ইবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

0
205
সংগৃহীত ছবি।

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা হল খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে ।

রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বর থেকে আন্দোলন কারী শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করে।

পরে মিছিলটি সামনের দিকে অগ্রসর হতে থাকে। একপর্যায়ে মিছিলটি বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনে সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

এসময় সেখানে হল খোলার দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করে। এখানে বক্তব্য রাখেন- মাস্টার্সের শিক্ষার্থী রায়হান বাদশা রিপন, জি কে সাদিক ও মোস্তাক আহমেদ। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দেশের কোথাও করোনার ভয় নেই। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার ভয়। আমাদের অনার্স-মাস্টার্সের পরীক্ষা চলমান। মেসে-বাসাবাড়িতে গাদাগাদি হয়ে অবস্থান করে পরীক্ষায় অংশ নিতে হচ্ছে।

পরে সেখানে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেনসহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। কিন্তু সরকারি নির্দেশনা ছাড়া আমরা কিভাবে হল খোলার সিদ্ধান্ত নেই?

আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে একটি প্রতিনিধি দলকে উপাচার্যের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে আলোচনায় বসেছেন।

Share this news as a Photo Card