বুধবার, মার্চ ১৮, ২০২৬.
Home Blog Page 34

কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সম্বর্ধনা প্রদান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং জনস্বাস্থ্য ও জনপ্রশাসনে বিশেষ অবদান রাখায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. এ এম পারভেজ রহিমকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থা চত্বরে এ আয়োজন করে সংগঠনটি।

উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জান্নাত উল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শামিমা আক্তার, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফারহানা ফেরদৌস।

কবি ও নাট্যকর লিটন আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন।

সম্বর্ধনা অনুষ্ঠান শেষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা.এ এম পারভেজ রহিম। এ সময় তিনি বলেছেন, কুমারখালী অত্যন্ত প্রাচীন নগরী হলেও স্বাস্থ্যসেবাসহ অন্যান্য নাগরিক সেবা অপ্রতুল। সরকারের পাশাপাশি যদি স্বেচ্ছাসেবীরাও এগিয়ে আসে তাহলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। স্বেচ্ছাসেবায় উন্নয়নে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে। এই সংগঠনটি মহৎ কাজ করছে। তাদের এই মহৎ কাজে উৎসাহ দিতে কুমারখালীতে এসেছি।

হাসপাতালের জনবল সংকট নিরসনে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, জনবল সংকট শুধু কুমারখালী নয়, এটা অনেক জায়গায় আছে। তবে এটি সাময়িক। সামনের বিএসএস পরীক্ষায় নিয়োগ হলেই এ সংকট নিরসন হবে।

কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। হামলায় এক ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ট্রাক চালকের নাম আলমগীর হোসেন। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর এলাকার সাহেব আলী মোড়লের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে শুঁটকি মাছ বোঝাই একটি ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন চালক আলমগীর হোসেন। রাত দেড়টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত ট্রাকটি থামিয়ে চালককে মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছ থেকে নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আরও টাকার দাবিতে তাকে পুনরায় আঘাত করা হলে চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় ট্রাকের চালক আলমগীর হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, তিনি হাতে আঘাত প্রাপ্ত হয়েছেন। প্রথম দিকে তার প্রচুর রক্তখরণ হচ্ছিল। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ইবি থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জুলাই যোদ্ধার কবরের পাশে পৌঁছান।

তারেক রহমানের আগমন অপেক্ষায় ঢাবি ছাত্রদল টিএসসিতে অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন।

এ সময় তাদের ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনিরা বাইরে ঘোরে, ইন্টেরিম কী করে’সহ নানা ¯েøাগান দেন।

এ দিকে তারেক রহমানের আগমনকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড ও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপরীত দিকে শাহবাগের দিক থেকেও রয়েছে এক স্তরের ব্যারিকেড।

এ সময় সাজিদ নামে এক ছাত্রদল কর্মী বলেন, বাংলাদেশের আগামীর কর্নধার তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি।

হাদির কবর জিয়ারতের পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন করতে নির্বাচন কমিশন অফিসে যান তারেক রহমান। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে তার যাওয়ার কর্মসূচি ছিল। কিন্তু পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহত কেউ না থাকায় ওই কর্মসূচি বাতিল করা হয়।

জাপার জিএম কাদের অংশ ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে।

শুক্রবার গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, ‘যাচাই-বাছাই শেষে আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনও আশা করি যে, অন্তর্র্বতী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণে সমান সুযোগ দেবেন।’

শামীম হায়দার বলেন, জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্ব শর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্র্বতী সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি যে, সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, সারা দেশে আমাদের নেতাকর্মীরা সকলের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। অনেক আসনেই একাধিক প্রার্থী থাকার কারণে আমরা প্রার্থী মনোনায়নে হিমশিম খাচ্ছিলাম।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন, মইনুর রাব্বি চৌধুরী, নুরুন নাহার বেগম, শরিফুল ইসলাম জিন্নাহ, মো. আবু তাহের, ফকরুল ইমাম উপস্থিত ছিলেন।

কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভ করেছে সাধু-সন্তদের সংগঠন। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাশ নামে হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ হয়। এ সময় উপ-দূতাবাস ও আশেপাশের এলাকা কঠোর পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয়।

কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গেরুয়া কাপড় পরা সাধু-সন্তদের নিয়ে একটি মিছিল শুরু হয়। মিছিলটি বাংলাদেশের উপ-দূতাবাসের দিকে অগ্রসর হলে বেহালা বাগান মোড়ে কলকাতা পুলিশ সেটি আটকে দেয়। তবে এদিনের মিছিল শান্তিপূর্ণ ছিল বলে জানানো হয়।

এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ৩০ মিনিট ডেপুটি হাইকমিশনের কার্যালয়ে বৈঠকের পর শুভেন্দু অধিকারী ও প্রতিনিধি দলের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন।

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, সোমবার (২২ ডিসেম্বর) থেকে বিভিন্ন হিন্দু সংগঠন, সাধু-সন্ত সমাজ এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি ও বিধায়করা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে তাদের আপত্তি, প্রতিবাদ ও দাবি ডেপুটি হাইকমিশনের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পুলিশ লেলিয়ে দিয়ে হিন্দুদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করিয়েছেন। শুভেন্দু অধিকারীর দাবি, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পুলিশের লাঠিচার্জে ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। কারও মাথা ফেটেছে, কারও নাক ভেঙেছে, এমনকি সাধুদেরও মারধর করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আগে ৭ জন নারী জামিন পেয়েছেন ও শুক্রবার (২৬ ডিসেম্বর) ১২ জনকে আদালতে তোলা হয়েছে।

