বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 98

নদীর বালুতে ভরাট হচ্ছে নদীর তীর, ব্যবসা প্রতিষ্ঠান নির্মান হবে

0

কুষ্টিয়া প্রতিনিধি

একদিকে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। অন্যদিকে সে বালু দিয়েই ভরাট হচ্ছে নদীর তীর। সেখানে নির্মাণ করা হবে অবৈধ স্থাপনা। এ চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম বাজার সংলগ্ন কালিগঙ্গা নদীতে।

অবৈধভাবে বালু তুলে নদীর অংশ ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী আরিফ হোসেন ও সাইদুল ইসলাম এবং যুবদল নেতা ইমরান হোসেন বিরুদ্ধে।

সোমবার দিবাগত রাত ১১ টার দিকে সরেজমিন দেখা যায়, কুসলিবাসা-বাঁশগ্রাম সড়ক ঘেঁষে কালীগঙ্গা নদী। বাঁশগ্রাম বাজার সংলগ্ন এলাকা নদী থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। নদীতে বাঁধ দিয়ে সেই বালু দিয়ে ভরাট করা হচ্ছে তীরের প্রায় আট শতাংশ জমি। যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ সময় ড্রেজার ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, আরিফ, ইমরানরা বালু তুলে ভরাট করছেন গত রবিবার থেকে। প্রশাসনের চোখ আড়াল করতেই রাতে তোলা হচ্ছে বালু। তাঁর ভাষ্য, প্রতি ঘনফুট বালু ৩ টাকা দরে প্রায় সাত হাজার ফুট বালু তোলা হয়েছে। আরও কয়েকদিন চলবে বালু তোলার কাজ।

জানা গেছে, স্থানীয় কৃষক সরোয়ারের কাছ থেকে সড়কের ধারের প্রায় পাঁচ শতাংশ জমি ইজারা নিয়েছেন বাজারের ব্যবসায়ী আরিফ ট্রেডার্সের মালিক আরিফ হোসেন। ইজারাকৃত পাঁচ শতাংশসহ প্রায় ১৩ শতাংশ জমিতে বাঁধ দিয়ে বালু ফেলছেন ব্যবসায়ী সাইদুল ইসলাম। তিনি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে প্রতি ফিট তিন টাকা দরে বালু তুলছেন। আর এ সব কাজ দেখাশোনার দায়িত্ব নিয়েছেন বাগুলাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের পদ দাবি কারী ইমরান হোসেন।

স্থানীয়রা জানান, প্রায়ই ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু তোলে নদীর তীর ভরাট করে দিয়ে টাকা নিচ্ছেন। এতে হুমকিতে পড়েছে নদী, জীব ও বৈচিত্র্য। জমি দখলের ফলে সরকারি সম্পত্তি কমে যাচ্ছে। বাঁশগ্রাম বাজার এলাকায় প্রায় আট শতাংশ সরকারি জমি ভরাট করা হচ্ছে। যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

অভিযোগ অস্বীকার করে জমির ইজারাদার আরিফ হোসেন বলেন, সরোয়ারের সঙ্গে চুক্তি হয়েছে বালু ভরাটের পর আয়তন অনুয়ায়ী টাকা পরিশোধ করা হবে। তবে এখন পর্যন্ত কোনো লেনদেন হয়নি।

বালু তোলার কথা স্বীকার করেছেন যুবদল নেতা দাবী করা ইমরান হোসেন। তিনি বলেন, ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান করা হবে। এ সব নিয়ে রিপোর্ট টিপোর্ট করার দরকার নাই।

আরও পড়ুন – খোকসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বেশ কয়েকজনকে কারা ও অর্থদন্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, খুব দ্রæতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বিএনপির একাংশের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় খোকসা কলেজ অডিটরামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া – ৪, খোকসা-কুমারখালী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সাবেক অধ্যক্ষ আনিস উজ জ্জামান স্বপন।

আরও পড়ুন – সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে চেক হস্তান্তর

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা জামাল হোসেন।

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে চেক হস্তান্তর

0

কুষ্টিয়া প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে ৭৭ লাখ টাকার চেক বিতরণ করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিআরটিএ।

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

চেক বিতরণের আগে জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আসলে কোনো ক্ষতিপূরণ হয় না। তারপরও আমরা চেয়েছি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কিছুটা হলেও ক্ষতিপূরণ হোক।

তিনি জানান, ক্ষতিগ্রস্তদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ১৭ জনকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদেরও আবেদনের আহবান জানান ডিসি।

নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ এবং আহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন – পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

