠিপাড়া যাওয়া হয়। তাকে বাড়িতে পাওয়া যায়নি। হাসপাতাল থেকে বেড়িয়ে সে ফরিদপুরে শ্বশুর বাড়ি গেছে বলে জানান তার মা আদিবাসী নেত্রী অনিতা রানী। সকালে ছেলের উপর হামলার ঘটনা ঘটলেও তিনি শুনছেন বিকালে, তাও এক নেতার মোবাইল ফোনে। সন্ধ্যা পর্যন্ত ছেলের (বিকাশ) সাথে তিনি হাসপাতালে ছিল। পরে চাপের কারণে ছেলে হাসপাতাল থেকে ছুটি নিয়ে ফরিদপুরে শ্বশুর বাড়িতে চলে গেছে।

কাউন্সিল হাসেম আলীর সাথে মুঠোফোনে জোগাযোগ করা হরা হলে তিনি জানান, তার সামনে সমাজ সেবার ওই কর্মচারী একবারে ধাক্কা দিয়ে ৩/৪জন বিদ্ধাকে ফেলে দেয়। এ ঘটনা নিয়ে তার সাথে বিকাশের বাক-বিতান্ডা হয়। মারামারির কোন ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

এ দিকে ঘটনার পর দিন (রবিবার) সকালে কয়েকজন কাউন্সিলর ও ৭ নম্বর ওয়ার্ডের কয়েক জন ভাতা ভোগীরা পৌর ভবনে হাজির হন। কাউন্সিলর হামের বিরুদ্ধে মামলার ঘটনায় তারাও পাল্টা মমলা করবে বলে জানান। এ সময় উপস্থিত লাইন থেকে পরে যাওয়া সেই ভাতা ভোগী নারী অভিযোগ করেন, সমাজ সেবা কর্মচারী তাকে শারীরীক ভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। এ সময় তিনি পরে যান। বিষয়টি কাউন্সিলর হাসেম আলী দেখে প্রতিবাদ করা তার বিরুদ্ধে মিথ্যা মমলা দেওয়া হয়েছে।

৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম জানান, নবনির্বাচিত কাউন্সিলের বিরুদ্ধে মামলার ঘটনায় তারা ক্ষুদ্ধ। তারা বিষটি নিয়ে সিদ্ধান্তের জন্য বসছেন। তারাও পাল্টা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, সমাজ সেবার কর্মচারীর উপর হামলার ঘটনায় শুধু কাউন্সিলকে আসামী করা হয়েছে। মামলার পর কাউন্সিলর হাসেম পালায় গেছে।

