সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 690

ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ

0
সংগৃহিত ছবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে উপজেলার তালমা ইউনিয়নে স্থানীয় রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০জন আহত এবং ৩০ টি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য ফিরোজ খানের সাথে স্থানীয় আওয়ামী লীগের ইউপি কমিটির সদস্য আব্দুস সামাদ মাতুব্বরের লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

তালমা ইউপি আওয়ামী লীগের সদস্য আব্দুস সামাদ মাতুব্বর বলেন, শুক্রবার বিকালে আমাদের এলাকায় ফিরোজ খা মিটিং করে। মিটিং শেষ হওয়ার পরে আমাদের কয়েকজন সমর্থকদের বাড়িতে তারা হামলা চালায়।

শনিবার সকালে ফিরোজের কর্মী-সমর্থকেরা একজোট হয়ে পাশাপাশি তিনটি গ্রামে হামলা ও লুটপাট চালায়।

হামলা ঠেকাতে গিয়ে বাশার মুন্সি, আলী মাতুব্বর, রাশেদ মাতুব্বর, সামাদ মাতুব্বরসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানান তিনি।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, পূর্ব শক্রতার জের ধরে ফিরোজ খানের লোকজন আব্দুস সামাদ মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা করে। পরে পাল্টা হামলায় ফিরোজের সমর্থকদের কয়েকটি ঘরবাড়ি ভাংচুর করা হয়। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

0
কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

কুমারখালী প্রতিনিধি :

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে মাহেন্দ্র ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বার জন আহত হয়েছেন।

জানা গেছে, শনিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালিতে কুষ্টিয়ামুখী মাহেন্দ্র গাড়িতে অপরদিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রে থাকা শিশু সহ ১৩ জন আহত হয়। এলকাবাসী আহতদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় খোকসার হেলালপুরের আব্দুর রাজ্জাক(৬০)। আহতদের মধ্যে খোকসার শিমুলিয়ার তুষারের(২০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তুষার শিমুলিয়ার মিজানুরের ছেলে।

কুমারখালী থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, ইতিমধ্যে নসিমন ও মাহেন্দ্র জব্দ করা হয়েছে। উভয় গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে।

আরও পড়ুন:
নারায়ণগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় বাস চাপায় ৫ জন নিহত

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর তালিকায় আরও ৩২ জন, শনাক্ত ২৬১১

0
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর তালিকায় আরও ৩২ জন, শনাক্ত ২৬১১

দ্রোহ অনলাইন ডেস্ক : 

দেশে নতুন করে ২ হাজার ৬১১ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ২ হাজার ৬১১ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.২৫ শতাংশ।

তিনি আরও জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩২ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ৩৬৫ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৭ জন নারী। এদের মধ্যে হাসপাতালে ৩১ জনের ও বাড়িতে ১ জনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

0
নারায়ণগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে আশু মোল্লা নামের এক অটোরিকশা চালকের  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তার বাড়ি সোনারগাঁওয়ের মীরেরবাগ গ্রামে।

শনিবার (৮ আগস্ট) সকালে আড়াইহাজার উপজেলার বৈলারকান্দি সুইচগেট বালুরঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আশু মোল্লার বড় ভাই বেনু মোল্লা সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন আশু মোল্লা। কিন্তু গভীর রাতেও তিনি বাড়িতে না ফেরায় বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করে তাকে পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

শনিবার সকালে আড়াইহাজারে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, নিহত আশু মোল্লার গলায় ছুরিকাঘাত রয়েছে। তাকে হাত-পা ও মুখ বেঁধে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলার প্রস্তুতি চলছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, অন্য স্থানে আশু মোল্লাকে হত্যা করে বৈলারকান্দি সুইচ গেট এলাকায় হত্যাকারীরা ফেলে রেখে গেছে।

আরও পড়ুন: 
চুয়াডাঙ্গায় বাস চাপায় ৫ জন নিহত
স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

অনলাইন ক্লাস- আমার পণ (১)

0

চুয়াডাঙ্গায় বাস চাপায় ৫ জন নিহত

0
Chuadanga-Dro-4-8-p-9

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বাস চাপায় স্যালোইঞ্জিন চালিত আলমসাধু ও ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার প্রত্যুশে সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৬ টার কিছুপর ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাসের চালক নিয়ন্ত্রন হাড়িয়ে সদর উপজেলার সরোজগঞ্জ কাছে স্যালোইঞ্জিন চালিত আলমসাধু ও ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফখরুল মোহাম্মদ জিহাদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেন। তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি।

বৃষ্টির মতো গোলাগুলি হলো পাকিস্তানের ক্রিকেট ম্যাচে

0
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

পাকিস্তানে ক্রিকেট আবারও সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল খেলা পন্ড হয়ে গেছে গোলাগুলিতে।

