সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 141

ব্যাংকের ভিতর থেকে ভিক্ষুকের টাকা নিয়ে গেলো প্রতারক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নুরজাহান খাতুন (৬৫) নামে এক নারী ভিক্ষুকের ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক। ব্যাংকের ভিতরেই এ প্রতারণার ঘটনা ঘটে।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে অগ্রণী ব্যাংকের বড়বাজার শাখায় ওই বৃদ্ধা নারী টাকা জমা দিতে গিয়েছিলেন। ভুক্তভোগী নুরজাহান খাতুন শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকার মৃত ককিল উদ্দিন শেখের স্ত্রী। তিনি শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন।

সিসি ক্যামেরার ফুটেজে পর্যালোচনা করে দেখা যায়, সকালের দিকে নুরজাহান খাতুন ও তার মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী শাবানা খাতুন ব্যাংকের ভেতরে গিয়ে টাকা গুলো জমা দিতে নতুন ব্যাংক হিসাব খুলতে যান। এসময় ব্যাংক কর্মকর্তারা তার কাছ থেকে কয়েকটি টিপসই নেন। এক পর্যায়ে বেলা ১২ টার দিকে ব্যাংকের আসা এক প্রতারক। কৌশলে ভিক্ষারী বৃদ্ধা নুরজাহানের কাছ থেকে ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় কালো রঙের সোয়েটার,নীল প্যান্ট ও কালো জুতা পরা ছিল ওই প্রতারকের।

ভুক্তভোগী নুরজাহান খাতুন বলেন, স্বামীর মৃত্যুর পর থেকেই মা মেয়ে একসঙ্গেই শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকায় থাকি। অনেকদিন ধরে ভিক্ষাবৃত্তি করে এই টাকাগুলো গুছিয়ে ছিলাম। আজ ব্যাংক নতুন অ্যাকাউন্ট খুলে সেই টাকাগুলো রাখার জন্যই মা মেয়ে সকালে ব্যাংকে আসি। এরপর ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন। পাশে দাঁড়িয়ে থাকা ওই প্রতারক টাকা জমা দিতে বলে আমার কাছ থেকে ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, শেষ সম্বল ওই জমানো টাকাও নিয়ে গেল প্রতারক। আমি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি মানুষের কাছ থেকে নেওয়া ভিক্ষাবৃত্তি করে আমার এই গচ্ছিত টাকাগুলো উদ্ধারে কাজ করবেন। এই টাকাগুলো পেলে আমি আমার দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জীবন যাপন করতে পারবো। তাই ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছে টাকাগুলো উদ্ধারে সহযোগিতা চাই।

অগ্রণী ব্যাংক কুষ্টিয়ার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো, আলমগীর হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে।

আরও পড়ুন – ব্যস্ত কৃষক

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব বলেন, ভুক্তভোগী নুরজাহান খাতুন থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তসহ চোরকে ধরতে পুলিশের টিম মাঠে কাজ করছে।

ব্যস্ত কৃষক

0

মাঘের শীত উপেক্ষা করে বরো ধান আবাদের জমি তৈরীতে ব্যস্ত সময় পারছে কৃষকের। সূর্য পাটে গেলেও কাজ ফুরাচ্ছে না। কৃষকের মতই সমাগত আঁধার উপেক্ষা করে ধবল বকের দল চাষ দেওয়া জমিতে খাবারে সন্ধ্যানে ব্যস্ত। কুষ্টিয়ার খোকসার মানিকাট গ্রামের মাঠ থেকে রবিবার সন্ধ্যায় ছবিটি তোলা।

