সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 704

১০ বছর বয়সেই পাওয়া যাবে জাতীয় পরিচয় পত্র

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের সকল নাগরিকের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির। এরই অংশ হিসেবে ১০ বছর বয়সীদের তথ্য সংগ্রহ করার কাজে এবার হাত দিচ্ছেন তারা।

২০১১ সালের পরে যারা জন্মগ্রহণ করেছে, এমন নাগরিকদের নিবন্ধনের ঘোষণা শিগগিরই আসছে। অর্থাৎ ১০ বছরের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি প্রদান করা হবে। বর্তমানে ১৬ বছরের বেশি বয়সীদের নিবন্ধনের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্র থেকে এমন খবর জানা গেছে।

ইসি সূত্র জানায়, বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তল্লাশির কাজ থেকে নিজেদের গুটিয়ে নিতে চাইছেন তারা। দীর্ঘদিনের পুরাতন রেওয়াজ ভেঙে নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বিতরণ, ভোটার তালিকায় ঠিকানা স্থানান্তর, জাতীয় পরিচয়পত্রে নাম সংশোধনসহ সব ধরনের কাজ অনলাইনে শুরু করেছে তারা। আগামী মাসের মধ্যে ইসি একটি নতুন অ্যাপস তৈরি করতে যাচ্ছে, যাতে এনআইডির সব ধরনের সেবা পাওয়া যাবে।

ইসির এনআইডি উইংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এবার হালনাগাদে মাঠে নামার সুযোগ নেই। তাই চলতি বছরের ২৭ এপ্রিল থেকে তারা অনলাইনে সব সার্ভিস দেওয়া শুরু করেছেন। এই কাজে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণের ভোগান্তিও অনেকাংশে কমে যাচ্ছে। তাই মাঠে নেমে হালনাগাদের কর্মসূচি বাতিল করে অনলাইনেই সব কাজ চালানোর পথে হাঁটছে ইসি।

ইসি-সংশ্লিষ্টরা জানান, তারা শিগগিরই একটি নতুন অ্যাপস তৈরি করতে যাচ্ছেন। আগামী এক মাসের মধ্যে এটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলে তার আশা করছেন। এই অ্যাপস ব্যবহার করে যে কোনো নাগরিক ভোটার তালিকা বা এনআইডি সংশোধন, হারানো কার্ড উত্তোলন, ঠিকানা স্থানান্তর এবং নতুন ভোটার হওয়ার কাজ ঘরে বসেই করতে পারবেন। শুধু ছবি তোলা, ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ দেওয়ার জন্য সংশ্নিষ্ট থানা নির্বাচন অফিসে যেতে হবে। সে ক্ষেত্রে থানা/উপজেলা অফিসগুলোতে লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে।

ইসি-সংশ্লিষ্টরা জানান, এখন ১৮ বছরের নিচে, অর্থাৎ ১৬ বছর বয়সীদের এনআইডি কার্ড দিয়ে দেওয়া হচ্ছে। বিনামূল্যে কার্ড পেয়ে যাচ্ছে তারা ঘরে বসে। ১৬ বছর বয়স পর্যন্ত নাগরিকদের তথ্য ইসির কাছে রয়েছে। কিছুদিনের মধ্যে ১০ বছরের বেশি বয়সীদের অনলাইনে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। খুব অল্প সময়ের মধ্যেই ২০১১ সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন, তারাই নাম-পরিচয় নিবন্ধনের সুযোগ পাবেন। তবে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ সংগ্রহ এবং ছবি তোলার জন্য নিকটস্থ থানা ও উপজেলা অফিসে যেতে হবে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

এনআইডি উইংয়ের আইডিইএ প্রজেক্টের অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান জানিয়েছেন, ২৭ এপ্রিল থেকে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা সফলভাবে চলছে। এতে ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ কার্যক্রমে ১৬ থেকে ১৮ বছর বয়সী নিবন্ধিত নাগরিকরাও জাতীয় পরিচয়পত্র গ্রহণের সুযোগ পাচ্ছেন। তবে ১৮ বছরের নিচে যাদের বয়স তারা পাবেন লেমিনেটেড কার্ড ।

কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী আর নেই

0
Bari-Dro-25-7-p-16
প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

না ফেরার দেশে চলে গেলেন বৃহত্তর কুষ্টিয়ার সাংবাদিকতার বাতিঘর মুক্তিযোদ্ধা ওয়ালিউল বারী চৌধুরী।

শনিবার সন্ধ্যা ৭টায় তিনি কুষ্টিয়া শহরে মজমপুর গেটস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে জেলার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সংবাদকর্মীমসহ সর্বস্তরের মানুষ তার বাসভবনে ছুটে যান। বর্তমানে কানাডায় অবস্থানরত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ বিশিষ্ট ব্যক্তিরা এই প্রতিথযশা সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুক্তাঞ্চল থেকে প্রকাশিত সর্বপ্রথম পত্রিকা ‘স্বাধীন বাংলা’র সম্পাদক, বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে প্রকাশিত ‘ইস্পাত’ পত্রিকা ও স্বাধীনতা পূর্ব সাপ্তাহিক ‘মশাল’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। মুত্যুকালে তিনি স্ত্রী ফিরোজা পারভিন চৌধুরী, পুত্র মনজুর এহসান চৌধুরী ও হাসান ইমাম চৌধুরী টিংকু, কন্যা অভি চৌধুরীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, ২৬ জুলাই রবিবার বেলা ১১ টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে নামাজের জানাযা শেষে দাফন করা হবে।

কুষ্টিয়ার সাংবাদিকতার দিকপাল আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর সম্পাদনায় ১৯৭১ সালের ১৫ এপ্রিল নদীয়া জেলার রানাঘাট থেকে স্বাধীন বাংলা নামে মুক্তিযুদ্ধকালীন প্রথম পাক্ষিক পত্রিকা বের করা হয়েছিলো। এর আগে তিনি ১৯৬৪ সালের দিকে সাপ্তাহিক মশাল নামে আরেকটি মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। স্বাধীনতা উত্তর পাক্ষিক সমীক্ষা পত্রিকার প্রকাশক ছিলেন তিনি। ইস্পাত বাদে ১৯৭৫ সালে দেশের সকল পত্রিকার সাথে এগুলো বন্ধ হয়ে যায়। তবে সেসময় মাসিক ইস্পাত পত্রিকা চালু থাকে। যা খুলনা বিভাগের মধ্যে একমাত্র পত্রিকা ছিল। ১৯৭৫ সালের ১৭ নভেম্বর ইস্পাত পত্রিকা মাসিক থেকে সাপ্তাহিকভাবে বের হতে থাকে। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। বয়োবৃদ্ধ এই কলম সৈনিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় শহরের মজমপুর গেটস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণ করেন।

এদিকে প্রবীণ এ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মাহবুবউল-আলম হানিফ এমপি’র শোক
বৃহত্তর কুষ্টিয়ার সাংবাদিকতার বাতিঘর প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কুষ্টিয়া-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। বর্তমানে কানাডায় অবস্থানরত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এই প্রতিথযশা সাংবাদিকের মৃত্যু শোক প্রকাশ করে, মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

সরোয়ার জাহান বাদশা এমপি’র শোক
প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা। আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর আত্মার শান্তি কামনা করে, সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা বলেন, এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে জাতি হারালো এক গুণি সাংবাদিককে।

হাসানুল হক ইনু এমপি’র শোক
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। হাসানুল হক ইনু আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন।

সেলিম আলতাফ জর্জ এমপি’র শোক
প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।

কুষ্টিয়ার জেলা প্রশাসক’র শোক
প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, মরহুম ওয়ালিউল বারী চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন।

হাজী রবিউল ইসলামের শোক
প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম।

আতাউর রহমান আতা’র শোক
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আতাউর রহমান আতা, মরহুম ওয়ালিউল বারী চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন।

কামারুল আরেফিনের শোক
প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

কুষ্টিয়া প্রেসক্লাবের শোক
প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু এক বার্তায় গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান। একই সাথে মরহুম ওয়ালিউল বারী চৌধুরীর আত্মার শান্তি কামনা করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে জেলার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আমরা শোকাহত।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

