মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬.
Home Blog Page 802

বরিশালে কালবৈশাখী ঝড়ে ট্রলার ডুবি

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

বরিশালের মেঘনা নদীতে ঝড়ের কবলে পরে ট্রলার ডুবির ৭ ঘণ্টা পর দুই শ্রমিকের লাশ উদ্ধার করার বিষয় নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান।

বুধবার সকালে হিজলা গৌরব্দী ইউনিয়ন সংলগ্ন মেঘনার মোহনায় এই ট্রলার দুর্ঘটনা ঘটেছে।

ট্রলার দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাবেদ আলীর ছেলে আবদুর রব বেপারী (৫৫) ও একই এলাকার আবদুস সালামের ছেলে মোঃ রাজীব (১৫)।
সকাল ৭বটার দিকে হিজলা উপজেলার চর্মকীল থেকে খালিশপুরের উদ্দেশ্যে ট্রলারটি যাত্রা করে। হঠাৎ শুরু হওয়া কাল বৈশাখী ঝড়ের কবলে পওে ট্রলারটি। এই ট্রলালে থাকা ১০ জন শ্রমিক মেঘনা নদী পাড়ি দিচ্ছিল। এতে আটজন শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও দুইজন শ্রমিক নিখোঁজ হয়। পরে দুপুর ২টার দিকে ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

শ্রমিকদেও মৃতদেহ উদ্ধরের বিষয়টি নিশ্চিত করেছেন মেমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার নাশীর উদ্দিন।

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হতে পারেন সাংবাদিক শফিকুল

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে গ্রেপ্তার দেখাবে পুলিশ। সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ কথা জানিয়েছে।

শফিকুল প্রথম গ্রেপ্তার হন দেশে অবৈধ অনুপ্রবেশের মামলায়। এরপর গ্রেপ্তার দেখানো হয় ৫৪ ধারার মামলায়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, শফিকুলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তারা এখন তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করতে পারেন। বিধি অনুযায়ী এ প্রক্রিয়াতেই এগোনোর কথা বলে জানান তিনি।

এই তিনটি মামলার একটি শেরে বাংলা নগর থানায় বাদী সাংসদ সাইফুজ্জামান শিখর এবং অন্য দুটি হাজারীবাগ ও তেজগাঁও থানায়। হাজারীবাগ থানায় মামলা করেছেন যুব মহিলা লীগ নেত্রী ইয়াসমীন আরা বেলী এবং তেজগাঁও থানায় বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা রহমান।

শফিকুল ইসলাম কাজল বর্তমানে ৫৪ ধারায় গ্রেপ্তার হয়ে যশোর কারাগারে আছেন। এর আগে শনিবার দিবাগত রাতে শফিকুলকে বেনাপোল থেকে উদ্ধারের খবর পাওয়া যায়। বিজিবি পাসপোর্ট আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে জানায়, পায়ে হেঁটে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহলদল তাঁকে গ্রেপ্তার করে।

শফিকুল ইসলামের ছেলে মনোরম পলক এ প্রতিবেদকে বলেন, বেনাপোল থানা থেকে পুলিশ তাঁকে বাবাকে নিতে যশোরে যেতে বলেছিলেন। তিনি ভাবতেও পারেননি তাঁর বাবাকে আবারও কারাগারে পাঠানো হবে।

সোমবার শফিকুলের আইনজীবী দেবাশীষ দাশ বলেন, পাসপোর্ট আইনে যে মামলাটি হয়েছে সেটি জামিনযোগ্য। আদালতে শফিকুলকে উপস্থাপনের পর তিনি রায় দেবার জন্য কিছুটা সময় নেন। পরে জামিন দিয়ে দেন। কিন্তু কিছুণ পর পুলিশ আদালতকে জানায়, শফিকুলেরর নামে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আছে। তাঁকে আটক রাখা প্রয়োজন। এরপরই আদালতের নির্দেশে শফিকুলকে কারাগারে পাঠানো হয়।

