রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 707

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রী’র মৃত্যু

0
Faridpur-Dro-24-7-p-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্বামী তার স্ত্রী’র শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। দগ্ধ হবার আটদিন পরে স্ত্রী’র মৃত্যু হয়। নিহত জোৎনা বেগম সদর উপজেলার ঘোড়াদাহ গ্রামের রাশেদ মোল্লার স্ত্রী।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর থেকে জোৎনার স্বামী রাশেদ এবং তার ভাই পলাতক রয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, ১৬ জুলাই যৌতুকের দাবি নিয়ে জোৎনা-রাশেদ দম্পতির পারিবারিক কলোহের জের ধরে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে স্বামী রাশেদ এবং তার পরিবারের সদস্যরা গৃহবধূ জোৎনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

গৃহবধূ জোৎনার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গৃহবধূর শাররিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানন্তর করা হয়।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

তিনি আরও বলেন, এ ঘটনায় জোৎনার ভাই জলিল শেখ বাদী হয়ে থানায় মামালা দায়ের করেছেন। আমরা অপরাধীকে ধরার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুতই নিহতের স্বামীসহ অন্যদের আইনের আওতায় আনতে সক্ষম হব।

ভারতে একদিনে ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত

0
Indea-Dro-23-7-p-19
ভারতের ম্যাপ

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭২০ জন রোগী শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এ অবধি ভারতে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জনে।

বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে আছে ভারত। ১ম এবং ২য় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

গত এক মাসে দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০০ থেকে ৬৫০ এর মধ্যে উঠানামা করলেও বুধবার তা হাজার ছাড়িয়ে যায়। দেশটিতে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৮২ হাজার ৬০৭ জন। সুস্থ হওয়ার হার ৬৩ দশমিক ১৮ শতাংশ। দেশটির সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে, বুধবার দেশটিতে সর্বোচ্চ সংখ্যক, তিন লাখ ৫০ হাজার ৮২৩টি নমুনা সংগহ করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দেড় কোটিরও বেশি।

বুধবার এখানে আরও এক হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৬১ জনে। ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত নিয়ে শীর্ষে আছে মহারাষ্ট্র। একদিনে রাজ্যটিতে রোগী বেড়েছে সাড়ে ১০ হাজারেরও বেশি।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

সাহাদারা ও শাহীন সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন

0
শপথবাক্য পাঠ

দ্রোহ অনলাইন ডেস্ক

বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে জয়ী সাহাদারা মান্নান এবং যশোর-৬ আসনের শাহীন চাকলাদার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাধারণত ১-২ জন শপথ নিলে স্পিকার তাদের নিজ অফিসে শপথ পড়ান। তবে করোনা ভাইরাস মাহমারীর মধ্যে সামাজিক দূরত্ব রক্ষার জন্য শপথ কক্ষে এই আয়োজন করা হয়।

১৮ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন ফাঁকা হয়।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

২৯ মার্চ এ দুটি উপ-নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু মহামারীর কারণে তা স্থগিত করা হয়।
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিন এবং দৈব-দূর্বিপাকে আরও ৯০ দিন শেষ হওয়ার আগেই ১৪ জুলাই উপ-নির্বাচন হয়।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং যশোর-২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

ভিয়ারিয়ালের কোচ হলেন এমেরি

0
ভিয়ারিয়ালের কোচ হলেন এমেরি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

কিছুদিন ধরে চলা গুঞ্জন সত্যি হলো এবার। আগামী তিন মৌসুমের জন্য ভিয়ারিয়ালের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্সেনালের সাবেক কোচ উনাই এমেরি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি । ভিয়ারিয়ালে হাভি কায়েহার স্থলাভিষিক্ত হলেন ৪৮ বছর বয়সী এমেরি।

দলের টানা বাজে পারফরম্যান্সের কারণে গত নভেম্বরের পরে আর্সেনালের কোচের পদ থেকে বরখাস্ত হন এই স্প্যানিয়ার্ড।

আরও দেখুনঅনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

লা লিগায় এর আগে ভালেন্সিয়া ও সেভিয়ার কোচ হিসেবে কাজ করেছেন এমেরি। তার হাত ধরে ২০১৩-১৪ থেকে টানা তিন মৌসুমে ইউরোপা লিগ জিতেছিল সেভিয়া।

কদিন আগে কায়েহাকে আগামী মৌসুমে আর দায়িত্বে না রাখার কথা জানায় ভিয়ারিয়াল। তার কোচিংয়ে এবারের মৌসুমে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করে ইউরোপা লিগে জায়গা করে নেয় দলটি।

খোকসায় নেশাজাত ট্যাবলেটসহ ব্যবসায়ী আটক

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নেশাজাত ট্যাফেন্টা ট্যাবলেটসহ এক ব্যাক্তিকে আটক করেছে ডিবি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে খোকসা বাসষ্ট্যান্ড এলাকার আরিয়ান ফার্মেসিতে ডিবি পুলিশ অভিযান চালায়। সেখান থেকে ২৩ পিস নেশাজাত ট্যাফেন্টা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় ফার্র্মেসির মালিক হান্নান (৫০) নামের এক ব্যাক্তিকে আটক করে। আটককৃত হান্নান উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত আমানত আলীর ছেলে।

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

খোকসা থানা ডিউটি অফিসার (এসআই) আরিফ জানান, কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল খোকসা বাজারে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা হান্নানকে আটক করে। ডিবি পুুলিশের এসআই কায়েস মিয়া বাদি হয়ে খোকসা থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। মামলা নং-১৪, তারিখ ২৩ জুলাই ২০২০ইং। এ রির্র্পোট লেখা পর্যন্ত আটক ফার্মেসি মালিক ডিবি হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেন।

