বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 651

মেসি থেকে যাওয়ায় খুশি লা লিগা সভাপতি

0
MESI-DRO-17-p-6-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

অনেক ঝড়-ঝঞ্ঝার পর পরিস্থিতি শান্ত হয়েছে। কয়েকদিনের টানাপোড়েনের পর বার্সেলোনাতে রয়ে গেলেন লিওনেল মেসি। ফিরেছেন অনুশীলনেও। মেসির এই সিদ্ধান্তে দারুণ খুশি লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

তৃতীয় মেয়াদে লা লিগার শীর্ষ পদে থাকা এই আইনজীবীর আশা, ইতিহাসের সেরা ফুটবলার মেসি ক্যারিয়ার শেষ করবেন লা লিগাতেই।

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার পর বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন মেসি।

গত ২৫ অগাস্ট এক ফ্যাক্স বার্তায় চুক্তির একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারে দল ছাড়তে চেয়েছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

চুক্তির ওই ধারা কার্যকরের মেয়াদ ১০ জুনে ফুরিয়েছে উল্লেখ করে ৭০ কোটি ইউরো রিলিজ ক্লজের দাবিতে অনড় ছিল বার্সেলোনা। লা লিগা কর্তৃপক্ষও বার্সেলোনার পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছিল সেসময়।

সেই অচলাবস্থার অবসান হয়েছে আলোচনার পর। অনিচ্ছা থাকলেও মেসি থেকে গেছেন প্রিয় আঙিনাতে। লা লিগার ২০২০-২১ মৌসুমের লঞ্চিংয়ে এসে সোমবার তেবাস জানালেন সন্তুষ্টির কথা।

আমরা চাই মেসি আমাদের সঙ্গে থাকুক। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় সে এবং আমরা চাই লা লিগাতেই সে তার ক্যারিয়ার শেষ করুক।

যশোর উপজেলা চেয়ারম্যানের জানাজায় এসে কৃষকের মৃত্যু

0
যশোরের ম্যাপ

যশোর প্রতিনিধি

যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের নামাজে জানাজায় এসে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক শরিফুল ইসলাম (৫০) বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের জলিল মোল্লার ছেলে।

মঙ্গলবার দুপুরে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে জানাজা শুরুর পূর্ব মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি জানান, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য শরিফুল ওযু করে আমার পাশের কাতারে দাঁড়ান। হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তবে তাকে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোস্তাক আহম্মেদ জানান, হাসপাতালে আনার আগেই শরিফুলের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।

চুয়াডাঙ্গায় সাউন্ডবক্সে গান শোনায় কাল হলো শিশুর

0
Cuadanga-Dro-4-p-1
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে শুভ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।

মৃগমারী গ্রামের ইউপি সদস্য ওবায়দুর রহমান জানান, মৃগমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে শুভ (১০) গান শোনার জন্য সাউন্ডবক্সে বিদ্যুতের সংযোগ দিচ্ছিল। এ সময় বিদ্যুতের ত্রুটিপূর্ণ তারে সে বিদ্যুতায়িত হয়। দ্রুত প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হেদায়েত বিন সেতু তাকে মৃত ঘোষণা করেন।

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে সংসদে বিএনপির ক্ষোভ

0
বিএনপি নেতা হারুন

দ্রোহ অনলাইন ডেস্ক

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। অথচ মন্ত্রী কিছুই জানেন না। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সংসদে প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তর দেননি উল্লেখ করে তা বাতিলের দাবি জানান তিনি।

মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অনির্ধারিত আলোচনার সুযোগ নিয়ে হারুনুর রশীদ সংসদে প্রশ্নোত্তর পর্বের জন্য জমা দেয়া প্রশ্ন পরিবর্তনের অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমরা কষ্ট করে সংসদে প্রশ্ন জমা দেই। তার আলোকে আপনি ক্ষমতাবলে যেগুলো গ্রহণ করেন, মাননীয় মন্ত্রীরা তার উত্তর দিয়ে থাকেন। আমরা যেভাবে প্রশ্নটা জমা দেই, হুবহু সেইভাবে আসা উচিত। আপনি গ্রহণ না করতে পারেন। কিন্তু আপনার মতো করে তো পরিবর্তন করতে পারবেন না। এই বিষয়টি দৃষ্টিতে আনতে চাই।

জবাবে স্পিকার বলে, কার্যপ্রণালী বিধির বিষয়টি উল্লেখ করে প্রশ্ন পরিবর্তনের যে বিষয়টি তুলেছেন সেটা আমি দেখব। প্রশ্ন ঠিক থাকে, না পরিবর্তন হয় সেই বিষয়টি আমি দেখব। এরপর সংসদ সদস্য হারুনুর রশীদ প্রশ্নপত্র ফাঁস নিয়ে বক্তব্য শুরু করলে তাকে থামিয়ে দেন স্পিকার।

এ সময় হারুনুর রশীদ বলেন, তার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিরাপত্তায় ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে। ভর্তি প্রক্রিয়ায় অসৎ উপায়ে ভর্তির কোনও অভিযোগ কোনও পক্ষ থেকে পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কুল খুলতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন

সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু করতে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত একটি নির্দেশনায় এ কথা জানানো হয়।

এ নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাসের পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। বিদ্যালয় চালুর আগে অনুমোদিত নির্দেশিকার আলোকে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।

এ অবস্থায় করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা স্কুল পর্যায়ে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের সব পদক্ষেপ পোস্টার, লিফলেট তৈরি করে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে।

