রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 759

পাংশায় সরকারী জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ

0
Pangsah-dro-20-p-12

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বাগলী বাজারের সরকারী জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মানের অভিযোগ উঠেছে।

বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, শরিষা ইউনিয়নের পার ডেমনামারা গ্রামের মোকিম মোল্লার ছেলে মসিউর মোল্লা দীর্ঘদিন ধরে বাগলী বাজারের সরকারী জায়গা অবৈধ ভাবে দখল বরে ব্যবস্যা করে আসছিল। সম্প্রতি ঝড়ে তার দোকান ঘর ক্ষতিগ্রস্থ হয়। শুক্রবার দিনগত রাতে ওই ব্যবসায়ী সরকারী জমিতে পাকা ঘর নির্মান শুরু করেন।

পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেন। ব্যবসায়ীকে ঘর নির্মান বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু প্রভাবশালী ব্যবসায়ী সব নির্দেশ উপেক্ষা করে ঘর নির্মান অব্যহত রেখেছেন।

শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, মসিউর মোল্লা রাতের আধাঁরে দোকান ঘর উত্তোলনের বিষয়ে তিনি শুনেছেন।

এ ব্যপারে শরিষা ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাওয়ান মিয়ার সাথে কথা হলে তিনি জানান, সরকারী জমি দখল করে ঘর নির্মানের ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ব্যাপারে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান বাগলী বাজারে সরকারী জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান ঘর উত্তোলনের চেষ্টা চালাচ্ছে এক ব্যবসায়ী। এ বিষয়ে অবগত হওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সাথে ব্যবসায়ীকে ঘর উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

সরকারী জমি দখলদার মশিউর মোল্লা ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করার কথা অকপটে স্বীকার করেন।

কুষ্টিয়ায় অস্থির চালের মোকাম

0
Kushtia-Dro-20-p-11
কুষ্টিয়া পৌর বাজারের চালের দোকান

কুষ্টিয়া প্রতিনিধি

দেশের অন্যতম বৃহত্তম কুষ্টিয়ায় চালের মোকাম অস্থির। লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। দাম বাড়ার এই লাগাম কিছুতেই টেনে ধরা যাচ্ছে না।

কুষ্টিয়ার খাজানগরে সব ধরনের চালের দাম এক বছরের ব্যবধানে কেজি প্রতি সর্বনিম্ন ৮ থেকে ১৬ টাকা পর্যন্ত বেড়েছে। গত রমজান থেকে কয়েক দফায় চালের দাম বেড়েছে। দাম বৃদ্ধির এ প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। মাঝারি থেকে সব ধরণের চালের দাম বেড়ে গেছে।

জেলায় ধানের বাজারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম। মিল মালিকরা বলছেন, ধানের দামের সাথে সমন্বয় করে বাড়ছে চালের দাম।

খুচরা ব্যবসায়ীরা জানান, গত বছর জুনে যে চালের কেজি ছিল ৩২ থেকে ৩৩ টাকা, সেই চাল এ বছরে একই সময়ে ৪৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তার বলছে, গত দুই বছরের মধ্যে এবারই চালের বাজার সব থেকে বেশি।

চাল ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন, আমন মৌসুমের আগ পর্যন্ত চালের বাজারে দাম বৃদ্ধি অব্যাহত থাকবে। করোনা পরিস্থিতির কারণে বাইরে থেকে সহজেই চাল আমদানি করা যাবে না মনে করে অনেক অসাধু ব্যবসায়ী, ফড়িয়া ও আড়ৎদারেরা ধান ও চাল মজুদ করছেন বলে অভিযোগ উঠেছে।

কৃষক, মিলার ও খাদ্য কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, নতুন ধান মিলগুলোতে আসার ফলে ঈদের আগ পর্যন্ত মিনিকেট, কাজললতা, বাসমতি, আঠাস ও মোটা জাতের চালের বাজার মিল গেটে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত কমেছিল। তবে ঈদের পরে চিত্র একেবারে আলাদা।

কুষ্টিয়া চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, মূলত চলতি বছরের মে মাসের ১৫ তারিখের পর থেকে কুষ্টিয়ায় চালের বাজার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মিনিকেট চাল মিল গেটেই পাইকারি ৪৯ টাকা কেজি অর্থাৎ ৫০ কেজির বস্তা ২৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাজল লতা এখন ২২৫০ টাকায় বিক্রি হচ্ছে। হাইব্রিড মোটা চাল আগে যেখানে ৩৪-৩৫ টাকা কেজি ছিল। এখন সেখানে ৩৮ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাসমতি ২৫ কেজির বস্তা আগে ছিল ১২৮০ টাকা। এখন মিলগেটেই ১৪০০ টাকা বিক্রি হচ্ছে।

