সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 69

বিএনপি’র অভিযোগ বক্সে রাজনৈতিকদের নামে ৯ অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রেসক্লাবে স্থাপিত বিএনপির অভিযোগ বাক্সে চলতি সপ্তাহে ৯টি অভিযোগ জমা পড়েছে। বিএনপি, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দখল-চাঁদাবাজি ছাড়াও কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, ট্রাক ইউনিয়নের নামে চাঁদাবাজি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তুলে এসব অভিযোগ করা হয়।

রবিবার বেলা ১১ টায় তৃতীয় বারের মত কুষ্টিয়া জেলা বিএনপির স্থাপিত অভিযোগ বাক্স খোলা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুঈদ বাবুল, প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহ সভাপতি লুৎফর রহমান কুমার, দৈনিক খবরওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল প্রমুখ।

কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী বুলবুলের বিরুদ্ধে দুটি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে একটি অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে যে, মাহামুদ রেজা এক সময়ের ছাত্রলীগের রাজনীতি থেকে উঠা আসা এবং কুষ্টিয়া পৌরসভার তৎকালীন মেয়র আনোয়ার আলীর ডান হাত এবং তার পুত্র পারভেজ আনোয়ারে ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে তিনি অফিস সহকারী পদ থেকে এক লাফে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তার পদ বাগিয়ে নেন। ্রপশাসনিক কর্মকর্তার পদ বাগিয়ে নেওয়ার পর কুষ্টিয়া পৌরসভাতে তিনি দুর্নীতির বরপুত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রাম রাজত্ব কায়েম করেন। পৌরসভার মিউনিসিপ্যাল বাজারে দোকান বরাদ্ধ থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য করে অনেক অসহায় পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করেছেন।

অপর একটি অভিযোগপত্রে ঘুষ গ্রহণের অভিযোগ তুলে এক নারী উল্লেখ করেছেন যে, মাহামুদ রেজা চৌধুরী আমার কাছে থেকে চাকরীর দোহাই দিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করেছে। পৌরসভায় কাজে যোগদানের পর জানতে পারলাম আমার সাথে প্রতারণা করা হয়েছে। আমি অসহায় গরীব দুখী মানুষ। ধারদেনা করে টাকা গুলো জোগাড় করে তাকে প্রদান করি। উক্ত টাকা ফেরত না পেলে আমার মৃত্যু ছাড়া কোন পথ থাকবে না।

এসব অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী বুলবুল বলেন, আমি অনিয়ম দুর্নীতি করিনা। আমি কারোর কাছে থেকে কোনো ঘুষ নিইনি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা আওয়ামী লীগের নেতা ডা. আমিনুল ইসলাম রতন ও ব্যবসায়ী মনির হোসেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, কুষ্টিয়া এন এস রোড সংলগ্ন আমার একটি জমি জোরপূর্বকভাবে দখল করে রেখেছেন ডাঃ আমিনুল ইসলাম রতন ও মনির। বিগত দিনে তাদেরকে জমিটি ছেড়ে দেয়ার কথা বললে তারা আমাকে হানিফের ভাই আতার সাথে যোগাযোগ করতে বলেন। কিন্তু আমি আতার সাথে যোগাযোগ করিনি। আমার জায়গাটা উদ্ধার করে আমাকে বুঝিয়ে দেয়া হোক।

অন্যান্য অভিযোগ গুলোর মধ্যে রয়েছে – কুষ্টিয়া জেলা বিএনপির সম্মেলন দ্রæত সম্পন্নের আবেদন। জিলাপিতলা, হাসিমপুর, হরিপুরে অবৈধভাবে বালু উত্তোলন। কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে তমিজ উদ্দিন মার্কেটে ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা ও তার কর্মীদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তারা। এছাড়াও খাজানগরে ট্রাক ইউনিয়নের নামে চাঁদাবাজির অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কুষ্টিয়া প্রসক্লাবের স্থাপিত অভিযোগ বক্সে জমা পড়া প্রতিটি অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়। সেই সাথে প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হয় এবং অভিযুক্তকে উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণসহ অভিযুক্ত ব্যক্তিকে সতর্ক করে দেওয়া হয়। এর আগে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আল আমিন রানা কানাই-এর বিরুদ্ধে উত্থাপিত বেনামি অভিযোগগুলো গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তদন্ত করে দেখা গেছে অভিযোগগুলো সঠিক নয়। প্রতিহিংসার বশবর্তী হয়ে অভিযোগগুলো করা হয়েছে বলে প্রতিমান হয়েছে।

