মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 101

চাকা

0

চাকা ঘুড়িয়ে নিজের বাড়ির আঙ্গিনা থেকে গ্রামের পিচ ঢালা সদর রাস্তা। এ পাড়া – সে পাড়া দাপিয়ে বেড়ানো …..। জীবনের চাকার গন্তব্য …..। কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রাম থেকে শুক্রবার বিকালে তোলা ছবি।

আরও পড়ুন –  স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

আরও পড়ুন –গড়াই নদীর মাটি ভাটায় বিক্রি করায় তিনজনকে জরিমানা

গড়াই নদীর মাটি ভাটায় বিক্রি করায় তিনজনকে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী তীরের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অপরাধে তিনজনকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ( ১৭ মে) বিকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন এ জরিমানা ধার্য করেন।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুরে এলাকায় গড়াই নদীর তীর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে অভিযান চালিয়ে যদুবয়রা গ্রামের মন্টু শেখ ও তরিকুল ইসলামকে ৫০ হাজার করে এক লাখ টাকা এবং তেবাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকাসহ মোট এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন – স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, গড়াই নদী তীর থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে তিনজনকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পারিবারিক কলহের জের ধরে রতœা খাতুন নামে (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর স্বামী নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

শনিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর মেছোপাড়া এলাকায় রতœার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রতœা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মেছোপাড়া এলাকার আমদ মন্ডলের মেয়ে। একই গ্রামের রশিদ মোড় এলাকার ওমর আলীর ছেলে টুটুলের স্ত্রী (৩৮)। তাদের সংসারে ৮ বছর বয়সী তামিম নামের একটি সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, ১০ বছর আগে টুটুলের সাথে রতœার বিয়ে হয়। তাদের সংসদের আট বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী টুটুলকে তালাক দিয়েছিলেন রতœা। এরপর রতœা তার বাড়ির পাশে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে কয়েকদিন আগে প্রথম স্বামীর ঘরে ফিরেছে। হঠাৎ শনিবার দুপুরে টুটুল রতœাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহতের বোন তন্নী ও অন্তরা বলেন, আমার বোনকে টুটুল ও তার পরিবারের লোকজন হত্যা করেছে। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবি জানান তিনি।

স্বজনরা জানান, দুপুর দিকে চিৎকার চেঁচামেচিতে বিষয়টি জানাজানি হয়। আমরা গিয়ে দেখি যে, রতœা রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। তার বুকে একাধিক জায়গায় কুপিয়ে হত্যা করা হয়েছে। উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে দায়িত্বরত্ব চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলেন, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূও মৃত্যু হয়। ওই নারীকে বুকেসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন – পর্নোগ্রাফি মামলায় যুব অধিকার পরিষদের নেতাসহ গ্রেপ্তার ৫

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে হত্যার পর স্বামী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পর্নোগ্রাফি মামলায় যুব অধিকার পরিষদের নেতাসহ গ্রেপ্তার ৫

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পর্নোগ্রাফি মামলায় যুব অধিকার পরিষদের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) দুপুরে আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এরআগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আটক আসামিরা হলেন – উপজেলা শিলাইদহ ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি আবু জাফর (৩৩) ও সাধারণ সম্পাদক নয়ন শেখ (২০)। জাফর শিলাইদহ ইউনিয়নের নাউতি গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং নয়ন একই গ্রামের শাজাহান শেখের ছেলে। পৌরসভার দুর্গাপুর এলাকার মৃত আশরাফ হোসেনের ছেলে আশিকুর রহমান সজিব (৩৭), শিলাইদহের জাহেদপুর গ্রামের মতিয়ার মন্ডলের ছেলে তারেক মন্ডল (৩৭) এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নাঙ্গলবাধ এলাকার রুস্তম মল্লিকের ছেলে রাব্বি মল্লিক (২৬)।

পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা গেছে, কিশোরগঞ্জের নিকলী থানার রসুলপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মুনছুর সৌদি আরব থাকেন। এক ভাবির মাধ্যমে মুনছুরের সঙ্গে পরিচয় হয় ঘটনার শিকার ওই নারীর।

তারা স্মার্টফোনে ইমোতে ভিডিও কলে কথা বলতেন। এক পর্যায়ে তাদের মাঝে গভীর সম্পর্ক হয় এবং ইমো কলে অশ্লীল ভিডিওতে জড়িয়ে পড়েন ওই নারী।

এরপর মুনছুর সেই অশ্লীল ভিডিও ধারণ করে অন্যান্য আসামিদের মাধ্যমে গত বৃহস্পতিবার বিকালে ওই নারীর কাছে আট লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ওইদিন রাতে ওই নারী বাদী হয়ে ছয়জনের নামে পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। প্রধান আসামি মুনছুর প্রবাসে থাকায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ।

