রবিবার, এপ্রিল ৫, ২০২৬.
Home Blog Page 667

ভারতে বহুতল ভবন ধসে নিহত ১১

0
ভারতে বহুতল ভবনের

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে পাঁচ তলা ভবন ধসে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের নীচ থেকে ছয় পুরুষ ও পাঁচ নারীর দেহ টেনে বের করেছে। আরও ১৭ জন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার সকালে ধ্বংসস্তুপ থেকে ৪ বছরের এক শিশুসহ ৬০ জনকে উদ্ধার করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।

সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মহারাষ্ট্রের রায়গড় জেলার মাহাদ শহরের কাজলপুর এলাকায় আকস্মিকভাবে বাড়িটি ভেঙে পড়ে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এলাকাটি মুম্বাই থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে।

আনন্দবাজার পত্রিকা জানায়, ঠিক কী কারণে ভবনটি ধসে পড়েছে তা পরিষ্কার হয়নি। তবে কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টিপাতে কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঁচ তলা এ ভবনটিতে ৪৫টি ফ্ল্যাট ছিল এবং অধিবাসী ছিল ৯৫ জন। ঘটনার সময় ৭৫ জন বের হয়ে আসতে সক্ষম হয়েছে। তবে কয়েকটি খবরে বলা হয়েছে, বাড়িটি ১০ বছরের পুরোনো।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকাজ চালাচ্ছে। স্থানীয় মানুষরাও উদ্ধার কাজে নেমেছেন। ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারের কাজ অব্যাহত আছে।

গত মাসে ভারি বৃষ্টিপাতের মধ্যে মুম্বাইয়ে একটি বহুতল ভবন ধসে পড়ে নয় জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিল।

চমকপ্রদ তথ্য দিলেন ইমরান হাশমি

0
ইমরান হাশমি

দ্রোহ বিনোদন ডেস্ক

চমকপ্রদ তথ্য হলো- ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি। এবার তিনি কমেডি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ১৬ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোন কমেডি ছবিতে কাজ করতে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই অভিনেতা। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ক্যারিয়ারের শুরুতে তিনি ‘মার্ডার’-এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। সেজন্য তাকে অনেকেই ‘সিরিয়াল কিসার’ ও ‘ব্যাড বয়’ নামে অভিহিত করতেন। তবে এবার তিনি এ ধরনের চরিত্রে অভিনয় করতে চান না। যা বছর খানেক আগেও সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন ইমরান হাশমি।

তাই নিজের চির চেনা ইমেজ থেকে বের হয়ে একটু অন্য রকম ছবিতে অভিনয় করে নিজের ভাগ্য পরীক্ষা করেছিলেন বলিউডের এই অভিনেতা। কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন হয়নি। তার অভিনীত ‘হোয়াই চিট ইন্ডিয়া’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে ইমরান হাশমির হাতে রয়েছে ‘মুম্বাই সাগা’ এবং ‘চেহরে’ ছবি দুটির কাজ।

চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১

0
চুয়াডাঙ্গা থেকে আটককৃত আসামী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন সুমন (২৬) কে আটক করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহব্বুর রহমান বলেন, আনোয়ার হোসেন সুমন ভুক্তভোগী দুই বোনকে সোমবার বিকালের পর নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে রান্নার জন্য ডেকে নিয়ে আসে। পরে তার বন্ধু মিলনের বাড়িতে রেখে পাঁচজন মিলে রাতভর তাদেরকে ধর্ষণ করে। পুলিশ খবর পেয়ে নির্যাতিত দুই বোনকে উদ্ধার করে।

এ ঘটনায় নির্যাতিত দুই নারী ওইদিন রাতে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন সুমনকে আটক করে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নির্যাতিত দুই নারীকে বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করা হবে। অভিযুক্ত অন্য আসামীদেরও আটক করতে অভিযান চালানো হচ্ছে।

যশোরে চাঁদাবাজির সময় ম্যাজিস্ট্রেটসহ আটক ৫

0
সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

যশোরে চাঁদাবাজির সময় ম্যাজিস্ট্রেটসহ আটক হয়েছে ৫ জন।

যশোরের মণিরামপুরে চাতালে অপরিচ্ছন্নতার অভিযোগ এনে চার ভুয়া ম্যাজিস্ট্রেটসহ পাঁচজনকে চাঁদাবাজি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় তাদের আটক করা হয়।