হারিয়ে যাওয়া স্মার্টফোনের বর্তমান অবস্থান জানার পদ্ধতি

0
প্রতিকী ছবি

দ্র্রোহ অনলাইন ডেস্ক

হারিয়ে যাওয়া স্মার্টফোনের ‘বর্তমান লোকেশন’ জানার পদ্ধতি।
১. কম্পিউটার বা ল্যাপটপে http://www.google.com/maps/timeline ভিজিট করুন।
২. হারিয়ে যাওয়া স্মার্টফোনে যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ-ইন করা আছে, সেই একই গুগল অ্যাকাউন্ট কম্পিউটার বা ল্যাপটপ থেকে লগ ইন করুন।
৩. এখান থেকে হারিয়ে যাওয়া স্মার্টফোনের ঠিক কোন দিনের লোকেশন জানতে চান, তা সিলেক্ট করলেই গুগল ম্যাপের উপরে আপনার স্মার্টফোনের লোকেশন দেখতে পাবেন।

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

২য় বার পরীক্ষাতেও করোনা পজেটিভ কোয়েল মল্লিক

0
কোয়ের মল্লিক

দ্র্রোহ বিনোদন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতায় মল্লিক পরিবারের প্রায় সব সদস্য। কোয়েল মল্লিক ও তার স্বামী নিসপাল সিং রানে, বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকেরও করোনা পজিটিভ ফলাফল এসেছিল। তবে শঙ্কার বিষয় হলো দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ এসেছে কোয়েল মল্লিকের। এ নিয়ে চিন্তিত মল্লিক পরিবারের অন্য সদস্যরা।

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

১০ জুলাই নায়িকা টুইট বার্তায় জানিয়েছিলেন, তিনি করোনা পজিটিভ। মঙ্গলবার ভারতীয় এক গণমাধ্যমে খবর প্রকাশ হয়। দ্বিতীয় টেস্টেও কোয়েলের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এখনো করোনামুক্ত হয়নি কোয়েলের স্বামী নিসপাল ও মা দীপা মল্লিক। তবে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের দ্বিতীয় করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।

মনোজ-পায়েল প্রথমবার হয়তো তোমারি জন্য

0
নাটক হয়তো তোমারি জন্য

দ্রোহ বিনোদন ডেস্ক

সাদিয়া জাফরীনের গল্প ও চিত্রনাট্যে এবং হাসান রেজাউলের নির্মাণে প্রথমবারের মতো মনোজ প্রামানিক ও পায়েল একসঙ্গে জুটি হয়ে আসছেন “হয়তো তোমারি জন্য” শিরোনামের নাটকে।

নাটকে সংগীত আয়োজনে আছেন নিঝর হাবিব ও নাসিফ অনি।

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

নাটক প্রসঙ্গে প্রযোজক ও লেখক সাদিয়া জাফরীন বলেন, পরিবারের প্রতিটি সদস্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের গল্পে/নাটকে তারাই আজ হারিয়ে যাচ্ছেন। প্রেম, ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, দায়িত্ববোধ এসব নিয়েই আমাদের ঈদ এর আয়োজন। আশা করি এবার ঈদে একটু ভিন্নতা দিতে পারবে নাটক “হয়তো তোমারি জন্য”। শহর থেকে দূরে কোথাও এবার হারিয়ে যাবে দর্শক গল্পের সাথে।

পরিচালক হাসান রেজাউল বলেন, নাটকে দর্শক একটি পরিবার দেখতে পাবেন, যেখানে একজন দাদি আছেন, চাচা, চাচী, ফুপু ফুপা, বড়ো বৌ, ছোট বৌ, বাড়ির জামাই, নাতি নাতনি সবার মাঝে একটা যোগসূত্র ও সময়ের সাথে সবার মাঝে স্বার্থের একটা টানাপোড়েন দেখতে পাবেন।

আরও পড়ুন- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি নিয়োগ

আরও পড়ুন-খোকসায় গৃহবধূকে হত্যার অভিযোগ

এসব এর মাঝে একটা মিষ্টি প্রেমের গড়ে উঠার সম্পর্ক ও পাবে। গ্রামের মনোরম পরিবেশে দর্শক দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। ঘরে বন্দি অবস্থায় দর্শক এবার ঈদ এ পারিবারিক গল্প পাবেন যা সবাইকে নিয়ে উপভোগ করার মতো। ঈদ এর নাটক এমনি হওয়া উচিত আমি মনে করি।

পাবনায় আরও ২৯ জনের করোনা শনাক্ত

0
Corona-17-7-p-16

পাবনা প্রতিনিধি

পাবনায় প্রাণঘাতী করেনা ভাইরাসে নতুন করে আরও ২৯ জন আক্রান্ত হয়েছেন। এখন অবধি জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭২২ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন চাটমোহরের, ৯ জন পাবনা সদরের, ২ জন সুজানগরের, ৫ জন সাঁথিয়ার এবং অপর ২ জন ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা।

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী ল্যাবে বৃহস্পতিবার পাবনার ৮৭ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে এদের মধ্যে ২৯ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল বলেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ২৯৩ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া আক্রান্ত অন্য সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুন- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি নিয়োগ

আরও পড়ুন-খোকসায় গৃহবধূকে হত্যার অভিযোগ

সর্বশেষ সংবাদ

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে...

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক...