বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 775

কুমারখালীতে দুই জনের কারাদণ্ড

0
Knmarkhily-dro-6-p16-compressed
কুমারখালীতে দণ্ডপ্রাপ্তরা।

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ভেজাল নারকেল তেল বিক্রির দায়ে দুই জনের ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকালে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান এ দণ্ডাদেশ দিয়েছেন।

জানা গেছে, বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল নারিকেল তেলসহ মাসুদ রানা ও কাজী মারুফকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খ্যাতনামা প্রতিষ্ঠানের ৯০ বোতল ভেজাল তেল জব্দ করা হয়। আটক দুজনের বাড়ি কুমারখালী উপজেলার বানিয়াকান্দি গ্রামে।

ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীবুল ইসলাম খানের উপস্থিতিতে ভেজাল নারকেল তেল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইতোমধ্যে কারাদণ্ডাদেশ প্রাপ্ত দুইজনকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কুষ্টিয়ার জেলা প্রশাসক করোনা আক্রান্ত

0
dc-kustia-dro-6-p15-compressed
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যা থেকেই তিনি সর্দি জ¦রে অনুভব করছিলেন। শনিবার সকালে পরীক্ষার জন্য তিনি নমুনা দেন। এ দিন বিকালে জানতে পারেন তার শরীরে করোনা ভাইরাস সংক্রমন ঘটেছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচএম আনোয়ারুল ইসলাম জেলা প্রশাসক আসলাম হোসেনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, তিনি সুস্থ আছেন। হোমকোয়ারেন্টিনে রয়েছেন। জেলা প্রশাসক আসলাম হোসেনের জন্য দোয়া কামনা করেন তিনি।

আহমেদ সাদাত জানান, করোনা সংক্রমনের পর থেকেই কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনায় অসহায় মানুষের পাশে ছিলেন। শুক্রবার ছুটির দিনেও তিনি অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। যারা জেলা প্রশাসকের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করেছেন তারাও আগামীকাল পরীক্ষার জন্য নমুনা দেবেন। তবে তার আগে জেলা প্রশাসনের সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন বলেও জানান তিনি।

শনিবার সন্ধায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে পরীক্ষার রির্পোটে নতুন করে আরো ৭ জনের দেহে করোনা ভাইরাসের পজিটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় ১১১জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

দেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৮৪৬ জন

0
Corona-Dro-6-p-15-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৬ জনে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা অব্দি দেশের ৫০টি ল্যাবে ১২ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে নতুন করে আরো ২ হাজার ৬৩৫ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

শনিবার কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা বলেন, শনিবার সকাল অব্দি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। এ নিয়ে দেশে ৮৪৬ জনের মৃত্যু হলো। সর্বশেষ মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী। নতুন করে আরো ২ হাজার ৬৩৫ জন প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে এ সময় অব্দি আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬৩ হাজার ২৬ জন।

তিনি আরো বলেন, শেষ ২৪ ঘন্টায় চিকিৎসাধীন থাকা ৫২১ জন সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৩ হাজার ৩২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

খোকসায় স্বেচ্ছা শ্রমের ভিত্তি রাস্তা সংস্কার

0
reper-dro-6-p12-compressed
স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কার।

স্টাফ রিপোর্টার

খোকসায় সিরাজপুর হাওড় নদীর উৎস্য মুখে বৃষ্টির পানির তোরে ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত করলো গ্রামবাসী।

গ্রামবাসীরা জানায়, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১শ গজ দূরের সিরাজপুর হাওড় নদীর উৎস্য মুখের চরে কয়েকশ পরিবারের ঘর বসতি। হাওড় নদীর তীর ধরে কমলাপুর রুমীপাড়ার মোড়ে ওঠার রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া বৃষ্টিতে মাটির এ রাস্তাটি ভেঙ্গে যায়। কিন্তু কেউই সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হতে থাকে। এক পর্যায়ে এলাকার নারী পুরুষ মিলে রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহন করে।

reper-dro-6-p13-compressed
স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কার।

নিজেদের সিদ্ধান্তমতো তারা নিজেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে রাস্তাটি মেরামত শুরু করে। পরদিন শনিবার দুপুর পর্যন্ত তারা রাস্তাটি মেরামত সম্পন্ন করে।

মাটির রাস্তাটি মেরামত চলাকালে স্থানীয় বাসিন্দার সুখজান নেছা বলেন, কয়েকদিন আগে বৃষ্টির পানির তোরে রাস্তাটি ভেঙ্গে হাওড় নদীতে নেমে যায়। এর পর থেকে তারা বাচ্চা-কাচ্চা গরু-বাছুর নিয়ে চরম বিপদের মধ্যে রয়েছেন। তাই নিজেরা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন। গ্রামের ছেলেদের পাশাপাশি মেয়ে বউরাও তাদের সহযোগিতা করছে।

