সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 688

টিভি নাটকে মিশার অভিষেক

0
টিভি নাটকে মিশা

দ্রোহ বিনোদন ডেস্ক

ক্যারিয়ারে শুধু চলচ্চিত্রের সঙ্গেই যুক্ত ছিলেন অভিনেতা মিশা সওদাগর। কিন্তু এবার সেই গন্ডি ভেঙে তিনি অভিনয় করেছেন টিভি নাটকের পর্দায়। এবারই প্রথম তাকে দেখা যাবে একটি ধারাবাহিকে। বিষয়টি নিশ্চিত করে নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, এবারই প্রথম মিশা সওদাগর অভিনয় করেছেন টিভি ধারাবাহিকে।

নাটকটির শিরোনাম ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’। ধারাবাহিকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে ‘ইনসাফ ভাই’ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।

মিশা সওদাগর বলেন, প্রথমত গল্পের কারণেই এ নাটকে অভিনয় করেছি। গল্পটি আমার কাছে ভালো লেগেছে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। আমার বিশ্বাস, দর্শক নাটকটি উপভোগ করবেন। নাটকে পুরান ঢাকার আতর ব্যবসাযী ইনসাফ ভাই।

ছোট বোনের পড়াশোনার কারণে বাড়ি কিনেছেন উত্তরায়। ইনসাফ ভাইয়ের বাড়ির নাম ‘ব্যাচেলর প্যারাডাইস’। মূলত এই বাড়িটিকে ঘিরে এগিয়ে যায় নাটকের গল্প।

আরও পড়ুন-দ্রোহের দেড়যুগের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও ই-পেপার উদ্বোধন

চলতি বছরের ১৯ আগস্ট থেকে প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এতে আরো অভিনয় করেছেন চম্পা, নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষি আলম, কাজল সুবর্ণ প্রমুখ।

শৈলকুপার ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

0
৬ মামলার আসামী বিপ্লব হোসেন

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ৬ মামলার আসামী বিপ্লব হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া বাস টার্মিনার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বশির উদ্দীনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, আসামী বিপ্লব দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে পলাতক ছিল। তার বিরুদ্ধে এসসিটি ৯৩/১৭, শৈল জিআর ১০৮/১৬, হরি জিআর ৪৭/১৭, ঝি জিআর ২৫৩/১৭, এসসিটি জিআর ৭০৭/১৭, শৈল জিআর ১০৮/১৬ সহ মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিয়ের নামে প্রতারনা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সর্বশেষ গোঁপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই রেজাওয়ানুল হক ও এএসআই সাইফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬ মামলার আসামী বিপ্লব দীর্ঘদিন পলাতক ছিল। সর্বশেষ প্রশাসন নারী দিয়ে ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে।

আসামীকে বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

যুক্তরাষ্ট্র-ব্রিটেন-কানাডিয়ানরা রাশিয়ার ভ্যাকসিনে আস্থা পাচ্ছেন না

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ৫”-এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা।

কানাডার স্বাস্থ্য কর্মকর্তা হাওয়ার্ড এনজু বলেছেন, যে দ্রুততার সঙ্গে রাশিয়া নিজেদের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে, তাতে বিষ্ময় হয়েছি।

এদিকে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আমেরিকা ও ব্রিটেন সরাসরি তাদের আপত্তির কথা জানিয়েছে।

এ নিয়ে সাবেক মার্কিন এফডিএ কমিশনার স্কট গোতিলেব সাফ বলেছেন, “ক্লিনিক্যাল ট্রায়াল না হলে এটা নেওয়া কোনওভাবেই সম্ভব নয়।” প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যই প্রকাশ করেনি রাশিয়া। প্রথম হতে গিয়ে রাশিয়া গুণগতমানের সঙ্গে আপস করেছে বলে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির লরেন্স গস্টিন, মার্কিন শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডঃ অ্যান্থনি ফাউচিও। সাধারণত যে কাজে কয়েক বছর পর্যন্ত সময় লাগে, তা দু’মাসে কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

আরও পড়ুন-দ্রোহের দেড়যুগের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও ই-পেপার উদ্বোধন

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, সুরক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য কঠোরভাবে পর্যালোচনা করেই ভ্যাকসিনের ছাড়পত্র দেবে তারা। এ নিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সংস্থা যোগাযোগ রেখে চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