ফাহমিদা নবীর চার গান প্রকাশের অপেক্ষায়

0
ফাহমিদা নবী

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনাকাল শুরু হওয়ার আগেই অবকাশ যাপনের জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। তারপর করোনার কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার জন্য কয়েক মাস সেই দেশেই ছিলেন তিনি।

কোরবানির ঈদের আগে দেশে ফেরেন এ সঙ্গীতশিল্পী। ফিরেই নতুন গানে কণ্ঠ দেয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এরই মধ্যে তার কয়েকটি নতুন গান প্রকাশ হয়েছে। প্রকাশের অপেক্ষায় আছে আরও চারটি গান।

পর্যায়ক্রমে ভিডিও তৈরি করে এ গানগুলোও প্রকাশ হবে শিগগিরই। এ গানগুলোর মধ্যে ‘সেদিন হঠাৎ’ শিরোনামে একটি গান লিখেছেন সুজন বড়ুয়া সিয়াম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। ‘ভালোবাসা কারে বলে’ নামে আরেকটি গান লিখেছেন সিফাত শাহরিয়ার এবং সুর করেছেন বর্ণ চক্রবর্তী।

না ফেরার দেশে জয় প্রকাশ রেড্ডি

0
অভিনেতা জয় প্রকাশ

দ্রোহ বিনোদন ডেস্ক

তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন। মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি খল চরিত্রে যেমন অসাধারণ অভিনয় করতেন তেমনি কমেডিয়ান হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। চল্লিশ বছর বয়সে রেড্ডি রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন। ‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

জয় প্রকাশ রেড্ডির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বলিউড জুড়ে। এপর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জয় প্রকাশ রেড্ডি।

কুষ্টিয়ায় স্কুলমাঠে খেলা বন্ধ রাখার আহ্বানে পুলিশের মাইকিং

0
Kushtia-Dro-25-p-3-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

খেলার মাঠে যাতে মারামারি না হয় সে কারণে স্কুল মাঠে খেলাধুলা বন্ধ রাখার আহবান জানিয়ে মাইকিং করেছেন স্থানীয় থানা পুলিশ। কুষ্টিয়া সদরের উজানগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের মাইকিংয়ে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া অবধি উজানগ্রাম হাইস্কুল মাঠে সব ধরনের খেলাধুলা বন্ধ থাকবে- নির্দেশক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা।

আরও দেখুন-দ্রোহ-ফোক-ফেস্টিভ্যাল

সংশ্লিষ্টরা জানান, আশপাশের ৬-৭টি গ্রামের মধ্যে উজানগ্রাম উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিই কোনোমতে টিকে আছে। এই মাঠ ঘিরে ফুটবল ও ক্রিকেট খেলা এখনো টিকে আছে।

কিন্তু খেলাধুলা বন্ধের এ মাইকিং এ ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মানুষ।

স্থানীয়রা সাইফুল ইসলাম বলেন, মারামারিও থামাতে হবে খেলাও চালু রাখতে হবে। খেলাধুলা না থাকলে এলাকার যুবকরা খারাপ পথে চলে যাবে বলে আশঙ্কা করেন তিনি।

এ ব্যাপারে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ খেলা বন্ধ করেনি। উজানগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইকিংয়ের উদ্যোগ নিয়েছেন। ৪-৫ দিন আগে ফুটবল খেলা নিয়ে দুই দল মারামারি করেছে।

রবিবার গ-গোল করার জন্য দুপক্ষ সময় নির্ধারণ করে। এর প্রেক্ষিতে এখানে খেলা বন্ধ রাখার উদ্যোগ নেয়া হয়েছে।
উজানগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, মারামারি ঠেকাতে প্রশাসন এ ধরনের মাইকিং করার নির্দেশ প্রদান করায় তারা বাধ্য হয়েছেন।

তিনি বলেন, খেলাধুলার দরকার আছে, তবে এ নিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? এ জন্য আপাতত খেলাধুলা বন্ধ রাখার পক্ষে তিনি।

তবে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি বদরুল আলম আন্টু জানান, দু-এক দিনের মধ্যেই আবার মাঠ খেলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

গাংনীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

0
meherpur-Dro-8-p-2-compressed

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে গোলাপি খাতুন (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গোলাপী খাতুন উপজেলার থানাপাড়ার হাফিজুর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোলাপি খাতুন তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে ঘুমন্ত অবস্থাতেই তাকে বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে ক্ষতস্থান কাপড় দিয়ে বেঁধে ওঝা দিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ওই গৃহবধূকে গাংনী হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানায়, বর্ষার সময় চারদিকে পানি থাকায় এলাকায় সাপের উপদ্রব বাড়ে। তাদের মতে, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালগুলোতে এন্টিভেনম সরবরাহ করা না হলে এরকম ঘটনা আরও ঘটতে পারে।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম রিয়াজুল আলম বলেন, গোলাপী খাতুনের শারীরিক অবস্থা বিবেচনায় করে তাকে এন্টিভেনম দেওয়ার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানন্তরের সিদ্ধান্ত হয়। কিন্তু তার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়।

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাটামতলা নামক স্থানে ট্রেনের ধাক্কায় বুলু মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত বুলু মিয়া বলুহর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাই সাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া। এ সময় ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেন বুলু মিয়াকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

ঘটনাস্তল থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে যশোর স্থানন্তর করা হলে পথেই তার মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...