শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 731

খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

0

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামের একটি বাড়ি থেকে ২৫ টি গোখড়া সাপের বাচ্চাসহ মা সাপটিকে ধরে নিয়ে গেছে এক সাপুড়ে (ওঝা)।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলা সদরের পৌর এলাকার পাতিলডাঙ্গী কৃষক তাহের খার বাড়িতে।

জানা গেছে, কয়েকদিন আগে কৃষক তাহের খা তার শোবার ঘরের মেঝেতে একটি গোখরা সাপের বাচ্চা দেখতে পান। তিনি বিষয়টি আমলে না নিয়ে সাপের বাচ্চাটিকে পিটিয়ে হত্যা করে খান্ত হন। শনিবার সকালে মা সাপটির গর্জন শুনে তাদের সন্দেহ হয়। ওঝাও ডাকা হয়। সকাল থেকে ঘরের মেঝে খুড়া খুড়ি করা হয়। সেখান থেকে একে একে ২৬টি গোখরা সাপের বাচ্চা ধরা হয়। অবশেষে বেড়িয়ে আসে মা সাপটি। সেটিকেও পাকড়াও করে ওঝা আবুদল মতিন।

মা’সহ দুই ডজন গোখরা সাপের বাচ্চা ধরা পরার খবর ছড়িয়ে পরলে তাহের খার বাড়িতে নারী পুরুষের ঢল নামে। সেখানে সদ্য ধরা মা সাপটিকে দিয়ে খেলা দেখান।

মরণ ফাঁদ!

0
current-war-on-road-Droho 1-compressed

ব্যস্ততম কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক এটি। দেশের পশ্চিম জনপদের সাথে রাজধানীর সড়ক যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করেছে এই সড়কটি। তবে সড়কের যত্রতত্র বাঁশের খুটি দিয়ে বিদ্যুতের সার্ভিস লাইন পাড় করায় সড়কটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। সামান্য বাতাসে (হাওয়াতে) বাঁশের খুটি উপরে ঘটতে পারে বড় দুর্ঘটনা। প্রাণহানির ঘটনার ঘটতে পারে। কুমারখালীর বাটিকা মারা রেল গেট এলাকা থেকে ছবি গুলো তোলা হয়েছে।

current-war-on-road-Droho 2-compressed

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর বাটিকা মারা রেল গেট এলাকায় বাঁশের খুটি ব্যবহার করে বিদ্যুতের সার্ভিস লাইন পার করা হয়েছে।

current-war-on-road-Droho 3-compressed

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর বাটিকা মারা রেল গেট এলাকায় বাঁশের খুটি ব্যবহার করে বিদ্যুতের সার্ভিস লাইন পার করা হয়েছে।

current-war-on-road-Droho 4-compressed

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর বাটিকা মারা রেল গেট এলাকায় বাঁশের খুটি ব্যবহার করে বিদ্যুতের সার্ভিস লাইন পার করা হয়েছে।

ট্রাকের উপর থেকে কাঠের গুঁড়ি পড়ে নারীর মৃৃত্যু

0

যশোর প্রতিনিধি

চলন্ত ট্রাকের উপর থেকে কাঠের গুঁড়ি পড়ে এক ভ্যানযাত্রী নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যশোরের মনিরামপুর বাজারের উত্তর মাথায় এ দুর্ঘটনা ঘটে। উক্ত দূঘর্টনায় নিহত হয়েছেন কোহিনুর বেগম (৪৫)। তিনি উপজেলার দীঘিরপাড় গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হুমায়ুন কবীর বলেন, শুক্রবার ৬টার দিকে ওই নারী ভ্যানযোগে যশোরের দিকে যাচ্ছিলেন। এমন সময় কাঠবাহী একটি ট্রাকও একই দিকে যাচ্ছিল। ভ্যানটি মনিরামপুর বাজারের উত্তর মাথায় পৌঁছালে চলন্ত ট্রাকের উপর থেকে কাঠের গুঁড়ি তার মাথায় পড়ে। খবর পেয়ে আমরা তাকে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়।

মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুসাব্বিরুল ইসলাম রিফাত বলেন, হাসপাতালে আনার আগেই গৃহবধূর মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, কোহিনুর বেগম শ্বশুরবাড়ি থেকে ভ্যানযোগে বেগারিতলার টুনিয়াঘরা গ্রামে বাবা মীর নিছার উদ্দিনের বাড়ি যাচ্ছিলেন।

টলিউডের মল্লিক পরিবার করোনা আক্রান্ত

0
Ranjit-Dro-7-11-p-2
রঞ্জিত মল্লিকের পরিবার (সংগৃহিত ছবি)

সুমন বিশ্বাস

গোটা ভারত জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এবার টলিউডে আঘাত হেনেছে প্রাণঘাতী করোনা। এবার টলিউডের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের পরিবারেও পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসের থাবা । বাদ পড়েননি মল্লিল কণ্যা কোয়েলের পরিবারও।

আরও দেখুন– খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

টলিউড অভিনেত্রী কোয়েল নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সপ্তাহ দুয়েক আগে দীপা মল্লিক, রঞ্জিত মল্লিক এবং কোয়েলের শারীরিক অবস্থার খানিক অবনতি হয়েছিল। তাঁদের প্রত্যেকের শরীরের করোনার উপসর্গ দেখা দিয়েছিল দিন ১৫ আগেই। সর্দিকাশি, শ্বাসকষ্টে ভুগছিলেন পরিবারের সদস্যরা।

একদিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড

0
corona-Dro-p-7-11-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে শুক্রবার নতুন করে বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ ২ লাখ ২৮ হাজার ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্বে এর আগে একদিনে এত মানুষ করোনায় আক্রান্ত হয়নি।

দেশে দেশে সংক্রমণ রোধে জারি করা লকডাউন এর মধ্যেই উঠে যাচ্ছে কিন্তু অপরদিকে ভাইরাসটি মানুষের দেহে রেকর্ড সংখ্যায় সংক্রমণ ঘটিয়ে চলেছে ।

জুলাইয়ের শুরুর ১১ দিনের মধ্যে সাতদিনেই দৈনিক নতুন রোগী শনাক্তের হার ২ লাখ ছাড়িয়ে গেছে। বাকি চারদিন ছিল ২ এর কিছুটা নিচে। কিন্তু গড় হিসাব করলে প্রতিদিন আক্রান্ত হয়েছে অন্তত দুই লক্ষ মানুষ। তবে জুলাই মাসে কিন্তু করোনার গড় সংক্রমণের হার ছিল দেড় লাখেরও নিচে।

আরও দেখুন-খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা পরিস্থিতি দিনে দিনে অবনতির দিকে যােেচ্ছ। খুব দ্রুত বিস্তার ঘটাচ্ছে মহামারি এই ভাইরাস। বিশ্বের সকল দেশের সরকার গুলোকে করোনা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

হু এর তথ্য মতে, ২৪ ঘণ্টায় নতুন করে সোয়া দুই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক সংক্রমণের ঘটনা ঘটেছে কয়েকটি দেশেও। এরমধ্যে রয়েছে শীর্ষ সংক্রমিত তিন দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত। খুব দ্রুতই সংক্রমণ ছড়িয়ে তালিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকায়।

সংস্থাটির হিসাব অনুযায়ী, বিগত দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছিল ৪ জুলাই। বিশ্বজুড়ে সে-দিন সর্বোচ্চ ২ লাখ ১২ হাজার ৩২৬ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হন। কিন্তু দৈনিক মৃত্যুর গড় হার পাঁচ হাজারের নিচেই রয়েছে।

বিশ্বজুড়ে সংক্রমণের চেয়ে মৃত্যুহার কম থাকলেও দিন দিন কিন্তু মৃত্যুর সংখ্যা একটু একটু করে বাড়তির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। জুন মাসেও দৈনিক গড়ে দেড় লাখের কম রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন সাড়ে ৪ হাজারের কিছু বেশি। চলতি মাসে সে সংখ্যা বাড়তির দিকে যাচ্ছে তা প্রথম দশ দিনের হিসাবেই স্পষ্ট।