খোকসায় আন্তর্জাতিক যুব দিবস পালিত

0

সুমন বিশ্বাস:

খোকসায় আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালন করা হয়।

বুধবার এ দিবস উপলক্ষে উপজেলা প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হকসহ এলাকার যুব সংগঠনের নেতৃবৃন্দ।

খোকসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

0
international-youth-day-2020 6

সুমন বিশ্বাস : 

খোকসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জোষ্ঠপুত্র শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার খোকসা উপজেলা প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  বদিউজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হকসহ এলাকার যুব সংগঠনের নেতৃবৃন্দ।

সঞ্জয় দত্ত করোনা নয়, ক্যান্সারে আক্রান্ত

0
সঞ্জয় দত্ত ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউডের খ্যাতিমান অভিনেতা সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তিনি ক্যান্সারের চতুর্থ পর্যায়ের স্টেজ-৪ রয়েছেন।

৮ আগস্ট গুরুতর শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন সঞ্জয় দত্ত। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, নমুনা পরীক্ষায় জানা যায় তার শরীরে করোনা সংক্রমন ঘটেনি।

কিন্তু অন্যান্য পরীক্ষার পর জানা যায় তার বুকে ফ্লুইড জমা হয়েছে এবং তিনি চতুর্থ পর্যায়ের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত।

হাসপাতালের একটি সূত্র জানায়িছে, ‘যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তার অক্সিজেন স্যাচুরেশন কম ছিল। তবে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর ক্যান্সার পরীক্ষা করা হলে সেটি পজিটিভ আসে।

সঞ্জয় দত্তের চিকিৎসক ডাঃ জলিল পার্কারের সাথে যোগাযোগ করা হলে রোগীর গোপনীয়তার কথা উল্লেখ করে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

প্রবাস জীবন ছেড়ে মৌমাছি চাষে সফল মোক্তার

0
প্রবাস জীবন ছেড়ে মৌমাছি চাষে সফল মোক্তার

কুষ্টিয়া প্রতিনিধি

দীর্ঘ প্রবাস জীবন ছেড়ে কৃত্রিমভাবে মৌমাছি চাষ করে সফল হয়েছেন কুষ্টিয়ার মোক্তার হোসেন (৩৫)।

কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের মট মালিয়াট গ্রামের মাঠের কয়েকশো বিঘা জমিতে ফুঁটেছে কচুরিপানা ও শাপলা ফুল। মাঠে পানি থাকায় ফুল হয়ে উঠেছে তরতাজা। সেই ফুলে মৌমাছি ছেড়ে দিয়ে মোক্তার হোসেন সংগ্রহ করছেন কেজি কেজি মধু।

খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের মোক্তার হোসেন শুধু কুমারখালী উপজেলাতেই নয় রাজবাড়ী, মানিকগঞ্জ, গাইবাঁন্ধাসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মৌসুমে সরিষাসহ নানারকম ফুল থেকে মৌবাক্সের মাধ্যমে মধু সংগ্রহ করে সেই মধু বিক্রি করে জীবিকা নির্বাহ করার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

জানা যায়, প্রায় দশ বছর আগে মোক্তার হোসেন জীবিকার তাগিদে পরিবার পরিজন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। সেখান ইলেক্ট্রিক কাজ করতেন তিনি। কিন্তু প্রবাসে তেমন একটা সুবিধা করতে না পেরে কয়েক বছর পর দেশে ফিরে এসে আত্মস্বাবলম্বী হওয়ার লক্ষ্যে মৌবাক্সের মাধ্যমে বেসিক থেকে মৌমাছি চাষের প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর গাইবান্ধা জেলার একটি ফার্মে কর্মচারী হিসেবে কাজে যোগদান করে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করেন। হাতে-কলমে কাজ করার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার চাকুরী ছেড়ে দিয়ে নিজ উদ্যোগে শুরু করেন ভ্রাম্যমাণ মধু আহরণ। বছরে পাঁচ থেকে সাত মাস মধু আহরণ করে তার আট থেকে দশ লক্ষ টাকা আয় হয়।

