মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 686

শিক্ষাবর্ষ নিয়ে তিন বিকল্প পরিকল্পনা

0
শিক্ষাবর্ষ নিয়ে তিন বিকল্প পরিকল্পনা

দ্রোহ অনলাইন ডেস্ক

এ বছরের বার্ষিক পরীক্ষায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সংক্ষিপ্ত সিলেবাস করতে তিন ধরনের বিকল্প পরিকল্পনা তৈরি করছেন বিশেষজ্ঞরা। সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া গেলে কমপক্ষে ৭০ কার্যদিবস পাঠদান করা সম্ভব বলে তারা মনে করছেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বিলম্ব হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তাই ৭০ দিনের পাশাপাশি ৫০ ও ৩০ দিন কার্যদিবস ধরে পৃথক তিন ধরনের সিলেবাস তৈরি করা হচ্ছে।

৭০ দিন সময় পেলে সিলেবাসের কোন অংশটুকু পড়ানো হবে, ৫০ দিন পেলে কতটুকু পড়ানো যেতে পারে এবং ৩০ দিন সময় পেলে গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো পড়াতে হবে, তা নিয়েই এই তিন পরিকল্পনা। মাধ্যমিক পর্যায়ের দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিশেষজ্ঞরা পাঠ্যবই বিশ্নেষণ করে এ তিন ধরনের প্রস্তাব তৈরি করছেন।

শিক্ষার এই ‘রিকভারি প্ল্যান’ (পুনরুদ্ধার পরিকল্পনা) চূড়ান্ত করতে বুধবার এনসিটিবিতে দু’দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, কারিকুলাম ও সিলেবাসের নানা সংক্ষিপ্তরূপ তারা করছেন। পুরো বছরের পাঠ পরিকল্পনা এখন রি-ডিজাইন করা হচ্ছে। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। তারা কেবল বিকল্প নানা পাঠ পরিকল্পনা সাজিয়ে দেবেন। স্কুল খোলার পর এক মাস পেলে কী পড়ানো হবে, দুই মাস সময় পেলে কী পড়ানো হবে, তা নিয়েই এ পরিকল্পনা। তারা চাইছেন, ডিসেম্বরের মধ্যে বর্তমান শিক্ষাবর্ষ শেষ করতে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, সংক্ষিপ্ত সিলেবাস করার কারণে গুরুত্বপূর্ণ যে অংশগুলো এই শিক্ষাবর্ষে পড়ানো সম্ভব হবে না, পরবর্তী শ্রেণিতে আগামী বছর সিলেবাসের সেই অংশটুকু অত্যাবশ্যকীয় পাঠ হিসেবে পড়ানো হবে। এতে করে শিক্ষার্থীদের দক্ষতার কোনো ঘাটতি হবে না।

বুধবারের কর্মশালায় অংশ নেওয়া বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেপ্টম্বর থেকে নভেম্বরের মধ্যে স্কুল খোলা সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে বার্ষিক পরীক্ষার আয়োজন করা হবে। বর্তমান সিলেবাসের যে অংশটুকু গুরুত্বপূর্ণ সেগুলো রেখে বাকিগুলো বাদ দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে অটো পাসের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে।

আরও পড়ুন-দ্রোহের দেড়যুগের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও ই-পেপার উদ্বোধন

উদ্ভূত পরিস্থিতিতে কবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে সেটি এখনও অনিশ্চিত । তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও এইচএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রস্তুতিতে কমপক্ষে এক মাস সময় নেবে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, প্রাথমিক স্তরে এখনই অটো পাস দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। ডিসেম্বরের আগে স্কুল খোলা কিছুতেই সম্ভব না হলে সর্বশেষ বিকল্প হিসেবে অটো পাস দেওয়ার বিষয়টি ভাবা হবে।

তিনি বলেন, সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে। কিন্তু অক্টোবর-নভেম্বর মাসে স্কুল খোলা হলে নিজ নিজ স্কুলে এমসিকিউ ৫০ নম্বর ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। তবে ডিসেম্বরে স্কুল খোলা হলে প্রাথমিকে শিক্ষা মন্ত্রণালয় সর্বশেষ বিকল্প হিসেবে অটো পাস দেওয়ার কথা ভাববে।

এ বছরে হবে না এশিয়ার বিশ্বকাপ বাছাই

0
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

বৈশ্বিক মহামারীর কারণে ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাই পর্ব পিছিয়ে গেল আরেক দফা। বিভিন্ন দেশের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এই অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এ বছরের জন্য স্থগিত করা হয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। করোনা ভাইরাসের থাবায় চলতি বছরের মার্চে একে একে বন্ধ হয়ে যায় সব খেলাধুলা। স্থগিত হয়ে যায় বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ড।
পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আগামী অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে পুনরায় বাছাইপর্বের ম্যাচ আয়োজনের ঘোষণা দেয় ফিফা। তবে আপাত তা আর হচ্ছে না, ২০২১ সালে নতুন করে সূচি দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

আগামী ৮ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে ফিরতি লেগে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। এই দলের কাছে ১-০ গোলে হেরেই বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড শুরু করেছিল জেমি ডের দল। আগের চার ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়া বাংলাদেশ ‘ই’ গ্রুপে আছে পাঁচ নম্বরে। তাদের বাকি আছে আর চার ম্যাচ।

বাছাই সামনে রেখে সম্প্রতি ৩৬ জনের প্রাথমিক দল দিয়েছিল বাফুফে। ৭ অগাস্ট থেকে গাজীপুরে ক্যাম্প শুরুর কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাস সংক্রামণ এড়াতে খেলোয়াড়দের তিন ধাপে ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

সঙ্গে সব খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট বাধ্যতামূলক করা হয়। তাতেই জটিল এক পরিস্থিতির সৃষ্টি হয়; প্রথম দুই দফায় ২৪ জন খেলোয়াড়ের মধ্যে ১৮ জন পজিটিভ আসে। অবশ্য যাদের নেগেটিভ এসেছে, তারা অল্প সময়ের জন্য হলেও নিয়মিত অনুশীলন শুরু করেছেন।

খোকসায় অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0
খোকসায় অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে অনলাইনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।

খোকসায় অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুজ্জামান বিল্লুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন।

পরে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।

ক্যাটরিনা এবং ভিকি নিয়ে চলছে প্রেমের গুঞ্জন

0
ক্যাটরিনা এবং ভিকি

দ্রোহ বিনোদন ডেস্ক

অনেকদিন ধরে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে নিয়ে চলছে প্রেমের গুঞ্জন। কান পাতলেই শোনা যায় চুপি চুপি নাকি প্রেম করছেন ক্যাটরিনা আর ভিকি। আর সেই গুঞ্জন এবার যেন আরও স্পষ্ট হয়ে উঠল।

পাপারাজ্জিদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে, ক্যাটরিনার বাড়ের সামনে গাড়ি থেকে নামছেন ভিকি কৌশল। তার পরনে একটা টি শার্ট আর প্যান্ট। করোনা আবহের জন্য মাস্কে ঢাকা মুখ।

এই ছবি প্রকাশ্যে আসতেই ক্যাটরিনা ও ভিকির ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। নানা রকমের কমেন্টে বলিউডের এই দুই তারকাকে ভরিয়ে দেন তারা।

ক্যাটরিনা ও ভিকির গুঞ্জন প্রকাশ্যে আসতেই অনেকে জানিয়েছিলেন এই জুটি তাদের ভীষণ পছন্দ। আর তাই এক ভক্ত লিখছেন, ‘আমাদের দিনটা আজ সার্থক! এটা সত্যি ভালোবাসা। অবশেষে বলিউডের সবচেয়ে সুন্দর জুটিকে দেখা গেল।’

এমনই নানা রকম কমেন্টে ক্যাটরিনা ও ভিকি কৌশলকে ভরিয়ে দেন তাদের ভক্তরা। বেশ কিছুদিন ধরেই ক্যাটরিনা অভিকে নিয়ে বলিউডে নানা রকম গুঞ্জন শোনা যায়।