বায়ুবাহিত করোনা সংক্রমণে কী করণীয়

0
World-Dro-30-p-6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বায়ুবাহিত করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভিন্ন ধারণা পোষণ করেছেন।

সম্প্রতি ২৩৯ গবেষকের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের মুখে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, জনবহুল, বদ্ধ জায়গায় করোনা ভাইরাসের বায়ুবাহিত সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে করোনা ভাইরাসের শুরুর দিকে মনে হতো যে, হাঁচি বা কাশির ফলে ছড়ানো ড্রপলেটের মাধ্যমেই করোনা ভাইরাস ছড়ানো সম্ভব। সে কারণেই মহামারীর শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা করোনা থেকে সুরক্ষার জন্য হাত ধোয়াকে অন্যতম একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছিলেন।

তবে সংস্থাটির কর্তারা বলছেন, বিশেষ পরিস্থিতিতে করোনা ভাইরাসের বায়ুবাহিত সংক্রমণের আশঙ্কা থাকতে পারে।

যেখানে মানুষের ভিড় বেশি, ঘর বন্ধ কিংবা যেখানে বাতাস চলাচলের ভালো ব্যবস্থা নেই – সেসব জায়গায় বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ হতে পারে।

তবে ৩২টি দেশের ২৩৯ জন গবেষকরা এক খোলা চিঠিতে বলেছেন, করোনা ভাইরাস দীর্ঘসময় বাতাসে ভেসে থাকার মধ্য দিয়ে যে ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে; সে ব্যাপারে ডব্লিউএইচও যথাযথ সতর্কতা জারি করতে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞানীদের মতে, একাধিক গবেষণায় দেখা গেছে, শ্বাস-প্রশ্বাসের ড্রপলেটের ক্ষুদ্র সংস্করণ বা অ্যারোসল কণা দীর্ঘ সময় বাতাসে ভেসে থাকতে পারে। এটি কয়েক মিটার পর্যন্ত ভেসে যেতে পারে। এটি যেসব ঘরে আলো-বাতাস কম বা বাসসহ অন্যান্য বন্ধ জায়গায় বেশি মারাত্মক হতে পারে। এমনকি এসব জায়গায় ১ দশমিক ৮ মিটার দূরত্ব রেখেও কোনো লাভ হয় না।

বিবিসি বলছে, একটি রোগ যেভাবে সংক্রমিত হয়, তার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় সেটির সংক্রমণ কীভাবে থামানো যাবে।

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান গাইডলাইনে অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া ছাড়াও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

তবে বিজ্ঞানীদের অনেকে এখন বলছেন যে এই কাজগুলো জরুরি হলেও বাতাসে করোনাভাইরাস সংক্রমণ থেকে নিরাপত্তা দিতে শুধু এই পদক্ষেপগুলোই যথেষ্ট নয়।

আগস্টে শুরু নেইমারদের নতুন মৌসুমের লিগ

0
Naimar-Dro-7-p-19
নেইমারের ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ফরাসি লিগ ওয়ানের আগামী মৌসুমের সূচি চূড়ান্ত করা হয়েছে।

আগস্টে নিজেদের মাঠে মেসের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পিএসজি।

বৃহস্পতিবার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন, ২০২০-২১ মৌসুমের প্রথম রাউন্ড মাঠে গড়াবে ২২ ও ২৩ অগাস্ট। আগামী বছরের ২৩ মে হবে শেষ রাউন্ড। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এপ্রিলে লিগ ওয়ানের ২০১৯-২০ মৌসুম বাতিল করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পিএসজিকে।

ইউরোপের অন্য শীর্ষ লিগগুলি পুনরায় শুরু হলেও লিগ ওয়ান বাতিল করায় অবশ্য প্রশ্ন তুলেছিলেন অনেকে। ফ্রান্সের শীর্ষ লিগ থেকে অবনমন হয়েছে আমিয়াঁ ও তুলুজের। লিগ টু থেকে লিগ ওয়ানে উঠেছে লরিয়েন্ত ও লেন্স।