২১ সালের একুশ ভাবনা

0
লেখক

প্রফেসর ডঃ মুন্সী মুর্তজা আলী

বাংলাদেশের বাঙালি জাতির ইতিহাসে একটা বিরল ঘটনা হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। শুধু বাঙালি জাতির ইতিহাসে নয় জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি বর্তমান সমসাময়িক পৃথিবীর ইতিহাসেও বাংলা ভাষা এক অনন্য সাধারণ বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাংলাদেশের মত সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। বাংলা আমাদের প্রাণের ভাষা ও মায়ের ভাষা। ভাষার জন্য প্রাণ দেওয়া জাতি আমরা। এমন কোন দেশ নেই যারা ভাষার জীবন দিয়েছে। মানুষের জীবনের সাথে এবং ভাবের আদান প্রদানের সাথে ভাষা জড়িত। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ অবধি প্রতিটি দেশের মানুষের অবিচল ভালবাসার নাম নিজ ভাষা।
প্রত্যেক জাতি ও গোষ্ঠী তার ভাষার কাছে ঋণী। তাই, শুধু একটি বিশেষ দিনে ভাষা শহীদদের স্মরণ করলেই কি ভাষাকে ভালবাসা হয় কিংবা ভাষা শহীদদের ঋণ পরিশোধ করা যায়? আবেগ প্রকাশের মাধ্যম হলো ভাষা। ভাষা হলো মানুষের মনন ও সাধনার বিষয়। একে মনে মনে প্রানে লালন করতে হয়। কিন্তু আমরা ভুলে যায়। আমরা তা করি না। আমরা ভাষা নিয়ে গর্ববোধ করি। আমরা লালন করি না। অনেকেই হয়তো আমার কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। এবার সে ব্যাখায় আসি। আমরা ভাষাকে লালন করিনা বলেই, বিদেশী ভাষা নিয়ে বাড়াবাড়ি করি। ব্যক্তিক ও সমাজের উন্নয়নের জন্য যূগের সাথে তাল মিলিয়ে অবশ্যই বিদেশী ভাষা শিখতে হবে। কিন্তু নিজ ভাষাকে ছোট করে নয়। বাঙালি হয়ে যখন অন্য ভাষায় আমরা বিয়ের কার্ড ছাপায়, এটা বাংলা ভাষার প্রতি ও ভাষা শহীদদের আত্মার প্রতি অসম্মান।
একুশের প্রভাত ফেরিতে অংশ নেবার জন্য আমরা প্রতিযোগিতা শুরু করি। কিন্তু সারা বছর ভাষাকে চর্চা করি না। আমরা আমাদের সন্তানদের বিদেশী ভাষার পাশাপাশি বাংলা ভাষা শেখায় না। বাংলাদেশে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে। কিন্তু সেখানে বাংলা ভাষা শেখানোর জন্য কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। যেসব বাঙালি বিদেশে বসবাস করেন, তাদের মধ্যে বেশিরভাগই সন্তানদের বাংলা ভাষা শেখাতে কোন আগ্রহ দেখান না। তাদের অনেকে আবার গর্ব করে বলেন, আমার বাচ্চা বাংলা জানে না। আমার তো মনে হয়, এত ঐসব বাবা মা’দের লজ্জা করা উচিত। কিন্তু তারা লজ্জিত হন না। একবার ভাবুন তো, আমাদের বাঙ্গালিদের মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যেটা নিয়ে গর্ব করা দরকার, সেটা নিয়ে আমরা গর্ব করিনা। আর যেটা নিয়ে লজ্জা পাওয়া দরকার, সেটা নিয়ে আমরা লজ্জা পাইনা। এদিক দিয়ে বিচার করলে বাঙালি জাতি একটি অদ্ভুত জাতি বলে প্রতীয়মান হয়। ইদানিং বাংলাদেশে বসবাসকারী কিছু মানুষদের মধ্যে একটা ধারা চালু হয়েছে। সেটা হলো, কথার মাঝখানে ইংরেজী বলা। এটা একটা বিরক্তিকর ব্যাপার। এদের মধ্যে অনেকে এমনভাবে ইংরেজি বলে, সেটা না হয় বাংলা না হয় ইংরেজি। আগডুম বাগডুমের মত যেটাকে বাংরেজি বলা যায়। যারা কথার মাঝে ইংরেজী বলে; অনেকে তাদের কথা শুনে আবার ভাবে, “ওরে বাব্বা, লোকটা কত বড়ই না শিক্ষিত। কথায় কথায় ইংরেজি বলে”। নিজ ভাষাকে ছোট করে কেউ প্রকৃত বড় হতে পারে না। নিজ ভাষাকে অবজ্ঞা করলেই স্মার্ট হওয়া যায় না এবং স্ট্যাটাসও বাড়ে না। যারা এসব মনে করে, তাদের মনের শক্তি কম বলেই মনে হয়।

একবার নিউ ইয়র্কে এক বাঙালি ভদ্রলোকের (?) সাথে পরিচয় হলো। উনি এক জার্মান মহিলাকে বিয়ে করেছেন। এটা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। কিন্তু কথা প্রসঙ্গে যখন বললেন, উনি উনার সন্তানদের জার্মান ভাষা শেখানোর জন্য স্পেশাল স্কুলে ভর্তি করেছেন। এতেও আমার কোন মাথা ব্যথা হলো না। মাথা ব্যথা তখনই হলো, যখন উনাকে প্রশ্ন করলাম, উনি উনার সন্তানদের বাংলা ভাষা শেখাচ্ছেন কি না? উনি আমার প্রশ্ন শুনে যেন বিরক্তই হয়েছিলেন বলে উনার নীরবতা ও মুখভঙ্গি দেখে আমার সে রকমটিই মনে হয়েছিল। অথচ আমি এখানে অনেক বিদেশী বাবা মা’দের দেখেছি, তারা শুধু তাদের সন্তানদের তাদের মাতৃভাষায় কথা বলায় শেখান না, এমনকি তারা তাদের সন্তানদের হাতে কলমে তাদের নিজ দেশের ভাষা শেখান। ভাষার প্রতি তো মানুষের এরকম আকর্ষণ থাকা উচিত। বিদেশে বসবাসকারী বাঙ্গালীদের সন্তান যদি বাংলা ভাষা বলতে ও লিখতে পারদর্শী হয়, এতে মনে হয় তাদের পিতামাতাদেরই মঙ্গল। কেননা, কোন বাঙালি বাবা মা’দের তাদের নিজ দেশে কোন সমস্যা হলে ভবিষ্যতে তাদের সন্তানেরা তাদের পাশে যেয়ে দাড়াতে পারবে বলে আমি আশাবাদী। পার্শ্ববর্তী দেশ ভারত। আমাদের বাঙ্গালীদের কেউ কেউ বাচ্চাদের হিন্দি সিনেমা দেখাতে অভ্যস্ত করে তুলি। এ প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করি। আমেরিকাতে দেখেছি, অনেক ভারতীয় আমাদের সাথে কথা বলার সময় হিন্দি ভাষায় কথা বলা শুরু করে। অনেক ভারতীয় ব্যক্তিই আমার সাথেও হিন্দি ভাষায় কথা বলতে শুরু করেছে। আমি তখন ভদ্রভাবে ইংরেজীতে বলে দিয়েছি। আমি হিন্দি জানিনা। অনেক ভারতীয়রা আমার কথা শুনে বিস্মিত হয়েছে যে, আমি হিন্দি জানিনা? আমি তখন তাদের পাল্টা প্রশ্ন করেছি, তারা বাংলা জানে কি না? তারা বলেছে, না তারা বাংলা জানে না। আমি তখন তাদের বিনয়ের সাথে বলেছি, তোমরা যদি বাংলা না জান, তাহলে আমি কি করে হিন্দি জানি? পাঠক, আমার কথা আপনারা যেভাবেই নিন না কেন, আমি কিন্তু এই জায়গায় কঠিন। হিন্দি কোন আন্তর্জাতিক ভাষা নয় যে, একজন ভারতীয়র সাথে আমাকে হিন্দি ভাষায় কথা বলতে হবে? তবে আমি হিন্দি ভাষাকে ছোট করার জন্য লিখাটির অবতারনা করিনি। কথাটি এজন্য লিখা, এটা আমার মাতৃভাষার প্রতি ভালবাসা। মনে হতে পারে, এত ভাষা থাকতে হিন্দি ভাষার উদাহরণ দিলাম কেন? এর উত্তর হলো, পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের অনেকেই মনে করে, বাংলাদেশের সকল মানুষ হিন্দি জানে। তাদের ভিতর এই ধারনা জন্ম নেবার জন্য আমাদের বাংলাদেশের মানুষই দায়ী। কেননা, অনেক বাংলাদেশীরাই ভারতীয়দের সাথে কথা বলার সময় হিন্দিতে কথা বলে। এটা কি গুণ না দোষের- সেটা পাঠকের উপর ছেড়ে দিলাম। তবে আমার ব্যক্তিগত অভিমত হলো, অন্য ভাষা শেখাতে দোষ নেই। ভাবের আদান প্রদান করতে হলে আন্তর্জাতিক ভাষা (ইংরেজি) ছাড়া অন্য ভাষায় কথোপকথন না করায় উত্তম। আমার মনে হয় এটায় জাতীয়তাবোধ এবং ভাষার প্রতি গভীর মমত্ববোধ। একজন মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যে ভাষায় সে জীবিকা ও জ্ঞান অর্জন করুক না কেন, নিজ ভাষার প্রতি তার অসীম ভালবাসা লালন করা একান্ত কাম্য।