আরও পড়ুন-দৌলতপুরের বিএনপি নেতাদের বিরুদ্ধে কলেজের গাছ বিক্রির অভিযোগ

দৌলতপুরের বিএনপি নেতাদের বিরুদ্ধে কলেজের গাছ বিক্রির অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর দুই বিএনপি নেতার বিরুদ্ধে কলেজের ৪টি মেহগনি গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থীরা।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম নান্নু এবং আরেক সদস্য আলাউদ্দিন বাদলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুক্রবার ছুটির দিনে কলেজের কাউকে না জানিয়ে ওই গাছ কেটে বিক্রি করে দিয়েছেন ওই নেতারা। এ নিয়ে এলাকার ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এদিকে রবিবার গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থীরা।

কলেজ সূত্রে জানা গেছে, কলেজে নতুন ভবন নির্মাণের জন্য কলেজ কর্তৃপক্ষ ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে ৩৫ টি ছোট ছোট গাছ নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। গত কয়েকদিন ধরে নিলামে বিক্রয় করা ওসব গাছ কাটা হয়। এই সুযোগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির সদস্য আরিফুল ইসলাম নানু মাস্টার এবং উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির আরেক সদস্য কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে ৪টি গাছ বিক্রি করেন কাঠ ব্যবসায়ী হাবিব ও মোশারফ হোসেন মোশার কাছে। শুক্রবার সকালে বিএনপির ওই দুই নেতার উপস্থিতিতে গাছ চারটি কাটা হয়। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে সমালোচনার ঝড় ওঠে।

সূত্র আরও জানায়, নিলামের বাইরে ওই চারটি মেহগনি গাছের মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা। কেউ বুঝতে পারবে না ভেবে নিলামের গাছের সাথে গাছ ৪টি বিক্রয় করেন ওই নেতারা।

নিলামের মাধ্যমে গাছ ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী আলামিন। নিলামের বাইরে ৪টি গাছ কাটার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ছোট ছোট ৩৫ টি গাছ নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় ক্রয় করি। ভ্যাট দিয়ে সর্বমোট ৪২ হাজার টাকা হয়। ৮ হাজার টাকা লাভে গাছগুলো (৩৫টি) ৫০ হাজার টাকায় কাঠ ব্যবসায়ী হাবিব ও মোশারফের কাছে বিক্রি করি। পরে যে চারটি বড় গাছ কাটা হয়েছে সেগুলো নিলামের চিহ্ন করা ৩৫টি গাছের মধ্যে ছিল না। এই গাছগুলো কেন কাটা হয়েছে তা আমার জানা নেই। তবে শুনেছি গাছ একটি ৬০ হাজার টাকার বিনিময়ে আরিফুল ইসলাম নান্নু ও আলাউদ্দিন বাদলের নিকট থেকে ক্রয় করা হয়েছে।

দৌলতপুর কলেজের পিয়ন আব্দুল জলিল জানান, নিলামে বিক্রয়কৃত গাছের সাথে অতিরিক্ত চারটি গাছ শুক্রবার কাঠ ব্যবসাী হাবিব ও মোশারফের লোকজন কেটে নিয়ে যায়। আরিফুল ইসলাম নান্নু ও আলাউদ্দিন বাদলের নির্দেশে গাছ কাটা হয়েছে বলে ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন। বিষয়টি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম স্যারকে অবগত করেছি।
অতিরিক্ত গাছ কর্তনের বিষয়ে কাঠ ব্যবসায়ী হাবিব ও মোশারফ বলেন, কর্তৃপক্ষের নির্দেশে ওই ৪টি গাছ কাটা হয়েছে।

দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম জানান, অতিরিক্ত গাছ কর্তনের বিষয়টি আমি অবগত হয়েছি। ব্যক্তিগত কাজে আমি রাজশাহী রয়েছি। কলেজে যাওয়ার পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।

আরও পড়ুন – চোরাই মোটরসাইকেলসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, নিলামের মধ্যে বড় কোন গাছ কাটার সিদ্ধান্ত ছিল না। বিষয়টি শোনার পরপরই বনবিভাগের কর্মকর্তাকে পরিদর্শন করে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। নিলামের বাইরে কোন গাছ কাটা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুর হাঁসি