বহির্বিশ্বে বিপদের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ-রিজভী

0
Rizvi-Dro-19-p-9-compressed-compressed
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ইতালির মূলধারার গণমাধ্যমগুলোতে বাংলাদেশে করোনা ভাইরাসের ভুয়া সার্টিফিকেট কেনাবেচা নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশ বড় ধরনের বিপদের মুখে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বৈশ্বিক করোনা মহামারী শুরুর পর থেকে বর্তমান সরকার ক্রমাগত ব্যর্থতা প্রদর্শন করে আসছে। একের পর এক এমন হৃদয়বিদারক ঘটনার মধ্যে এখন আবার করোনা টেস্ট নিয়ে ভুয়া সার্টিফিকেট ও জালিয়াতির জন্য বিদেশের গণমাধ্যমে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, বাংলাদেশিদের ইতালিতে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটা একটা বিব্রতকর পরিস্থিতি। ইতালিতে বাংলাদেশিদের বাঁকা চোখে দেখা হচ্ছে। বাংলাদেশিদের বহনকারী বিমানকে বলা হচ্ছে করোনা বোমা। এমনকি শতাধিক প্রবাসী বাংলাদেশি যারা বুধবার ইতালির রোমের বিমানবন্দরে গিয়ে পৌঁছেছিলেন, সেখানে তাদের অনেকের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় প্রায় সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার শুরু থেকেই যে ধরনের ঢিলেঢালা মনোভাব প্রদর্শন করছিল তার সমূহ বিপদ আঁচ করতে পেরে আমরা সরকারকে অনেক আগেই সতর্ক করেছিলাম।

গাইবান্ধায় বজ্রপাতে বাবা-ছেলে নিহত

0
প্রতিকী ছবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বজ্রপাতের ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ফুলছড়ি উপজেলার সাদেক খাঁর বাজার এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন একই ইউনিয়নের কাবিলপুর গ্রামের আবু বক্কর শেখের ছেলে শফিকুল ইসলাম (৩০) ও শফিকুলের ছেলে রাকিব হোসেন (৮)।

উড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় শফিকুল ছেলেকে নিয়ে বাড়ির কাছে সাদেক খাঁর বাজারে যান। কেনাকাটা করে রাত ৮টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন।

শাকিব-বুবলির এক গানে কোটিপতি হলেন কোনাল

0
Shakib-Dro-7-p-16
শাকিবখান এবং বুবলির ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

শাকিব খানের জনপ্রিয় সিনেমা ‘পাসওয়ার্ড’ এর ‘আগুন লাগাইলো’ গানটিতে দর্শক মাতিয়েছেন নায়িকা শবনম বুবলী। এই গানটি গেয়ে প্রশংসিত হয়েছেন কোনালও। দেখতে দেখতেই কোটি ছাড়ায় গানটির ইউটিউব ভিউ।

নিজেকে ভেঙে নতুন করে হাজির হয়ে এ গানে বাজিমাৎ করেন কোনাল। এটি তার ক্যারিয়ারের প্রথম আইটেম গান। নানা তর্ক-বিতর্কের মাঝেই গানটি ৩ জুলাই শাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে কোটি ভিউয়ের ক্লাব অতিক্রম করে। নিজের গাওয়া গানটির সাফল্যে অনুপ্রাণিত কোনাল।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তিনি বলেন, কোটি ভিউ মানে এক কোটি দর্শকের ভালোবাসা ও তাদের মনে ঠাঁই পাওয়া। আমি সত্যিই উচ্ছসিত। এটি আমার গাওয়া প্রথম আইটেম গান। গাওয়ার সময় দ্বিধায় ছিলাম, না জানি কেমন হয়। তবে ছবির প্রযোজক ও শীর্ষ অভিনেতা শাকিব খান গানটি পছন্দ করে প্রশংসা করেন।

গেল বছর রোজার ঈদে মুক্তি পাওয়া ছবি ‘পাসওয়ার্ড’। নির্মাণ করেছিলেন মালেক আফসারী। বক্স অফিস হিট করার পর ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ের পর্দায় ‘পাসওয়ার্ড’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়।

তুরস্কে শুটিং হওয়া ‘আগুন লাগাইলো’ গানটির কথা ও সুর লিংকনের। শাকিব, বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন ইমন, মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...