বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 677

সিঙ্গাপুরে নতুন ডেটা সেন্টার খুললো জুম

0
জুম এ্যাপস

দ্রোহ অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে নতুন একটি ডেটা সেন্টার খুলেছে জুম ভিডিও কমিউনিকেশনস। দক্ষিণপূর্ব এশিয়ায় এটিই প্রতিষ্ঠানের প্রথম ডেটা সেন্টার।

করোনা ভাইরাস মহামারীতে বাসা থেকে কাজ করা কর্মীর সংখ্যা বাড়ার কারণে লাফিয়ে বেড়েছে জুমের গ্রাহক সংখ্যা। তবে, গোপনতা এবং নিরাপত্তাজনিত বিষয় নিয়ে সমালোচনার মুখেও পড়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সিঙ্গাপুরের ডেটা সেন্টারটির মাধ্যমে প্রতিষ্ঠানটির দক্ষিণপূর্ব এশিয়ার গ্রাহকরা যুক্ত হতে পারবেন। এই ডেটা সেন্টারটি চালু হওয়ায় বিশ্বজুড়ে জুমের মোট ডেটা সেন্টার সংখ্যা হলো ১৮টি।

জুমের হেড অফ ইন্টারন্যাশনাল এবি স্মিথ বলেন, প্রকৌশলী এবং বিপণন কর্মীসহ সিঙ্গাপুরে আরও কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এরই মধ্যে চলতি বছর নিরপত্তা গবেষকরা বের করেছেন যে, চীনের সার্ভারের মাধ্যমে কিছু কল পাঠিয়েছে জুম। কলগুলো চীনের বাইরের হলেও এগুলো চীনের সার্ভারের মাধ্যমে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে জুমের দাবি, “অত্যন্ত সীমিত সংখ্যক কলের বেলায়” এমনটা ঘটেছে। পাশাপাশি, চীনের বাইরের গ্রাহকদের জন্য চীনের ব্যাকআপ সার্ভারও অনুমোদিত তালিকা থেকে বাদ দিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চুপিসারে বাগদান সারলেন কাজল

0
অভিনেত্রী কাজল আগরওয়াল

দ্রোহ বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিনী অভিনেত্রী কাজল আগারওয়াল চুপিচুপি বাগদান সারলেন। গেল কয়েকদিন ধরেই দক্ষিনী সিনেমাপাড়ায় এমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ‘মাগাধিরা’ খ্যাত এই অভিনেত্রী। তবে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চুপিসারে বাগদান সেরেছেন দক্ষিনী অভিনেত্রী কাজল আগরওয়াল।

এমনকি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। তার হবু বরের নাম গৌতম। তিনি পেশায় একজন ব্যবসায়ী। এই গোপন আংটি বদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা শ্রীনিবাস বেলামকোন্দা।

কাজলের প্রেম-বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে। এর আগে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন রটেছিল, আশীষ সাজনানি নামের এক হোটেল ব্যবসায়ীকে মন দিয়েছেন কাজল। প্রেমও করছেন তারা।

২০১৯ সালে একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের বিয়ে প্রসঙ্গে কাজল বলেছিলেন, ‘হ্যাঁ, আমি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চাই। তবে তার মনের মানুষকে অবশ্যই ধার্মিক, যতœশীল ও পজেটিভ হতে হবে।’

করোনায় আক্রান্ত নির্মাতা ছটকু আহমেদ

0
ছটকু আহম্মেদ-ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন ‘সত্যের মৃত্যু নেই’ ছবির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি মঙ্গলবার ছটকু আহমেদ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।

চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ বলেন, ১২ আগস্ট আমার জ্বর আসে। এরপর জ্বর না কমাতে ১৫ আগস্ট করোনা টেস্ট করাই। ১৬ তারিখ রিপোর্ট পাই, পজিটিভ আসে। দুইদিন বাসায় আইসোলেশনে ছিলাম। এই দুই দিনেও জ্বর না কমায় বাধ্য হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছি।

তিনি আরও জানান, জ্বর ছাড়া আপাতত তার অন্য কোনো উপসর্গ নেই। চিকিৎসকরা তার শরীরের অন্যান্য পরীক্ষা করছেন। বুধবার রিপোর্ট হাতে পেলে অন্য কোনো সমস্যা আছে কী না সেটা নিশ্চিত হতে পারবেন।