আদালত শফিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অগ্রগতি প্রতিবেদন ১৯ মের মধ্যে জমা দিতে বলেছেন।

এর মধ্যে আর জামিন প্রার্থনা করবেন কি না জানতে চাইলে দেবাশীষ দাশ বলেন, মহামারী শুরুর পর আদালত সংপ্তি সময়ের জন্য বসছে। সাধারণত আসামি গ্রেপ্তারের পর তাঁদের ব্যাপারে পরবর্তী বিচারিক ব্যবস্থাটুকু নেওয়ার জন্যই আদালত কাজ করছেন। রোববার দুপুরের পর আদালত বসে এবং কিছুণ পর কার্যক্রম শেষ হয়ে যায়। ফলে একটি মামলায় জামিন হলেও, অন্য মামলায় জামিন আবেদনের সুযোগই পাননি তাঁরা।

এদিকে শফিকুল ইসলাম কাজলের পরিবার চকবাজার থানায় যে অপহরণ মামলা করেছিল, সে মামলার পরবর্তী কার্যক্রম কি হবে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদারের সঙ্গে কথা হয়। মওদুদ বলেন, অন্য মামলাগুলোয় শফিকুল ইসলাম কাজল আসামি হলেও, অপহরণ মামলায় শফিকুল ‘ভিক্টিম’। তবে তিনি জামিন পাবার আগে এই মামলায় তাঁর সঙ্গে কথা বলার সুযোগ চকবাজার থানার নেই।

চকবাজার থানার ওসি বলেছিলেন, নিখোঁজ হওয়ার পর থেকে শফিকুল ইসলামের মুঠোফোন বন্ধ ছিল। গতমাসের ৯ এপ্রিল খুব অল্প সময়ের জন্য ফোনটি খোলা হয়। তখন তাঁর অবস্থান ছিল বেনাপোল। ঢাকা থেকে অপহরণের একমাস পর বেনাপোলে তাঁর অবস্থান ও ভারত থেকে দেশে পায়ে হেঁটে প্রবেশ নিয়ে সরকার কিছুই বলছে না।

করোনা মেয়ে নিয়ে ভালো আছেন তিন্নি 

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অভিনয় দিয়ে তিনি যথেষ্টই পরিচিত। তবু সবার কাছে মডেল তিন্নি হিসেবেই তার জনপ্রিয়তা বেশি। বাংলালিংকের বেশকিছু বিজ্ঞাপনে তিনি দেশ মাতিয়েছিলেন।

বর্তমানে মেয়ে আরিশাকে নিয়ে তিনি বসবাস করেন কানাডার মন্ট্রিয়েলের লাসাল শহরে। সেখানে করোনা আতঙ্কে দিন কাটাচ্ছেন তিন্নি।

এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দেড় মাস ধরে গৃহবন্দি হয়ে আছেন। যে বাড়িতে তিনি থাকেন সেখানে সাতজন করোনা রোগী পাওয়া গেছে। তাই লকডাউন চলছে বাড়িতে।

তবে আপাতত নিরাপদ আছেন তিন্নি। তিন্নি জানিয়েছেন, ‘আমার তিন ফুপু থাকেন কানাডায়। বাবা মা বাংলাদেশে। প্রতিদিনই ফোনে কথা হয় সবার সঙ্গে। আমি ভালোই আছি। তবে বাবা-মার জন্য চিন্তা হচ্ছে।’

দাদাবাড়ি নেত্রকোনার কাজিনরা, ঢাকায় বাবা-মা, কানাডার ফুপুরা মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা চ্যাটগ্রুপ খুলেছি। সেখানে সবাই একসঙ্গে যোগাযোগ করি। এতে যা স্বস্তি।

এদিকে দেশে ফেরার জন্য ব্যাকুল তিন্নির মন। তিনি ক্যামেরার সামনে দাঁড়ানোর স্বপ্ন দেখেন। জানান, ভিসা জটিলতায় দেশে ফিরতে বছরখানেক সময় লাগতে পারে।

