শুক্রবার, মার্চ ১৩, ২০২৬.
Home Blog Page 795

কর্মহীন শ্রমিকদের আপদকালীন প্রণোদনা প্রদানের দাবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতিতে কর্মহীন শ্রমিকদের দুর্দশা লাগবে ২৫ রমজানের মধ্যে ১৫ হাজার টাকা করে আপদকালীন প্রণোদনা হিসেবে এককালীন সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের নেতারা।

বুধবার রাজধানীর পুরানা পল্টনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের এ শ্রমিক সংগঠনটির নেতারা সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন করোনা যোদ্ধা গণমাধ্যমকর্মীদেরকে উল্লেখযোগ্য প্রণোদনা প্রদান, অসহায় হয়ে যাওয়া প্রবাসীদের পরিবারকে নগদ সহযোগিতা দেয়াসহ সরকারি খরচে বেকার হয়ে যাওয়া প্রবাসী শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া প্রস্তাব গুলোর মধ্যে রয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সরকারের পক্ষ থেকে ২৫ রমাজানের মধ্যে সকল শ্রেণির কর্মহীন শ্রমিকদেরকে ১৫ হাজার টাকা করে সাহায্য প্রদানের দাবি উপস্থাপন করা হয়।

মিরপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১

0

হুমায়ূন কবির

কুষ্টিয়ার মিরপুরে পিকাপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩৩০ বোতল ফেন্সিডিল ও গাঁজ উদ্ধার করেছে। এ সময় পিকাপ চালককে আটক করেছে।

বুধবার সকালে স্থানীয় মালিহাদ ক্যাম্পের পুলিশের একটি দল ঝুটিয়াডাঙ্গা ব্রিজ এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। সেখানে একটি পিকাপ ভ্যান আটক করে তল্লাশি করার সময় ৩৩০বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধর করে। এ ঘটনায় পিকাপ চালক রিমন শেখকে আটক করা হয়।

আটক রিমন (১৫) রাজবাড়ী জেলার ভবানীপুর এলাকার লালন শেখের ছেলে।

মিরপুরের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মাদকের চালানসহ একজনকে আটকের কথা নিশ্চিত করেন। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশে করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা সর্বোচ্চ ১ হাজার ১৬২ জন। একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন সর্বোচ্চ ১৯ জন।

করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক (দায়িত্ব প্রাপ্ত) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরে ১৩ জন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে একজন করে, খুলনা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে একটি কন্যাশিশু রয়েছে। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন রয়েছেন।

মঙ্গলবার মারা গিয়েছিলেন ১১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৬৯ জন। তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৭ হাজার ৮২২ জন শনাক্ত হলেন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৪ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ৩ হাজার ৩৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন ৪১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।

মোবাইলে ৫০ লাখ পরিবার অর্থ সহায়তা পাবে

0

দ্রোহ অণলাইন ডেস্ক

করোনার প্রাদুর্ভাবে চলমান অচলাবস্থায় সারাদেশের ক্ষতিগ্রস্থ ৫০ লাখ দরিদ্র পরিবারকে এককালীন আড়াই হাজার করে টাকা দেবে সরকার। ইতোমধ্যে এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। এ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিনা খরচে প্রত্যেক পরিবারের হাতে ঈদুল ফিতরের আগে পৌঁছে দেয়া হবে।

সরকারের এ কাজে সহযোগিতা করবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে সেবাদানকারী চার প্রতিষ্ঠান। এগুলো হলো-বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’, ব্র্যাংক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’, ডাচ-বাংলা ব্যাংকের ‘রকেট’ এবং রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শিওরক্যাশ।

করোনার প্রার্দুভাবের ফলে কাজ হারানো ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেয়া হবে। বৃহস্পতিবার (১৪ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করবেন। প্রথমদিন ১০ লাখ পরিবারকে এ অর্থ দেয়া হবে। এর পরবর্তী চারদিন ৪০ লাখ পরিবারকে দেয়া হবে।

ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১ শাখা থেকে ৬২৭ কোটি এবং বাজেট-৩ শাখা থেকে ৬৩০ কোটি টাকাসহ মোট এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করা হয়েছে। এসব টাকা সুবিধাভোগীদের মোবাইল ব্যাংক হিসাবে পাঠাতে সেবা মাশুল বাবদ আরও ৭০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশ আউটে (অর্থ উত্তোলন) প্রতি হাজারে সাড়ে ১৮ টাকা পর্যন্ত চার্জ কাটে। কিন্তু সহায়তার এ অর্থ ৫০ লাখ পরিবারকে পৌঁছে দিতে কোনো চার্জ নেয়া হবে না। অর্থাৎ বিনা খরচে সুবিধাভোগীরা পুরো আড়াই হাজার টাকা উত্তোলন করতে পারবেন। এ ক্ষেত্রে সরকার টাকা পৌঁছানোর জন্য এমএফএস প্রতিষ্ঠানগুলো ভর্তুকি বাবদ প্রতি হাজারে মাত্র ৬ টাকা দেবে। ৫০ লাখ পরিবারের মধ্যে বিকাশ ১৫ লাখ পরিবারের কাছে টাকা পৌঁছে দেবে। সবচেয়ে বেশি দেবে নগদ-১৭ লাখ পরিবারকে। রকেট দেবে ১০ লাখ এবং ৮ লাখ পরিবারের টাকা পৌঁছে দেবে শিওরক্যাশ।

রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খন্দকার আতাউর রহমান বলেন, ‘৫০ লাখ পরিবারের মধ্যে ৮ লাখ পরিবারের অর্থ আমাদের পৌঁছে দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে। আমরা শিওরক্যাশের মাধ্যমে ঈদের আগেই এ অর্থ সুবিধাভোগীদের কাছে বিনা খরচে পৌঁছে দেব।

বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘বিকাশে ক্যাশআউটে খরচ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা। সরকার আমাদের প্রতি হাজারে ৬ টাকা দেবে। বাকি ১২ টাকা ৫০ পয়সা আমরা ভর্তুকি দিয়ে সম্পূর্ণ বিনা খরচে সহায়তার অর্থ পৌঁছে দেব।’

উদ্যোগটির সঙ্গে জড়িত রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। পরিবার চিহ্নিত করা হয়েছে স্থানীয় সরকার অর্থাৎ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সাহায্যে। তালিকায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মানশ্রমিক, কৃষিশ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, হকার, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিক ও নানা পেশার মানুষকে রাখা হয়েছে।

কুষ্টিয়ায় পুলিশ দম্পতির করোনা শনাক্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দৌলতপুরে ঢাকাফেরত পুলিশ দম্পতির করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।

আক্রান্ত পুালিশ সদস্য রমজান (৫০) ঢাকায় ট্রাফিক পুলিশের এটিএসআই পদে কর্মরত বলে জানা গেছে। তার স্ত্রী বিলকিচ (৪০) এর শরীরে করোনার আক্রমন শনাক্ত হয়েছে।

মঙ্গলবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম ঢাকাফেরত এই পুলিশ দম্পতির করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার রাতেই উপজেলা প্রশাসন আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছেন। আক্রান্ত ওই দম্পতি বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন।

সিভিল সার্জন জানান, আক্রান্ত পুলিশ সদস্য রমজানের বাড়ি দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়ি গ্রামে। সোমবার ঢাকা থেকে স্ত্রী সন্তানসহ নিজের গ্রামের বাড়ি ফিরেছেন। বাড়িতে ফেরার পর স্বাস্থ্যকর্মীরা পুলিশ দম্পতি ও তার এক সন্তানের নমুনা সংগ্রহ করেন। একই সাথে কুষ্টিয়া পিসিআর ল্যাবে মঙ্গলবার ৫০ জনের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে এই পুলিশ দম্পতির করোনা পজিটিভ এসেছে। বাকি ৪৮ টি নেগেটিভ।

গত ১০ এপ্রিল দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের কাঘাটি গ্রামের ঢাকাফেরত কাউসার ও সোনিয়া নামের আরও এক দম্পতির করোনা শনাক্ত হয়। এদিকে এ উপজেলায় একের পর এক ঢাকাফেরত দম্পতির করোনা আক্রান্তের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে দিয়েছে।

