রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 708

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি নিয়োগ

0
আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন। নতুন ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি খুরশীদ আলম ঢাকা মেডিকেল কলেজের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

স্বাস্থ্য অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগপত্র বৃহস্পতিবার গ্রহণ করা হয়েছে ।

প্রতিপক্ষের হামলায় পিতাপুত্র আহত

0
হামলায় পিতা পূত্র আহত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার সেনগ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে সেনগ্রামের নয় নম্বর ওয়ার্ড সংলগ্ন কালভার্টের উপর বসে একই গ্রামের আকাশ তার বন্ধুদের সাথে খোসগল্প করছিলেন। এমন সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আকাশের পিতা রেজাউল বিশ্বাস ঘটনাস্থলে ছুটে এসে তার ছেলেকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষরা তার উপরেও হামলা করে। এ হামলায় পিতা-পূত্র আহত হয়।

আরও পড়ুন- অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও পড়ুন-খোকসায় গৃহবধূকে হত্যার অভিযোগ

আহত রেজাউল বিশ্বাস দ্রোহ প্রতিনিধিকে জানান, আমার ছেলে আকাশের উপর প্রতিবেশি কোরবানসহ তার দুই ছেলে ফারুক ও আরিফ হামলা চালায়, আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে রক্ষা করতে গিয়ে নিজেও হামলার স্বীকার হই। প্রতিপক্ষরা বিদেশী লাইট দিয়ে আমাদের আঘাত করে। তিনি আরও বলেন, ১ বছর আগেও এমনি হামলার ঘটনা ঘটিয়েছিলো কোরবানসহ তার দুই সন্তান।

খোকসায় গৃহবধূকে হত্যার অভিযোগ

0
Khoksa-Dro-23-7-p-4
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

খোকসায় পারিবারিক কলহের জের ধরে তিন সন্তানের জননী গৃহবধূকে হত্যার পর ঘরের ডাবে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টার অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে থানায় নেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব আমলাবাড়ি গ্রামের তিন সন্তানের জননী সামেলা খাতুনের স্বামীর সাথে পাবিারিক কলহের সৃষ্টি হয়। বুধবার দুপুরে স্বামী মমিন প্রামানিক স্ত্রীকে মারপিট করে। এ ঘটনার সূত্র ধরে তাদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। রাতে গৃহবধূকে আবার মারপিট করে পাষন্ড স্বামী। এক পর্যায়ে গৃহবধূ মারা যায়। এরপর ঘাতক স্বামী তড়িঘড়ি করে গৃহবধূর মৃতদেহটি তার শোবার ঘরের ডাবের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করে।

নিহত গৃহবধূর পরিবার দ্রোহ প্রতিনিধিকে জানান, বিয়ের পর থেকে সামান্য পান থেকে চুন খসলেই সামেলার উপর নির্যাতন করত তার স্বামী। বুধবার দফায় দফায় মারপিট করা হয় গৃহবধূকে। রাতে হত্যা করে শোবার ঘরের ডাবের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করে ঘাতক স্বামী। তারা এ ব্যাপারে মামলা করবে বলে জানান।

আরও পড়ুন- অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, রাতে গৃহবধূ ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়ে তিনি গিয়েছিলেন। তবে গিয়ে গৃহবধূর মৃতদেহটি ঘরের মেঝোতে শোয়ানো অবস্থায় পেয়েছেন।

ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই সুলতান জানান, গৃহবধূর আত্মহত্যার প্রমান মেলেনি। ঘটনাটি হত্যাও হতে পারে। মৃতদেহর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের ম্বামী ও ভাইকে থানায় নেওয়া হয়েছে। হত্যা না আত্মহত্যার মামলা হবে সে বিষয়ে এখোনো নিশ্চিত বলা যাচ্ছে না।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম দ্রোহ প্রতিনিধিকে জানান, বুধবারে গৃহবধূর উপর নির্যাতনের ঘটনায় মামলা দিয়ে নিহতের স্বামীকে আদালতে পাঠানো হবে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর মামলাটি রিভিউ হতে পারে।

ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর গুজব

0
শিক্ষামন্ত্রনালয়ের লগো

দ্রোহ অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যে খবর ছড়ানো হয়েছে তা ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন,  বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়, ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তবে সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সরকার যখন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখন সঙ্গে সঙ্গেই গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।

ঝিনাইদহে ধর্ষক দাদার আত্মহত্যা

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় টাকার লোভ দেখিয়ে ৬ বছরের নাতনীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দাদা কালাম শাহ (৬৫) সামাজিক লাজলজ্জার ভয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়েনের বিঞ্চুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ধর্ষক একই গ্রামের মৃত আইনউদ্দীন শাহ‘র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা রাস্তার পাশের একটি আম গাছের ডালে ধর্ষকের ঝুলন্ত লাশ দেখে। পরে তাদের চিৎকার চেঁচামেচিতে ঘটনাস্থলে স্থানীয়রা উপস্থিত হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষকের মৃতদেহ উদ্ধার করে। ধর্ষক কালাম শাহ সামাজিক লাজলজ্জার ভয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ধর্ষকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ২২ জুলাই দুপুরে অবুঝ মেয়েটিকে টাকার লোভ দেখিয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে বৃদ্ধ দাদা। পরে শিশুটির মা এসে গোয়াল ঘরে গিয়ে হাতেনাতে শ্বশুড়ের অপকর্ম দেখতে পাই। এরপরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানন্তর করে।