বিশেষত গতবছর দীপাবলীর একটি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখে অনেকেরই এই ধারণা আরও মজবুত হয়। এছাড়াও করণ জোহরের কফি উইথ করণে ক্যাটরিনা ও ভিকি দুজনেই প্রকাশ করেছিলেন যে অভিনেতা হিসেবে তারা পরস্পরকে পছন্দ করেন। আর তারপর থেকেই তাদের ভক্তরা বারবার জানিয়েছেন, তারা চান এই গুঞ্জন যেন সত্যি হয়।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ আসামী আটক

0
আটককৃত দুই আসামী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ ২জন’কে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যার পরে উপজেলার গোড়দহ গ্রামের খোনকার মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। এ অভিযানে ওমর আলী শেখ এর চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজাসহ ২ জন আসামীকে আটক করেছে র‌্যাব।

আরও পড়ুন-দ্রোহের দেড়যুগের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও ই-পেপার উদ্বোধন

আটককৃত আসামীরা হলেন জিয়ারুল (৩৭), রাকিবুল ইসলাম (২৫)। তারা একই এলাকার বাসিন্দা। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীদেরকে মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

৩০ কোটি ডলার বিনিয়োগ হাইটেক সিটিতে

0
হাইটেক সিটি-সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’-তে বায়োটেকনোলজি নিয়ে কাজ করার লক্ষ্যে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে করবে ওরিক্স বায়োটেক লিমিটেড। এজন্য প্রতিষ্ঠানটিকে ব¬ক-২ এ ২৫ একর জমি বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের অডিটোরিয়ামে এবিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে হাইটেক সিটি কর্তৃপক্ষ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ ৩০ কোটি মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ, প্রায় দুই হাজার জনের উচ্চ বেতনে কর্মসংস্থান সৃষ্টিসহ বায়ো-প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যাবে, যা ভিশন ২০২১ বাস্তবায়নে অনেক অবদান রাখবে বলে উপস্থাপনায় জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সামিট টেকনোপলিশ লিমিটেড এবং ওরিক্স বায়োটেক লিমিটেডের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

আরও পড়ুন-দ্রোহের দেড়যুগের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও ই-পেপার উদ্বোধন

সামাজিক দূরত্ব নিশ্চিত করে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি পরিবারের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

ঈশ্বরদীতে রেলওয়ের অবৈধ ১১০ বাসাবাড়ি উচ্ছেদ তিন ব্যক্তির জেল

0
ঈশ্বরদীতে রেলওয়ের অবৈধ ১১০ বাসাবাড়ি উচ্ছেদ

পাবনা প্রতিনিধি

পাকশী রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগের পক্ষ থেকে ঈশ্বরদী জংশন স্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান। এ সময় পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, পাকশী বিভাগীয় সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন মাহমুদ, রেল ও বেঙ্গল থানার কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন অভিযানে ১১০ টি অবৈধ বাসাবাড়ি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে তোফাইল হোসেন, সুমন ও মাসুম নামের তিন ব্যক্তিকে ১৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৭ দিন থেকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান সাংবাদিকদের জানান, রেলওয়ের জমির ওপর গড়ে ওঠা  অবৈধ সকল বাসাবাড়ি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান অব্যাহতভাবে চলমান থাকবে।

আগামী সপ্তাহে করোনার ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত-স্বাস্থ্যমন্ত্রী 

0
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী সপ্তাহে করোনা ভাইরাসের ভ্যাকসিন কিনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সাথে আমাদের মিটিং সেট করা হয়েছে। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব যে চীনকে বাংলাদেশে তাদের ভ্যাকসিন ট্রায়াল করতে দেওয়া হবে কিনা। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হলে চীন বাংলাদেশে কতো মানুষের ওপর ট্রায়াল করবে, এক্ষেত্রে চীন আমাদের কতো টাকা দেবে, ট্রায়াল হলে চীন কি শর্তে ভ্যাকসিন দেবে-সেসব নিয়ে সিদ্ধান্তের পর চীনকে ট্রায়াল করতে দেওয়া হবে।