ঘটনার শিকার ওই নারী বলেন, ‘ আমার ভাই সৌদি আরব থাকেন। ভাবির মাধ্যমে মুনছুরের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে মুনছুরের প্ররোচনায় পড়ে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ি এবং ইমোতে অশ্লীল ভিডিতে কথা বলা শুরু করি। কিন্তু মুনছুর সেই ভিডিও মোবাইলের ধারণ করে অন্যান্য আসামিদের মাধ্যমে আট লাখ টাকা চাঁদা দাবি করে। আমি উপযুক্ত বিচারের আশায় থানায় মামলা করেছি।

আরও পড়ুন – কুমারখালীতে অপরিপক্ব আম বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

এ সব তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, ইমোতে এক নারীর অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে আট লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন ওই নারী। মামলায় পাঁচজনকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

কুমারখালীতে অপরিপক্ব আম বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে অপরিক্ক আম বিক্রি, মূল্য তালিকা না থাকা ও সড়ক জুড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনার অপরাধে দুই ব্যবসায়ীকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অন্তত ১৫ জন ব্যবসায়ীকে কড়া সতর্ক করা হয়।

শুক্রবার (১৬ মে) বিকালে কুমারখালীর হলবাজার, গণমোড়, স্টেশনবাজার ও পৌর তহবাজার এলাকায় অভিযান অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করে থানা পুলিশ ও ভূমি কার্যালয়ের কর্মচারীরা।

আদালত সূত্রে জানা গেছে, অপরিপক্ক আম বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং সড়ক জুড়ে ব্যবসা করার অপরাধে গণমোড়ের ফল ব্যবসায়ী সজিবকে (৩৬) এক হাজার টাকা এবং তহবাজার এলাকার ফল ব্যবসায়ী আজিজুল (৫৫) কে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন – ছি.. কুত.. কুত..

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, অপরিপক্ক আম বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং সড়ক জুড়ে ব্যবসা করার অপরাধে দুই ব্যবসায়ীকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্তত ১৫ জনকে কড়া সতর্ক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখা হবে।

ছি.. কুত.. কুত..

0

“ছি কুত কুত …..”ডুগ দিয়ে প্রতিপক্ষের কোটে সাজানো স্যান্ডেলের সাড়ি থেকে একটি স্যান্ডেল নিয়ে নিজের কোটে ফিরতে হবে। ডুগ কেটে গেলে ওই খেলোয়ার পঁচা বলে গন্য হবে। বাদ পরবে দল থেকে। বাড়ির আঙ্গিনায় বা ফসল কেটে নেওয়া জমি অথবা পথে ধারে গ্রাম বাংলার শিশু কিশোররা এ খেলায় মগ্ন হয়ে ওঠে। শুক্রবার বিকালে কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামের শিশুদের ছি কুত কুত খেলার ছবিটি তোলা।

আরও পড়ুন – পানির জন্য

আরও পড়ুন – বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

আরও পড়ুন –

আরও পড়ুন – খোকসায় কলেজ সভাপতির সাথে ছাত্রদলে একাংশের সংঘর্ষ

পানির জন্য

0

সারা বছরই বিশুদ্ধ খাবার পানি সংকটে ভোগে খোকসা পৌরসভার প্রধান বাজারের ব্যবসায়ীরা। বাজারটিতে সরকারী টিউবয়েল সচল নেই একটিও। পৌর সভায় কয়েক কোটি টাকার গভীর নলকুপ আছে। আছে পাইপ লাইন। তাতে পানি মেল না। ব্যবসায়ীরা কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে পানির অভাব মেটাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে টিউবয়েল অথবা মোটর বসিয়ে নিয়েছেন। সাধারণ ব্যবাসীদের ভরসার স্থল হয়ে উঠেছে ওই সব ব্যাক্তিগত পানির ব্যবস্থা। মঙ্গলবার বিকালে বাজারটির হাওয়া ভবন এলাকার একটি দোকানের মোটরে পানি জন্য দীর্ঘ লাইন।

আরও পড়ুন – বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

আরও পড়ুন – খোকসায় কলেজ সভাপতির সাথে ছাত্রদলে একাংশের সংঘর্ষ

 

বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে মাঠে তামাকের গাছ কাটার সময় বজ্রপাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় আরেকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ৪টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা মাঠে এ ঘটনা ঘটে। এ সময়ই বজ্রপাতে খাড়ারা এলাকার শামসুদ্দিনের ছেলে বিজয় (২১) নিহত হন এবং একই এলাকার আক্কাস আলীর ছেলে সুজন (৩০) আহত হন। নিহত বিজয় কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা চারটার সময় মিরপুর উপজেলা জুড়ে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় খাড়ার মাঠের মধ্যে বিজয় ও সুজন দুইজনই তামাক গাছের ডাটা কাটতেছিল। মেঘের শুরুতেই হঠাৎ তীব্র বজ্রপাতে দুইজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। সুজনকে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছিল বলে জানা যায়।