আরও পড়ুন – তালিকা যাচাই ছাড়া কোনো হজ এজেন্সিকে অর্থ না দেওয়ার অনুরোধ

প্রসঙ্গত গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বাক্স স্থাপন করে জেলা বিএনপি। নেতাকর্মীদের সাথে নিয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের নিচে ফটকের পাশে এটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

আরও পড়ুন – বাংলাদেশ থেকে সরকারী ভাবে নার্স নেবে কুয়েত

তালিকা যাচাই ছাড়া কোনো হজ এজেন্সিকে অর্থ না দেওয়ার অনুরোধ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত তালিকা যাচাই না করে কোনো হজ ও ওমরাহ এজেন্সিকে অর্থ না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স¤প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, হজ ও ওমরাহ যাত্রীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রতারক চক্র ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সি না হয়েও বিভিন্ন প্রলোভন দেখিয়ে হজ ও ওমরাহ প্যাকেজ ফেসবুক ও ইউটিউবে প্রচার করে যাত্রীদের আকৃষ্ট করছে। এতে হজ ও ওমরাহ যাত্রীরা প্রতারণার শিকার হচ্ছেন।

আরও পড়ুন – বাংলাদেশ থেকে সরকারী ভাবে নার্স নেবে কুয়েত

ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর যোগ্য হজ ও ওমরাহ এজেন্সির তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও হজ পোর্টালে (www.hajj.gov.bd) প্রকাশ করে। তাই, লাইসেন্সপ্রাপ্ত যোগ্য হজ ও ওমরাহ এজেন্সির তালিকা যাচাই ছাড়া কাউকে অর্থ প্রদান না করার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন – প্রাথমিকে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এ সপ্তাহে

বাংলাদেশ থেকে সরকারী ভাবে নার্স নেবে কুয়েত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারী ভারে ১০০ জন নার্স নেবে কুয়েত।

সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এসব তথ্য জানা যায়।

বোয়েসেলের পত্রে বলা হয়, ইংরেজি ভাষায় পারদর্শী নার্সের কাজের দক্ষতা ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। এটি তিন মাস শিক্ষানবিশকাল শেষে তিন বছরের ইনক্রিমেন্টসহ নবায়নযোগ্য চাকরি।

বিএসসি স্নাতক পাস পুরুষ নার্স ২০ জন, নারী ৩০ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ ১০ জন, নারী ৪০ জন। যাদের প্রত্যেকের বেতন হবে ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা।

নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬ হাজার ৩৫০ টাকা দিতে হবে।

এ ছাড়া গামকা থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং কুয়েতের ঢাকা দূতাবাস থেকে ভিসা স্ট্যাম্পিং ফিসহ আনুষঙ্গিক অন্যান্য ফি দিতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের Basic Life Support (BLS) প্রশিক্ষণের বৈধ সনদ থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন লিংক: https://brms.boesl.gov.bd| লিংকে সব তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে ড়িৎশ বীঢ়বৎরবহপব এর ধাপে work experience Gi av‡c upload personal-তে আবশ্যিকভাবে আপলোড করতে হবে।

২০ আগস্ট থেকে আগ্রহী প্রার্থীদের আবেদন নেওয়া হচ্ছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে।

আরও পড়ুন – প্রাথমিকে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এ সপ্তাহে

উল্লেখ্য, ভিসা ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী কুয়েত যেতে অনীহা প্রকাশ করলে বোয়েসেলে দাখিলকৃত তার পেঅর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।

আরও পড়ুন –  নারী বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের

প্রাথমিকে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এ সপ্তাহে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য তুলে ধরেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বর্তমানে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজারের কিছু বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধাও নেই। নিয়োগবিধিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল। সেটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

ডিজি আরও বলেন, ‘আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তাতে চলতি আগস্ট মাসেই অর্থাৎ, আগামী সাতদিনের মধ্যে সাড়ে ১৩ হাজার শিক্ষক পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবো। আগামী ডিসেম্বরের মধ্যে নিয়োগের সব ধরনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। এটা করা গেলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কমবে।’

আরও পড়ুন – নারী বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের

সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।

আরও পড়ুন – ভবনের ছাদ ধ্বসে পরে মা ও শিশু পুত্র আহত

নারী বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের

0

দ্রোহ স্পোটর্স ডেস্ক

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, অফস্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপঅর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ড ভারত ও শ্রীলঙ্কায় এই আসর বসবে।

রুবাইয়া এর আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও এখন পর্যন্ত ওয়ানডেতে সুযোগ পাননি। নিশিতার বয়স মাত্র ১৭। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছিল তার। সুমাইয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। গত বছর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন তিনি।

এই তিনজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিম।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে।

দলে থাকছেন নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।

আরও পড়ুন – ভবনের ছাদ ধ্বসে পরে মা ও শিশু পুত্র আহত

বাংলাদেশের ম্যাচের সূচি
২ অক্টোবর: বাংলাদেশ-পাকিস্তান (কলম্বো), ৭ অক্টোবর: বাংলাদেশ-ইংল্যান্ড (গোহাটি), ১০ অক্টোবর: বাংলাদেশ-নিউজিল্যান্ড (ভিজাগ), ১৩ অক্টোবর: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ভিজাগ), ১৬ অক্টোবর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (ভিজাগ), ২০ অক্টোবর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (কলম্বো), ২৬ অক্টোবর: বাংলাদেশ-ভারত (বেঙ্গালুরু)

আরও পড়ুন –খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভবনের ছাদ ধ্বসে পরে মা ও শিশু পুত্র আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পুরাতন ভবনের ছাদের অংশবিশেষ ধ্বসে পড়ে মা ও তার অসুস্থ্য শিশু পুত্র গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৩ আগষ্ট) বিকাল পৌনে ৫টার দিকে পৌরশহরের সোনাবন্ধু সড়কের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন – জেলার খোকসা উপজেলা শহর এলাকার প্রবাসী সজিব হোসেনের স্ত্রী লাবনী খাতুন (২৫) ও তার ছেলে হাবিব (৩)। তাদের উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কুমারখালী পৌরশহরের সোনাবন্ধু সড়কে পৌরসভার সাবেক চেয়ারম্যান মৃত রহিম জোয়ার্দারের বংশধরের একটি শতবর্ষী পুরাতন পাকা দোকানঘর রয়েছে। শনিবার বিকেল পৌণে ৫টার দিকে ভবনের সামনের অংশবিশেষ ধ্বসে পড়ে। এ সময় ভবনের নিচে থাকা প্রবাসী সজিবের স্ত্রী লাবনী ও তার ছেলে হাবিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

আহত লাবনীর স্বামী সজিব হোসেন বলেন, ছেলে অসুস্থ। মোটরসাইকেলে চিকিৎসকের কাছে যাচ্ছিলাম। হঠাৎ অসুস্থ ছেলে বুমি শুরু করলে দোকানটির সামনে দাঁড়ায়। সে সময় ছাদ ধ্বসে ছেলের মাথায় ও স্ত্রী পা গুরুতর ক্ষত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ভবন গুলো অপসারণের জন্য খুব দ্রæত ১৫ কার্যদিবসের চিঠি দেওয়া হবে। আইন না মানলে পৌরসভা ভবন গুলো অপসারণ করা হবে।

আরও পড়ুন – নিখোঁজের পরদিন সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

আলাউদ্দিন খান সভাপতি, আনিস উজ্জ জামান সাধরন সম্পাদক

স্টাফ রিপোর্টার

বৃষ্টি উপেক্ষা করে টানা ১৬ বছর পর প্রকাশ্যে খোকসা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্ব›িদ্বতায় বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সভাপতি ও আনিস উজ্জ-জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল থেকে খন্ডে খন্ডে মিছিলসহ নেতা কর্মীরা সম্মেলন স্থল খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসতে শুরু করেন। সকাল থেকে ভারি বৃষ্টি শুরু হয়। সভাস্থল কাদা-জলে একাকার হয়ে যায়।

বেলা ১১ টার পর অতিথি ও সমন্বিত বিএনপির নেতারা সভাস্থলে উপস্থিত হন। জাতীয় ও দলীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।

সম্মেলনের প্রধান অতিথি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান বক্তা খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্তু কুমার কুন্ড, জেলার বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার, শেখ সাদি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ আলী, এজেডজি রশিদ রেজা বাজু, মোস্তাফা শরিফ, সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিস উজ্জ-জামান ও নাফিজ আহম্মেদ খান রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করনে উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে উপজেলা বিএনপির কাউন্সিলের নির্বাচন কমিশনার এ্যাডঃ আব্দুল মজিদ জানান, ১০১ সদস্যের উপজেলা কমিটির কোন পদে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী না থাকা বিনা প্রতিদ্ব›িদ্বতায় আলাউদ্দিন খানকে সভাপতি ও আনিস উজ্জ-জামানকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হলো। এ ছাড়া সংগঠনিক সম্পাদকের ২টি পদে মুমিনুর রহমান মুমিন ও বাহারুল আলমকে বিজয়ী ঘোষনা করেন। নব নির্বাচিত নেতারা কমিটি বাঁকী ৯৭ পদের মনোনয়ন দিয়ে জেলা কমিটি পূনাঙ্গ কমিটির ঘোষনা দেবে।