মঙ্গলবার বিকালে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলুকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪০), খুলনার খালিশপুরের গোয়ালখালি এলাকার এসএম বাবর আলীর ছেলে মোস্তফা ফয়সাল (৩৫), একই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে ইতি খাতুন (২২), খুলনার দৌলতপুরের দক্ষিণপাবলা গ্রামের নূর মোহম্মদের ছেলে শাহাদাৎ হোসেন (৩৫) এবং প্রাইভেটকার চালক ফরিদপুর জেলার শালতা উপজেলার বাউশখালী গ্রামের কমল শেখের ছেলে মনির শেখ (২৬)।

অভয়নগরের মাগুরা গ্রামের আব্দুল মজিদ বিশ্বাস বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-২৩-৪৩২৯) করে চাতালে এসে নানা অনিয়মের অভিযোগ তুলে দশ হাজার টাকা দাবি করেন। সন্দেহ হওয়ায় বিষয়টি অভয়নগরের ইউএনও’কে জানানো হয়।

ইউএনও আসার খবর শুনে দ্রুত তারা গাড়িতে উঠে মণিরামপুরের দিকে রওনা দেয়। পরে ঢাকুরিয়ার লোকজনকে ফোন করে গাড়িটি আটকাতে বলা হলে সেখানকার লোকজন গাড়িসহ পাঁচজনকে ধরে ফেলে।

সোমবার এই একই দল অভয়নগরের প্রেমবাগে দুটি হোটেলে ঢুকে দুই হাজার টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঢাকুরিয়ার ইউপি চেয়ারম্যান এরশাদ আলী সরদার বলেন, দুপুরের দিকে বাজারের লোকজন প্রাইভেটকারটির গতিরোধ করে ওই পাঁচজনকে আমার কাছে নিয়ে আসে। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।

সাতক্ষীরায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, আটক ৩

0
প্রতিকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার মহান্দি গ্রামে স্বামীকে মারধর করার প্রতিবাদ করায় এক গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। নিহত নাসিমা বেগম (৪৫) একই গ্রামের নাজের শেখের স্ত্রী।

নিহতের ননদ শাহানারা বেগম বলেন, ১৮ আগস্ট মহান্দি বাজারে নাজের শেখকে মারধর করেন প্রতিবেশী করিম মোড়লের ছেলে মনিরুল মোড়ল ও নরিম মোড়লের ছেলে মিন্টু মোড়ল।

এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে মনিরুল ও মিন্টুর সাথে নাসিমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন মনিরুল ও মিন্টুরা।

পরে স্থানীয়রা নাসিমাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসা শেষে বাড়ি ফিরে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার সকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল।

মাগুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত ১২

0
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শালিখা উপজেলার শতপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ইউপি সদস্য আকরাম ও সেকেন্দারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রবিবার ও সোমবার তাদের দুপক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিকান্দার পক্ষের নয়জন এবং আকরামের পক্ষের তিনজন আহত হন।

আহতদের শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।

জামালপুরে নিজ বাড়ি থেকে মা-ছেলের লাশ উদ্ধার

0
প্রতিকী ছবি

জামালপুর প্রতিনিধি

জামালপুরে নিজ বাড়ি থেকে মা-ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে মাদারগঞ্জ উপজেলার চর গোপালপুর পূর্ব পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত দু’জনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। নিহতরা হলেন- চর গোপালপুর পূর্ব পাড়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী মোসলেমা অক্তার শিখা (৩৩) ও ছেলে তাওহীদ (৯)।

এ ঘটনায় হারুনুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে কোনো এক সময়ে হারুনুর রশিদের বাড়িতে তার স্ত্রী ও ছেলে খুন হয়েছে। তাদের দুইজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। হারুনুর রশিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

শৈলকুপায় করোনা আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

0
Corona-17-7-p-16

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ব্যবসায়ী তাপস কুমার সাহা (৫৫) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি পৌর এলাকার কবিরপুরের মৃত হারান চন্দ্র সাহার ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০ আগস্ট তারিখে তাপস সাহা করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার তার করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে এবং একই দিন সকালে তিনি মৃত্যুবরণ করেন।