মৌমাছি চাষ

মোক্তার হোসেন জানান,অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে বিদেশ গিয়েছিলাম। কিন্তু সেখানে তেমন একটা সুবিধা করতে না পারায় বাড়ি ফিরে ছোট বেলার অভ্যাস মধু আহরণের জন্য বেসিক প্রশিক্ষণ গ্রহণ করে মাত্র ৩ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করি। বাংলাদেশে এপিস সেরেনা ইন্ডিকা মৌমাছির চাষ হয়ে থাকে। আমার বর্তমানে ১৫০ টি মৌবাক্স আছে। প্রতি মৌবাক্স থেকে বছরে ১০ থেকে ১২ কেজি মধু পাওয়া যায়। তাতে করে ১৫০ টি মৌবাক্স থেকে প্রতি সপ্তাহে ১৫০ কেজি থেকে ১৭০ কেজি মধু সংগ্রহ করি।

তিনি আরও বলেন,বছরে আট থেকে দশ লক্ষ টাকার মধু বিক্রি করি। মৌমাছির খাবার ও অন্যান্য খরচ বাদে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাভ হয়।

উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ দেবাশীষ কুমার দাস জনান, আমরা নিজেরাই মৌমাছির বসবাসের স্থান ও প্রজনন ক্ষেত্র নষ্ট করে ফেলছি। বিশেষ করে কীটনাশক ব্যবহারের ফলে বিশ্বে মৌমাছির সংখ্যা দ্রুত কমছে। কীটনাশকের কারনে মৌমাছির মড়ক কৃষির জন্য অশনিসংকেত। কারণ বিশ্বজুড়ে ৩০ শতাংশ উদ্ভিদের পরাগায়ন ঘটায় মৌমাছি। যে কারণে মৌচাষে বেশী বেশী প্রান্তিক চাষী ও বেকার যুবকদের উদ্বুদ্ধ করতে হবে।
তিনি জানান, উপজেলায় এ বছর চার হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এছাড়াও উপজেলার প্রায় ৩ হাজার হেক্টর জমিতে এখনো পানি থাকায় তাতে শাপলা ও কচুরিপানার ফুল ফুটেছে। সেখান থেকে মোক্তার মধু সংগ্রহ করছে।

খোঁজ নিয়ে দেখা গেছে প্রবাস ফেরত যুবক মোক্তার হোসেনের দেখা দেখি এখন এলাকার অনেক বেকার যুবক কৃত্রিমভাবে মৌমাছি চাষে আগ্রহ দেখাচ্ছে।

ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি

0
কুষ্টিয়ার খোকসা কালী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬ তম জন্ম উৎসব পালিত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা কালী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬ তম জন্ম উৎসব পালিত হয়েছে। তবে এবার বৈশ্বিক মহামারীর কারণে খুবই স্বল্প পরিসরে আয়োজন সম্পন্ন করা হয়।

কৃষ্ণপূজা চলছে

বৃক্ষরোপন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা ও বৈশ্বিক মহামারী জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি সুপ্রভাত মালাকার, সাঃ সম্পাদক দুলাল বিশ্বাস, শুধাংসু বিশ্বাস সভাপতি পুজা উদযাপন পরিষদ খোকসা, নারায়র মালাকার সাধারন সম্পাদক, আনন্দ সাহা, রঞ্জন ভৌমিক, রতন মন্ডল, শুভংকর বাগচী বিভাস মালাকার প্রমুখ।

ঈশ্বরদীর দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

0
ISORDI-dRO-11-8-P-1
ঈশ্বরদীর দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে বাস ও ট্রাকের

পাবনা প্রতিনিধিঃ

ঈশ্বরদীর দাশুড়িয়া- কুষ্টিয়া মহাসড়কের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো- ক ১৪-৪৬৬০) ও ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাক কোলেরকান্দি বটতলা নামক স্থানে পৌঁছালে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। বাসের ড্রাইভার টোকেন (৪২) ও ট্রাক ড্রাইভার জাকির হোসেন (৩৫) কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজ শুরু করে।

আরও দেখুন-দ্রোহের দেড়যুগের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও ই-পেপার উদ্বোধন

স্থানীয়সূত্রে জানা যায়, দুই গাড়ির ড্রাইভারদের অসতর্কতার কারণে তাদের এই দুর্ঘটনাটি ঘটে। তবে এখন অবধি এ ঘটনায়র কোন ব্যক্তি নিহত হয়নি।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...