করোনা আক্রান্ত স্বামীকে দেখে স্ত্রী বাড়ি ছাড়ল

0
Chuadanga-Dro-6-p-5--compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনার উপসর্গ নিয়ে স্বামী সাভারের নবীনগর থেকে বাড়ি ফিরছেন। এমন সংবাদ পেয়ে ভয়ে সন্তানকে সাথে নিয়ে পালিয়ে গিয়েছেন স্ত্রী।

আলমডাঙ্গার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামে ঘটনাটি ঘটেছে ।

হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের রেজাউল করিম তার স্ত্রী-সন্তানকে বাড়িতে রেখে সাভারের নবীনগরে একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন। তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। শরীরের অবস্থা অবনতি হওয়ায় তিনি বাড়িতে খবর দেন এবং বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নেন।

রেজাউল শুক্রবার দুপুরে করোনার উপসর্গ নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। তার উপস্থিতিতে আঁতকে ওঠেন বাড়ির লোকজন। স্বামীর বাড়িতে চলে আসা দেখে ভয়ে স্ত্রী তার পুত্র সন্তানকে কোলে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় গ্রামজুড়ে কোভিড-১৯ এর ভয়ে থমকে যায় জনজীবন। গ্রামের মানুষজনের মধ্যেও আতংক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ বলেন, স্থানীয়রা মুঠোফোনে ঘটনাটি জানিয়েছেন। রেজাউলের নমূনা সংগ্রহ করা হবে। বাড়িটি লকডাউন করা হয়েছে।

রবিবার থেকে ঢাকায় লকডাউন

0
LOCK-DRO-6-P-12-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ দিন দিন লাগামহীন ভাবে বেড়ে চলছে। মৃত্যুর মিছিলে প্রতিদিনই নতুন মাত্রা যোগ হচ্ছে। সংক্রমণের ভিত্তিতে ঢাকাসহ সারা দেশকে তিনভাগে ভাগ করা হবে। রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে নতুন কর্মপন্থা গ্রহণের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার ।

রাবিবার থেকে ঢাকার বেশি করোনা আক্রান্ত এলাকা গুলোকে রেড জোন ঘোষণা করে তা লকডাউন করে দেওয়া হবে।

শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় করোনা সংক্রমণের ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হবে। বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়েলো ও একেবারে কম আক্রান্ত বা মুক্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে। গ্রিন জোনকে সর্তকতা মেনে চলতে হবে। রেড জোনকে লকডাউন করা হবে, ইয়েলো জোনে যেন আর সংক্রমণ না বাড়ে সে পদক্ষেপও নেওয়া হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান বলেন, করোনা ভাইরাস সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন এলাকা রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার জন্য অ্যাপ করা হয়েছে। রবিবার থেকে ঢাকা শহরের একাধিক জায়গায় রেড জোন ঘোষনা করে লকডাউন করা হবে। বুধবার মধ্যে সারাদেশে জোনিং করে কাজ শুরু করা হবে।

তিনি আরো বলেন, নির্দিষ্ট একটি এলাকা চিহ্নিত করে সেখানকার প্রতি এক লাখ মানুষের মধ্যে কতজন মানুষ আক্রান্ত রয়েছে, তার উপর ভিত্তি করে রেড, ইয়েলো ও গ্রিন জোন ঠিক করা হবে। যে এলাকাকে রেড জোন ঘোষণা করা হবে, সে এলাকা সম্পূর্ণ বøক করা হবে। সে এলাকায় কেউ ঢুকবেও না, বেরও হবে না। রেড জোন এলাকায় নিত্যপ্রয়োজনীয় যা দরকার হবে তা পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

সচিবের মতে, গ্রামে মানুষ কম থাকার কারনে জোনিং বাস্তবায়ন করা কঠিন হবে না। তবে এটি সফল করতে হলে কমিউনিটির সাপোর্ট লাগবে। স্থানীয় প্রশাসনগুলো কমিউনিটির সহায়তা নিয়েই এটা বাস্তবায়ন করবে।