বন্ধুত্ব নির্বাচন ও ধরে রাখার উপায়

0
ডাঃ মুন্সী মুর্তজা আলী

ড. মুন্সী মুর্তজা আলী

বন্ধু এমন একটা সম্পর্ক, যে সম্পর্কে আত্মীয়তা কিংবা রক্তের সম্পর্ক নেই। তবুও সকল সম্পর্ক ছাড়িয়ে এই বন্ধুত্বের সম্পর্ক কখনো কখনো সম্পর্কের সফলতার এক চূড়ায় অবস্থান করে। আবার এই বন্ধুত্বের কারনে মানুষের জীবনে ব্যর্থতাও নেমে আসতে পারে। সফলতা ও ব্যর্থতা নির্ভর করে বন্ধুত্ব নির্বাচনের উপর। জীবনটা অনেক বৃহৎ। এই বৃহৎ জীবনে কত বন্ধু আসবে, যাবে; তার কোন হিসাব রাখাই কষ্টসাধ্য। নুতন বন্ধুত্ব হবে। পুরাতন বন্ধু দূরে চলে যাবে। আবার কখনো কখনো পুরাতন বন্ধুর সাথে নুতন করে বন্ধুত্বও হবে। স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন। তেমনি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার চেয়ে বন্ধুত্বের সম্পর্ক করার পর সেই সম্পর্ক ধরে রাখাটাই বেশী কঠিন। তাই যার বা যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চান, বন্ধুত্ব করার আগে ভেবে নিতে হবে, সে বা তারা কেমন মানুষ। তার সাথে আপনার মনের মিল হবে কিনা? সে আপনার সমস্যা বুঝবে কিনা? আপনার ভালোলাগা কে গুরুত্ব দিবে কিনা? আপনিও তার জন্য কতটুকু ছাড় দিতে পারবেন? এসব বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হয়। নইলে বন্ধুত্ব হবার পর বেশীদিন বন্ধুত্ব টিকে না। মনে হতে পারে, বেশী বন্ধু থাকা মনে হয় ভাল। মোটেওনা। বেশী বন্ধু থাকার চেয়ে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের পর সেই বন্ধুত্ব ধরে রাখাটাই উত্তম। একসময় ভাবতাম, বেশী বন্ধু থাকলে মনে হয় নিজেকে অন্যরকম চুড়ায় স্থাপন করা যায়। বেশী বন্ধুত্ব করলে বন্ধুত্বের সার্কেল বড় হয়। তবে এটা রক্ষণাবেক্ষনের জন্য সময় ব্যয় করতে হয় এবং সামান্য হলেও বেশ ঝামেলার কারনও বটে। তাই বন্ধুত্ব নির্বাচনে বেশী ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপনের পরিবর্তে সঠিক ব্যক্তি নির্বাচন করাটাই জরুরী। কারণ, বন্ধুরাই একসময় নিজের ক্ষতির কারন হয়। শত্রু ক্ষতি করতে পারবে বলে মানুষ শত্রু থেকে সাবধান থাকে। তাই শত্রু সহজে তাকে ক্ষতি করতে পারেনা। তবে মানুষবন্ধু থেকে সাবধান থাকে না বলেই কখনো কখনো সে বন্ধুর কাছ থেকে ক্ষতির সম্মুখিন হয়।

পৃথিবীতে অনেক মানুষের দুর্ঘটনা ঘটেছে ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে। তাই বন্ধুদের কাছ থেকেও সাবধান থাকা উচিত। তাই বন্ধুত্ব নির্বাচনে কিছুটা কৌশলী হওয়া দোষণীয় নয়। বন্ধুত্বের ভিতর ক্যাটাগরী রাখবেন না। তবে সমমনা ও নিজের মর্যাদার সাথে মিল রেখে বন্ধুত্ব করাটা মঙ্গল। সব বন্ধুর সাথে সমানভাবে মিশবেন না এবং বন্ধু ভেদে নিজের মনের গোপন কথা শেয়ার করবেন না।

পাঠক, আপনারা হয়তো আমার লেখা পড়ে ভাবছেন, আমি বন্ধুত্ব স্থাপনের বিপক্ষের একজন মানুষ? মোটেও না। আমারও অনেক বন্ধু আছে। তবে, ভুলেও জুনিয়রদের সাথে বন্ধুত্বে জড়াবেন না।