মিলাররা জানান, গত রমজানের ঈদের আগে কুষ্টিয়ার মিলগুলো পুরোপুরি চালু হলেও নওগাঁ, দিনাজপুরসহ অন্যান্য জেলার মিলগুলো পুরো দমে উৎপাদনে ছিল না। ঈদের পর সব জেলার চালকল মালিকরা পুরো দমে উৎপাদনে গেছে। প্রচুর ধান কিনছে মিল মালিকরা।

ছাঁটাই ও বিপনন কার্যক্রম চলছে জোর গতিতে। একমাস আগে যে ধানের বাজার ছিল তার তুলনায় এখন বাজার অনেক বেশি। সব জাতের ধানের দাম মন প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা বেড়ে গেছে। বিশেষ করে আঠাস, কাজললতা ও মিনিকেট (সরু) জাতের ধানের বাজার এখনও অনেক বেশি। যে ধান গত বছর এই সময়ে ৭০০ থেকে ৭৫০ টাকা মণ ছিল এখন তা হাজার টাকায় ঠেকেছে। পাশাপাশি সরু ধান গত বছর এই সময়ে ৮০০-৯০০ টাকা মণ দরে বিক্রি হলেও এখন ১১৮০ টাকা মন বিক্রি হচ্ছে।

পৌর বাজারের খুচরা ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, ঈদের আগের তুলনায় এখন বাজার চড়া। করোনার কারনে বাইরে থেকে চাল আনা সহজ হবে না এমনটা আঁচ করতে পেরে সুযোগ সন্ধানীরা এবার প্রচুর ধান ও চাল কিনে মজুদ করছে। যাতে সময় বুঝে অধিক মুনাফা অর্জন করা যায়।

তিনি বলেন, যে মিনিকেট চাল ঈদের আগে প্রতি কেজি ৪৫ টাকা ছিল তা এখন ৫২ টাকা, আঠাস ৪০ টাকা থেকে বেড়ে ৪৫-৪৬ টাকা, কাজললতা ৪৭ টাকা কেজি, বাসমতি চাল ৬২ টাকা এবং নাজিরশাইল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমনকি যে মোটা চাল ৩০ টাকা ছিল তার দামও বেড়ে গিয়ে এখন ৪০ টাকায় ঠেকেছে।

দাম বৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ অটো রাইস মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদ বলেন, ধানের বাজারের সাথে সমন্বয় রেখে চালের বাজার বাড়ছে। দেশে আম্ফান ঝড়ে ১৫ ভাগ ধান নষ্ট হলেও বাম্পার ফলন হয়েছে। এতে অভ্যন্তরীন বাজারে ধান ও চালের সংকট না হলেও দামের হেরফের হবে। কৃষকরা ধানের ভাল দাম পাচ্ছে। দাম আরো বাড়তে পারে। ধানের দাম বাড়লে সামনে চালের দাম আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুষ্টিয়া চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, ধানের দাম বাড়ার কারণে চালের দাম বাড়ছে।

আরও পড়ুন

কুষ্টিয়ায় জোড়া গোখড়া সাপসহ ২৬ টি ডিম উদ্ধার

লা লীগের দুটি ম্যাচ ড্র, অপরটিতে ভিলারিয়ালের জয়

0
messi-Dro-20-p-6-compressed

লিটন জামান

সেভিয়ার মাঠে বার্সার হোঁচট। দুর্দান্ত পারফরম্যান্স করলেও গোলের দেখা মেলেনি মেসি ও সুয়ারেজদের। তাই সেভিয়ার মাঠে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সেলোনাকে। ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। ৩০ ম্যাচ খেলে লিগে তাদের পয়েন্ট ৬৫, এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৬৩।

অপর খেলায় ভিলারিয়াল ১-০ গোলে গ্রানাদাকে পরাজিত করেছে। ভিলারিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন জি. মোরেনো। ১১ মিনিটের মাথায় দলের হয়ে জয়সূচক গোলটি করেন মোরেনো।

লা লীগের অন্য খেলায় মালোর্কা বনাম লেগানেসের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। মালোর্কার হয়ে ৯ মিনিটের মাথায় গোলটি করেন এস. সেভিলা এবং লেগানেসের হয়ে সমতাসূচক গোলটি করেন ও. আর.অর্নাইজ ৮৭ মিনিটে।

কুষ্টিয়ায় জোড়া গোখড়া সাপসহ ২৬ টি ডিম উদ্ধার

0
Kushtia-Dro-20-p-7
সাপুড়িয়া এবং উদ্ধারকৃত সাপ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় ২৬ টি ডিমসহ দুটি গোখড়া সাপ উদ্ধার করেছে সাপুড়িরা। ঘটনাটি ঘটেছে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জসিম উদ্দিন মাষ্টারের বাড়িতে।