আরও পড়ুন – খোকসায় কলেজ সভাপতির সাথে ছাত্রদলে একাংশের সংঘর্ষ

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খোকসায় কলেজ সভাপতির সাথে ছাত্রদলে একাংশের সংঘর্ষ

0
আহত ছাত্রদল নেতারা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একটি মহিলা কলেজের সভাপতি ও ছাত্রদলের একাংশের নেতার মধ্যে হামলা পাল্টা হামলায় তিনজন আহত হয়েছেন। সভাপতির দাবি বিদায়ী সভাপতির মদদে বহিরাগতরা কলেজের অফিসে তার উপর এ হামলা করেছে। আহতরা বলছেন, তারা রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি চাইলে তাদের উপর হামলা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের অফিস কক্ষে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। ছাত্রদলের পৌর শাখার সভাপতি প্রার্থী তানজিন ইসলাম আদিত্যের নেতৃত্বাধীন একটি অংশ সকালে কলেজ ক্যাম্পোসে গেলে নতুন সভাপতি সাইফুল্লা খালিদ রুমেলের সাথে বাকবিতান্তা হয়। এক পর্যায়ে তা হামলা পাল্টা হামলা রুপ নেয়। রক্তাক্ত আহত হয় ছাত্রদলের একাংশের নেতা তানজিন ইসলাম আদিত্য ও তার আত্মীয় আল-আমিন এবং কলেজের সভাপতি সাইফুল্লাহ খালিদ। পরে থানা পুলিশ ঘটনা স্থল থেকে দুই পক্ষের আহতদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কলেজের একাধিক সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতি নিয়ে স্থানীয় বিএনপির বিবামান দুই পক্ষ শক্ত অবস্থান নেয়। জাতিয় বিশ্ববিদ্যালয় প্রথম দফায় উপজেলা বিএনপির সিনয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদকে কলেজের সভাপতি মনোনয়ন দেয়। চলতি মে মাসের ১২ তারিখে জাতিয় বিশ্ববিদ্যালয় একই পদে সাইফুল্লাহ খালিদ রুমেলকে মনোনয়ন দেয়। সদ্য মনোনয়ন পাওয়া সভাপতি ম্যানিজিং কমিটির সভা ডাকলে বিপত্তি ঘটে।

হাসপাতালে আহত ছাত্রদল নেতা তানজিন ইসলাম আদিত্য জানান, রাজনৈতিক কর্মসূচির অংশ নিতে সে ও অন্যরা কলেজে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি নিতে গেলে সভাপতি তাদের বাধাদেয়। এক পর্যায়ে সভাপতি ও তার লোকেরা তাদের উপর হামলা করে। তাদের রক্তাক্ত আহত করা হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

কলেজর পরিচালনা পরিষদের সদ্য মনোনিত সভাপতি সাইফুল্লাহ খালিদ রুমেল জানান, সদ্য বিদায়ী সভাপতি নাফিজ আহমেদ রাজু সব নিয়ম নীতি উপেক্ষা করে তার আপন ভাই আব্দুল্লাহ খানকে কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের বৈধতা নিয়ে মিটিং ডাকায় তার উপর হামলা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন না।

তিনি আরও জানান, এ দিন সকালে মিটিং করার জন্য উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সাথে তিনি কলেজে প্রিন্সিপালের অফিসে যান। প্রিন্সিপালের অফিস তালাবদ্ধ থাকায় তিনি শিক্ষক-কর্মচারীদের অফিসের দিকে যান। এ সময় বহিরাগতরা তার উপর হামলা করে। তিনি আত্মরক্ষায় একটি কক্ষে আশ্রয় নেন। পরে আবার নাফিজ আহমেদ রাজুর নেতৃত্বে তার উপর দ্বিতীয় দফায় হামলা করা হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। যা ঘটেছে সবই বিএনপির রাজনৈতিক বিবাদের জের বলেও তিনি মন্তব্য করেন। তিনি নিজেকে পৌর বিএনপির সার্চ কমিটির সদস্য বলেও দাবি করেন।

সভাপতি সাইফুল্লাহ খালিদ

নাফিজ আহমেদ রাজু জানান, ছাত্রদলের নেতারা কলেজে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে অধ্যক্ষের কাছে অনুমতি নিতে গেলে সভাপতি সাইফুল্লা খালিদ ও তার ভারাটিয়া মাস্তানরা তাদের (ছাত্রদল নেতাদের) উপর হামলা করেন। ছাত্রদলের নেতা-কর্মী রক্তাক্ত আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি আছে। মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ খান বলেন, তিনি কলেজের বাইরে ছিলেন। তবে শুনেছেন ছাত্রদলের নেতাদের একাংশ একটি রাজনৈতিক কর্মসূচির অনুমতি নিতে গেলে সভাপতি ও আওয়ামী লীগের নেতা সাইফুল্লাহ খালিদ লোকজন নিয়ে তাদের উপর হামলা করেছেন।

তিনি আরও জানান, সাইফুল্লাহ খালিদ দীর্ঘ দিন আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। খোলস পাল্টে বিএনপির এক নেতার ঘারে ভর করে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অপসারনের চেষ্টা করছেন।

আরও পড়ুন – ঝিনাইদহের ২১৩ কিশোরী এসএসসি পরীক্ষার আগেই বিয়ের পীড়িতে

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম সাংবাদিকদের জানান, কলেজের সভাপতির ফোন পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। পরে তিনি নিজেও ঘটনা স্থলে যান। আহতরে উদ্ধার করে হাসপাতালে আনেন। কেউ মামলা দিলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহের ২১৩ কিশোরী এসএসসি পরীক্ষার আগেই বিয়ের পীড়িতে

0
প্রতিকি ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ২১৩ জন কিশোরী এ বছর এসএসসি পরীক্ষার আগেই বিয়ের পীড়িতে বসেছে। ফলে ফরম পুরণ করেও তারা পরীক্ষায় অংশ গ্রহন করেনি। ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস থেকে পাঠানো জেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার এক জরিপ তথ্যে বাল্য বিয়ের এই চিত্র উঠে এসেছে।

জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্যমতে, এ বছর এসএসসি পরীক্ষায় বালকের অনুপস্থিতি ছিল ৬৬ জন ও বালিকা রয়েছে ২০৪ জন। এই পরীক্ষায় ২০৪ জন বালিকার মধ্যে অনুপস্থিত ১৭৪ জন কিশোরীর বিয়ে হয়ে গেছে। এছাড়া দাখিল পরীক্ষায় ৩৩ জন ও ভকেশনাল পরীক্ষায় ৬ জন ছাত্রীর বিয়ের তথ্য পেয়েছে শিক্ষা বিভাগ।

বাল্য বিয়ে নিয়ে কাজ করা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন, ঝিনাইদহে বাল্য বিয়ে ঠেকানো দুরুহ ব্যাপার হয়ে দাড়াচ্ছে। প্রশাসনের নজরদারী এড়িয়ে গোপনে কিশোরীদের বিয়ে দেওয়া হচ্ছে। ফলে সমাজে তালাক ও বিয়ে বিচ্ছেদের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এবছর এসএসসি পরীক্ষার আগেই ঝিনাইদহে ২১৩ ছাত্রীর বিয়ে হয়ে গেছে। এসএসসি’র ফরম পুরণ করেও তারা পরীক্ষার হলে ছিল গরহাজির। এ নিয়ে প্রশাসনের তোলপাড় শুরু হয়। বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির তৎপরতা থাকলেও বিয়ে ঠেকাতে তারা হিমশিম খাচ্ছে।

বাল্য বিয়ে প্রতিরোধ নিয়ে কাজ করা রুরাল ডেভলপমেন্ট সেন্টারের নির্বাহী প্রধান আব্দুর রহমান জানান, এসএসসি পরীক্ষার পর বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির এক সভায় নারী শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়ার বিষয়টি তিনি তুলেছিলেন। ওই সভায় জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। সে মোতাবেক ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস ৬ উপজেলায় জরিপ চালিয়ে বাল্য বিয়ের এই সত্যতা পান। তিনি বলেন বাল্য বিয়ে রোধ করতে না পারা আমাদের জন্য খুবই র্দুভাগ্যের বিষয়।

জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা মোছা: আফরোজা পারভীন বলেন, জন্মনিবন্ধনে বয়স বাড়িয়ে গ্রামাঞ্চলে বাল্য বিয়ে দেওয়া হয়। বিয়ের পর তখন আমরা জানতে পারি। তিনি বলেন, এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহন করা হলেও কিশোরীকে গোপনে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

ঝিনাইদহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা বলেন, এই বিয়ের বিষয়ে প্রশাসনের বিন্দুমাত্র গাফলতি নেই। বাল্য বিয়ে প্রতিরোধ কমিটিতে যারা আছেন সবাই খুবই আন্তরিক। কিন্তু গোপনে ও স্থান পরিবর্তন করে বিয়ে দেওয়ার কারণে এ সব খবর আমরা জানতে পারিনি। তিনি বলেন তরপরও এই ব্যার্থতা তো আমাদেরই।

আরও পড়ুন – স্ত্রী ও সন্তানদের হত্যার চেষ্টার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান, বালিকাদের পরীক্ষা কেন্দ্রে গরহাজিরের বিষয়টি তদন্ত করে দেখা গেছে জেলায় ২১৩ জন শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে, যা খুবই উদ্বোগজনক।

সর্বশেষ সংবাদ

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...