সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 138

জাহানারার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ -সমাবেশ করেছে গ্রামবাসী

0

কুষ্টিয়া প্রতিনিধি

দৌলতপুরের বাক প্রতিবন্ধী জাহানারা বেগম (৪০) কে ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আটকের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গ্রামবাসী।

রবিবার বেলা ১১ টার সময় দৌলতখালী গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে দৌলতখালী বাজারে সংক্ষিপ্ত সমাবেশে দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জিন্নাত আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রায়হান আলী, কৃষকদল নেতা আজিজুল হক, ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা ফেরদৌস হোসেন, তানভীর আহম্মেদ বিজয়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহম্মেদ, বিএনপি নেতা হাবিবুল্লাহ, সাহাবুল ইসলাম, ছিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।

সমাবেশে পরিবারের পক্ষ থেকে আরিফ হোসেন দাবি করেন, আমার ফুপু বাক প্রতিবন্ধী। সে আর পাঁচ জন মানুষের মত চলাফেরা সংসারের কাজ-কর্ম সব করতো। আমার ফুপুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ মাঠের মাঝে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। তিনি আর বলেন, আমরা সঠিক তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

শনিবার সকালে দাড়ের পাড়া গবড়গাড়া গ্রামের গইড়ির মাঠ নামক স্থানের জিনা মেম্বারের পুকুর পাড়ের একটি বরই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বিবস্ত্র জাহানারার মরদেহ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।

আরও পড়ুন – কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে

এলাকাবাসী জানায়, রাতে এশার নামাজের পরে দাড়ের পাড়ার মোড়ে একটি দোকানে বসে ছিলেন জাহানারা।
জাহানারার ভাই রাহাতুল ইসলাম ও ভাইয়ের ছেলে আরিফ হোসেন বলেন, জাহানারা বাক প্রতিবন্ধী। তিনি প্রতিদিনের ন্যায় সংসারের কাজকর্ম শেষে সন্ধ্যার পরে হাঁটা-হাঁটির জন্য বাইরে বের হয়েছিল। পরে আর বাড়ি ফেরেনি। জাহানারা বাক প্রতিবন্ধী হলেও সংসারের সকল কাজ করতে পারেন। তিনি মানুষের বাসা-বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। আমরা সকালে খবর পায় বিবস্ত্র অবস্থায় তার লাশ একটি গাছে ঝুলছে। আমরা এসে দেখি জামা কাপড় বিভিন্ন জায়গায় পড়ে আছে এবং তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।

কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে ৪শ বস্তা ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েছে।

শনিবার দিনগত রাতে ট্রাকটি সার নিয়ে যশোরের নোয়াপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। রাত ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলামপুরে পৌঁছালে ঘনকুয়াশায় চালক মিলন নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশ্ববর্তী খালে পড়ে যায়।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, ট্রাকটি ডিলারের সার নিয়ে যশোরের নওপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রাকটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

ট্রাকের মালিক জাফর ইকবাল বলেন, ঘনকুয়াশার কারণে ট্রাকটি খালে পড়েছে।

কুমারখালীতে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রদের করা নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সকালে কুমারখালী পৌরসভার পদ্মপুকুর এলাকা থেকে তাদেও গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমিক কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন – কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মুবিন হাসান প্রান্ত ও উপ দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার সকাল ৬ টার দিকে লিফলেট বিতরণ ও নাশকতা চেষ্টার উদ্দেশ্যে পৌরসভার পদ্মপুকুর এলাকায় জড়ো হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নেতা-কর্মীরা। তবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়কে লাঠিসোঁটাসহ ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় সকাল ১০ টার দিকে আটককৃত হৃদয়কে আসামি করে নাশকতা আইনে মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র শামীম হোসেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৩০ জনকে। পরে ছাত্রলীগের আরেক নেতা প্রান্তকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, স্বৈরচারী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী নাশকতা করতে পদ্মপুকুর এলাকায় জড়ো হচ্ছিল। পরে পুলিশের খবর পেয়ে দ্রæত পালিয়ে যায়। আমরা থানায় মামলা করেছি।

আরও পড়ুন – বিস্কুট দৌড়

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ৩০ জনকে আসামি করে নাশকতা আইনে মামলা দায়ের হয়েছে । মামলার অন্যান্য আসামিদেও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিস্কুট দৌড়

0

দুই হাত পেছনে দিকে বাঁধা। সামনের সুতোয় ঝোলানো বিস্কুট। মুখ দিয়ে ছিড়ে নিয়ে ফিরে যেতে হবে স্টাটাটিং পয়েন্টে। তবেই হওয়া যাবে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। বিস্কুট দৌড় প্রতিযোগীতায় অংশ নেওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা সুতোয় বাঁধা বিস্কুট নিয়ন্ত্রে নিতে মরিয়া। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পুরস্কার প্রতিযোগীতায় অংশ নেওয়া খোকসা ১ নং সদর ক্লাষ্টারে প্রতিযোতা খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে রবিবার ছবিটি তোলা।