দলীয় সূত্র জানায়, মতবিরোধের কারনেই সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির নেতা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী সম্মেলন অনুষ্ঠানে যোগ দেননি। তবে অনুষ্ঠানের মাইকে সঞ্চালক ঘোষনা দেন অসুস্থ্য থাকায় জেলা বিএনপির সাবেক নেতা অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মেলনে যোগ দিতে পারেন নি।

আরও পড়ুন –

সাবেক সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহম্মদ রুমীর সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কর করা হয় তিনি ফোন রিসিভ করেনি।

আরও পড়ুন –

খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে

0

স্টাফ রিপোর্টার

বৃষ্টি উপেক্ষা করে টানা ১৬ বছর পর প্রকাশ্যে খোকসা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

আজ শনিবার সকাল থেকে খন্ডে খন্ডে মিছিলসহ নেতা কর্মীরা সম্মেলন স্থল খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছেন।

বেলা ১০টা ২৫ মিনিটের দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব আনিস উজ্জ জামান সম্মেলনী সভার আনুষ্ঠানিক সঞ্চালনা শুরু করেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের অবগত করেন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পূর্ব নির্ধারিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি, সম্মেলনের উদ্বোধক জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, প্রধান বক্তা জয়ন্ত কুমার কুন্ডু খোকসায় এসে পৌচ্ছেছেন। ।

আরও পড়ুন – রাত পোহালেই খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

অনুষ্ঠানে সভাপতিত্ব করনে উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। বিস্তারিত আসছে……….

আরও পড়ুন – নিখোঁজের পরদিন সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

রাত পোহালেই খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

0

আলাউদ্দিন খান সভাপতি, আনিস উজ্জ জামানের সম্পাদক পদের মনোনয়ন নেয়নি কেউ 

স্টাফ রিপোর্টার

একযুগেরও বেশি সময় পর কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন রাত পোহালে শনিবার অনুষ্ঠিত হবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একমাত্র প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করা কাউন্সিল বা ভোট হচ্ছে না।

শনিবার (২৩ আগস্ট) সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নির্ধারিত স্থানে মঞ্চ ও প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার গভীর রাত পর্যন্ত নির্মানাধিন মঞ্চে উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা একাধিকবার বৈঠক করেছেন।

২০০৯ সালে স্থানীয় সরকারী কলেজ মাঠে সর্বশেষ প্রকাশ্য সম্মেলন করে দলটি। চরম গোপনীয়তার মধ্যে ২০১৬ ও ২২ সালে জেলা সদরের একটি রেস্তরায় ছোট পরিষরে উপজেলা বিএনপির কমিটি করা হয়। গতবছর ৫ আগস্টের পর বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানকে প্রধান করে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা। এর পর থেকে দলের মধ্যে আওয়ামী লীগ-জাসদ পুর্ণবাসন ও পকেট কমিটির গঠনের অভিযোগ তোলে একাংশ। শুরু হয় পাল্টা-পান্টি কর্মসূচি। দলীয় কন্দোল চরমে পৌচ্ছায়। চলতি মাসের মাঝা মাঝি সময়ে জেলাতে একাধিকবার সমন্বয় বৈঠক হয়। ক্রমাত নেতাদের দূরত্বের বরফ গলতে শুরু করে। নেতারা সমঝোতায় পৌছায়।

কুষ্টিয়া জেলা বিএনপির নেতা ও খোকসা উপজেরা বিএনপির কাউন্সিলের নির্বাচন কমিশনার এ্যাডঃ আব্দুল মজিদ নিশ্চিত করেন, সাংগঠনিক সম্পাদক পদের সর্বশেষ প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ভোট হচ্ছে না। কাউন্সিলের প্রয়োজন না হলে ভোটার তৈরীর প্রয়োজন হয় না।

দলীয় সূত্রগুলো জানায়, ইতোমধ্যেই দ্বিধাবিভক্ত উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী ও বর্তমান আহবায়ক আলাউদ্দিন খানের মধ্যে সমঝোথার ভিত্তিতে সম্মেলনের দিন-ক্ষন ও সভাস্থল নির্ধারণ করা হয়েছে। এরই আলোকে চলতি মাসের ১৬ ও ১৭ তারিখে উপজেলার ৯টি ইউনিয়ন সম্মেলনী সভা করা হয়েছে। সময় সল্পতার কারনে ইউনিয়ন গুলোর কমিটি ঘোষনা করা হয়নি। শুধু খোকসা পৌর বিএনপির কমিটি প্রকাশ্য সভায় ঘোষনা করা হয়।