চুয়াডাঙ্গায় এমপি-মেয়রকে নিয়ে ফেসবুকে কূটক্তিমূলক পোস্ট

0
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের বক্তব্যের ভিডিও বিকৃত করে এবং পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর বিরুদ্ধে ভিজিএফ’র চাল নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে দুই পক্ষ।

জানা যায়, বুধবার সকালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করেন।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেনের দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম নিপ্পনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৩ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ‘অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে প্রায় ১৫ মিনিট বক্তব্য রাখেন। কিন্তু ওই বক্তব্য ইচ্ছাকৃতভাবে কর্তন ও এডিট করে ৩০ সেকেন্ডের একটি বক্তব্য ফেসবুকে বিকৃত করে প্রচার করা হয়।

অপরদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে একই ধারার মামলা দায়ের করেছেন।

তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, ১৭ আগস্ট ভিজিএফের চাল নিয়ে চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবায়দুর রহমানের নামে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হয়। আসামিরা তাদের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে মেয়রের নামে ভিত্তিহীন অপবাদ দিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস পোস্ট করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের দুটি গ্রুপ দুটি ধারায় বিভক্ত। দুটি গ্রুপের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৮ জুলাই ঈদুল আযহা উপলক্ষে গরীব অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে পৌর মেয়রের কার্যালয়ে স্থানীয় এমপি এবং পৌর মেয়রের সমর্থকদের মাঝে বেশ অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়।

তিনি আরও জানান, এসব ঘটনা নিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্য বা বক্তব্যের আংশিক কর্তন করে কিংবা বিকৃতভাবে সামাজিক মাধ্যমে দুই গ্রুপেরই কিছু চিহ্নিত উচ্ছৃঙ্খল রাজনৈতিক কর্মী বা নেতা জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বাজে মন্তব্য করতে দেখা গেছে। এ বিষয়ে দুটি গ্রুপই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ছাত্রলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অবস্থান

0
ছাত্রলীগ নেতা সোহাগ

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগরে বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অবস্থান, অপরদিকে পলাতক রয়েছে প্রেমিক।

করছেন প্রেমিকা মীম খাতুন। তবে প্রেমিক সোহাগ পলাতক রয়েছেন। সোহাগ হোসেন উপজেলার ভায়না ইউনিয়নের ভায়না গ্রামের বকুল মন্ডলের ছেলে।

জানা যায়, ছাত্রলীগ নেতা সোহাগের সঙ্গে প্রায় দুই বছর ধরে সাহাপুর গ্রামের মৃত আব্দুর রহমান সরদারের মেয়ে ও সুজানগর মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী মীম খাতুনের প্রেমের সম্পর্ক চলছিল।

সোমবার বিকাল থেকে প্রেমিক সোহাগ হোসেনের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা মীম খাতুন।

মীম বলেন, বিয়ের প্রতিশ্রুতিতে সোহাগ আমাদের বাড়িতে গিয়ে সবার সামনে আমাকে নাকফুল পড়িয়েছিলো। এরপর থেকে সোহাগ আমাকে নিয়ে ওর একাধিক আত্মীয়ের বাড়িতে বেড়াতেও নিয়ে গেছে। তিনি আরও বলেন, সোহাগের বাড়িতে আসার পর সে আমার মোবাইল ফোন নিয়ে সকল তথ্য-প্রমান ডিলিট করে দিয়েছে। সোহাগ আমাকে বিয়ে না করলে ওর বাড়িতে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই।

মীমের মা বলেন, সোহাগ বিয়ের প্রতিশ্রুতিতে নাকফুল পরিয়ে দিয়ে একাধিকবার সে আমার বাড়িতে এসেছে। বিয়ের কথা বললে সময় নিয়েছে। সে বলেছে মীমেরও বাবা নেই, আমারও বাবা নেই, সময় হলেই বিয়ে করব, আপনি কোনো চিন্তা করবেন না। মীম বিয়ের জন্য চাপ দিলে সোহাগ বেশ কিছুদিন এড়িয়ে চলে এবং সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।