বন্ধুত্ব ধরে রাখা খুব সহজ আবার কঠিনও বটে। যেটা আমি আগেও একবারউল্লেখ করেছি। যাদের সাথে বন্ধুত্ব ধরে রাখা সহজ, তারাই প্রকৃত বন্ধু। আর যাদের সাথে বন্ধুত্ব ধরে রাখা কঠিন, তারা প্রকৃত বন্ধু নয়। বন্ধুত্বে মান অভিমান থাকতে পারে। তবে বেশী নয়। যারা ছোটখাটো বিষয় নিয়ে বন্ধুত্ব নষ্টকরে, তাদের সাথে বন্ধুত্ব নয়। কোন বন্ধুর সাথে বন্ধুত্বের সম্পর্ক বিচ্ছেদ হবার পর তার সাথে নুতন করে সম্পর্ক না জড়ানোই উত্তম। কারন তার সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের পর আবারও সম্পর্ক খারাপ হবার সম্ভাবনা থাকে। তাই বিষয়টি মাথায় রাখা উচিত। নিজে যতটুকু বন্ধুর কাছ থেকে আশা করবেন, তার থেকে বেশী বন্ধুকে দেবার মানসিকতা রাখবেন। নইলে বন্ধুত্ব করবেন না। যদি মনে করেন, বন্ধু যতটুকু আপনার জন্য করবে, আপনি তার বেশী একটুও করবেন না। তাতে বন্ধুত্ব হবে। কিন্তু ঘনিষ্ঠতা বাড়বে না। আর যদি নিক্তি দিয়ে পরিমাপ করেন, বন্ধু যতটুকু করবে আপনি তাকে ততটুকুই করবেন- এরকম মনে হলে বন্ধুত্বের বন্ধন অটুট হবেনা। নিজে বন্ধুর জন্য বেশী করার চেষ্টা করবেন। আশা করবেন কম। তাহলেই সম্পর্ক সুদৃঢ় হবে। অর্থ দিয়ে বন্ধুকে বিচার করবেন না এবং বন্ধুদের সাথে অর্থের সম্পর্কে জড়াবেননা। এতে সম্পর্কের অবনতি হয়। তবে নিজে যেমন তেমন মানুষের সাথে বন্ধুত্ব করলেই ভাল।

বেশী সংখ্যক বন্ধু থেকে ভাল মনের ও গুনের বন্ধু থাকাটাই যুক্তিসিদ্ধ। আর যেসব বন্ধু আপনার বদনাম অন্যের কাছে করে এবং আপনার সামনে এসে প্রশংসা করে। এদেরকে গুডবাই বলুন। আজ এ পর্যন্তই। গুড বাই।

সিনহা হত্যাকান্ডঃ পুলিশের ৩ সাক্ষী ফের রিমান্ডে

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ফের জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব।

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ এ আদেশ দেন। এতথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম।

৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের শামলাপুর চেকপোস্টে গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। এ ঘটনায় সিনহার বোন ও পুলিশ পৃথক মামলা করে।

পুলিশের মামলায় বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা নুরুল আমিন, নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজকে সাক্ষী করা হয়। র‌্যাব এ মামলার তদন্তে এসে পুলিশের দেখানো এই তিন সাক্ষীকে সিনহার বোনের মামলায় গ্রেপ্তার করে আসামি দেখায়।

তাদেরকে এর আগেও এক দফায় সাত দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। ২০ আগস্ট জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা খাইরুল আরও বলেন, মামলার অন্য আসামিদের দেওয়া তথ্য-উপাত্তের সঙ্গে এই তিন আসামী’র দেওয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। আসামীদের দেওয়া তথ্য-উপাত্ত সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে তাদের আবারও রিমান্ড চেয়ে আবেদন করা হয়। মূলত নিরপরাধ লোককে বাঁচিয়ে দেয়া অন্যদিকে দোষীর শাস্তি দেবার জন্য অধিকতর তদন্ত করা হচ্ছে।

তিন আসামীকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলেও আদালত চার দিন মঞ্জুর করেছে বলেও তিনি জানান।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...