সর্বশেষ পুলিশ দম্পতিসহ কুষ্টিয়া জেলায় ২২ জনের কোভিড-১৯ রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বাধিক দৌলতপুর উপজেলায় ৯ এর মধ্যে ঢাকাফেরত দম্পতির সংখ্যা তিন জোড়া। এছাড়া, ভেড়ামারায় ২, মিরপুর ৪, কুষ্টিয়া সদর ১, কুমারখালী ৫ এবং খোকসা উপজেলায় ১ জন (ঢাকা ফেরত) আক্রান্ত রোগী রয়েছেন।

মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদে গ্রাম ছাড়া পরিবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করে সন্ত্রাসী হামলার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে একটি অসহায় পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামের ৮ম শ্রেণির এই স্কুল ছাত্রীকে একই এলাকার কতিপয় উচ্ছিংক্ষল যুবক উত্যক্ত করে আসছিল। ভুক্তভুগি ছাত্রীর বাবা ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে যুবকরা। পরিবারটির উপর শুরু করে নির্যাতন। এক পর্যায়ে বাধ্য হয়ে পরিবারটি গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। বিচার প্রত্যাশিত অসহায় বাবা ঘুড়ছেন দ্বারে দ্বারে ।

যুবকদের উচ্ছ্রিক্সক্ষতার শিকার ছাত্রী বাবা জানান, গ্রামের আলা হুজুরের ছেলে আসিফ, কালামের ছেলে শামীম, মোস্তর ছেলে সোহান ও মোতালেব এর ছেলে ইমন তার ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছে। গত বৃহস্পতিবার সন্ধায় তার স্ত্রী বাড়ীর পাশে ১টি বাড়ী থেকে পানি আনতে গেলে লম্পটরা বাড়ীতে ঢুকে তার মেয়েকে অপহরণ করার চেষ্টআ চালায়। পরিবারের লোক দেখে ফেলায় তারা পালিয়ে যায়।

এ বিষয়ে আলা হুজুর ,কালাম মোতালেবের কাছে অভিযোগ করতে গিয়ে পরেছে আরো বিপদে। এইসব অভিভাবকরা বাড়ীঘর পুড়িয়ে দেওয়াসহ হত্যার হুমকী দেয়। এ ঘটনার পর থেকে তিনি স্বপরিবারে পালিয়ে বেড়াচ্ছেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বলেন, এ বিষয়ে তার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশে করোনা আক্রান্ত ৪৮ পোশাক শ্রমিক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গার্মেন্টস সেক্টরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এ পর্যন্ত প্রাাণঘাতী ভাইরাসে সংক্রমিত হয়েছে ৪৮ পোশাক শ্রািমক।

মঙ্গলবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) বিজ্ঞপ্তিতে বলে, এখন পর্যন্ত দেশের পোশাক কারখানায় ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৫ জন শ্রমিকের মাঝে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গেছে।

বিজিএমইএ’র উদ্যোগে পোশাক কারখানাগুলোতে করোনা আক্রান্তের তথ্য সংগ্রহ ও শ্রমিকদের চিকিৎসা দিতে কাজ করছে কয়েকটি টিম।

বাংলাদেশী বিজ্ঞানীদের করোনার জিনোম সিকোয়েন্স উদঘাটন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স সম্পন্ন করেছে। তারাই সর্বপ্রথম কোভিড-১৯ এর জিনোম সিকোয়েন্স উদঘাটন করল।

মঙ্গলবার দেওয়া এক বিজ্ঞপ্তি এমনটাই দাবি করছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন।

জিনোম সিকোয়েন্স করোনার গতি-প্রকৃতি এবং প্রতিরোধের উপায় খুঁজতে সাহায্য করবে। সম্পূর্ণ গবেষণাটি করা হয় চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ঢাকা ল্যাবে।

ডঃ সমীর সাহার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটির পক্ষে সিকোয়েন্সটি জমা দিয়েছেন অনুজীব বিজ্ঞানী ডঃ সেজুঁতি সাহা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারন ভাইরাসের সিকোয়েন্স করা অনেকটা কষ্টসাধ্য। সেখানে করোনা ভাইরাসের মতো শক্তিশালী সংক্রমণশীল ভাইরাসের সিকোয়েন্স করা খুবই কঠিন। আশা করছি, খুব দ্রুতই বাংলাদেশের বিভিন্ন স্থানের নমুনা থেকে কিছু ভাইরাসের সিকোয়েন্সিং করতে সক্ষম হব। ভাইরাসটির উৎপত্তি, গতি প্রকৃতি বুঝতে ও প্রতিরোধের উপায় খুঁজতে সাহায্য করবে।

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন জানায়, গবেষণা সম্পন্নের পর নিয়মানুযায়ী এ জিনোম সিকোয়েন্সটির তথ্য-উপাত্ত গ্লোবাল জিনোম ডাটাবেজ এ জমা দিয়েছেন। খুব শিঘ্রই এ জিনোম সিকোয়েন্সটির তথ্য প্রকাশ করা হবে। গবেষণার কাজটি সম্পূর্ন করতে স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং চ্যান জুকারবার্গ বায়োহাব ইনিশিয়েটিভ সার্বিক সহযোগিতা করেছে।

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে ভারত ভূ-খন্ড থেকে হামিদ (৩৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের ওপারে ভারতের কুমড়িপাড়া সীমান্ত এলাকা থেকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে আটক হয় হামিদ। সে জামালপুর গ্রামের ছিপারুদ্দিনের ছেলে। হামিদ মাদক পাচারের সাথে জড়িত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, জামালপুর গ্রামের হামিদ, ফরহাদ, জনি, সেলিম, আসলামসহ ১০-১২জন মাদক চোরাকারবারী সোমবার গভীর রাতে ভারত থেকে মাদক পাচার করছিল। ১৫২/২-এস সীমান্ত পিলার সংলগ্ন ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কুমড়িপাড়া সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচাকারীরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে মাদক পাচারকারীরাও গুলি ছোড়ে।একপর্যায়ে মাদক পাচারকারীরা বাংলাদেশে পালিয়ে আসলেও হামিদ বিএসএফ’র হাতে ধরা পড়ে। আটক হামিদুলকে মঙ্গলবার সকালে ভারতের হোগলবাড়িয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয় বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার কাওছার জানান, আমরাও এমন খবর শুনেছি। তবে আমাদের কাছে এ ব্যাপারে বিএসএফর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানানো হয়নি।

কুমারখালীতে দুই সহোদর হত্যাকান্ডের জেরে ভাংচুর লুটপাট

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুই সহোদর হত্যাকান্ডের ঘটনায় জড়িত প্রতিপক্ষে সাথে যোগাযোগের সন্দেহে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় এক মহিলাকে ধর্ষণের চেষ্টা ও অন্যজনকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুরে হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ মার্চ পাহাড়পুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে চাঁদ আলীর ছেলে নেহেদ আলী (৬০) ও বকুল আলী (৫৫) নামে আপন দুই সহোদর খুন হন। সেই জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় লুটপাট ভাংচুর ও উত্তেজনা চলে আসছিল। প্রতিপক্ষের সাথে যোগাযোগ করার সন্দেহে ছাদ ব্যাপরী সমর্থিত ৩০/৪০ জন রবিউলের বাড়িতে আকস্মিক হামলা চালিয়ে তার স্ত্রী বিউটিকে মারপিট করে। হামলাকারীরা ফ্রিজ, টিভিসহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের ভয়ে গৃহকর্তার এক মেয়ে পাশ^বর্তী বাঁশবাগানে আত্মগোপন করলে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয় এবং অপর এক মেয়েকে অপহরণ করে ছাদ ব্যাপরীর বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ করে গৃহকর্তা।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, প্রতিপক্ষের সাথে গোপন তথ্য আদান প্রদান করা নিয়ে সন্দেহে রবিউলের বাড়িতে ছাদ ব্যাপরীর সমর্থকরা হামলা করে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রবিউলের অপহৃত ছোট মেয়েকে উদ্ধার করেছে। তিনি আরো জানান, ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...

খোকসায় দুই মাথা ওয়ালা গরুর বাছুর

স্টাফ রিপোর্টার দুই মাথা বিশিষ্ট বিশ্ময়কর মৃত বছুর প্রসব করেছে এক প্রান্তিক কৃষকের গাভী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের...

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-কেশবপুর এলাকায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি অবৈধ ইটভাটার স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া...

খোকসার প্রত্যাহার হওয়া ওসির বিচারের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় লাখ টাকা দামের ল্যাপটপ চাঁদা দাবি করে প্রত্যাহার হওয়া ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। পরে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর...

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...