শুক্রবার, মার্চ ২৭, ২০২৬.
Home Blog Page 739

চুয়াডাঙ্গায় প্রাণঘাতী করোনা ভাইরাসে ১৭ জন আক্রান্ত

0
coronavirus-DRO-7-P-9

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দিন দিন বাড়ছে প্রাণঘাতী করোনায় সংক্রমণের সংখ্যা।

জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে এক চিকিৎসকসহ আরও ১৭ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ অব্ধি জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৭ জন ও মারা গেছেন ৩ জন।

আরও দেখুন-করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

সোমবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৬৪ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। এদেরমধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামুড়হুদা উপজেলার ৬ জন ও সদর উপজেলার ৪ জন রয়েছেন। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।।

জন্মদিনে অভিমানে বিষপান করলো যুবক

0
Meherpur-Dro-7-p-2-compressed
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

নিজের জন্মদিনের দিন মা-বাবার কবরের পাশে বিষপান করে আত্মহত্যা করলো এক যুবক।

শনিবার মেহেরপুর জেলা শহরের বেড়পাড়া গ্রামে ঘটনাটি ঘটে । সংসারিক বিষয় নিয়ে ভাই-বোনের মধ্য ঝগড়া হয়। শনিবার সন্ধ্যায় ঝগড়া শেষে আকাশ মা-বাবার কবরের কাছে যান এবং কবর পরিস্কার করে শেষ পর্যায়ে বিষপান করেন। বিষপানে নিহত আকাশ একই গ্রামের মৃত মঈন উদ্দীনের ছেলে।

জানা গেছে, আত্মঘাতী আকাশ দক্ষিণ কোরিয়ায় প্রকৌশলী হিসাবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ভাই-বোনের ঝগড়া বাধ সাধলো আকাশের স্বপ্নের। রবিবার শেষরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকাশ হোসেনের মৃত্যু হয়।

এলাকাবাসি সূত্রে জানা যায়, আত্মঘাতী আকাশ হোসেনের মা-বাবা বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন। একমাত্র ছোট বোনকে নিয়ে কষ্টে সংসার চলছিল তার । শনিবার সংসারিক কাজ-কর্ম নিয়ে ভাই-বোনের মধ্য ঝগড়া হয়। ঝগড়া শেষে আকাশ অভিমান করে মা-বাবার কবরের কাছে যান। মা-বাবার কবর পরিস্কার করেন। এক পর্যায়ে বিষপান করেন।

আরও দেখুন- করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

যখন তার শরীর বিষক্রিয়ায় দূর্বল হয়ে পড়ে। তখন সে দৌড়ে জনসম্মুখে এসে বিষপান করার বিষয়টি জানান এবং ছোট বোনকে শেষ বারের মতো দেখার অনুরোধ করেন। স্থানীয়রা তাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি দেখে,কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন। রবিবার শেষরাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

আকাশের একমাত্র ছোটবোন পরিবারের সবাইকে হারিয়ে সে এখন বাকরুদ্ধ হয়ে পড়েছে। পরিবার-পরিজন হারিয়ে কাঁদতে-কাঁদতে তার হৃদয় এখন পাথর প্রায়।

পাবনায় করোনা আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

0
Covid-Dro-29-p-3
সংগৃহিত ছবি

পাবনা প্রতিনিধি

পাবনায় নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। অপর দিকে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১০ জন।

রবিবার রাতে পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন করে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তারা হলেন-পাবনা সদর উপজেলার আইয়ুব আলী (৫৫) এবং শিবরামপুর মহল্লার সালাউদ্দিন (৫৬)। তারা দুজনই ব্যবসায়ী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

আরও দেখুন করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

দুজনের মধ্যে আইয়ুব আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে এবং সালাউদ্দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।

সৌরভ গাঙ্গুলী ছিলেন আক্রমণাত্মক

0
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

সৌরভ গাঙ্গুলী ছিলেন আক্রমণাত্মক মানসিকতার ক্রিকেটার। আর ওই ধরনের ক্রিকেটারদেরই পছন্দ করতেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন । তা সে হরভজন সিং বা যুবরাজ সিং– যেই হোক না কেন। কিন্তু খেলার বাইরে তারা ভালো ছেলে।

নাসের হুসেন ইংল্যান্ডের হয়ে ৯৬ টেস্ট আর ৮৮ ওয়ানডে ম্যাচ খেলে ১৫টি সেঞ্চুরির সাহায্যে ৮ হাজার ৯৬ রানা করেন । তার অধিনায়কত্বের সময় ৪৫ টেস্টের মধ্যে ১৭টিতে জয় পায় ইংল্যান্ড আর ৬৫ ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে দেশকে ২৮ খেলায় জয় উপহার দেন ভারতীয় বংশোভূত এ ইংলিশ অধিনায়ক।

সম্প্রতি একটি চ্যানেলে নাসের হুসেন বলেন, ভারতীয় দলে প্রতিভার অভাব নেই সৌরভের আগেও ছিল অনেক প্রতিভা। তবে সৌরভ থাকাকালীন সময়ে ভারত ছিল অসাধারণ। গাঙ্গুলীর দলের বিরুদ্ধে খেলা মানে ছিল যুদ্ধ। সৌরভ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আবেগ বুঝতেন।

আরও দেখুন  করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

সৌরভ গাঙ্গুলী ভারতের হয়ে ১১৩ টেস্ট আর ৩১১ ওয়ানডে ম্যাচ খেলে ৩৮টি সেঞ্চুরির সাহায্যে ব্যাট হাতে সংগ্রহ করেছেন ১৮ হাজার ৫৭৫ রান। ভারতের সফল অধিনায়কদের মধ্যে অন্যতম সৌরভ গাঙ্গুলী। তার নেতৃত্বেই ভারত ৪৯ টেস্টের মধ্যে ২১টি আর ১৪৬ ওয়ানডের মধ্যে জিতে ৭৬টিতে।

নানার বিরোধে প্রাণ গেল নাতনীর

0
নিহত অনিকার সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নানার জমি নিয়ে বিরোধের জেরে খুন হলো ছয় বছরের শিশু আনিকা। প্রতিবেশিরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ সময় গুরুতর আহত হয় মিথি নামের আট বছরের অন্য এক শিশু।

রবিবার সকালে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ নৃশংস হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, হোসেনপুর উপজেলার শাহেদল গলাচিপা গ্রামের আবু সাইদের ছেলে সিরাজ মিয়ার সাথে একই গ্রামের নূর ইসলাম ও ওসমানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল।

রবিবার সকাল ১০টার দিকে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে এলাকার বাজারে সালিশ বৈঠক বসবার কথা ছিল। একই দিন সকাল ৮টার দিকে নানা বাড়িতে বেড়াতে আসে ছয বছরের শিশু আনিকা। সে বীরপাইকশা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। নানা বাড়ির সামনের জায়গায় খেলার সময় পাশের বাড়ির অন্য এক শিশুর সঙ্গে আনিকার ঝগড়া হয়।

আরও দেখুন- করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

শিশুদের ঝগড়ার সূত্র ধরে ধারালো দা দিয়ে ওসমানের নাতনি আনিকা ও আট বছরের মেয়ে মিথিকে কুপিয়ে গুরুতর আহত করেন সিরাজ মিয়া। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শিশুদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু আনিকা মারা যায়। তবে আহত মিথিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, জমির বিরোধ নিয়ে শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার আসামী সিরাজ মিয়াকে আটক করা হয়েছে।

ঢাবির হল মাঠে বিশাল গঞ্জিকা বৃক্ষ!  

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতই বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। দীর্ঘদিন বন্ধ থাকায়  ঢাবি চত্বরে বেড়ে উঠেছে সুবিশাল গাঁজা গাছ।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক আবাসিক ছাত্র জুনায়েদ সাদ্দাম বিষয়টি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে।

জুনায়েদ সাদ্দাম বলেন, ‘জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে এসেছিলাম। হলের আশ পাশের এলাকাগুলো একটু ঘুরে দেখার আশায় হলের দিকে এগিয়ে যেতে জসিমউদদীন হলের মাঠে দাঁড়িয়ে হঠাৎ চোখ একটি গাছে আটকে গেল। সে এক বিশাল গঞ্জিকা বৃক্ষ!  বিষয়টি আমি বঙ্গবন্ধু হলের দায়িত্বপ্রাপ্ত গার্ডকে জানিয়েছি এবং প্রক্টর স্যারকেও জানানোর জন্য ফোন করলে স্যার ব্যস্ত আছেন বলে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডঃ এ কে এম গোলাম রব্বানী বলেন, এমন একটি তথ্য পেয়েছি। বিষয়টি আমি দেখবো। যদি বিষয়টি সত্য হয়, তাহলে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আরও পড়ুন- খোকসায় মাদক ব্যবসায়ীসহ আটক – ২

কবি জসিমউদদীন হলের প্রভোস্ট অধ্যাপক ডঃ আব্দুর রশিদ বলেন, বিষয়টা আমি শুনেছি। বিষয়টি জসিমউদদীন হলের বাইরে দিকে, এটা মূলত বঙ্গবন্ধু হলের এরিয়ায় পড়েছে তবে গাছটি তুলে ফেলে দেওয়া হয়েছে বলে আমি জানি।

খোকসায় মাদক ব্যবসায়ীসহ আটক – ২

0
আটককৃত দুই আসামী (ইনসেটে-দুলাল)

স্টাফ রিপোর্টার

খোকসায় ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুলালকে আটক করেছে। অপর এক ঘটনায় আটক এক যুবকের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ডিবি পুলিশের একটি দল একতারপুর ইউনিয়নের একতারপুর হাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুলালকে আটক করে। তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে খোকসা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। আটক দুলাল (৫৭) একতারপুর গ্রামের মৃত মাদার আলীর ছেলে।