আরও পড়ুন – কুমারখালীর চরাঞ্চলের ইট ভাটায় ফের অভিযান

 

 

 

কুমারখালীর চরাঞ্চলের ইট ভাটায় ফের অভিযান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর চরসাদিপুর ইউনিয়নে অবৈধ ইটভাটায় দ্বিতীয়বার অভিযান চালিয়েছে প্রশাসন। দুইমাস আগে এই অবৈধ ইট ভাটায় অভিযানে গিয়ে বাধার মুখে পরে ফিরে আসতে বাধি হয়েছিল প্রশাসনিক কর্মকর্তারা।

শুকনো পদ্মা নদীর প্রায় চার কিলোমিটার ইজিবাইকে পাড়ি দিয়ে মঙ্গলবার ( ৪ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং বৈধ লাইসেন্স না থাকার অপরাধে ৬ ভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে নিষিদ্ধ ড্রাম চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

ইটভাটা প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ১৪ জন সহযোগীতা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং বৈধ লাইসেন্স না থাকার অপরাধে কেআরবি, এনএসবি, এমএমসি, ভিআইপি ও পদ্মা ব্রিকসকে ৭০ হাজার করে তিন লাখ ৫০ হাজার টাকা এবং এমডিবি ব্রিকসকে ৫০ হাজার টাকাসহ মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে ৪ ডিসেম্বর তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যাওয়া পুলিশ, র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের ৬০ সদস্যের দল চরসাদিপুর ইউনিয়নে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে যায়।

ভোমরার মোড়ে তাদের প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ভাটার মালিক ও শ্রমিকরা। পরে ভাটার মালিকরা ‘আগামী বছর থেকে অবৈধভাবে ভাটা চালাবেন না’ মর্মে মুচলেকা দেন। সেটি নিয়েই কোনোমতে এলাকা ছাড়ে প্রশাসনের অভিযানিক দলটি।


এঘটনায় ১১ ডিসেম্বর ১০ ইটভাটা মালিকের নামে কুষ্টিয়া পরিবেশ আদালতে ১০টি মামলা করে পরিবেশ অধিদপ্তর।

স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর তীর ঘেঁষে ২২ বর্গমাইল আয়তনের চরসাদিপুর ইউনিয়নে প্রায় ৩০ হাজার মানুষের বাস। আইন অমান্য করে এ ইউনিয়নের ফসলি জমিতে গড়ে উঠেছে ৩৩টি অবৈধ ইটভাটা।

এর মধ্যে অন্তত ১৯টিতে রয়েছে টিনের তৈরি ড্রাম চিমনি। এ ইউনিয়ন ঘেঁষে কুষ্টিয়া সদর ও পাবনা সদর ইউনিয়নের অংশেও পড়েছে আরও অন্তত সাতটি অবৈধ ভাটা।

এসব ভাটায় দেদারচে পোড়ানো হচ্ছে নদী ও ফসলি জমির মাটি; আশপাশের গাছের কাঠ। ইট বহনে ব্যবহৃত ট্রাকের কারণে ভেঙে পড়ছে গ্রামীণ সড়ক। দূষিত হচ্ছে পরিবেশ।

আরও পড়ুন – আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার

ইউ এন ও এস এম মিকাইল ইসলাম জানান, নিষিদ্ধ ড্রাম চিমনি গুঁড়িয়ে দিয়ে ছয় ভাটা মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইট ভাটায় অভিযান চালানো হবে। ৪ ডিসেম্বরের ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান ইউএনও।

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে তাদেও গ্রেপ্তার করা হবে।

সোমবার (৩ ফেব্রæয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ।

আরও পড়ুন – যুবদল নেতা বহিষ্কার

প্রেস সচিব বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদেও গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন- মরণ ফাঁদ মাটির স্তুপ

যুবদল নেতা বহিষ্কার

0
যুবদল নেতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চিকিৎসককে মারধর ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইক্তার রহমানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন – মরণ ফাঁদ মাটির স্তুপ

এর আগে শনিবার (১ ফেব্রæয়ারি) রাত ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেকিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাসের ওপর হামলার অভিযোগ ওঠে পৌর যুবদলের নেতা ইক্তার রহমানের বিরুদ্ধে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন – ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহতদের ১০ জনই মাদারীপুরের