ঘরে থাকলেই নিরাপদ থাকবো – পূর্ণিমা

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতির কারণে থমকে আছে বিশ্ব। সব ধরনের কাজ বন্ধ রয়েছে। আমাদের দেশেও প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত এক মাসেরও বেশি সময় ধরে চলছে সাধারণ ছুটি। এমন অবস্থায় সামাজিক দুরত্ব বজায় রাখাকেই করোনাভাইরাস প্রতিরোধের বড় উপায় হিসেবে ধরা হচ্ছে। এ কারণে সবাই বাসায় অবস্থান করছেন। চিত্রনায়িকা পূর্ণিমাও এক মাসের বেশি সময় ধরে বাসায় রয়েছেন। করোনা সচেতনতায়ও ভূমিকা রাখছেন নিজের মতো করে।

চিত্র নায়িকা পূর্নিমা বলেন, করোনাভাইরাস এমন একটি ভাইরাস যার কোন ভ্যাকসিন আবিস্কার হয়নি। তাই আপাতত এ ভাইরাসের ওষুধ হচ্ছে ঘরে থাকা। আপনি আমি ঘরে থাকলেই নিরাপদ থাকবো। তাই সবাইকে অনুরোধ করবো ঘরে থাকার।

এদিকে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান এ নায়িকা। তিনি বলেন, এখন সবাই চিন্তায় আছেন, অনিশ্চয়তার মধ্যে আছেন। তবে আমি মনে করি ঘরে থাকলে ও সচেতন থাকলে আমরা এই অবস্থা থেকে বের হতে পারবো। সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে সবাইকে ঘরে থাকতে।

অমিতাভের মৃত্যুর গুজব রটনায় সাইবার ক্রাইমে মামলা

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

সম্প্রতি টিকটকের একটি ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়ে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মৃত্যুর সংবাদ। এ ঘটনায় সাইবার ক্রাইমে একটি মামলা দায়ের করেছেন অভিনেতার এক ভক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, টিকটকে পোস্ট করা ভুয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে এই অভিনেতার মৃত্যুতে মুষড়ে পড়েছেন ভক্তরা। এক টিকটক ব্যবহারকারী ওই ভিডিওর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে পোস্ট করেন। টুইটারে তিনি লেখেন বচ্চন স্যার, একজন ব্যক্তি আপনার মৃত্যুর ভুয়া ভিডিও প্রকাশ করেছে। আমি সাইবার ক্রাইমে তার বিরুদ্ধে অভিযোগ করেছি। দয়া করে আপনি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিন। সম্প্রতি ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুতে শোক নেমে আসে ফিম দুনিয়ায়।

এই সুযোগ কাজে লাগিয়েছে গুজব সৃষ্টি কারীরা। ভুয়া খবর প্রকাশ করে জনমনে উদ্বেগের সৃষ্টি করছে তারা। এর আগে তারা বলিউডের আরেক বর্ষিয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে গুজব ছড়ায়। পরে জানা যায়, এ অভিনেতা সুস্থ আছেন এবং বাসাতেই অবস্থান করছেন।

চিত্রগ্রাহক সমিতির তহবিলে কবরী দিলেন লাখ টাকা

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের কারণে কষ্টে দিন কাটানো ঢাকাই সিনেমার শিল্পী ও কলাকুশল দের পাশে দাড়ালেন চিত্রনায়িকা করবী।

দিনমজুরের ভিত্তিতে যারা ফিমে কাজ করেন তারা পড়েছেন বেশি বিপদে। শুটিং বন্ধ, বাইরে কাজ নেই, ঘরে তৈরি হচ্ছে খাবারের সংকট। অনেকে মুখ ফুটে সাহায্য চাইতেও পারছেন না।

ক্যামেরার পেছনের এই সব মানুষদের পাশে দাঁড়ালেন মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা কবরী। তিনি চিত্রগ্রাহক সমিতির তহবিলে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চু।

তিনি বলেন, ‘আমাদের সমস্যা হলো আমরা তো রিলিফের লাইনে দাঁড়াতে পারি না। হাত পাততে পারি না। কবরী ম্যাডামের কাছে আমরা কৃতজ্ঞ। তার কাছে পাওয়া অর্থ আমরা অসহায় ক্যামেরাপারসন ও সহকারীদের কাছে পৌঁছে দেব।’