উদ্ধারকৃত ২৬টি ডিম ও সাপ

শনিবার বেলা ১২ টার দিকে জসিম উদ্দিন মাষ্টারের বাড়ির রান্না ঘরের ইট পাড়া মেঝে খুঁড়ে ২টি গোখড়া সাপ এবং ২৬ টি ডিম উদ্ধার করেন স্থানীয় সাপুড়িরা।

জসিম উদ্দিন মাষ্টার বলেন, শুক্রবার রাতে একটি সাপ বাড়ির উঠানে দেখে সাপুড়িদের খবর দেওয়া হয়। খবর পেয়ে শনিবার বেলা ১২ টার দিকে স্থানীয় সাপুড়িয়া আলামিন রান্না ঘরের মেঝের ইট সরিয়ে দুইটি খয়েরী রংয়ের গোখড়া সাপসহ ২৬ টি ডিম উদ্ধার করেন।

উদ্ধারকৃত সাপকে আটকে রাখা হচ্ছে

সাপুড়িয়া আলামিন বলেন, এক মাসের মধ্যেই উদ্ধারকৃত ডিম থেকে সাপের বাচ্চা ফোঁটার সম্ভাবনা ছিল।

এদিকে ২৬টি ডিমসহ দুইটি গোখড়া সাপ উদ্ধারের ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়লে উৎসুক জনতার বিড় বাড়ে জসিম উদ্দিনের মাষ্টারের বাড়িতে।

শৈলকুপায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মাঠে আছে আনসার-ভিডিপি সদস্যরা

0
shailkupa-DRO-20-P-4-compressed
স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে কাজ করছে শৈলকুপায় আনসার-ভিডিপি সদস্যরা

ঝিনাইদহ প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রমণ রোধ, সামাজিক দুরত্ব ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আনসার-ভিডিপি সদস্যরা।

শনিবার সকাল থেকে দুপুর অব্দি বৈরি আবহাওয়া উপেক্ষা করে ৭ সদস্যের একটি টিম শৈলকুপা পৌর এলাকার চৌরাস্তা মোড়, কবিরপুর তিনরাস্তা মোড়, কাচাবাজার ও মাছ-মাংসের বাজারে তারা বিভিন্ন অভিযান পরিচালনা করেন। এসময় করোনা সচেতনতা ও অসহায়-দুস্থ, বৃদ্ধ, শিশু, পথচারি ও ছিন্নমুল মানুষের মাঝে বিন্যামূল্যে মাস্ক বিতরণ করেন তারা।

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, করোনার শুরু থেকে আমরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সামাজিক দুরত্ব নিশ্চিত, দেশ অথবা বিভাগীয় শহর থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও অসহায় দুঃস্থদের মাঝে বিন্যামূল্যে মাস্ক বিতরণ করছে উপজেলা আনসার-ভিডিপি সদস্যরা। এ সকল কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

দেশে করোনায় নতুন শনাক্ত ৩২৪০ জন, মৃত্যু ৩৭ জনের

কামাল লোহানীর চিরবিদায়

0
Kamal-Dro-20-p-3-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রখ্যাত সাংবাদিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক কামাল লোহানী চিরবিদায় নিলেন।

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কামাল লোহানী রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

লোহানীপুত্র সাগর লোহানী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

রাজবাড়ীতে চিকিৎসকসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

মে মাসের মাঝামাঝিতে প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানীর কিডনির সমস্যাসহ অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। শারীরিক অবস্থার আরও অবনতি হলে ১৭ জুন সকালে তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

রাজবাড়ীতে চিকিৎসকসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

0
Rajbari-Dro-20-p-2-compressed
সংগৃহিত ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে চিকিৎসক ও সরকারি কর্মকর্তাসহ নতুন করে ১৩ জনের শরীরে প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার দুপুরে রাজবাড়ী সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ১৪ ও ১৫ জুন দুই দিনে মোট ৯৮ টি নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়।

শনিবার রিপোর্টের ফলাফলে চিকিৎসক সহ ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে ।

নুতন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা এলাকার ৩ জন, বড়লক্ষীপুরে ১ জন, লক্ষীকোলে ১ জন, চন্দনী ইউনিয়নের বাড়াইজুরীতে ১ জন , পাচুরিয়ার আন্দারমানিক এলাকায় ১ জন ও এসপি অফিসের স্টাফ ১ জন। সদরে মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও কালুখালী উপজেলার গঙ্গানন্দপুর ও মৃগী এলাকার ২জন রয়েছে।