প্রফেসর ডঃ মুন্সী মুর্তজা আলী, লোক প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

এটিএমের শেষ ইচ্ছে পূরণ করলো পরিবার

0

দ্রোহ বিনোদন ডেস্ক

অভিনেতা এটিএম শামসুজ্জামানের ইচ্ছা মতই জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বাদ জোহর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রয়াত অভিনেতার শেষ ইচ্ছে পূরণ করেই সম্পন্ন হলো জানাজা। নারিন্দার পীর সাহেব জানাজার ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে কিংবদন্তি অভিনেতা এটিএম তার পরিবার কে জানিয়েছিলেন, নারিন্দার পীর সাহেব যেন তার গোসল ও জানাজা পড়ান। তার কথা রেখেই সম্পন্ন করা হয় জানাজা ও দাফন।

প্রথম জানাজা শেষে সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বরেণ্য অভিনেতার মরদেহ রাখা হয়। এরপর সূত্রাপুর জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে ছেলের কবরের পাশে দাফন করা হয়।

শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এটিএম শামসুজ্জামান। গত বুধবার সকালে তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় এ অভিনেতা।

তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে শুক্রবার তাকে বাসায় নেয়া হয়। বাসায় ফেরার একদিনের মাথায় চিরবিদায় নিলেন তিনি।

আবু তাহের মোহাম্মাদ (এটিএম) শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি।

অভিনেতা হিসেবে তার অভিষেক হয় ১৯৬৫ সালে। ১৯৭৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমণি’ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন।

কিংবদন্তি এ অভিনেতা ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৮৭ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দায়ী কে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ সিনেমায় কমেডিয়ান চরিত্রে, ২০০১ সালে ‘চুড়িওয়ালা’, ২০০৯ সালে ‘মন বসে না পড়ার টেবিলে’, ২০১২ সালে ‘চোরাবালি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য এবং ২০১৭ সালে ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হন এই অভিনেতা। বাংলাদেশের চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তিনি একুশে পদক পান।

আর্ট কটেজ টেকনোলজিস’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
Pabna-droho-20-p-2

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীতে আর্ট কটেজ টেকনোলোজিস’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার দাশুড়িয়া আর্ট কটেজ টেকনোলোজিস’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রাফিক ডিজাইনার ও সাংবাদিক সাব্বির আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল ফিরোজ কবির, ঈশ্বরদী উপজেলার সহকারী প্রোগ্রামার মাসুদ রানা, পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, রিলায়েন্স ইনসুরেন্সের জেনারেল ম্যানেজার মাহবুব আলম, সোনালী ব্যাংক দাশুড়িয়া শাখার ম্যানেজার নাজির আহমেদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...