জানা গেছে, চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সদস্য ৮০ জন। এই অবস্থায় কষ্টে আছেন ২৫ জন সদস্য। বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির তহবিলে এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতিও অনুদান দিয়েছে। এর বাইরে অভিনয়শিল্পী হিসেবে প্রথম অর্থসহায়তা দিলেন কবরী।

চীনের প্রথম মঙ্গল মিশনের নাম ঘোষনা

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

চীনের মহাকাশ দিবসে দেশটির জাতীয় মহাকাশ কর্তৃপ (সিএনএসএ) তাদের প্রথম মঙ্গল অনুসন্ধান মিশনের নাম তিয়ানওয়েন-১ ঘোষনা দিয়েছে।

শুক্রবার দেশটির অনুসন্ধান মিশন তিয়ানওয়েন সিরিজের নামে ঘোষনা দেয় হয়।

‘তিয়ানওয়েন’ নামটি এসেছে এক দীর্ঘ কবিতার শিরোনাম থেকে, যার অর্থ স্বর্গের প্রতি প্রশ্ন। প্রাচীন চীনের অন্যতম শ্রেষ্ঠ কবি কো ইউয়ান (প্রায় ৩৪০-২৭৮ খ্রিষ্টপূর্বাব্দ) এটি লিখা হয়েছিল।

তিয়ানওয়েন কবিতায় কো ইউয়ান আকাশ, নত্র, প্রাকৃতিক ঘটনা, মিথ এবং বাস্তব জগতকে জড়িয়ে শ্লোকে একাধিক প্রশ্ন উত্থাপন করেছিলেন। সেই সাথে সত্য অনুসন্ধানে কিছু সনাতন ধারণা এবং চেতনা সম্পর্কে তার সন্দেহ দেখান।

সিএনএসএ জানিয়েছে, ভবিষ্যতে চীনের সব গ্রহ অনুসন্ধান মিশন তিয়ানওয়েন সিরিজের নামে করা হবে। যা সত্য ও বিজ্ঞানকে অনুসরণ এবং প্রকৃতি ও মহাবিশ্বকে অনুসন্ধানে চীনা জাতির অধ্যবসায়ের ইঙ্গিত দেয়।

সিএনএসএ চীনের গ্রহ অনুসন্ধান মিশনের লোগোও উন্মোচন করে। এর সি বর্ণটি চীন, আন্তর্জাতিক সহযোগিতা এবং মহাশূন্যে প্রবেশের সমতা বুঝায়।

চীন ২০২০ সালে মঙ্গলে অনুসন্ধান শুরু করার পরিকল্পনা করেছে গ্রহণ করে।

আশরাফুলের ব্যাট নিলামে তোলা হচ্ছে

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের কারণে অসহায়দের আর্থিক সহায়তার জন্য ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিলামের সকল কিছুর আয়োজন করা হচ্ছে অকশন ফর অ্যাকশন পেজের মাধ্যমে। ব্যাটের নিলামের দিনণ নির্ধারিত না হলেও, ভিত্তিমূল্য চূড়ান্ত করেছেন আশরাফুল। তার কার্ডিফ মহাকাব্যের ব্যাটটি কিনতে হলে সর্বনিম্ন দিতে হবে ৮ লাখ টাকা।

রবিবার আশরাফুল জানান, ‘আমার কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপে সেঞ্চুরি করা ব্যাটের ফোর প্রাইস (ভিত্তিমূল্য) ঠিক করেছি ৮ লাখ টাকা। আশা করছি এখান থেকে আরও বেশি দাম উঠবে।’

সাইফ, আফিফরা বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা হতে পারে – মাহমুদুল্লাহ

