মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬.
Home Blog Page 10

খোকসা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকের বাবা মারা গেছেন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদের খোকসা প্রতিনিধি সুমন কুমার মন্ডল এর পিতা পুলিশের সাবেক সদস্য শ্রীকান্ত মন্ডল (৭৪) পরলোকগমন করেছেন।

সোমবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বেলা ১২ টার দিকে সাবেক এই পুলিশ সদস্য শ্রীকান্ত মন্ডলের মৃতদেহ তার গ্রামের বাড়ি একতারপুরে নেওয়া হয়। দুপুরে তার মৃতদেহ উপজেলা সদরের মাষ্টার পাড়ার বাড়িতে আনা হয়। সেখান থেকে মরদেহটি খোকসা কালীবাড়িতে নেওয়া হয়। তিনি কালীপূজা কমিটির ধর্মীয় সম্পাদক ছিলেন। সেখানে নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রয়াত এই কর্মকর্তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন বেলা দুইটায় খোকসা কেন্দ্রিয় মহাশ্মশানে প্রয়াত শ্রীকান্ত মন্ডলের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শ্রীকান্ত মন্ডল মৃত্যুকালে দুই পুত্র ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাবেক পুলিশ সদস্য শ্রীকান্ত মন্ডলের মৃত্যুতে খোকসা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ ছাড়া শ্রীকান্ত মন্ডলের মৃত্যুর খবর শুনে খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন, নাফিজ আহমেদ রাজু খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার মাষ্টার পাড়ার বাড়িতে ছুটে যান। তারাও শোক প্রকাশ করেন।

দৌলতপুরে যৌন নির্যাতনের প্রতিবাদ করায় তিনজন গুলিবিদ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর গুলি চালিয়েছে লম্পট শিহাব ও তার লোকজন। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা দৌলতপুর হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণনগর ফিলিপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিজানুর ও আশরাফুল ইসলাম জানান, স্থানীয় সন্ত্রাসী ও লম্পট শিহাব এলাকায় বিভিন্ন জনে যৌন নির্যাতন করে বেড়ায়। কিছুদিন আগে তাদের এক স্বজনের বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণেরও চেষ্টা করে।

বিষয়টি জানাজানি হলে মিজানুর বাদী হয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে লম্পট শিহাব সোমবার বেলা ২টার দিকে দফাদারপাড়া এলাকায় মিজানুরকে একা পেয়ে মারধর করেন। মিজানুরকে উদ্ধারে অন্যরা এগিয়ে আসলে শিহাবের নেতৃত্বে মানিক, দোয়েলসহ ৪-৫ জন হামলা চালায়।

এ সময় শিহাবের ছোড়া গুলিতে আনিছুর রহমান, নওয়াব আলী, আশরাফুল ইসলাম গুলিবিদ্ধসহ জাহিদুল, সিদ্দিক, মিজানুর, সুমনসহ ৭ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ৩ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অন্যরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধী রয়েছেন।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

কুষ্টিয়ায় যুবদলের দুই নেতাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার ঘোষণা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় যুবদলের দুই নেতাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার সুস্পষ্ট অভিযোগে রয়েছে।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক মো.জাকারিয়া আনসার মিলন এবং কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদল কর্মী মো.হানিফ কবিরাজ।

জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত এই বহিষ্কার আদেশ প্রদান করা হয়।

স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত স্থানীয় ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকারিয়া আনসার মিলনকে বহিষ্কার করা হয়।

এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারনে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী মো. হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজা নগর কবুর হাট এলাকায় ৫ আগস্ট পরবর্তী সময় থেকে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে রয়েছে যুবদল কর্মী হানিফের বিরুদ্ধে।

সোমবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী হানিফের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানে সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

কুষ্টিয়া ৪ সংসদীয় আসনের চার প্রার্থী জামানত হারালেন

0

স্টাফ রিপোর্টার

ত্রয়েদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪( খোকসা-কুমারখালী) সংসদীয় আসনের ৬ প্রার্থীর মধ্যে ৪ জনই জামানত হারিয়েছেন।

বৃহস্পতিবার দিন গত রাতে সহকারি রিটার্নিং অফিসার ও খোকসা এবং কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয় পৃথক পৃথক ভাবে দুই উপজেলার ফল ঘোষনা করে। ঘোষিত ফলাফল অনুযায়ী এ আসনের চারটি রাজনৈতিক দলের প্রার্থীরা জামানত হরিয়েছে।

খোকসা ও কুমারখালী উপজেলা নিয়ে কুষ্টিয়া ৪ সংসদীয় এলাকা। এ আসনের দুই উপজেলার মোট ভোটার সংখ্যা – ৪ লাখ ২০ হাজার ৬৫ জন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ টি কেন্দ্রে ৩০৫০০৯টি ভোট পোল (কাস্টিং) হয়। এরমধ্যে ৫৩৯২টি ভোট বাতিল বিবেচিত হয়। বৈধ পোল ভোট ধরা হয় ২৯৯৬১৭ টি। এ আসনে জামায়াত প্রার্থী আফজাল হোসেন ১৪৬২০৪ ভোট পেয়ে নির্বচিত হন। তার নিকট প্রতিদ্ব›িদ্ব বিএনপির প্রার্থী পেয়েছেন ১৩৮৫৭৪ ভোট। বাঁকী চারটি রাজনৈতিক দলের প্রার্থীরা জামন হারিয়েছেন।

জামানত হারানো ৪ প্রার্থীর শীর্ষে রয়েছেন গনফেরামের উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল হাকিম মিয়া। তার প্রাপ্ত ভোট২৪৯টি। বাংলাদেশ লেবার পাটির শহিদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছে ৩০০টি ভোট, বাংলাদেশ মাইনরিটি পাটি (বিএমজেপি)’র অরুন কুমার ঘোষ রকেট প্রতীকে পেছেন ৬৪৭ ও ইসলামী আন্দোলনের প্রতিকের আনোয়ার খানের হাতপাখা ১৩৬৪৩ টি পেয়েছে।

খোকসা উপজেলা নির্বাচন অফিসার ইমরান হোসেন জানান, ১৯৭২ সালের নির্বাচন আইনের আরপিও’র ৪১ ধারা অনুযায়ী কাস্টিং ভোটের ১২.৫ শতাংশ ভোট না পেলে প্রার্থী জামানত হারাবেন। সেক্ষেত্রে এ আসনে একাধিক প্রার্থী জামানোত হারাবেন।

জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা – তারেক রহমান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে এবার তার প্রতিদান দেওয়ার পালা বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছে, এবার মানুষের জীবনমান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এ বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দেওয়ার পালা। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

শনিবার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, শত নির্যাতন নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অটুট-অনড় ছিলেন। এবার দেশ গড়ার পালা। দেশ পুনর্গঠনের এ যাত্রায় আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এ বিজয়কে শান্তভাবে দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য শত উসকানির মুখেও আমি সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

বিএনপির চেয়ারম্যান বলেন, কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, সেজন্য নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর আমি সারাদেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। আল্লাহর দরবারের শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা বিজয় উৎসব পালন করেছি।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্বতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার জন্য যে যার অবস্থান থেকে ভূমিকা রাখি।

বিশ্বের সব গণতান্ত্রিক শক্তি, প্রবাসী বাংলাদেশি এবং দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি বিজয়ের অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন তারেক রহমান।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ মঙ্গলবার বিকালে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামী মঙ্গলবার বিকালে শপথ নেবেন। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি ) বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, একইদিন (মঙ্গলবার) সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলে কোন দলের ক’টি আসন পেলো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একটি প্রার্থীর মৃত্যুজনিত কারণে ও দুটি আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে আনুষ্ঠানিক ফল জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ইসির তথ্য অনুযায়ী এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় পেয়েছে ২০৯ আসনে।

এককভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে জিতেছে একটি আসনে।

বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছে দুটি আসন।

ট্রাক প্রতীক নিয়ে গণ অধিকার পরিষদ (জিওপি) জয় পেয়েছে একটি আসনে।

গরুর গাড়ি প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি জিতেছে একটি আসনে।

মাথাল প্রতীক নিয়ে গণ সংসহতি আন্দোলন জিতেছে একটি আসনে।

খেলাফত মজলিস দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছে একটি আসন।

এছাড়া স্বতন্ত্রভাবে জয়ী হয়েছে সাতজন প্রার্থী।

ফাগুন

0

শিয়রে ফাগুন। পলাশ শিমুল কৃষ্ণচুড়া প্রকৃতিকে মাধূর্যময় করে তুলেছে। দূরের পথিককে টেনি আনছে কাছে। কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি আঙ্গিনা থেকে শুক্রবার ছবিটি তোলা।

১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হবে: মির্জা ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ১৫ ফেব্রæয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে জনগণের ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কোনো ক্যাডারভিত্তিক সংগঠন নয়, এটি জনগণের দল।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জামায়াতে ইসলামীর উত্থান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল একে ‘রাজনৈতিক বিজ্ঞান’ হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের ফলে উগ্রবাদের এই পরিস্থিতি তৈরি হয়েছে। যখনই গণতন্ত্রকে চেপে ধরা হয় এবং মানুষের কণ্ঠ রোধ করা হয়, তখনই এ ধরনের শক্তির উত্থান ঘটে। আওয়ামী লীগের দমন-পীড়ন এবং বিরোধী দলকে রাজনীতি করতে না দেওয়ার কারণেই জামায়াতের এই অবস্থান তৈরি হয়েছে।

তিনি আরও যোগ করেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে, বাংলাদেশের জনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে। বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জনগণ সুস্থ ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব অপপ্রবণতা রুখে দিতে সক্ষম হবে।

নির্বাচনী জয় প্রসঙ্গে মহাসচিব বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রæতি ও ৩১ দফার প্রতি জনগণের পূর্ণ সমর্থন ছিল বলেই এই ‘ল্যান্ডস্পাইড ভিক্টরি’ বা ভূমিধস বিজয় সম্ভব হয়েছে।

জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের প্রতিশ্রæতিতে অটল। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা রাজপথে আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, তাদের নিয়েই ইনশাআল্লাহ সরকার গঠন করা হবে।

জুলাই সনদ প্রসঙ্গে ফখরুল জানান, সনদের যেসব অংশে বিএনপি স্বাক্ষর করেছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ৩১ দফাও পর্যায়ক্রমে কার্যকর করা হবে।

রংপুর বিভাগে জামায়াতের ভালো ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, এর বিভিন্ন কারণ থাকতে পারে। তবে বৃহত্তর দিনাজপুরের ১১টি আসনের সবকটিতেই বিএনপি জয়ী হয়েছে, সেখানে জামায়াত একটি আসনও পায়নি। আমরা যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে কাজ করতে পারি, তবে যেকোনো উগ্রবাদী প্রবণতা দূর করা সম্ভব।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে নিজ বাসভবনে জড়ো হওয়া বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মির্জা ফখরুল।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনসহ জেলার তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন।

কুষ্টিয়া- ৪ আসনে জামায়াত মনোনিত প্রার্থী আফজাল হোসেন বিজয়ী

0

বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়া ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জামায়াতে ইসলামীর মনোনিত আফজাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিক ছিলো দাঁড়িপাল্লা।

তিনি পেয়েছেন ১৪৬২০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ১৩৮৫৭৪ ভোট।

এছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী আনোয়ার খান হাতপাখা পেয়েছেন- ১৩৬৪৩ ভোট, মাইনরিটি জনতা পার্টির প্রার্থী তরুণ কুমার ঘোষ রকেট প্রতীকে ৬৪৭ ভোট, গনফোরাম প্রার্থী আব্দুল হাকিম মিঞা উদীয়মান সূর্য প্রতীকে ২৪৯ ভোট, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী শহিদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৩০০ ভোট।

বৃহস্পতিবার দিনগত রাত প্রায় ১ টার দিকে এ আসনের সহকারি রিটার্নিং অফিসার ফারজানা আখতার এই ফলাফল ঘোষণা করেন।

এ আসনের মোট প্রার্থী ছিলেন ৬ জন। এ আসনের দুই উপজেলার মোট ভোটার সংখ্যা – ৪ লাখ ২০ হাজার ৬৫ জন।
এর মধ্যে- কুমারখালী উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৯৮ হাজার ৭৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৯৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ৭৯৬ জন।

খোকসা উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ২০ হাজার ২৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৭৯ জন এবং নারী ভোটার ৬০ হাজার ২০৮ জন। আসনের দুই উপজেলায় ১৫২টি কেন্দ্রের মোট ৮৪১টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...

সূর্যমূখি

বাসন্তি আভা সূর্যমূখি প্রকৃতিকে মুখিয়ে তুলেছে। ঝড়ে পড়া বাসন্তি রেণু দক্ষিনা বাতাসকে রাঙিয়ে দিয়েছে। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ই্উনিয়নের একটি রিসোট থেকে ছবিগুলো তোলা।  

বিজিবি’র অভিযানে মাদক সহ ভারতীয় পণ্য উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার করেছে। সোমাবার (০৯ মার্চ) দুপুরে...

সরকাররি তিন অফিসে একরাতে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় একযোগে...

ফসলের উপকারী পতঙ্গের অভাব: কৃত্রিম পরাগায়নের পদ্ধতির পথে হাটছে কৃষক

স্টাফ রিপোর্টার জমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে ফুল জাতীয় ফসলের পরায়গায়ন উপযোগী পতঙ্গের অভাব দেখা দিয়েছে। ফলে পেঁয়াজের কদম (বীজের ফুল) সহ ফুল জাতীয় ফসলে...