Home breaking news এবার মায়ের চরিত্রে জয়া আহসান

এবার মায়ের চরিত্রে জয়া আহসান

0
183
অভিনেত্রী জয়া আহসান

দ্রোহ বিনোদন ডেস্ক

কলকাতার নতুন একটি ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় তারকা জয়া আহসান। নির্মাতা শিলাদিত্য মৌলিকের ‘ছেলেধরা’ শিরোনামে একটি সিনেমায় অভিনয় করবেন তিনি।

সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জয়া। নতুন এ ছবিতে একজন মাদকাসক্ত মায়ের চরিত্রে দেখা যাবে তাকে।

সিনেমাটিতে জয়া ছাড়াও আরও অভিনয় করবেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, ঈশান মজুমদারসহ অনেকেই। অক্টোবরে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। একটি অপহরণ গল্পকে কেন্দ্র করে তৈরি এ সিনেমাটি বড় পর্দায় মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমায় সংগীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য।

সিনেমাটিকে কাজ করার বিষয়টি নিশ্চিত করে জয়া আহসান গণমাধ্যমকে জানিয়েছেন, অক্টোবরের শুরুতেই তিনি সড়কপথে কলকাতায় যাচ্ছেন।