আরও পড়ুন-ফরিদপুরে কিশোরের লাশ উদ্ধার

ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার রাতেই বিয়ে হয়ে যেত, কিন্তু মেয়ের কোনো অভিভাবক না থাকায় সম্ভব হয়নি। মেয়ের অভিভাবক এলেই বিয়ে দেয়া হবে। তবে প্রেমিক সোহাগ পলাতক রয়েছে।

প্রধানমন্ত্রীর সাথে শ্রিংলার সাক্ষাৎ

0
প্রধানমন্ত্রীর সাথে শ্রিংলার সাক্ষাৎ

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দুদেশের উন্নয়ন, সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার রাতে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। তাদের দুজনের মধ্যে দু’দেশের সহযোগিতা জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।

ভারতীয় এক কর্মকর্তা জানান, দুদেশের মধ্যকার সর্ম্পক এগিয়ে নেবার বিভিন্ন বিষয় ছাড়াও, করোনা ভাইরাসের এ সময়ে পারস্পরিক সহযোগিতা এবং সুষ্ঠু অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

ফরিদপুরে কিশোরের লাশ উদ্ধার

0
প্রতিকী ছবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে এক ভবন থেকে ১৪ বছর বয়সী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লার নির্মাণাধীন এক ভবনের ১২ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাব্বির ঝিলটুলীর এক বাড়িতে ভাড়া থাকত। সে ফরিদপুরের এক রেস্তোরাঁর কর্মচারী ছিল।

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামের প্রয়াত ছেরমান মোল্লার ছেলে সে। তার মা নাজমা বেগম ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের ফুকরা এলাকায় তার বাবার বাড়িতে থাকেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দক্ষিণ ঝিলটুলী এলাকার বাসিন্দাদের সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ‘প্রফেসার্স টাওয়ার’ নামে পরিচিত নির্মাণাধীন ওই বাড়ির শ্রমিকরা কাজ করতে এসে ওই কিশোরের লাশ দেখতে পান। পরে তারা বিষয়টি ফরিদপুর কোতয়ালী থানায় জানায়। পুলিশ ৯টার দিকে লাশটি উদ্ধার করে।

তিনি বলেন, এ হত্যা রহস্য উদঘাটনে চেষ্টা করছে পুলিশ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুত এ হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

খুনিরা এখনও ষড়যন্ত্রের জাল ছড়িয়ে রেখেছে-কাদের

0
ওবায়দুল কাদের-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে জোর কুটনৈতিক তৎপরতা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আছেন বলেই ১৫ আগস্ট হত্যাকা-ের বিচার হয়েছে, জাতির কলংক মোচন হয়েছে। সেই আত্মস্বীকৃত খুনিরা শত আশ্রয়-প্রশ্রয়েও প্রটেকশন পায়নি জনতার কাছে। আদালতের রায়ে ফাঁসিতে ঝুলেছে খুনিরা। জনগণের ধিক্কার আর ঘৃণাই আজ খুনিদের প্রাপ্য।

“যারা লুকিয়ে আছেন তাদেরও ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে, ইনশাল্লাহ। ইতোমধ্যে জোরদার করা হয়েছে কুটনৈতিক তৎপরতা।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বিএনপির সমালোচনা করে বলেন, “একটি স্বাধীন দেশে সপরিবারে জাতির পিতার হত্যাকান্ডেকে মধ্যযুগীয় কায়দায় ‘ডকট্রিন অভ নেসেসিটির’ কথা বলে যারা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছিল, তারা আজ অপপ্রচার চালায় দেশে ন্যায় বিচার নেই বলে। ন্যায় বিচার তো দূরের কথা, ২১ বছর তো আমরা বিচারই চাইতে পারিনি। সে অধিকার পর্যন্ত কেড়ে নেয়া হয়েছিল। তারা আজ মানবাধিকারের বুলি আওড়ায়।

“কারা একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল বঙ্গবন্ধু এভিনিউর সন্ত্রাসবিরোধী সমাবেশে? সেদিন প্রাইম টর্গেট ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ১৯৭৫ এর বুলেট ২০০৪ সনে ফিরে এসেছে গ্রেনেড হয়ে। যখন জজ মিয়া নাটক সাজিয়েছিলেন, আলামত নষ্ট করেছিলেন তখন আপনাদের ন্যায় বিচার কোথায় ছিল?”
খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনও ছড়িয়ে রেখেছে মন্তব্য করে তিনি বলেন, “দেশে-বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে। তলে তলে প্রস্তুতি নিচ্ছে উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠি। এদেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই। এখনও তারা সে অপচর্চা অব্যাহত রেখেছে। তাই বলব, পনের অগাস্টের নির্মম হত্যাকা- ও একুশে আগস্টের গ্রেনেড হামলা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা।

আত্মীয়ের জানাজায় যাবার পথে লাশ হলেন ৮ জন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শেরপুরের নালিতাবাড়িতে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার হন ৮ জন। মাইক্রাবাস খাদে পড়ে তারা ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হয়েছেন ছয়জন।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাশাটি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার আঠারোদানা গ্রামের এলাহি বক্সের স্ত্রী রেজিয়া খাতুন (৭০), একই গ্রামের রতন মিয়ার মেয়ে রিপা আক্তার (২৫), মশাখালি গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী পারুল বেগম (৪৫) ও মৃত আইয়ুব আলীর ছেলে শামসুল হক (৫৫), ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী বেগম (৩০), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের নবী হোসেন (৩০), ভালুকা উপজেলার শাহজাহানের শিশু কন্যা বুলবুলি (৫) ও সামমুন শেখের স্ত্রী মিলন (৬০)।

আহতরা হলেন- গফরগাঁও উপজেলার আঠারোদানা গ্রামের এলাহি বক্সের ছেলে রতন মিয়া (৫৩), মশাখালী গ্রামের মৃত উসমানের ছেলে হাবি (৫৫), ভালুকা উপজেলার কাইচান গ্রামের মিলনের ছেলে মিজান (২৮) ও রাজৈ গ্রামের আবুল কালামের ছেলে সোহরাব (২৮)।

স্বজনরা জানান, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারোমারিতে হাসান আলী নামে এক আত্মীয়ের জানাজায় অংশ নেয়ার উদ্দেশে সকালে মাইক্রোবাসে রওনা দেন চালকসহ ১৪ জন। সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার বাসাটি নামকস্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়।

ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় এক শিশু, পাঁচজন নারী ও দুই পুরুষ ৮ জনের লাশ উদ্ধার করে। এ সময় ছয়জনকে জীবিত উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারোমারিতে যাওয়ার পথে সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার বাসাটি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হয়। মাইক্রোবাসটিতে চালকসহ ১৪ যাত্রী ছিলেন।

ওয়্যাগনারকে টপকে দুইয়ে ব্রড

0
ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে স্টুয়ার্ট ব্রড বোলিংয়ের সুযোগ পেয়েছেন কেবল এক ইনিংসে। সেখানেই দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন তিনি। আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন এই ইংলিশ পেসার। তিনে নেমে গেছেন নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়্যাগনার।

সাউথ্যাম্পটনে সোমবার নিষ্প্রাণ ড্র হওয়া টেস্টে একমাত্র ইনিংসে ৫৬ রানে ৪ উইকেট নেন ব্রড। পরদিন আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে ওঠেন ৩৪ বছর বয়সী এই পেসার।

ব্রডের দীর্ঘদিনের বোলিং জুটির সঙ্গী জেমস অ্যান্ডারসন এগিয়েছেন দুই ধাপ, আছেন ১৪তম স্থানে। টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসন ইনিংসে ৬০ রানে নেন ৩ উইকেট।

দুই ধাপ এগিয়েছেন পকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসও, তিনি আছেন আটে। ২০১৮ সালের অক্টোবরে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠেছিলেন তিনি।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা পাঁচে ফিরেছেন বাবর আজম। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রথমবার পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি। একমাত্র ইনিংসে পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান করেন ৪৭ রান।

হাফ সেঞ্চুরি করা ওপেনার আবিদ ও কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে আছেন। দুজনই এগিয়েছেন ১৯ ধাপ করে।
১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৮১তম স্থানে আছেন ইংল্যান্ডের জ্যাক ক্রলি। একমাত্র ইনিংসে তিনি করেন ৫৩ রান। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ও অধিনায়ক জো রুট যথাক্রমে সপ্তম ও নবম স্থান ধরে রেখেছেন।

ব্যাটসম্যান ও বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও প্যাট কামিন্স। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের চূড়ায় আছেন প্রথম টেস্টের পর ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া স্টোকস।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...