মরণ ফাঁদ মাটির স্তুপ

0

ইট ভাটার জন্য মাটি এনে এভাবেই রাস্তার গায়ে স্তুপ করে রাখা হচ্ছে। সামান বৃষ্টি হলেই এই মাটি ধুয়ে এসে রাস্তায় জমা হবে। পাকা রাস্তায় জমে থাকা মাটি মরণ ফাঁদে পরিণত হয়। ঘটে দুর্ঘটনা। কিন্তু দেখার কেউ নেই। খোকসার বিলজানি-বসোয়া বাজার পাকা রাস্তার পাশে এভাবেই মাটি স্তুপ করে রেখেছে স্থানীয় ইট ভাটার মালিক।

আরও পড়ুন –ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহতদের ১০ জনই মাদারীপুরের

 

আরও পড়ুন – ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহতদের ১০ জনই মাদারীপুরের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ২৩ জনের মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার ১০ জন রয়েছেন। তাদের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার, গোবিন্দপুরের বাসিন্দা আক্কাস আলী আকনের ছেলে আবুল বাশার আকন, সুন্দিকুড়ি গ্রামের নীল রতন বাড়ৈর ছেলে সাগর বাড়ৈ, একই গ্রামের মহেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, গোবিন্দপুরের ফিরোজ শেখের ছেলে ইনসান শেখ, একই গ্রামের আশিষ কীর্তনীয়া, বৌলগ্রামের নৃপেন কীর্তনীয়ার ছেলে অমল কীর্তনীয়া, একই গ্রামের চিত্র সরদারের ছেলে অনুপ সরদার, শাখারপাড়ের সজিব মোল্লা ও সাদবাড়িয়ার রাজীব। এদের সবার বয়স ২০-৩০ বছরের মধ্যে।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দালালদের খপ্পরে পড়ে গত ১ জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মাদারীপুরের রাজৈর পৌরসভার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার। মামা একই উপজেলার গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাশার আকন তার সঙ্গে যোগ দেন। গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারান মামা আবুল বাশার ও তার ভাগনে টিটু। সোমবার (৩ ফেব্রæয়ারি) সকালে তাদের মৃত্যুর খবর এলে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

শুধু তারাই নন, একই ঘটনায় রাজৈর উপজেলার মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৩ জনের মরদেহ উদ্ধার করে লিবিয়ার কোস্ট গার্ড। এর মধ্যে ১০ জনের বাড়িই মাদারীপুর রাজৈর উপজেলার বিভিন্ন এলাকায়।

নিহত ১০ জনের পরিবারের প্রায় সবাই চড়া সুদে লাখ লাখ টাকা ঋণ নিয়ে দালালদের হাতে তুলে দিয়েছেন। অনেকে ভিটেমাটি বিক্রি করে দালালদের টাকা দিয়েছেন। সব মিলিয়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।

তাদের লিবিয়া নেওয়ার পেছনে মূলহোতা রাজৈর হরিদাসদি গ্রামের স্বপন মাতুব্বর, মজুমদারকান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলীপুরের রফিক। এ ঘটনায় জড়িত দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। তবে ঘটনার পর থেকেই ঘরবাড়িতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন দালালরা।

নিহত আবুল বাশারের বাবা আক্কাস আলী আকন বলেন, ‘মনির হাওলাদার ও স্বপন মজুমদার এই দুই দালাল ২৮ লাখ টাকা নিয়েছে। তারা আমার ছেলেকে ইতালি পাঠাবে বলেছে। আমার ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। দালালদের কঠোর শাস্তি চাই।’

নিহত টিটু হাওলাদারের চাচাতো ভাই রেজাউল হাওলাদার বলেন, ‘দালালরা লোভ দেখিয়ে আমার ভাইকে এভাবে মৃত্যুর মুখে ফেলে দেবে কখনো ভাবতে পারিনি। দালালের কঠিন বিচার চাই। আমার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ করছি।’

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান বলেন, ইতালি যাওয়ার সময় লিবিয়ায় রাজৈর উপজেলার ১০ জন যুবক মারা গেছেন বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী

মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ সজীব বলেন, মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দূতাবাসের মাধ্যমে ব্যবস্থা নিতে এরইমধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে একটি মেহগনি বাগানে দিনভর শ্বাস রুদ্ধকর অভিযান চালিয়ে অভিযান শেষে একটি হ্যন্ড গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বাগানটি ঘিরে রাখে যৌথ বাহিনী। সন্ধ্যা সোয়া ৬টায় অভিযান শেষ হয়। অভিযান শেষে গ্রেনেডটি ধ্বংস করে যৌথবাহিনী।

সকাল ৭টা থেকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মেহগনি বাগানে এ অভিযান চালানো হয়।

সূত্র জানায়, অভিযানে আরজেএস ৩৬ মডেলের একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে যৌথবাহিনীর টিম। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন – নিষিদ্ধ সেই চার ইট ভাটা আবারও গুড়িয়ে দিল প্রশাসন

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথবাহিনী গ্রেনেড উদ্ধার করে সেটি নিষ্ক্রিয় করেছে।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...