নিহত টিপু সুলতান, জামাল উদ্দিন, মনিরুজ্জামান, এস এম আবুল খায়ের, রাকিব আলী, কামরুল হাসান, জবেদা খাতুন, নুরুল ইসলাম, শিল্পী, খোরশেদ, এস এম শান্ত, তানিয়া খাতুন, আদিল আহমেদ, ইব্রাহিম ও ইসরাত জাহানের পরিবারকে ৫ লাখ করে এবং আহত আনোয়ারা খাতুন ও সংগ্রামের পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হয়।

পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারার একটি বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

সোমবার (০২ জুন) সকালে উপজেলার বাহাদুরপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহাদুরপুরের মসলেমপুর এলাকায় হাতেম আলী নামে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকেই আটক করা যায়নি। পরে জব্দকৃত অস্ত্র, গুলি ও ককটেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়াসহ ৪ জেলায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু

ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় মসলেমপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে এসব উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। পরে এসব আগ্নেয়াস্ত্র থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুষ্টিয়াসহ ৪ জেলায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়াসহ আশপাশের চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় যৌথভাবে কার্যক্রম শুরু করল কুষ্টিয়া পৌরসভা ও প্রিজম বাংলাদেশ।

সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের পালপাড়া এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগের ফার্স্ট সেক্রেটারি কারাসাওয়া শিনজো ও কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

কুষ্টিয়া পৌরসভা ও প্রিজম বাংলাদেশের যৌথ উদ্যোগ ও জাপান সরকারের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

উদ্বোধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, সারাদেশেই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উদ্বেগজনক। সেখানে কুষ্টিয়া পৌরসভা ও প্রিজম বাংলাদেশের এই উদ্যোগ উল্লেখযোগ্য। এখানে কুষ্টিয়া ছাড়াও আশপাশের জেলা সমূহের মেডিকেল বর্জ্য এনে প্রসেস করা হবে। কিছু বর্জ্য রিসাইকেল করা হবে। কিছু বর্জ্য পুরোপুরি ভ্যানিশ করে দেওয়া হবে।

২০২২ সালে জাপান সরকারের সহযোগিতায় ১৫ বছরের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়। নানান জটিলতা শেষে প্রকল্পটি উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জেলার বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা। তারা বলছেন, এর মধ্য দিয়ে তাদের কাজটাও অনেক সহজ হয়ে গেল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে তারাও এখন পরিবেশবান্ধব প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন।

পালপাড়া এলাকায় প্লান্ট উদ্বোধন শেষে কুষ্টিয়া শহরের একটি থ্রি স্টার হোটেলে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগের ফার্স্ট সেক্রেটারি কারাসাওয়া শিনজো। তিনি বলেন, জাপান মেট্রোরেল, সমুদ্রবন্দরসহ অনেক প্রকল্পের উন্নয়ন সহযোগী। এরই ধারাবাহিকতায় পরিবেশের জন্য ভয়ংকর মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায়ও জাপান বাংলাদেশের পাশে থাকবে।

এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, এর মাধ্যমে একটি পরিস্কার পরিচ্ছন্ন শহর গড়ার ক্ষেত্রে অনেকদূর এগিয়ে গেলাম আমরা। কিন্তু এখানেই শেষ নয়, এই কাজে নগরবাসীর সহযোগিতাও জরুরি।

আরও পডড়ুন – খোকসা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আরাফাত জামান তপন বলেন, মেডিকেল বর্জ্য নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। দিনের পর দিন আমরা পরিবেশ ছাড়পত্র পাইনি। এই প্রকল্পের মাধ্যমে আমরা অনেক উপকৃত হবো।

খোকসা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

টানা দুই যুগে দ্বিতীয়বার খোকসা পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রতিপক্ষ না থাকায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু ও সম্পাদক এসএম মোস্তফা শরিফ নির্বাচিত হয়েছেন। তবে অনুষ্ঠানের নির্দ্ধারিত প্রধান অতিথি সাবেক সংসদসহ একটি অংশ সম্মেলনে যোগ দেয়নি।

সোমবার সকাল ১০ টায় খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে পৌর বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বিরোধের কারণে দলের একাংশ সম্মেলন অনুষ্ঠানে যোগ দেয়নি। প্রকাশে বাদ প্রতিবাদও করেনি তারা।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে আলোচনা করেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, খোকসা থানা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান প্রমুখ। সভাপতিত্ব করেন খোকসা পৌর বিএনপি’র আহবায়ক মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এস এম মোস্তফা শরীফ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা বিএনপির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা এ্যাড আব্দুল মজিদ বিশ্বাস মাইকে ঘোষনা দিয়ে জানিয়ে দেন প্রতিপক্ষ না থাকায় সভাপতি পদে মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু ও সম্পাদক পদে এসএম মোস্তফা শরিফ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নিবাচিত হয়েছেন। এই নেতারা অল্প সময়ের মধ্যে সমন্বয় করে ৭১ সদস্যের খোকসা পৌর বিএনপির পূনাঙ্গ কমিটি করে অনুমোদন করাবেন।