বালিয়াকান্দি উপজেলায় মোট তিন জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বালিয়াকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক , একজন ফ্যামিলি প্লানিং অফিসের স্টাফ ও অপর ১ জন পূর্ব মৌকুরীর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

দেশে করোনায় নতুন শনাক্ত ৩২৪০ জন, মৃত্যু ৩৭ জনের

উল্লেখ্য, এ অব্দি রাজবাড়ীতে ১৬৫ জন প্রাণঘাতী কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। অন্যরা হাসপাতালের আইসোলেশনে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

দেশে করোনায় নতুন শনাক্ত ৩২৪০ জন, মৃত্যু ৩৭ জনের

0
corona-dro-20-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ২৪০ জনের শরীরে কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের।

শনিবার কোভিড-১৯ এর চলমান পরিস্থিতি নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল অব্দি নুতন করে আরও ১৪ হাজার ৩১টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। পরীক্ষার ফলাফলে ৩ হাজার ২৪০ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন। গত দিনের পরীক্ষার ফলাফল বিবেচনায় শনাক্তের হার ২৩.০৯ শতাংশ। শুক্রবারের তুলনায় শনিবারে শনাক্তের হার তুলনামুলক ১.৫৩ শতাংশ বেশি।

তিনি আরও বলেন ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও ৩৭ জন। দেশে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে এখন অব্দি ১ হাজার ৪২৫ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

আরও পড়ুন

খোকসায় এবার ব্যাংক কর্মকর্তা করোনা আক্তান্ত

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য মতে, শনিবার দুপুর অব্দি বিশ্বে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬ লাখ ৬৬ হাজার ৬৯৭ জন। তাদের মধ্যে মারা গেছে ৪ লাখ ৬০ হাজার ৬৬ জন। তবে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২ লাখ ৪৭ হাজার ৫২৭ জন।

কামাল লোহানীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে

0
kamal-dro-19-p-111
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী। তাকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ফারুক আহমেদ এই তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকালে কামাল লোহানীকে আইসিইউতে নেওয়া হয়।

একই দিন কামাল লোহানীর ছেলে সাগর লোহানী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাবা, কামাল লোহানী পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ হলেন। এখন সিএমএইচে নেওয়াটা অত্যন্ত জরুরি। সকলের সহযোগিতা চাই।’

শারীরিক অবস্থার অবনতি ঘটায় ১৭ জুন সকালে সাংবাদিক লোহানীকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সাগর এক স্ট্যাটাসে জানিয়েছিলেন, তার বাবার অবস্থা কিছুটা স্থিতিশীল।

শুক্রবার সকালে সাগর অন্য এক স্ট্যাটাসে জানান, তার বাবার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। কেবিনে রেখেই আইসিইউ সাপোর্ট দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি ঘটেনি এবং সর্বশেষ লোহানী সন্তান তার বাবার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

খোকসায় এবার ব্যাংক কর্মকর্তা করোনা আক্তান্ত

খোকসায় এবার ব্যাংক কর্মকর্তা করোনা আক্তান্ত

0
Corona-Dro-19-p-18 virus-compressed

নাজমুল হাসান

খোকসার রাজিনাথপুর গ্রামে নতুন করে এক ব্যাংক কর্মকর্তা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

১৯ জুন রাতে কুষ্টিয়া পি সি আর ল্যাবের ফলাফল অনুযায়ী জানা যায় ব্যাংক কর্মকতা লুৎফর রহমান (৪২) এর শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা গেছে, তিনি কুষ্টিয়ার ইসলামী ব্যাংক পোড়াদহ শাখায় কর্মরত আছেন। শাখার অধিকাংশ কর্মকর্তা কোভিড-১৯ পজেটিভ হওয়ায় ১৭ জুন ইসলামী ব্যাংকের পোড়াদহ শাখাটি লকডাউন করা হয়।

তিনি খোকসার রাজিনাথাপুর তার নিজ বাড়িতে ফিরে এসে হোম কোয়রেন্টাইনে ছিলেন। ১৮ জুন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন পরীক্ষার জন্য যদিও তিনি শারীরিক ভাবে সুস্থ ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বলেন, ১৮ জুন লুৎফর রহমানের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পি সি আর ল্যাবে পাঠানো হয়। ১৯ জুন রাতে তার করোনা পরীক্ষার ফলাফলে পজেটিভ আসে। তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।

তিনি আরও জানান ১৯ জুন অব্দি খোকসায় করোনা আক্রান্ত হয়েছে ১৫ জন। খোকসা থানা পুলিশ ব্যাংক কর্মকর্তা লুৎফর রহমানের এর বাড়ী লকডাউন করেছে।

সর্বশেষ সংবাদ

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...