প্রধানমন্ত্রীকে ফোন করে দেশের খবর নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে বাংলাদেশে করোনা ভাইরাস এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে খবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

তিনি বলেন, বুধবার বেলা ১টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। দুই নেতার কুশল বিনিময়ের পর ইমরান খান বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং তা মোকাবেলায় সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান শেখ হাসিনার কাছে ।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় এবং চিকিৎসার ক্ষেত্রে যেসব উদ্যোগ নিয়েছে, তা বিস্তারিত তুলে ধরেন।

গোটা বাড়ি প্লাস্টিকের চাদরে ঢেকে দিলেন শাহরুখ

0
শাহরুখ খান

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখ খান মুম্বাইয়ে অবস্থিত নিজের বাড়ি ‘মান্নাত’ প্লাস্টিকের চাদরে ঢেকে দিয়েছেন। বলতে গেলে একটি প্রাসাদকে প্লাস্টিকের প্যাকেটে বন্দি করে ফেলেছেন।

তার সেই ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। যা দেখে হতবাক নেটিজেনরা।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শুধু শুধু নয়, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে নিজের পরিবারকে বাঁচাতে বাংলো বাড়ি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ফেলেছেন শাহরুখ।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

সম্প্রতি মুম্বাইয়ে বিগ বি অমিতাভের বাড়িতে হানা দিয়েছে করোনা। আক্রান্ত করেছে অমিতাভের গোটা পরিবারকেই। বাদ যায়নি অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যও। শুধু অমিতাভই নন, মুম্বাইয়ে করোনায় বিপর্যস্ত হয়েছেন অনেক বলি সেলিবেটি। তাই কোনোরকম ঝুঁকি নিতে চান না কিং খান। চারপাশের অবস্থা দেখে নিজের পরিবারকে রক্ষা করতে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

কিংখান তার বাংলোবাড়ি মান্নাতে ছেলে আরিয়ান খান থেকে সুহানা খান, আবাম খান এবং গৌরী খান সবাইকে নিয়ে থাকছেন। তাই তার চিন্তায় পড়াটা মোটেই অস্বাভাবিক নয়।

যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের আঘাত, সুনামির আশঙ্কা

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকুলে। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮। এর ফলে উপকূলীয় এলাকার আশে পাশে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। সেই সঙ্গে আশপাশের উপকূলীয় এলাকায় ভয়াবহ সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় মধ্যরাতে আঘাত হানে ৭.৮ মাত্রার এ ভূমিকম্প। এ কম্পনের মূল কেন্দ্র ছিল আলাস্কার পেরিভাইল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে। চলতি বছরে রিখটার স্কেলের পরিমাপে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামি হতে পারে জানিয়ে এক সতর্কবার্তায় দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র থেকে পূর্বাভাসে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রায় মনে হচ্ছে এর এপিসেন্টারের ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলে সুনামির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর আমেরিকা অঞ্চলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও কানাডা উপকূল এলাকায়ও সুনামির বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এএফপির খবরে বলা হয়, ভূমিকম্পটি কয়েক শত মাইল দূর থেকেও টের পাওয়া গেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ তালেবান জঙ্গির প্রাণ নিল আফগান কিশোরী

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাবা-মাকে হত্যা করা তালেবান জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রশংসিত হচ্ছেন আফগানিস্তানের এক কিশোরী।

দেশটির ঘোর প্রদেশের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

তারা বলেন, হামলার এক পর্যায়ে ওই কিশোরী তাদের পরিবারের একে-৪৭ রাইফেলটি তুলে নেয়, গুলি করে দুই জঙ্গিকে হত্যা করে ও আরও বেশ কয়েকজনকে আহত করে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

পরে আরও অনেক জঙ্গি গ্রিওয়া গ্রামের ওই বাড়িতে হামলা চালানোর জন্য হাজির হয়, কিন্তু গ্রামবাসী ও সরকারপন্থি মিলিশিয়াদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে।

ওই কিশোরীর বাবা সরকার সমর্থক হওয়ায় তালেবান তাদের বাড়িতে হামলা চালিয়েছিল।

কর্মকর্তারা জানান, ওই কিশোরী ও তার ছোট ভাইকে অপেক্ষাকৃত নিরাপদ একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কিশোরীর বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হবে বলে ধারণা তাদের। স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা কিশোরীর প্রশংসা করেছেন।

সর্বশেষ সংবাদ

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে...

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক...

আগুনে পুড়ে ছাই হলো দুই ব্যবসায়ীর স্বপ্ন

কুষ্টিয়া প্রতিনিধি 'বিশ বছর আগে ২০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কষ্টেমষ্টে তিলেতিলে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হয়ছিল। আর আমার কিছুই অবশিষ্ট নেই।...