দুর্নীতিরোধে সবাইকে সৎ হবার আহবানঃ নতুন ডিজি

0
Helth-DG-Dro-p-7
ডাঃ খুরশিদ আলম

দ্রোহ অনলাইন ডেস্ক

সবাইকে ব্যক্তিগতভাবে সৎ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডাঃ খুরশীদ আলম বলেন, আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, তাহলে কোনো ভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতির কথা যদি বলেন, আমি বলব দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি, সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।

করোনা ভাইরাস মহামারীর মধ্যে নানা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ ছাড়তে বাধ্য হওয়ার পর এই দায়িত্বে এসেছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান ডাঃ খুরশীদ আলম।
স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতিতে নতুন মহাপরিচালক সামনে কী চ্যালেঞ্জ দেখছেন, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘সামনে অবশ্যই বড় চ্যালেঞ্জ, স্বাস্থ্যে এখন যে ব্যবস্থা, এই প্যানডেমিকের ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো ফেইস করছি, তা দূর করার চেষ্টা করব।’

প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা যেন সম্মান ও ইজ্জত নিয়ে শেষ করতে পারেন, সেজন্য সবার দোয়াও চেয়েছেন অধ্যাপক খুরশীদ আলম। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে দশম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন ডাঃ খুরশীদ আলম।

ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন। সহযোগী অধ্যাপক হিসেবে কিছুদিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজেও কাজ করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যোগ দেন ২০১৮ সালে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য ডাঃ খুরশীদ আলম বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস এর সাধারণ সম্পাদক ছিলেন।

খোকসায় সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

0
Khoksa-Dro-25-7-p-15
ইয়ুথ পাওয়ার কমিউনিটি’র বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার      

কুষ্টিয়ার খোকসায় ইয়ুথ পাওয়ার কমিউনিটি’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

শনিবার কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের খোকসা বাস্ট্যান্ডের পশ্চিম অংশসহ উপজেলার বিভিন্ন স্থানে এই সামাজিক সংগঠনের সদস্যরা নিম গাছের চারা রোপণ করেন।

সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বলেন, দেশের বায়ু,দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাঁটি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, তাদের সংগঠনটি উপজেলার বিভিন্ন স্থানে নিম গাছের চারা রোপন করে খোকসার বায়ুকে বিশুদ্ধ রাখতে চাই ।

সংগঠনটি এলাকাবাসীর মধ্যে এবং খোকসার অপর একটি সামাজিক সংগঠন জোনাকির আলো ফাউন্ডেশন এর প্রতিনিধি সাইদুল ইসলামকে ৪৩ টা নিম গাছের চারা উপহার দেন। বৃক্ষরোপণের সময় সংগঠনটির অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

ফাঁকা গ্যালারির সামনে বল দেখছেন না আইরিশরা

0
Stadium-Dro-25-7-p-15

দ্রোহ স্পোর্টস ডেস্ক

সাদা বলের খেলা । স্টেডিয়ামের ফাঁকা গ্যালারির আসনগুলিও সাদা। ফিল্ডিংয়ের সময় তাই বল দেখতে বিপত্তিতে পড়ছেন আইরিশ ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এমনই অদ্ভুত সমস্যায় পড়েছে দলটি।

সাউথ্যাম্পটনের আজিয়াস বৌলে সিরিজের তিনটি ওয়ানডে হবে। নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংয়ে বল ধরতে গিয়ে ভুগতে হয়েছে আইরিশ ফিল্ডারদের।

শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোচ গ্রাহাম ফোর্ড জানান এ মাসের শুরুতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট হয়েছিল এই মাঠেই। লাল বলে খেলা হওয়ায় ফাঁকা গ্যালারির সাদা আসনগুলি কোনো সমস্যা তৈরি করেনি তাদের ফিল্ডারদের জন্য। তবে আয়ারল্যান্ডের জন্য বিষয়টা বেশ চ্যালেঞ্জের।

আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি অবশ্য আশাবাদী, এখানকার আবহাওয়া মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। তবে প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় পাচ্ছি আমরা। নিজেদের তাই আমরা আরও শানিত করতে পারি। এটি নিশ্চিত করতে হবে, সবাই যেন স্বস্তিতে ফিল্ডিং করতে পারে এবং চোখ যাতে অভ্যস্ত হয়ে ওঠে। ক্রিম ও সাদা আসনের সামনে সাদা বলে খেলা খানিকটা বিভ্রান্তি তৈরি করতে পারে। তবে প্রস্তুতির জন্য আমরা পর্যাপ্ত সময় পাচ্ছি যেন এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে না হয়।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

বউ সামলাতে পারেনি আবার অন্যকে জ্ঞান দিচ্ছেঃ কঙ্গনা

0
সংগৃহিত

দ্রোহ বিনোদন ডেস্ক

কঙ্গনা রানাউতের সঙ্গে বম্বে ভেলভেট’ পরিচালকের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ ছিল না । তবে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে সব গল্পই যেন দৃশ্যপট পাল্টে ফেলেছে।

অতি সম্প্রতি, বলিউডের স্বজনপোষণ নিয়ে ফের সরব হয়েছেন ‘কুইন’। কুইনের তোপের মুখে পড়েছে তাপসী পান্নু থেকে মহেশ ভাট। শুধু বাকি ছিলেন অনুরাগ কাশ্যপ।

শনিবার এক চ্যানেলের সাক্ষাৎকারে কঙ্গনার টিমের দাবি, টুইটে পরিচালক অভিনেত্রীর উদ্দেশে বলেন, কঙ্গনাকে উসকাচ্ছেন কিছু সুযোগসন্ধানী মানুষ। আসলে কঙ্গনা একদম একা। বলিউডে তার শুভাকাঙ্খী কেউ নেই। এরা কঙ্গনাকে লড়িয়ে দিয়ে মজা দেখছেন। আখেরে অভিনেত্রীর ক্ষতি করছেন।

ব্যাস, দেখতে দেখতে শুরু হয়ে গেল বাগযুদ্ধ। কিছুসময়ের মধ্যেই অভিনেত্রীর টিম বাঁকা কথা ছোঁড়ে পরিচালকের উদ্দেশে, ‘‘নিজের বউকেই সামলাতে পারেনি। সে চলেছে অন্যকে জ্ঞান দিতে!’’

সোশ্যাল মিডিয়ায় এভাবে ট্রোলড হয়ে ছেড়ে কথা বলেননি অনুরাগও। একদম স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কেটে কেটে জবাব দিয়েছেন বক্রোক্তির, ‘‘নারীকে সামলাতে হয় না! নারী নিজেকে নিজেই সামলে নেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, যারা আমাকে এত কথা শোনাচ্ছেন তাদের এবং তাদের পুরো পরিবার সামলানোর ক্ষমতা রাখেন একজন নারী।’’

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

এর পরেই নিজস্ব ঢঙে অনুরাগ মুখ খোলেন নিজের অতীত জীবন নিয়ে। প্রাক্তন স্ত্রী কালকির চলে যাওয়ার ঘটনা নিজের মুখেই স্বীকার করে বলেন, “উনি তো আমার কেনা দাসী ছিলেন না, যে ধরে বেঁধে রাখব! মতে মেলেনি। কালকি তাই চলে গিয়েছেন। কিন্তু আপনাদের স্বামী/বউ বাড়িতে আছেন তো?”