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের শীর্ষস্থানীয় অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন, টাইগার দলের পরবর্তী বড় তারকা হয়ে উঠতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং আফিফ হোসেন।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বিশ্বের সেরা ক্রিকেটারদের সারিতে নাম লিখিয়েছেন মোসাদ্দেক হোসেন। যদিও, মোসাদ্দেক আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নিজের সমতার প্রমাণ দিতে পারেননি।

রবিবার রাতে ইনস্টাগ্রামে তামিম ইকবালের সাথে লাইভ সেশনে যোগ দিয়ে এ মন্তব্য করেন মাহমুদুল্লাহ।

শনিবার রাতে মুশফিকুর রহিমের সাথে ইনস্টাগ্রাম লাইভ শোর ধারাবাহিকতা শুরু করেন তামিম। পরের দিন রাতে তামিম লাইভে মাহমুদুল্লাহর সাথে দীর্ঘ ৪০ মিনিট আলোচনা করেন।

লোয়ার মিডল অর্ডারে কে বড় ভূমিকা নিতে পারেন- তামিমের এমন প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহ বলেন, তিনি মনে করেন বাংলাদেশের সেটআপে সাইফুদ্দিনের বড় তারকা খেলোয়াড় হয়ে উঠার দতা আছে। সে বড় বড় শট খেলতে পারে। তাদের দলে আফিফ হোসেনও রয়েছে। তিনি বিশ্বাস করেন তারও বড় মাপের খেলোয়াড় হয়ে উঠার সম্ভাবনা রয়েছে। একই সাথে মোসাদ্দেক হোসেনের সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে তামিমের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন, তুমি নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। বাংলাদেশের ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তোমার। আমি বিশ্বাস করি আগামী দিনে তোমার আরও অনেক কিছু করার সম্ভাবনা আছে। আমিও লোয়ার অর্ডারে ভালো খেলার চেষ্টা করি। কখনও কখনও আমি ভালো কিছু করতে পারি এবং কখনও কখনও আবার আমি ব্যর্থও হই। আমি মনে করি, ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে আমাকে আরও পরিশ্রম করতে হবে।’

জাতীয় দলে আসার প্রথমদিকের সময়গুলোতে মাহমুদুল্লাহ হার্ড-হিটার ব্যাটসম্যান ছিলেন না। তবে ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপ চলার সময়ে ব্যাটিং স্টাইল পরিবর্তন করে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপে পর পর শতক করেছিলেন।

মাহমুদুল্লাহ বলেন, বাংলাদেশের প্রাক্তন কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরামর্শে তার ব্যাটিংয়ের ত্রেটি আরও ভালো হয়েছে।

কোটালীপাড়া বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

0

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তৃপ্তি বৈদ্য (২০) নামে এক গৃহবধূর বিদ্যুতপৃষ্টে মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। তৃপ্তি বৈদ্য এ গ্রামের রিপন মল্লিকের স্ত্রী।

কোটালীপাড়া থানার ওসি লুৎফর রহমান বলেন, তৃপ্তি বৈদ্য তার নিজ ঘরে আইপিএস এ লাইন দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তৃপ্তি বৈদ্যকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...

সূর্যমূখি

বাসন্তি আভা সূর্যমূখি প্রকৃতিকে মুখিয়ে তুলেছে। ঝড়ে পড়া বাসন্তি রেণু দক্ষিনা বাতাসকে রাঙিয়ে দিয়েছে। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ই্উনিয়নের একটি রিসোট থেকে ছবিগুলো তোলা।  

বিজিবি’র অভিযানে মাদক সহ ভারতীয় পণ্য উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার করেছে। সোমাবার (০৯ মার্চ) দুপুরে...

সরকাররি তিন অফিসে একরাতে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় একযোগে...

ফসলের উপকারী পতঙ্গের অভাব: কৃত্রিম পরাগায়নের পদ্ধতির পথে হাটছে কৃষক

স্টাফ রিপোর্টার জমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে ফুল জাতীয় ফসলের পরায়গায়ন উপযোগী পতঙ্গের অভাব দেখা দিয়েছে। ফলে পেঁয়াজের কদম (বীজের ফুল) সহ ফুল জাতীয় ফসলে...