সূত্রটি আরও জানায়, নতুন কমিটিতে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ও সম্পাদক আনিস উজ্জ জামানকে রেখে দুই অংশের মধ্যে পদ ভাগাভাগি হয়েছে। ১ নম্বর সাংগনিক সম্পাদক হচ্ছেন মমিনুর রহমান মমিন। তিনি সাধারন সম্পাদকের আর্শিবাদ পুষ্ট। ২ নম্বর সাংগঠনিক সম্পাদক হচ্ছেন বাহারুল আলম বাহার। তিনি সভাপতির সমর্থন পুষ্ট। বর্তমান আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোয় ভোট মুক্ত কাউন্সিলে আর বাঁধা রইলো না।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক পদের একমাত্র প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের সাথে কথা বলার জন্য যোগাযোগ করা হয়। তাকে ফোনে পাওয়া যায়নি। তার মনোনয়ন পত্র প্রত্যাহারের কারণ জানার জন্য ক্ষুদে বার্তা দেওয়া হয়। তবুও সারা দেননি।

তবে মনোনয়ন প্রত্যাহাকারী নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক মনোনয়ন পত্র কেনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন বরাবর একটি অভিযোগ পত্র দিয়েছিলেন। সেটি আমাদের হাতে এসে পৌচ্ছায়। অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার ৯টি ইউনিয়নের কমিটি গঠন ছাড়াই এ সম্মেলন হচ্ছে। অভিযোগ পত্রে আরও উল্লেখ করা হয়, সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ ও জাসদ কর্মীদের দলে সুরক্ষা দেওয়া হচ্ছে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলীর সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করা হয় কিন্তু ফোন রিসিভ করেনি।

আরও পড়ুন – নিখোঁজের পরদিন সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান বলেন, দলের সব অংশের নেতাদের মধ্যে সমঝোথার ভিত্তিতে এক যুগেরও বেশী সময় পর প্রকাশ্যে সম্মেলন হতে যাচ্ছে। প্রতিদ্ব›িদ্ব প্রার্থী না থাকায় সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ঘোষনা হবে। সমঝোথা করতে পারায় কাউন্সিলের আনুষ্ঠানিকতার আর প্রয়োজন হচ্ছে না।

আরও পড়ুন – বিশ্বকাপের বাংলাদেশ -ভারতের ম্যাচসহ ৫টি ম্যাচের ভেন্যু পরিবর্তন

নিখোঁজের পরদিন সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

0
সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডস্ক

নিখোঁজের পরদিন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ পাঠান বলেন, কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে একজন বয়স্ক ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহের সঙ্গে রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির মিল রয়েছে। রমনা থানা নিখোঁজ জিডির সঙ্গে যে ছবিটি পাঠিয়েছিল তার সঙ্গে মিলিয়ে দেখার পর বিষয়টি রমনা থানাকে জানানো হয়েছে। ঢাকা থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের পরিবার মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পৌঁছালে তারা কনফার্ম করতে পারবে।

জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, মেঘনা নদীতে একটা মরদেহ পাওয়া গেছে। আমরা মোটামুটি কনফার্ম হয়েছি। তার পরিবার গেলে শনাক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন বিভুরঞ্জন সরকার। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে রমনা থানায় একটি নিখোঁজের জিডি করা হয়।

বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার জানান, বাসা থেকে বের হওয়ার সময় তিনি ভুলে মোবাইল ফোন বাসায় রেখে যান। অফিসে যোগাযোগ করা হলে সেখানেও তিনি যাননি। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে রমনা থানায় একটি নিখোঁজের জিডি করা হয়েছে।

আরও পড়ুন – বিশ্বকাপের বাংলাদেশ -ভারতের ম্যাচসহ ৫টি ম্যাচের ভেন্যু পরিবর্তন

বিভুরঞ্জন সরকারের জন্ম ১৯৫৪ সালে। ষাটের দশকের শেষ দিকে স্কুলছাত্র থাকাকালেই দৈনিক আজাদ-এর মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় তার হাতেখড়ি। লেখাপড়া শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে। বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন। দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্রের সম্পাদক এবং সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায়যায় দিনে ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে লেখা তার রাজনৈতিক নিবন্ধ যথেষ্ট পাঠকপ্রিয় হয়েছিল।

আরও পড়ুন – শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...