অনুষ্ঠানের ব্যানারের প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী নিজে, তার অনুগত বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব আনুস উজ্জ জামান এবং থানা বিএনপির সাবেক সভাপতির অংশ এ সম্মেলনে যোগদেননি। এসব নেতার সম্মেলনের আগের দিন রবিবার সাংবাদিকদের জানিয়েছিলেন তাদের দাওয়াত করা হয়নি।

ওই দিন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান জানিয়েছিলেন শুধু থানা বিএনপির সাবেক সভাপতির অফিশিয়াল পটোকল না থাকায় তাকে দাওয়াত দেওয়া হয়নি। তা ছাড়া সবাইকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দাওয়াত দেওয়া হয়েছে।

খোকসা পৌর বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু দলের সবার সাথে করে আগামী এক সপ্তাহের মধ্যে ৭১ সদস্যের পূনাঙ্গ কমিটি গঠনের আশ্বাস দেন। এ ছাড়া যারা আজকের সম্মেলনে যোগ দেয়নি তাদের জয় পরাজয় দল সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন।

আরও পড়ুন – ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

সম্মেলনে অংশ না নেওয়া বিএনপির একাংশ প্রকাশ্য কোন বাদ প্রতিবাদ করেনি। এমনকি দ্বিতীয় দিন সোমবার উপজেলা বিএনপির সদস্য সচিব আনুস উজ্জ জামান ফোন অন্যকে দিয়ে রিসিভ করান। কিন্তু নিজে কথা বলেনি।

 

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মহব্বত হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

রবিবার (১ জুন) সকালে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহব্বত হোসেন একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলামের সঙ্গে বিএনপির অপর পক্ষ আরিফ, লিটন, বুলু ও আশরাফের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রবিবার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে মহব্বত হোসেনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে স্থানান্তর করা হয়। দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন – দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে মালবাহী ট্রাক

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল হাওলাদার বলেন, ‘সংবাদ পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে মালবাহী ট্রাক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ( যশোর-ট ০২-০২১৪) বসতঘরে ঢুকে পড়েছে। এ ঘটনায় বাড়িটির দুই নারী সদস্য আহত হয়েছেন।

রবিবার (১ জুন) ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের থানারমোড় ব্রাক পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-বাড়ির মালিক পঁচা শেখের স্ত্রী রুবি আক্তার (৪৮) ও পুত্রবধূ নিশি খাতুন (২২)।

স্থানীয়রা জানান, ভোররাতে সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দ্রæত বাইরে বেরিয়ে এসে দেখতে পান একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পঁচা শেখের বাড়ির ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আহত হন বাড়ির দুই নারী সদস্য।

আহতদের প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন – খোকসা পৌর বিএনপির সম্মেলন : প্রধান অতিথি জানেন না কবে সম্মেলন

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, রবিবার ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ে। কোন নিহতের ঘটনা ঘটেনি তবে দুইজন নারী আহত হয়েছেন”।

খোকসা পৌর বিএনপির সম্মেলন : প্রধান অতিথি জানেন না কবে সম্মেলন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সোমবার। আগের দিন পর্যন্ত একাংশ জানেই না সম্মেলন কবে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বললেন, ওখানে আওয়ামী লীগ-জাসদ পুর্ণবাসনের সম্মেলন হচ্ছে।

সোমবার সকালে খোকসা উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে খোকসা পৌর বিএনপির দ্বি কার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে পৌর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষনা দেওয়া হয়। ইতোমধ্যে পৌর কমিটির সভাপতি ও সম্পাদক পদে মনোনয়ন পত্র খরিদ ও জমা দেওয়ার পর্ব শেষ হয়েছে। এসব কর্মকান্ড থেকে বাদ পরেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী সমর্থীত উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলীর অংশ।

দলের সাথে সম্পৃক্তক একাধিক সূত্র আরও জানায়, উপজেলা বিএনপির সাবেক সভপতি সৈয়দ আমজাদ আলী অংশের দুই নেতা পৌর বিএনপির সভাপতি ও সম্পাদক পদের জন্য মনোনয়ন সংগ্রহের চেষ্টা করে। কিন্তু তারা মনোনয়ন সংগ্রহে ব্যর্থ হন। আর এখানেই ঘটেছে বিপত্তি। এই অংশ সম্মেলনে না যাওয়ার ফাঁক ফোঁকর খুজতে থাকে।

পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এসএম মস্তোফা শরিফ জানান, জেলা বিএনপির নির্ধারিত ফর্মাটে পৌর বিএনপির সম্মেলনের মঞ্চ তৈরী থেকে সব আয়োজন শেষ করেছেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী রুমীকে প্রধান অতিথি করে ব্যানার তৈরী করা হয়েছে। সম্মেলন ও কমিটি ঘোষনা এখন সময়ের চাহিদা।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত পৌর বিএনপির সভাপতি ও সম্পাদক পদের মনোনয়ন পত্র খরিদ ও দাখিল হয়েছে। সভাপতি পদের জন্য মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু ও সাধারণ সম্পাদক পদের জন্য তিনি নিজে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। অন্য কেউ মনোনয়ন পত্র নিয়েছে কী না তা তাদের জানা নেই।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী জানান, তারা দলের মূল ধারার সাথে আছেন। কিন্তু একটি পক্ষ আওয়ামী লীগ জাসদকে পুনবাসনের সম্মেলন করছে। তাদের সম্মেলন সম্পর্কে জানানো হয়নি। তিনি আরও নিশ্চিত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাবেক সভাপতি নিজেও জানেনা তাকে প্রধান অতিথি করা হয়েছে। সম্মেলনে তার যোগ দেওয়া বিষয়টি অনিশ্চিত বলে মন্তব্য করেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, আজ (রবিবার) খোকসা পৌর বিএনপির আহবায়ক তাকে সম্মেলনের বিষয়ে মুঠো ফোনে জানিয়েছেন। তিনি বলেন, সম্মেলনের কয়েক ঘন্টা আগে আমরা জেনেছি। তাই কি করবো সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আর বলেন, দলের সিনিয়র নেতাদের সাথে কথা বলে সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পৌর বিএনপির আহবায়ক এজেডজি রশিদ রেজা বাজু বলেন, কমপক্ষে চার দিন আগে জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীকে ফোনে সম্মেলন সম্পর্কে জানানো হয়েছে। তার মনে নাও থাকতে পারে। তবে আজ রবিবার দ্বিতীয় দফায় তাকে মুঠোফোনে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতিকে দাওয়াত দেওয়ার বিষয়ে দলের উর্দ্ধতনরা তাকে নির্দেশ দেয়নি।

উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান জানান, জেলা নির্ধারিত ফর্মাটে সম্মেলনের প্রস্তুতি চলছে। জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী এই আসনের সাবেক সংসাদ তাই তাকে প্রধান অতিথি করা হয়েছে। কয়েকদিন আগেই পৌর বিএনপির আহবায়ক নিজে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাবেক সংসদ সদস্যকে সৈয়দ মেহেদী রুমীকে দাওয়াত করেছেন।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্তে ৯ জনকে পুশইন করল বিএসএফ

এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, দলীয় সিদ্ধান্ত মাফিক জেলা বিএনপির পক্ষ থেকে সাবেক সভাপতি ও সাবেক সংসদ সৈয়দ মেহেদী রুমী জানানো হয়েছে।

দৌলতপুর সীমান্তে ৯ জনকে পুশইন করল বিএসএফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে।

শনিবার ( ৩১ মে) সকাল ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি।

শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনাযক লে.কর্ণেল মাহবুব মুর্শেদ রহমান জানান, বাংলাদেশের অভ্যন্তর ভাগজোত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা পুশইন করেই তাদের পাঠানো হয়েছে। আটককৃতদের অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও নাগেশ্বরী উপজেলায়। তারা হলেন-কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ভিটা গ্রামের এনামুল হক (৪২), তার স্ত্রী মোছা. শেফালী খাতুন (৩৫), ছেলে মো. লিটন (১৭), মো. আবু বক্কর সিদ্দিক (১৪) ও মেয়ে মোছা. খুশি খাতুন (১১) এবং নাগেশ্বরী উপজেলা কুটিবামনডাংগা গ্রামের সাইফুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা. রিমা (৫৫), মেয়ে মোছা. তাছলিমা (১৪), ছেলে আব্দুল হামিদ (৯)।

আরও পড়ুরন – কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পরিবারের ৯জনকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে নিজ জেলায় যাওয়ার সময় ভাগজোত বাজার থেকে তাদের আটক করে মহিষকুন্ডি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।

সর্বশেষ সংবাদ

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...