বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 676

যশোরে করোনা আক্রান্ত আড়াই হাজার ছাড়ালো

0
Covid-19-Dro-18-p-3-compressed
সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

যশোরে নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ অবধি এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫১৭ জনে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ তানভীর ইসলাম জানান, যশোর জেলার ১০৫টি নমুনা পরীক্ষা করে ৪০টির ফল পজেটিভ আসে। এছাড়া মাগুরার ৫৫টির মধ্যে ১৯টি এবং নড়াইলের ৪৫টির মধ্যে ১২টি নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়।

যশোরে করোনা শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের।

খুলনায় প্রতিপক্ষের অস্ত্রের কোপে যুবক নিহত

0

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীতে প্রতিপক্ষের ধারালো দেশীয় অস্ত্রের কোপে এক যুবক নিহত এবং অপর দুজন আহত হয়েছেন। নিহত হাসিব (২২) খালিশপুরের তৈয়্যেবা কলোনীর হাবিবুর রহমানের ছেলে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, পূর্ব শত্রুতার জেরে কয়েকজন যুবক হাসিব ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। তাদের দায়ের কোপে হাসিব ঘটনাস্থলেই মারা যায় এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়।

আরও পড়ুন-সাতক্ষীরায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

সাতক্ষীরায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

0
প্রতিকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ।

বুধবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ভৈরবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শেখ এলাহি বক্স (৭৫) পাটকেলঘাটা উপজেলার বড়কাশীপুর গ্রামের মৃত হারুনার রশিদের ছেলে।

পাটকেলঘাটা থানা ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, দুপুর সাড়ে ৩টার দিকে ওই বৃদ্ধ উপজেলার ত্রিশমাইল এলাকায় মেয়ের বাড়ি থেকে হেঁটে বড়কাশীপুর নিজ বাড়ি ফিরছিলেন।
ভৈরবনগর এলাকায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১৯৭১) পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

ওসি জানান, ট্রাকটি রেখে চালক ও সহকারী পালিয়ে গেছে। লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মাদারীপুরে একরাতে ৩ বাড়িতে ডাকাতি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মাদারীপুর সদর উপজেলায় এক রাতে ডাকাতরা তিন বাড়ি থেকে সোনার গয়নাসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, পূর্বগাছবাড়িয়া গ্রামের বেলায়েত বেপারী, বিরাজ বেপারী ও হারেজ বেপারীর বাড়িতে এই ডাকাতি হয়েছে বলে তারা অভিযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, ঘটনাটা ডাকাতি কিনা আমরা তদন্ত করে দেখছি।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে তিন বাড়ির সবাইকে জিম্মি করে ১০ ভরি সোনার গয়না, টাকা ও মোবাইল ফোনসেটসহ বিভিন্ন মালপত্র লুট করে।

বিরাজ বেপারী বলেন, তার ঘর থেকে তিন ভরি সোনার গয়না, দুটি মোবাইল ফোনসেট ও টাকা ছাড়াও টিউবওয়েলও কেটে নিয়ে গেছে ডাকাতরা।

মাইক্রোবাস থেকে ২০ হাজার ইয়াবাসহ, দম্পতি আটক

0
মাদকসহ আটককৃত আসামীরা

দ্রোহ অনলাইন ডেস্ক

কুমিল্লায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে ওই ইয়াবার চালান এবং মাদক ব্যবসায়ী দম্পতিসহ তিনজনকে আটক করা হয়।

বুধবার সকালে এ মাদক চালানের বিষয়টি অবহিত করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রুদ্ররামপুর গ্রামের মাদক ব্যবসায়ী ইমাম হোসেন (৩০) এবং তার স্ত্রী সোনিয়া আক্তার (২৬) এবং লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার আইচারবাড়ী গ্রামের মাহবুব আলমকে (২৮)।

পুলিশ সুপার জানান, একটি নোহা মাইক্রোবাসযোগে চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান ঢাকায় যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দক্ষ টিম।

ওই মাইক্রেবাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রুদ্ররামপুর গ্রামের মাদক ব্যবসায়ী ইমাম হোসেন এবং তার স্ত্রী সোনিয়া আক্তার এবং লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার আইচারবাড়ী গ্রামের মাহবুব আলমকে আটক করা হয়।

স্বাধীনতা ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না-কাদের

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র, ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণার পাঠক কখনও স্বাধীনতার ঘোষক হতে পারে না।

বুধবার সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

জিয়াউর রহমানকে ছোট করা হচ্ছে-বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বেঈমান মোশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন? খুনিদের বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইতিহাস বিকৃত করে পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়ে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিখতে বাধ্য করেছেন জিয়াউর রহমান। তিনি বলেন, ইতিহাস চলে তার নিজস্ব গতিতে,অপরাধীদের একসময়ে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়,ইতিহাস কাউকে ক্ষমা করে না।

মাগুরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

0
Magura-Dro-7-8-p-3
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে ভাতার কার্ড ও ঘর বরাদ্দসহ সব কাজে ঘুষ নেওয়ার অভিযোগে উঠেছে।

জেলার মোহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পষিদের চেয়ারম্যান মিজান শিকদার ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মেজবাউল হোসেন হামিদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তবে তারা অভিযোগ অস্বীকার করেছেন।

৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতর আলী ও সহ-সভাপতি ইমান উদ্দিন অভিযোগ করেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দরিদ্রদের জন্য সরকারি ঘর বরাদ্দ প্রভৃতি কাজে মেজবাউল হোসেন হামিদ ১৫ হাজার থেকে ৬০ হাজার টাকা করে ঘুষ নেন। আর ঘুষের ভাগ নেন চেয়ারম্যান মিজান শিকদার।

মেজবাউল হোসেন হামিদের বিরুদ্ধে লিখিত আভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন মোহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, অভিযোগটি তারা তদন্ত করে দেখছেন। তবে চেয়ারম্যান ও সদস্য দুইজনই অভিযোগ অস্বীকার করেছেন।

চেয়ারম্যান মিজান শিকদার বলেন, হামিদের বিষয়টি ইউএনও সাহেব তদন্ত করছেন। আমি হামিদের কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত না। ঘুষের ভাগও নিইনি।

মেজবাউল হোসেন হামিদও অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সামনে নির্বাচন। এ কারণে কিছু মানুষ আমার রিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি কারও কাছ থেকে কোনো ঘুষ গ্রহণ করেনি। একটি মানুষও আমার সামনে এসে টাকা নেওয়ার কথা বলতে পারবেন না।

আরও পড়ুন-ফেসবুক ‘জনস্বাস্থ্যের জন্য বিপদ’ ডেকে আনছে

আরও পড়ুন-করোনায় আক্রান্ত নির্মাতা ছটকু আহমেদ

অপরদিকে তাদের বিরুদ্ধে এলাকায় একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান বলেন, যেকোনো বিষয়ে অনিয়ম পওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

ফেসবুক ‘জনস্বাস্থ্যের জন্য বিপদ’ ডেকে আনছে

0
Facebook-dro-19p-2
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে প্রাণঘাতী করোনা সংকট চলাকালীন সময়ে ফেসবুকে স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য প্রচার জনস্বাস্থ্যের জন্য ‘বড় হুমকি’ হয়ে দাঁড়িয়েছে।

গবেষণায় বলা হয়েছে, ২০১৮ সালে ফেসবুকে স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য প্রায় ৩.৮ বিলিয়ন বার দেখা হয়েছে। স্বেচ্ছাসেবী গোষ্ঠী আবাজ এ গবেষণা কর্মটি পরিচালনা করেছে। এতে তারা দেখিয়েছে, স্বাস্থ্য সম্পর্কিত পাবলিক পেজগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণে ভুল তথ্য প্রচার করা হয়েছে বলে বিবিসি এক খবরে জানিয়েছে।

আরও পড়ুন-রাজবাড়ীতে হেরোইন এবং নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

ফেসবুকে থাকা স্বাস্থ্য সম্পর্কিত পেজগুলোর ৪২টিতে প্রায় ২৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি থেকে পরিচালিত পেজগুলোর ওপর এ গবেষণা করা হয়েছে।

আবাজ ক্যাম্পেইনের পরিচালক ফাদি কোরআন বলেন, ফেসবুকের অ্যালগরিদম জনস্বাস্থ্যের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তবে, ফেসবুক বলেছে গবেষণায় যেসব তথ্য পাওয়া গেছে তাতে তাদের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিফলন ঘটেনি।

রাজবাড়ীতে হেরোইন এবং নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

0
আটককৃত মাদক ব্যবসায়ী

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ৭০ গ্রাম হেরোইন ও মাদকবিক্রির দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন বিভাগ।

বুধবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক তানভীর হোসেন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের চরকেষ্টপুর এলাকায় শিলা বেগম জননীর বাড়িতে অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইন ও মাদকবিক্রির দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,বাড়ির মালিক জালাল মোল্লার স্ত্রী শিলা বেগম জননী(৩০), দৌলতদিয়া পতিতালয়ের বাবু লালের ছেলে রবি লাল (৩৬) ও পান্না লাল (৪৫),একই এলাকার স্বপন কাজীর ছেলে সেন্টু কাজী (৩৫)।

রাজবাড়ীর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক তানভীর হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরকেষ্টপুর গ্রামে অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মূল্যের ৭০ গ্রাম হেরোইন ও মাদকবিক্রির দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। ২,৩ ও ৪ নং আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়াও ৪ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

টিকটকের যে কোনো চুক্তিতে বাঁচবে মার্কিন ডেটা

0
প্রতিকি ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

টিকটকের যে কোনো চুক্তিই মার্কিন ডেটা বাঁচাবে বলে মনে করছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মেনুশেন।

সম্প্রতি টিকটকের আগ্রহী ক্রেতার দলে শামিল হয়েছে ওরাকল। এ ব্যাপারে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল মার্কিন অর্থমন্ত্রীর কাছে। কিন্তু ওরাকল বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

তবে, মেনুশেন মনে করছেন, চীনা মালিকানাধীন শর্ট ভিডিও অ্যাপ কেনার যে কোনো চুক্তি মার্কিন ডেটাকে সুরক্ষিত রাখবে। আমরা অনেকগুলো ভিন্ন ভিন্ন জটিলতা দেখছি এবং আমি এটুকু নিশ্চিত করতে চাই যে, যে কোনো অনুমোদিত চুক্তি আমেরিকান ডেটার সুরক্ষা এবং এটির মার্কিন প্রতিষ্ঠানে পরিণত হওয়া নিশ্চিত করবে। সিএনবিসি টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেছেন মেনুশেন।

টিকটকের মার্কিন ব্যবসা কিনতে আগ্রহ প্রকাশ করেছে টুইটার। অন্যদিকে চুক্তির চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। শুধু মার্কিন ব্যবসা নয় টিকটকের পুরো বৈশ্বিক ব্যবসা অধিগ্রহণে জোর দিচ্ছে মাইক্রোসফট। বিশেষভাবে ইউরোপ এবং ভারতের টিকটক ব্যবসা কিনতে আগ্রহী তারা। আজ খবর এসেছে ওনাকলের সে দৌঁড়ে শামিল হওয়ার।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...