উল্লেখ্য, মাদক ব্যবসায়ী দুলাল সম্প্রতি প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছিল। তার নামে খোকসা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

এ দিন সকালে খোকসা থানা পুলিশের একটিদল থানা মোড়ের জুয়েলের দোকানের সামনে থেকে সুরুজ আলী নামের এক যুবকে আটক করে। তার কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকসা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আটক সুরুজ আলী কুমারখালী উপজেলার বাগবাড়িয়া গ্রামের সফদর আলীর ছেলে।

খোকসা থানার ওসি জহুরুল আলম বলেন, দুলালের নামে একাধিক মাদক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা।

ঝিনাইদহে সরকারি ও আমদানী নিষিদ্ধ ঔষধ জব্দ

0
Jhenaidah-Dro-7-p-2
ঝিনাইদহের প্রতিকী ম্যাপ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহর থেকে বিপুল পরিমান সরকারি এবং আমদানী নিষিদ্ধ ঔষধ জব্দসহ ১জনকে আটক করেছে র‌্যাব।
রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শহরের চাকলাপাড়া এলাকার একটি বাসা থেকে প্রায় ৩০ লাখ টাকা সমমুল্যের ঔষধ জব্দ করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম বলেন, সরকারি বিক্রয় এবং আমদানী নিষিদ্ধ ঔষুধ মজুদ করা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় বাড়ি তল্লাসী করে ১৪ কার্টুন ঔষধ উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক দিপক বিশ্বাসকে।

প্রাণঘাতী করোনায় আটকে আছে জয়া আহসানের পাঁচ ছবি

0
জয়া আহসানের সংগৃহিত ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে আছে সারা বিশ্ব। বিষন্ন এক পৃথিবীতে অস্বাভাবিক জীবন যাপন করছেন সবাই। বর্তমান পৃথিবীতে গৃহবন্দি হয়ে চলে যাচ্ছে সবার জীবন। বিনোদনের মাধ্যমও আটকে আছে দীর্ঘদিন।

ঢাকা ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সকল কাজকর্মসহ পাঁচটি ছবিও আটকে আছে। যা কিনা করোনার কারনে মুক্তি পাচ্ছেনা।

জয়ার আটকে যাওয়া ছবিগুলো হচ্ছে নূরূল আলম আতিক পরিচালিত-পেয়ারার সুবাস এবং মাহমুদ দিদার পরিচালিত-বিউটি সার্কাস। কৌশিক গাঙ্গুলীর-অর্ধাঙ্গিনী, সায়ন্তন মুখোপাধ্যায়ের-ঝরা পালক, সৌকর্য্য ঘোষালের-ভূতপরী,

ছবিগুলোর মধ্যে প্রথম দুটি ছবি বাংলাদেশের হলেও শেষ তিনটি কলকাতার। প্রতিটি ছবিতেই তিনি রয়েছেন কেন্দ্রীয় চরিত্রে।

আরও পড়ুন- বিএনপি প্রতিদিনই অশ্লীল ভাষায় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে- সেতুমন্ত্রী

অভিনেত্রী জয়া আহসান বলেন, মুক্তির জন্য থেমে থাকা পাঁচটি ছবির মধ্যে সবকটিরই কাজ প্রায় শেষ। মুক্তির বিষয়ে কিছুই বলা যাচ্ছেনা কারণ পৃথিবীর ভালো নেই।

ছবিগুলো সম্পর্কে জয়া আহসান বলেন, প্রত্যেকটি ছবির গল্প সত্যিকার অর্থেই অন্যরকম, অসাধারণ। এ ছবিগুলো মুক্তি পেলে দর্শক হয়তো প্রত্যেকটি ছবিতেই আমার চরিত্রে তাদের ভালোলাগা খুঁজে পেতেন।

সর্বশেষ সংবাদ

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...

বাবার কোল থেকে গভীর পানিতে ছিটকে যায় শিশু ইসরাফিল

ষ্টাফ রিপোর্টার বাবার বুকের সাথে আদরে লেপটে ছিলো তিন বছর বয়সের একমাত্র শিশুপুত্র ইসরাফিল। দুর্ঘটনার পর পানির ভিতরে বাবার কোল থেকে ছিটকে যায় শিশুটি। পানির...

খোকসার নিহত দুই শিশু ও এক যবকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার হওয়া নিহত দুই শিশু ও এক যুবককে খোকসার গ্রামের বাড়িতে দাফন ও সৎকার...

বাস ডুবি: খোকসার খাইরুল বেঁচে ফিরলেন, তবে নিখোঁজ আরও তিনজন

স্টাফ রিপোর্টার দৌলদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের যাত্রী খাইরুল ইসলাম খাঁ (২৬) বেঁচে ফিরেছেন। তবে তার পাশের সিটে বসা খোকসার অপর এক...

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...