বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 52

মাতৃত্ব

0

নিরাপত্তায় মা; নিশ্চয়তায় মা; নিমোহ মায়ের ভালোবাসা আগলে রাখে সন্তানকে। এই বন্য প্রাণিটিও গভীর মমতায় আগলে নিয়ে বেড়াচ্ছো তার সাবকটিকে।

https://www.facebook.com/share/r/16NaPrt1SZ/

 

শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, আমরা চাই সমাজে এমন এক প্রজন্ম গড়ে উঠুক, যারা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। এমন শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দেবে।

বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম এর প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত জুলাই ও আগস্ট থেকে ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটিয়ে এমন এক নতুন ধারার ছাত্ররাজনীতি গড়ে তুলতে, যেখানে থাকবে শিক্ষার্থীর কল্যাণ, অধিকার আদায় ও নেতৃত্ব তৈরির কর্মসূচি। এই ইতিবাচক রাজনীতির ধারাবাহিকতার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের প্রতি আস্থা রেখেছে। সংগঠনটিও সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করছে।

তিনি নবীন শিক্ষার্থীদের ছাত্রশিবিরে যোগদানের আহ্বান জানিয়ে তাদের হাতে গাইডলাইন লিফলেট ও পবিত্র আল-কোরআন শরীফ তুলে দেন।

শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু মেধাবী হলেই হবে না; সততা ও মানবিক গুণাবলিও প্রয়োজন। আবরার ফাহাদ ছিলেন মেধাবী শিক্ষার্থী, কিন্তু যারা তাকে হত্যা করেছে তারাও একই বিদ্যাপীঠের ছাত্র। মেধার পাশাপাশি নৈতিকতা না থাকলে সমাজ ধ্বংস হয়। ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই নৈতিক ও আদর্শবান শিক্ষার্থী গড়ে তোলার কাজ করে যাচ্ছে।

কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. ইমরান বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু মুসা, অধ্যাপক ড. কামরুল হাসান, কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ঝিনাইদহে হাত পা বাঁধা কৃষকের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে রাঙ্গীয়ার পোতা গ্রামের ইসহাক আলী (৭০) নামে এক কৃষকের হাতপা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে জেলার সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠ তার হাত পা ও গলায় দড়ি বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইসহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তুম আলীর ছেলে।

আব্দুল হাকিম জানান, সকালে বাড়ির পাশে ঠাকুর খাল নামক স্থানে একটি ধান ক্ষেতে ইসহাক আলীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

আব্দুল হাকিম জানান, নিহত ইসহাক নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, পা বেধে গলায় ফাঁস দিয়ে ইসহাক আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘাতকদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে। ঝিনাইদহ থেকে সিআইডি ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে লাশ ময়না তদন্তের মর্গে পাঠানো হয়েছে।

ঘুর্ণি ঝড়ের প্রভাব

0

ঘুর্ণি ঝড় মন্থা’র প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টি ও বাতস বয়ে চলেছে। এর প্রভাব পরেছে কৃষিতে। অনেক জমির উঠতি আমন ধান পরে গেছে। ফলে ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষক। পরে যাওয়া ধানের ছবিটি কুষ্টিয়ার খোকসার মোড়াগাছা থেকে ছবিটি তোলা হয়েছে।

মাতৃত্ব

0

নিরাপত্তায় মা; নিশ্চয়তায় মা; নির্মোহ মায়ের ভালোবাসা আগলে রাখে সন্তানকে। এই বন্য প্রাণিটিও গভীর মমতায় আগলে নিয়ে বেড়াচ্ছো তার সাবকটিকে। দলছুট কালোমুখি হুনুমান সাবক ও তার মায়ের ছবিটি বুধবার দুপুরে কুষ্টিয়ার খোকসার ডাক বাংলো সড়ক থেকে তোলা।

খোকসায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী মহিলা দলের সমাবেশের প্রধান অতিথি ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন বনগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরভি সুলতানা রেখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি মুন্সি এ জেড জি রশিদ রেজা বাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা শরীফ, কুমারখালী পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ মনোয়ার হোসেন, মহিলা দলের নেত্রী তুকলিমা খাতুন, রিপনা খাতুন ও ফরিদা খাতুন।

এ সময় মহিলা দলের কর্মীদের হাতে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ সাময়িক স্থগিত ঘোষণা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সিভিল সার্জনের অধীনে ১১-২০ গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম অনিবার্য কারণবশত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সংশ্লিষ্ট নিয়োগ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে শুক্রবার (২৪ অক্টোবর ) কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সাতটি পদের ১১৫টি শূন্য পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন ১৬ হাজার ৭৮৯ জন চাকরিপ্রার্থী। কিন্তু পরীক্ষার ভোরে কুষ্টিয়া শহরের একটি বাসায় ২৫-৩০ শিক্ষার্থীর রহস্যজনক প্রবেশ ও পরীক্ষার আগমুহূর্তে বের হওয়ার দৃশ্যে বিতর্কের সূচনা হয়।