শুভেন্দু অধিকারী আরও বলেন, তারা ডেপুটি হাইকমিশনারকে জানিয়েছিলেন, দেখা না হলে ১০ হাজার মানুষ নিয়ে সেখানে অবস্থান কর্মসূচি করবেন। পরে ডেপুটি হাইকমিশনার জানান, সরকারের অনুমতি নিয়ে তিনি তাদের সঙ্গে কথা বলেছেন। শুভেন্দু অধিকারীর ভাষ্য অনুযায়ী, তারা জানতে চেয়েছিলেন দীপু চন্দ্র দাশের অপরাধ কী ছিল। জবাবে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হবে না। ক্ষতিপূরণ প্রসঙ্গে ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, নিহতের পরিবারের পুরো দায়িত্ব রাষ্ট্র নিয়েছে।

এ সময় হুঁশিয়ারির সুরে শুভেন্দু অধিকারী বলেন, কপিলমুনির আশ্রমে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলায় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাধু-সন্তরা আসেন। তিনি দাবি করেন, প্রয়োজনে পাঁচ লাখ সাধু নিয়ে আবারও উপ-দূতাবাসের সামনে আসবেন ও আন্দোলন জোরদার করবেন।

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক দীপু দাশের হত্যাকান্ডকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে প্রতিবাদের ঝড় উঠেছে। গত কয়েক দিন ধরে দফায় দফায় কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করছে ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন। শুক্রবার ২৬ জানুয়ারি সাধু-সন্তদের নেতৃত্বে নতুন করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সবজির দাম তলানিতে

0

শীতের সবজির দাম নামতে নামতে তলানিতে ঠেকেছে। কৃষক পূজি বাঁচাতে নসিমন গাড়িতে ২৫ টাকা জোড়া ফুল কপি ও পাতা কপি ফেরি করে বিক্রি করে বেড়াচ্ছে। শুক্রবার বিকালে কুষ্টিয়ার খোকসার থানা মোড় থেকে ছবিটি তোলা হয়েছে।

জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমান শ্রদ্ধা জানালেন

0
শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মী তার সাথে উপস্থি ছিলেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান।

বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি সমাধিস্থলে প্রবেশ করেন। এ সময় জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান এবং শুভাগমন উপলক্ষে বিভিন্ন ¯েøাগান দেন। এসময় জিয়া উদ্যান ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, এপিবিএন ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেন।

এর আগে দুপুর ২টা ৫৪ মিনিটে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হন। গুলশান-২ গোলচত্বর হয়ে বনানী, সেখান থেকে মহাখালী ফ্লাইওভার, প্রধান উপদেষ্টার কার্যালয় এলাকা, বিজয় সরণি ও বিমানচত্বর অতিক্রম করে জিয়া উদ্যানে যান।

এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ড. এ কে এম শামসুল রহমান শামস, উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস ছাত্তার, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল এবং দপ্তর সম্পাদক আব্দুস ছাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

হাসপাতালে মা খালেদাকে দেখে গুলশানের বাসার পথে তারেক রহমান

0
হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অনরা। ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসার উদ্দেশে রওনা হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হন। এরপর লাল-সবুজ বাসে চড়ে গাড়িবহর নিয়ে গুলশানের উদ্দেশে রওনা করেন।

এর আগে বিকাল পৌনে ৫টার দিকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন তারেক রহমান। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করেন। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

বৃহস্পতিবার সকালে তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে বহনকারী উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এসময় তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক।

দুপুর ১২টা ৩৫ মিনিটে তারেক রহমান বিমানবন্দরের সামনে থেকে লাল-সবুজ বাসে ওঠেন। বিকাল ৩টা ৫০ মিনিটে তিনি ৩০০ ফিটের গণসংবর্ধনা মঞ্চের কাছে পৌঁছান। সেই হিসাবে বিমানবন্দর থেকে মঞ্চে পৌঁছাতে সোয়া ৩ ঘণ্টা সময় লেগেছে তার।

পেঁয়াজের চারার আকাল

0

শীতকালীন পেঁয়াজ আবাদের শুরুতেই কৃষকরা চারার আকালে ভুগছেন। একদিকে সারে সংকট অন্য দিকে চারার আকাল। এ যেনো মরার উপর খাড়ার ঘা। বীজতলা তৈরীর সময় অতিরিক্ত বৃষ্টিতে আশানুরূপ চারা উৎপাদন করতে পারেনি কৃষক। গ্রামীন হাট গুলোতে বিক্রেতা চারা আনার সাথে সাথে চাষীরা হামলে পরছে। বাজারে ভালো জাতের পেঁয়াজের প্রতিমন চারা বিক্রি হচ্ছে ২৮শ থেকে ৩৫ শ টাকার মধ্যে। বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসার শোমসপুর সাপ্তাহিক হাট থেকে পেঁয়াজের চারা কেনা-বেচার ছবি গুলো তোলা।

এমন বাংলাদেশ গড়ে তুলব, যেই স্বপ্ন দেখেছি: তারেক রহমান

0
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

পূর্বাচলে ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দিতে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, প্রিয় বাংলাদেশে, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। সবাই মিলে একটি নিরাপদ দেশ গড়ার সময় এসেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৬ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের দেওয়া সংবর্ধনা শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান। ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে তিনি রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনায় মঞ্চে উপস্থিত হন।

বক্তব্যে তারেক রহমান বলেন, ‘উপস্থিত প্রিয় মুরুব্বিবর্গ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যাঁরা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই-বোনেরা, প্রিয় মা-বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়, আপনাদের মাঝে।’

সবাই মিলে দেশ গড়ার সময় এসেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে, এই দেশে মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান-হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছি, একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।’

তারেক রহমান বলেন, ‘এই প্রিয় মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে ১৯৯০-এ স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের জনগণ, এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি ১৯৭১ সালে এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে ৫ আগস্ট এ দেশের ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্রসহ দলমত-নির্বিশেষে সব মানুষ সেদিন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।’

সংবর্ধনা মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...