ওরা ক্ষুধার্ত

0
animale-dro-6-p-6

কালোমুখি হনুমান গুলো খাদ্যের অভাবে লোকালয়ে বেড়িয়ে এসেছে। দলছুট এই হনুমান গুলোর যন্ত্রনায় অতিষ্ট হচ্ছেন পথচারীরা। খাদ্যের জন্য তারা মানুষের কাছাকাছি চলে আসছে। উৎসুক জনতা তাদের খাবার দিচ্ছে। ওদের ক্ষুধার কাছে প্রাণঘাতি করোনা ও হার মেনেছে। খোকসার কালীবাড়ি রোড থেকে শনিবার সকালে ছবিগুলো তোলা।

animale-dro-6-p-5
বড় নিঃসঙ্গ একাকী।
animale-dro-6-p-7
খাবার দিচ্ছে একজন উৎসুক জনতা।
animale-dro-6-p-3
ভাগ করে নিয়েছে পথচারীর দেওয়া খাবার।
animale-dro-6-p-9
জনতাকে ভেঞ্চি করে ভয় দেখানোর চেষ্টা করছে।
animale-dro-6-p-10
আয়েশি ভঙ্গিতে বসে আছে।

 

ইতালির পর্যটন সমৃদ্ধ একটি প্রদেশ করোনামুক্ত

0
italy-dro-6-p-1-compressed

দ্রোহ অনলইন ডেস্ক

করোনা সংক্রমণমুক্ত ইউরোপের পর্যটন সমৃদ্ধ দেশ ইতালিতে প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে।

দেশটির প্রতিটি প্রদেশেই করোনার থাবা পড়ে ছিল। এর মধ্যে ইতালির ইসেরনিয়া প্রদেশটি এখন করোনাভাইরাসমুক্ত বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম গুলো। সর্ব প্রথম এই প্রদেশই করোনা সংক্রমণমুক্ত হলো। এখানে ৮৩ হাজার লোকের বসবাস। মোট পৌরসভা রয়েছে ৫২টি।

করোনাভাইরাসমুক্ত প্রদেশটির আশপাশের প্রদেশগুলো হলো- লাকুইলা, কাসেরতা এবং ফ্রসিননে। ইসেরনিয়া প্রদেশটি গঠন করা হয় ১০৭০ সালের ৩ মার্চে।

ইতালির একমাত্র এই প্রদেশের বাসিন্দারা মহামারীর প্রথম থেকে দেড় মাসের মধ্যে করোনারভাইরাসে আক্রান্ত হয়নি কেউ।

বিরল এ ঘটনা ইতালিসহ বিভিন্ন দেশেও বেশ আলোচিত হয়েছে। যদিও তারা লকডাউনের বাইরে ছিল না। এটি রোমের একটি ছোট্ট প্রদেশ।

ইসেরনিয়ার মেয়র জাকোমো বলেন, চলুন আমরা সবাই শান্তিতে থাকি। ৬৯ বছর বয়সী মেয়র একজন হিসাবরক্ষক ছিলেন।

এখানে বয়স্কদের জন্য বাসায় খাবার পৌঁছে দেয়া হয়। ওই এলাকার কিছু শিক্ষার্থী বিভিন্ন শহরে করোনায় আক্রান্তদের সেবায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

নিখোঁজের তিনদিন পর মাদ্রাসা ছাত্রকে ফিরে পেলো পরিবার

0
khoksa-dro-6-l11-compressed
উদ্ধার করা শিশু রাকিবুল

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রাম থেকে রহস্যজনক ভাবে নিখোঁজের তিন দিন পর মাদ্রাসা ছাত্রকে ফিরে পেয়েছে পরিবার।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার সাতপাখিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে রাকিবুল (১২) মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে রহস্য জনক ভাবে নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে শিশুটির খোঁজাখুজি শুরু করে। গ্রামে গ্রামে মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।

শুক্রবার সকালে শিশুটির পরিবারের লোকেরা এ ব্যাপারে থানায় জিডি করতে বের হন। তারা খোকসা থানা মোড়ে পৌঁছায়। অলৌকিক ভাবে এখানেই শিশুটিকে পেয়ে যায় তারা। পরে তারা জিডি না করে শিশুটিকে নিয়ে বাড়ি ফিরে যান।

এ সময় ঘটনা স্থলে উপস্থিত সাংবাদিকদের জেরার মুখে শিশু রাকিবুল জানায়, সে বাড়ি থেকে বের হয়ে নিশ্চিন্তবাড়িয়া মাদ্রাসার যাবার জন্য একটি পাখি ভ্যানে ওঠে। সেখান থেকে এক অপিরচিত লোক তাকে নিয়ে যায়। শুক্রবার সকালে সে পালিয়ে এসেছে।

শিশুটির মা রোজিনা জানান, রাকিবুল মাটির একটি ব্যাংক ভাঙ্গা কিছু টাকা নিয়ে মাদ্রাসার হেফজো খানায় যাওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে সে নিখোঁজ ছিল। তিন দিন পর নিখোঁজ সন্তান ফিরে পেয়ে তিনি যেন প্রাণ ফিরে পেয়েছে।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...