0

ঝড়ে পড়া কলার মোচার খোলার ডালায় বুনো ফুল সাজিয়ে ঘরের পেছনের রেল লাইনের পাশে খেলায় মেতে উঠেছে শিশুরা। কুড়িয়ে পাওয়া প্রাকৃতিক খেলনায় ওদের খুশির অন্ত নেই। ক্যামেরা তাক করতেই ওদের আনন্দের মাত্রয় ঝলক খেলো গেলে প্রাণ খোলা হাঁসি। পোড়াদাহ- রাজবাড়ি রেল লাইনের খোকসার ধুসুন্ডা গ্রাম থেকে ছবি গুলো তোলা।

 

আরও পড়ুন – চোরাই মোটরসাইকেলসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

 

চোরাই মোটরসাইকেলসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

0

রাজবাড়ি প্রতিনিধি

রাজবাড়ির বালিয়াকান্দিতে চোরাই মোটরসাইকেলসহ ১০ মামলার আসামি রানা শেখ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফ আল রাজিব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা ১১টা নাগাদ বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিউনের বাসিন্দার মামুন হোসেন তার রেজিস্ট্রেশন বিহীন বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি বালিয়াকান্দি রেজিস্ট্রি অফিসে গলির সোলাইমানের হোটেলের সামনে রেখে একটি কম্পিউটারের দোকানে যান। এ সময় মোটরসাইকেল চোর চক্র সুযোগ বুঝে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বেলা ২টার দিকে বালিয়াকান্দি থানায় একটা চুরির মামলা করে ভুক্তভোগী মামুন হোসেন। এর প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অতঃপর বিকালে পাইককান্দি গ্রামে একটা কীটনাশক ওষুধের দোকানের সামনে থেকে পুলিশ মোটরসাইকেলসহ রানা শেখকে আটক করে ।

আরও পড়ুন – বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত

এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামি রানা শেখের বিরুদ্ধে শুধু বালিয়াকান্দি উপজেলায় নয় বরং ফরিদপুর, রাজবাড়ি সদর, মাগুরা জেলাসহ বিভিন্ন এলাকায় ১০টি চুরির মামলা রয়েছে।

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, ‘বাংলা একাডেমী পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলা দ্রæত রিভিউ করা আমাদের প্রথম কাজ।’

বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে বা কোন নীতিতে চলবে এই সব কিছুই দেখতে হবে বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। পোস্টে তিনি আরও লেখেন, ‘একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাবো এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমীর সংস্কার কেনো নয়?’

এর আগে ২৩ জানুয়ারি বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ দেওয়ার জন্য ১০ জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪’-এর সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ অনুমোদন করে।

আরও্র পড়ুন – মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঘোষিত তালিকায় ছিলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0

কালুখালী প্রতিনিধি

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কালুখালীতে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার বিকালে উপজেলার গান্দিমারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোকাররম (৫৫)। তিনি উপজেলার বিকয়া গ্রামের মোতাহারের ছেলে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ এ দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে রাজবাড়ীগামী একটি মাইক্রোবাস গান্দিমারা বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক মোকাররম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন – কুমারখালীতে রক্তদাতাদের সম্মাননা প্রদান

হাইওয়ে ওসি হারুন অর রশিদ আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পরপরই চালক মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান। মাইক্রোবাসসহ চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

কুমারখালীতে রক্তদাতাদের সম্মাননা প্রদান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দেড়শ রক্তদাতাকে সম্মাননা প্রদান করেছে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরাম।

শনিবার শহরের সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি যাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান তরুন সমাজসেবক আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বকরেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমারখালী সরকারী কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক জিল্লুর রহমান মধু।

বিশেষ অতিথি ছিলেন মেঘনা ইন্সুরেন্স কোম্পানীর সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও পুলিশ কর্মকর্তা সোহাগ হোসেন।