ফেসবুকের নতুন ফিচার ‘রুম’

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভিডিও কলের নতুন ফিচার নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মেসেঞ্জার রুম নামের এ ফিচারের মাধ্যমে মোবাইল ও কম্পিউটার থেকে যুক্ত হওয়া যাবে গ্রুপ ভিডিও কলে।

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনের সময় ভিডিও কলের ফিচার জুম, গুগল মিট, স্কাইপ এবং এমএস টিমসের জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। ফেসবুকের এ ফিচারটিতে প্রাথমিক অবস্থায় সর্বোচ্চ ৫০ জন যুক্ত হতে পারেন। এখানে মিটিংয়ের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা নেই। যতক্ষণ প্রয়োজন এ মিটিং চালিয়ে নেয়া সম্ভব।

যেভাবে তৈরি করবেন ফেসবুক রুম
ফেসবুক এবং মেসেঞ্জারের সর্বশেষ ভার্সনে আপডেট করা থাকতে হবে। পুরনো সংস্করণে এ ফিচারটি পাওয়া যাবে না।

* প্রথমে মেসেঞ্জার অ্যাপে ঢুকতে হবে
* মেসেঞ্জার থেকে স্ক্রিনের নিচে ডান দিকে থাকা People tab বাটনে ক্লিক করতে হবে।
* এরপর Create a Room অপশনে ক্লিক করে পছন্দের বন্ধুদের রুমে যুক্ত করতে হবে।
* চাইলে এ রুমের লিঙ্ক অন্যদের সঙ্গেও শেয়ার করা যাবে। এমনকি যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই তাদেরও ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে আপনার মেসেঞ্জার রুমের লিংক পাঠিয়ে কানেক্ট করা যাবে। লিংক পাওয়া ব্যক্তি মোবাইল বা কম্পিউটার থেকে যুক্ত হতে পারবেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

ফেসবুক ভিডিও কলের এ অ্যাপটি WhatsApp এবং Instagram-এ যুক্ত করা হবে বলে জানিয়েছে।

নকল মাস্ক সরবরাহের দায়ে শারমিনকে ৩ দিনের রিমান্ড

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষের করা মামলায় গ্রেপ্তার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক আওয়ামী লীগ নেত্রী শারমিন জাহানকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

শনিবার দুপুরে শারমিনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। অন্যদিকে শারমিনের জামিন চেয়ে তার পক্ষে আবেদন করেন তার আইনজীবী।

দুটি আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল ইসলাম জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও আওয়ামী লীগ নেত্রী শারমিন জাহানকে আসামি করে মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোজাফফর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

এই মামলায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় থেকে শারমিন জাহানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

অসুস্থ ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

0
Rajbari-Dro-25-7-p-17
ক্যান্সারে আক্রান্ত মিতুল শেখ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছোট নুরপুর গ্রামের মিতুল শেখের (২০) টিউমার রোগে আক্রান্ত । তার শরীরের বিভিন্ন স্থানে টিউমার দেখা দেয়। টিউমার থেকে তার শরীরে বর্তমানে বাসা বেধেছে ক্যান্সার।

সদর উপজেলার অসহায় মুনির শেখ ও সাহেদা বেগমের একমাত্র বড় ছেলে মিতুল। তার দু’জন বোন রয়েছে। একজনের বিয়ে হয়েছে। ছোট জন পড়ালেখা করছে।

গরীব বাবা-মায়ের একমাত্র স্বপ্ন ছিল মিতুলকে নিয়ে। ছেলে পড়াশুনা করে একদিন মানুষের মত মানুষ হবে। একটা চাকরি করে সংসারের অভাব-অনটন ঘুছাবে। পরিবারের সকলের মুখে হাসি ফোঁটাবে। কিন্তু যাকে ঘিরে এত স্বপ্ন তার পরিবারের, সেই স্বপ্ন আজ দু:স্বপ্নে রুপ নিয়েছে।
মিতুল বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে দিন কাটাচ্ছে।

রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীতে পড়ালেখা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিতুল। পরে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসক বলেন, তার পেটে টিউমার হয়েছে অপারেশন করতে হবে।

ছেলের অপারেশন করাতে গিয়ে মুনির শেখ বাড়ির জমিটুকু ছাড়া যা ছিলো সকল কিছু বিক্রি করে এবং ধার দেনা করে ছেলের অপারেশন করান। টিউমার অপারেশন করতে তার পিতা আজ নিঃস্ব।