এর জের ধরে শনিবার দুপুরে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন একদল বিক্ষুব্ধ ছাত্র। তালা ঝুলিয়ে বৈষম্যবিরোধী বিভিন্ন ¯েøাগান দেন বিক্ষুব্ধরা। তারা বলেন, শুক্রবার অনুষ্ঠিত বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে অবিলম্বে পুনরায় পরীক্ষা গ্রহণ করতে হবে।

এই অবস্থায় নিয়োগের লিখিত পরীক্ষার দিন একটি বাসা থেকে ২৫-৩০ জন শিক্ষার্থীর বের হওয়ার ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক চিঠি লেখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।

চিঠিতে বলা হয়, ২৪ অক্টোবর কুষ্টিয়া সিভিল কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১-২০- গ্রেডের ১১৫টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। বিদ্যমান নিয়োগ বিধির আলোকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণপূর্বক যথাযথভাবে সার্বিক নিরাপত্তা বজায় রেখে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে কুষ্টিয়া শহরের ১৪টি কেন্দ্রে লিখিত পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে কুষ্টিয়া শহরের একটি বাড়ী থেকে কয়েকজন ব্যক্তিকে বের হতে দেখা যায়। ভিডিওতে উল্লেখ করা হয়, বাড়িটি কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমামের পৈত্রিক বাড়ি। ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় নিয়োগ কার্যক্রম সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়।

মসজিদে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

নামাজ শেষে মসজিদে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুফতি আমীর হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় শাজাহান আলী হান্নান নামে স্থানীয় এক বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

শনিবার বিকালে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শাজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি। এছাড়া বরিয়া জামে মসজিদের সভাপতিও তিনি। ৩ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, তখন বিকেল সাড়ে ৪টা। ইসলামী বক্তা মুফতি আমীর হামজা বক্তৃতা দিচ্ছেলেন। হঠাৎ শাজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান। এ সময় হান্নানকে বলতে শোনা যায়,”হুজুর ধার্মিক আলোচনা যত পারেন করেন কিন্তু রাজনৈতিক কোন আলোচনা করবেন না”। এরপরেই মসজিদে থাকা মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়েন। তারা হান্নানের দিকে তেড়ে যান এবং তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন। এ সময় কয়েকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে দেখা যায়। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বরিয়া জামে মসজিদের সভাপতি বিএনপি নেতা শাজাহান আলী হান্নান বলেন, আমি মসজিদের সভাপতি। মুফতি আমির হামজা মসজিদে আসবেন সেটাও আমাকে কেউ জানায়নি। আসরের নামাজ শেষে আমির হামজা বক্তৃতা দিতে শুরু করেন। সভাপতি হিসেবে আমি শুধু রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে ইসলামিক আলোচনা করতে বলেছিলাম। এতেই মসজিদের ভেতরে থাকা লোকজন আমার দিকে তেড়ে আসেন। ধাক্কা দেন।

হান্নানের দাবি, স্থানীয় কয়েকজন বাদে মসজিদের ভেতর যারা ছিলেন তারা সবাই অপরিচিত। জামায়াত ইসলামের লোকজন। যদিও এই ঘটনার পর আমির হামজা দু:খ প্রকাশ করেছেন। বিষয়টি আমি জেলা বিএনপির সদস্য সচিবকে জানিয়েছি।

ঘটনার নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: আনিসুর রহমান বলেন, হান্নান ভাই নিজেই ওই মসজিদের সভাপতি। তার সাথে এমন আচরণ প্রতিহিংসামূলক। আর মসজিদে হবে ইসলামিক আলোচনা। সেখানে কোন রাজনৈতিক আলোচনা হতে পারে না।

এ বিষয়ে জানতে মুফতি আমির হামজার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দরের কাছে জানতে চাইলে তিনি ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানান।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ঘটনাটি জেনেছি। মসজিদে রাজনৈতিক আলোচনা নিষেধ করতে বলাটা দোষের কিছু নয়। দুই একটা মসজিদের ঘটনা নিয়ে এখনি দল থেকে কোন বিবৃতি নিয়ে ভাবছি না। তবে অবজারভেশন করছি।

প্রসঙ্গত,আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা দিল বিক্ষুব্ধ পরীক্ষার্থী

0

কুষ্টিয়া প্রতিনিধি

স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ও জনতা।

এ সময় ফলাফল ঘোষণার প্রস্তুতিসহ নিয়োগ সংক্রান্ত কাজে কার্যালয়ের ভেতরেই অবস্থান করছেন সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন।

শনিবার দুপুর ১টার দিকে শহরের এনএস রোডে অবস্থিত ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে বিভিন্ন ¯েøাাগান দেন বিক্ষুব্ধরা।

তারা দাবি করেন, শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে অবিলম্বে পুনরায় পরীক্ষা গ্রহণ করতে হবে।