মাহমুদ শরীফের সঞ্চালনায় ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্যামেলী কেয়ার হাসপাতালের পরিচালক সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পচিালক সুরুজ আলী বিশ্বাস, কুমারখালী প্রেসক্লাবের সেক্রেটারী সোহাগ মাহমুদ, সাংবাদিক মাহমুদুল হাসান আলাল, প্রভাষক সাইফুদ্দিন মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালীর আহবায়ক আব্দুর রহমান।

রক্তদাতাদের মধ্যে সুলতান মারুফ তালহা, সাগর শেখ, আরিফুল ইসলাম, সামিউল ইসলাম, রুবেল হোসেন, এনামুল হক, নূরুল ইসলাম সোনা প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন – প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছে

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আলোকিত শিল্পী গোষ্ঠির পরিচালক জহির বিন মাজিদ। শেষে কুমারখালী, কুষ্টিয়া ও খোকসা উপজেলার ৫টি রক্তদাতা সংগঠন ও ১৫৫জন রক্তদাতাকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।

প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু ঘটনায় আদালতে মামলা হয়েছে। নিহত গৃহবধুর মামা শশুর মুক্তার হোসেন বাদি হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছে।
ঝিনাইদহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শৈলকুপা আমলী আদালতের বিচারক ফারুক আযম বৃহস্পতিবার এ আদেশ দেন। নিহত গৃহবধু সোনিয়া খাতুনের মামা শশুর মুক্তার হোসেন বাদি হয়ে মামলাটি করেন।

মামলার বিবরণে জানা গেছে, শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামের সৌদি প্রবাসী নিজাম উদ্দিনের স্ত্রী সোনিয়া খাতুন দুই সন্তানকে নিয়ে গ্রামে থাকতেন। চিকিৎসার অজুহাতে ওই বাড়িতে প্রায় আসা যাওয়া করত উপজেলার লক্ষণদিয়া গ্রামের পল্লী চিকিৎসক মুক্তার আলী শেখ। নিয়মিত যাতায়াতে সোনিয়া খাতুন ও মুক্তার শেখ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। ২০২৪ সালের জুলাই মাসে মুক্তার শেখকে আপত্তিকর অবস্থায় আটক করে উত্তম-মাধ্যম দিয়ে তাড়িয়ে দেয় গ্রামবাসি। একপর্যায়ে মুক্তার শেখ জেলা শহরের কালিকাপুর এলাকায় একটি বাসা ভাড়া করে দেয় সোনিয়াকে। সেখানে কয়েকমাস আসা যাওয়া করত মুক্তার। গত ১৮ জানুয়ারি শনিবার রাতে লম্পট মুক্তার শেখ কালিকাপুরের বাসায় যায়। ভোররাতে সোনিয়াকে রুমের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে সন্তানরা প্রতিবেশীদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

মামলার বাদি মুক্তার হোসেন অভিযোগ করেন, ঘটনার দিন পল্লী চিকিৎসক মুক্তার শেখ কালিকাপুরের বাসায় ছিলো। সোনিয়াকে হত্যা করে রাতেই সে পালিয়ে যায়। পরকীয়া সম্পর্ক না রাখায় মুক্তার শেখ ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে হত্যা লাশ ঝুলিয়ে রাখে বলে তাদের সন্দেহ।

বাদী পক্ষের আইনজীবী এ্যাডঃ আমিনুর ইসলাম বলেন, আমরা আদালতে অভিযোগ দায়ের করেছি। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন – প্রতিযোগীতা

অভিযুক্ত পল্লী চিকিৎসক মুক্তার শেখের সাথে কথার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

প্রতিযোগীতা

0

দেশ ব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের একাধিক ইভেন্টে প্রতিযোগীতার অনুষ্ঠত হচ্ছে। কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগীতার অংশ নেয়া প্রতিযোগিদের ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোল।

আরও পড়ুন – সোনার দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ল

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...