মিতুল শেখের মা সাহেদা বেগম বলেন , দিন দিন আমার ছেলের অবস্থা খুবই খারাপ হচ্ছে। প্রতিদিন তার পিছে ২২ হাজার টাকা খরচ হচ্ছে। ছেলের বাবা আগে দর্জির কাজ করে কিছু টাকা আয় করলেও চোখে কম দেখার কারণে সেই কাজ করতে পারছে না। এমন অবস্থায় তার চিকিৎসার ভার বহণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমার ছেলেকে বাচাঁতে সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করছি।

মিতুলের প্রতিবেশীরা , অসহায় এই ছেলেটির চিকিৎসার জন্য সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। তারা আরো বলেন , গরিব বাবা মায়ের পক্ষে ছেলের চিকিৎসার ব্যয় বহন করা খুই কষ্টকর। ছেলেকে বাঁচাতে বাবা মা মিলে সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে সে বেঁচে যেতে পারে। তারা সকলের প্রতি আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

সহায়তা পাঠানোর ঠিকানাঃ চলতি হিসাব নং- ২৭৬৩৮, ইসলামী ব্যাংক লিঃ, রাজবাড়ী শাখা এবং বিকাশ নং-০১৭২৫৫৬০৪৭৩ (জলি)।

রাজবাড়ীতে নতুন করে ৬৬ জনের শরীরে করোনা শনাক্ত

0
‰kjKzcvq cÖvwšÍK K…l‡Ki gv‡S DcKiY weZiY Kg©m~wPi D‡Øvab ‰kjKzcv (wSbvB`n) †_‡K: wUcy myjZvb ÔK…wlB mg„×Õ †¯øvMvb‡K mvg‡b †i‡L wSbvB`‡ni ˆkjKzcvq 2019-20 A_© eQ‡i cÖ‡Yv`bv Kg©m~wPi AvIZvq cvwievwiK mewR cywó evMvb ¯’vc‡bi j‡ÿ¨ ÿz`ª I cÖvwšÍK K…l‡Ki gv‡S web¨vg~‡j¨ DcKiY weZib Kg©m~wPi D‡Øvab Kiv n‡q‡Q| G Kg©m~wPi D‡Øvab K‡ib ˆkjKzcv Dc‡Rjv fvBm †Pqvig¨vb I Dc‡Rjv K…lKjx‡Mi mfvcwZ Rvwn`ybœex Kvjy| Dc‡Rjv wbev©nx Kg©KZv© †gvnv¤§` mvBdzj Bmjv‡gi mfvcwZ‡Z¡ Dcw¯’Z wQ‡jb Dc‡Rjv K…wl Kg©KZv© mÄq Kzgvi KzÛz, Dc‡Rjv mv‡eK fvBm †Pqvig¨vb kvgxg †nv‡mb †gvj¨v, Dc‡Rjv QvÎjx‡Mi mfvcwZ w`bvi wek^vm mn K…wl Awd‡mi Kg©Pvwi ,wewfbœ BDwbq‡bi eøK mycvi fvBRvi I cÖvwšÍK K…l‡Kiv Dcw¯’Z wQ‡jb| Gwel‡q K…wl Kg©KZv© Rvbvb, DcKiY weZiY Kg©m~wPi AvIZvq wewfbœ cÖKvi mewRi exR Dc‡Rjvi 50 Rb cÖvwšÍK K…l‡Ki gv‡S cÖv_wgKchv©‡q weZiY Kiv nq| GQvov Dc‡Rjvi †gvU 416 Rb K…l‡Ki gv‡S G exR weZiY Kiv n‡e e‡jI Rvbvb wZwb|
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ৬৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ অবধি জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০৭৪ জন অপরদিকে মৃত্যু হয়েছে ৯ জনের।  শনিবার রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২১ ও ২২ জুলাই ১৪২ টি নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। শনিবারের ফলাফল অনুযায়ী নতুন করে আরও ৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪২ জন , পাংশা উপজেলার ১০ জন , কালুখালী উপজেলার ৫ জন ও বালিয়াকান্দি উপজেলার ৬ জন ও গোয়ালন্দ উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

তিনি আর বলেন , এখন পর্যন্ত রাজবাড়ীতে ১০৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৫৮৯ জন।

প্রানঘাতী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। অন্যদের মধ্যে ২০ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৩৮৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...