তিনি আরও বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যে ভ্যাকসিন আবিষ্কার করছে তা বিভিন্ন দেশে সরবরাহ করার জন্য তারা চুক্তিবদ্ধ হচ্ছে এবং অ্যাডভান্স নিচ্ছে। যুক্তরাষ্ট্রের মর্ডানাসহ অন্য ভ্যাকসিন উদ্ভাবক কোম্পানিগুলোর সঙ্গেও বিভিন্ন দেশ চুক্তি করছে এবং অ্যাডভান্স দিচ্ছে। যারা আগে থেকে অ্যাডভান্স করে রাখছে, তাদের আগে টিকা সরবরাহ করবে কোম্পানিগুলো। আমরাও এসব কোম্পানির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন-দ্রোহের দেড়যুগের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও ই-পেপার উদ্বোধন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা উদ্ভাবক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সংস্থাটির লক্ষ্য হলো শুরুতে বিভিন্ন দেশের ৩ শতাংশ মানুষকে টিকা সরবরাহ করা এবং আগামী মার্চে তারা ২০ শতাংশ মানুষের জন্য টিকা সরবরাহের উদ্দেশ্যে কাজ করছে।

টিভি নাটকে মিশার অভিষেক

0
টিভি নাটকে মিশা

দ্রোহ বিনোদন ডেস্ক

ক্যারিয়ারে শুধু চলচ্চিত্রের সঙ্গেই যুক্ত ছিলেন অভিনেতা মিশা সওদাগর। কিন্তু এবার সেই গন্ডি ভেঙে তিনি অভিনয় করেছেন টিভি নাটকের পর্দায়। এবারই প্রথম তাকে দেখা যাবে একটি ধারাবাহিকে। বিষয়টি নিশ্চিত করে নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, এবারই প্রথম মিশা সওদাগর অভিনয় করেছেন টিভি ধারাবাহিকে।

নাটকটির শিরোনাম ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’। ধারাবাহিকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে ‘ইনসাফ ভাই’ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।

মিশা সওদাগর বলেন, প্রথমত গল্পের কারণেই এ নাটকে অভিনয় করেছি। গল্পটি আমার কাছে ভালো লেগেছে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। আমার বিশ্বাস, দর্শক নাটকটি উপভোগ করবেন। নাটকে পুরান ঢাকার আতর ব্যবসাযী ইনসাফ ভাই।

ছোট বোনের পড়াশোনার কারণে বাড়ি কিনেছেন উত্তরায়। ইনসাফ ভাইয়ের বাড়ির নাম ‘ব্যাচেলর প্যারাডাইস’। মূলত এই বাড়িটিকে ঘিরে এগিয়ে যায় নাটকের গল্প।

আরও পড়ুন-দ্রোহের দেড়যুগের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও ই-পেপার উদ্বোধন

চলতি বছরের ১৯ আগস্ট থেকে প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এতে আরো অভিনয় করেছেন চম্পা, নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষি আলম, কাজল সুবর্ণ প্রমুখ।

শৈলকুপার ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

0
৬ মামলার আসামী বিপ্লব হোসেন

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ৬ মামলার আসামী বিপ্লব হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া বাস টার্মিনার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বশির উদ্দীনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, আসামী বিপ্লব দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে পলাতক ছিল। তার বিরুদ্ধে এসসিটি ৯৩/১৭, শৈল জিআর ১০৮/১৬, হরি জিআর ৪৭/১৭, ঝি জিআর ২৫৩/১৭, এসসিটি জিআর ৭০৭/১৭, শৈল জিআর ১০৮/১৬ সহ মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিয়ের নামে প্রতারনা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সর্বশেষ গোঁপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই রেজাওয়ানুল হক ও এএসআই সাইফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬ মামলার আসামী বিপ্লব দীর্ঘদিন পলাতক ছিল। সর্বশেষ প্রশাসন নারী দিয়ে ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে।

আসামীকে বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...