শুক্রবার কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সাতটি পদের ১১৫টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা গ্রহন করা হয়। এ পরীক্ষায় প্রায় ১৬ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। এর মধ্যে ৫০ ভাগের কিছু বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু পরীক্ষার আগেই গভীর রাত থেকেই কুষ্টিয়া শহরের একটি বাসায় ২৫-৩০ জন শিক্ষার্থীর রহস্যজনক প্রবেশ ও পরীক্ষার আগমুহূর্তে বের হওয়ার দৃশ্যে বিতর্কের জন্ম দেয়।

গুঞ্জন শুরু হয় তাদের একত্রে নিয়ে পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর মুখস্ত করানো হয়েছে। বিতর্কের পালে আরও হাওয়া লাগে, যখন আলোচনায় আসে চাকরিপ্রার্থীরা যে বাসা থেকে বের হয়েছেন, সেটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমামের।

কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মোস্তাফিজুর রহমান বলেন, আগামীকাল ২৬ অক্টোবর এই ক্রটিপূর্ণ নিয়োগ পরীক্ষার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করা ছিল। কিন্তু জানতে পারলাম দুর্নীতির অভিযোগের মধ্যেই আজকে তড়িঘড়ি করে ফলাফল ঘোষণা করা হবে। এ জন্য তাৎক্ষণিক এই কর্মসূচি ঘোষণা করতে হয়েছে।

তিনি বলেন, আজকের মধ্যেই ওই নিয়োগ পরীক্ষা বাতিল ও নতুন পরীক্ষার ঘোষণা দিতে হবে। সেই সঙ্গে যারা এই ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আর সেটা না করা হলে কালকে পুরা কুষ্টিয়া অচল করে দেবো।

এদিকে নিয়োগের লিখিত পরীক্ষার দিন একটি বাসা থেকে ২৫-৩০ জন শিক্ষার্থীর বের হওয়ার ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবট চিঠি দিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। চিঠিতে বলা হয়, ২৪ অক্টোবর কুষ্টিয়া সিভিল কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১-২- গ্রেডের ১১৫টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। বিদ্যমান নিয়োগ বিধির আলোকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণপূর্বক যথাযথভাবে সার্বিক নিরাপত্তা বজায় রেখে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে কুষ্টিয়া শহরের ১৪টি কেন্দ্রে লিখিত পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে কুষ্টিয়া শহরের একটি বাড়ী থেকে কয়েকজন ব্যক্তিকে বের হতে দেখা যায়। ভিডিওতে উল্লেখ করা হয়, বাড়িটি কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমামের। ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় নিয়োগ কার্যক্রম সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে আরএমও ডা. মোহাম্মদ হোসেন ইমাম বলেন, ভোররাতের ঘটনায় আমি কিছুই জানি না। আমার পৈত্রিক বাড়িতে শুধু আমি না, আমি, আমার ভাই ছাড়াও তিনটি ফ্লোরে মেস রয়েছে। পরীক্ষার্থীরা ওই মেসেই এসেছিল। তারা বলেছেন, সিভিল সার্জন অফিসের পরীক্ষায় অংশ নিতে এসেছেন। গণমাধ্যম কর্মীদের দেখে তারা কেন পালিয়েছে, সেটাও আমার অজানা।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের বাসা থেকে পরীক্ষার্থীদের বের হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি হওয়ায় আমরা লিখিতভাবে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে তারাই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

ঝিনাইদহ-৩ আসনের বিএনপি’র ৫ প্রার্থী এক মঞ্চে

0

ঝিনাইদহ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ – ৩ আসনের বিএনপির নেতা কর্মীদের অভ্যন্তরীণ বিভেদ ও অনৈক্য দূর করতে এক মঞ্চে দলটির ৫ এমপি প্রার্থী শফত নিলেন ।

শনিবার ঝিনাইদহ জেলা বিএনপির ব্যতিক্রমি আয়োজনে করে। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সম্ভাব্য ৫ জন সংসদ সদস্য প্রার্থী একই মঞ্চে সমবেত হন। সন্ধ্যায় শহরের আহার রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সম্ভাব্য প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান, সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, কেন্দ্রীয় বিএনপি নেতা মনিরুজ্জামান খান শিমুল ও ইজ্ঞিনিয়র মমিনুর রহমান।

সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, মাহবুবুর রহমান শেখর, আসিফ ইকবাল মাখন, আশরাফুল ইসলাম পিন্টুসহ কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য প্রার্থীরা অঙ্গীকার করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক যিনি পাবেন, তার পক্ষেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

তাঁরা আরও বলেন, কেন্দ্র থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোন তাকে বিজয়ী করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক ভূমিকা রাখা হবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এই ঐক্য ও সংহতি আগামী নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিএনপিকে শক্ত অবস্থানে নিয়ে যাবে এবং বিএনপির প্রার্থীই বিজয়ী হবে ইনশাআল্লাহ।

সর্বশেষ সংবাদ

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...