পাকিস্তানের দ্যা নিউজ পত্রিকার খবরে বলেছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। সে স্থানে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ছিল। এই ঘটনায় হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রত্রিকাটি জানিয়েছে, ম্যাচ দেখতে বিপুল সংখ্যক দর্শক, অনেক রাজনৈতিক কর্মী ও সংবাদ কর্মী ছিলেন মাঠে। জামায়েত উলামায়ে-ই-ইসলামের স্থানীয় এক নেতা ছিলেন প্রধান অতিথি। খেলা শুরু হতে না হতেই কাছেই এক পাহাড় থেকে এলোপাতাড়ি গুলিবষর্ণ শুরু হয়। ক্রিকেটার, দর্শক সবাই দ্রুত পালিয়ে নিজেদের রক্ষা করেন।

ওরাকজাই জেলার পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ খান জানিয়েছেন, ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর তাদের কাছে আছে এবং শিগগিরই কয়েকটি নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান ওই অঞ্চলে শুরু হবে।

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় স্ত্রীকে লাথি মেরে হত্যার অভিযোগে এক স্বামী আটক হয়েছেন। এ ঘটনায়
নিহত হয়েছেন ডলি আক্তার (২৫)। তিনি উপজেলার ধুলিয়াঘাটুয়া গ্রামের জহির মিয়ার স্ত্রী। একই গ্রামের ছবিল মিয়ার মেয়ে।

শুক্রবার দুপুরে ডলির মরদেহ স্থানীয়রা ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেন, কয়েক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ দেখা দেয়। এরই জেরে জহির তার স্ত্রীকে লাথি মারলে তার মৃত্যু হয় বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পরপরই পুলিশ গিয়ে ডলির স্বামী জহিরকে আটক করে থানায় নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পর্বতারোহী রেশমার প্রাণ গেল সড়ক দূর্ঘটনায়

0
পর্বতারোহী রেশমা

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকার সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তরুণ অভিযাত্রী রেশমা নাহার রত্নার।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে লেকরোড দিয়ে সাইকেল চালানোর সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় তার মৃত্যু হয় বলে শেরেবাংলা নগর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।

৩৪ বছর বয়সী রেশমা ছিলেন ধানম-ির আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মিরপুর সরকারি স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি। পেশায় শিক্ষক হলেও রেশমার রক্তে ছিল অভিযানের নেশা। পর্বতারোহণের পাশাপাশি ম্যারাথন দৌড়ে তিনি অংশ নিতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক আজাদ বলেন, “রেশমা উড়োজাহাজ ক্রসিং দিয়ে সাইকেল চালিয়ে গণভবনের দিকে আসার সময় লেকের ব্রিজের দিকে টার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি কালো রঙয়ের মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়েন।”

ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশ সদস্যরা রেশমাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আজাদ বলেন, রেশমার দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। তবে দুর্ঘটনার জন্য দায়ী মাইক্রোবাসটি ধরা যায়নি। ইডেন কলেজে লেখাপড়া করা রেশমা ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে পর্বতারোহণের প্রশিক্ষণ নেন।

কেনিয়া পর্বতের লেনানা চূড়া জয়ের পর ২০১৯ সালের আগস্টে ভারতের লাদাখে ৬ হাজার ১৫৩ মিটার উচ্চতার স্টক কাঙরি পর্বত চূড়া এবং এক সপ্তাহের মধ্যে ৬ হাজার ২৫০ মিটার উচ্চতার কাং ইয়াতসে-২ পর্বত চূড়ায় সামিট করেন।

জাতির পিতার খুনিকে ফেরাতে ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু হত্যাকা-ে জড়িত মৃত্যুদন্ড প্রাপ্ত এক আসামী যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছে। সে খুনিকে ফেরত পাঠাতে সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি দিয়েছেন ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চলতি বছরের এপ্রিলে বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করার প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জাতির পিতার ঘাতকদের মধ্যে এখনো ৫ জন জীবিত রয়েছে। প্রত্যাশা ছিল, মুজিববর্ষে দুজনকে দেশে এনে বিচারের মুখোমুখি করা যাবে। আল্লাহ মেহেরবান, একজনকে আমরা পেরেছি। আর আরেকজনকে আনা যাবে বলে আশা করছি।”

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা রাশেদ চৌধুরী এবং কানাডায় থাকা নূর চৌধুরীর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমরা দুজনকেই যাতে দেশে আনতে পারি, সেজন্য যা যা করা প্রয়োজন, স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন, ট্রাম্পকেও চিঠি লিখেছেন। আমরা আশা করতেছি যে আমরা সাসসেফুল হব।”

আরও পড়ুন- খোকসায় জুয়াড়ি স্কুলশিক্ষকসহ ৭ জন আটক

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

মার্কিন সাময়িকী পলিটিকো এক প্রতিবেদনে জানায়, রাশেদ চৌধুরীকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনার উদ্যোগ নিয়েছে মার্কিন বিচার বিভাগ। এর চূড়ান্ত ফলাফল হিসেবে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে তার রাজনৈতিক আশ্রয় হারাতে পারেন এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...