রবিবার, এপ্রিল ৫, ২০২৬.
Home Blog Page 163

আগরতলায় হাইকমিশনে হামলা ধারাবাহিক প্যাটার্নের অংশ: বাংলাদেশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (২ ডিসেম্বর) ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামক একটি ডানপন্থী সংগঠনের নেতৃত্বে একদল লোক হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ ও হামলা করেন। এ সংগঠনটি বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সম্পর্কিত।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আটক করার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ঘটনাটি গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে এবং ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করতে আহ্বান জানিয়েছে।

‘প্রাপ্ত তথ্য থেকে স্পষ্ট, বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করার সুযোগ পেয়েছেন। এ সময় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তারা বাংলাদেশের জাতীয় পতাকার খুঁটি ভেঙে ফেলেন, পতাকাকে অসম্মান করেন এবং প্রাঙ্গণের অভ্যন্তরীণ সম্পত্তি ভাঙচুর করেন,’ বলা হয় বিজ্ঞপ্তিতে।

‘দুঃখজনকভাবে, হাইকমিশনের নিরাপত্তা দেওয়ার জন্য উপস্থিত স্থানীয় পুলিশ সদস্যদেরকে শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় পদক্ষেপ নিতে দেখা যায়নি।’

এ ঘটনার ফলে সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ২৮ নভেম্বর কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’ নামক হিন্দুত্ববাদী একটি সংগঠনের বিক্ষোভ মিছিলে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে সে হামলার ঘটনা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশ সরকার স্পষ্ট করতে চায়, বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনের ওপর এ জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি ধারাবাহিক প্যাটার্নের অংশ।

‘এ ঘটনা ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনসের সরাসরি লঙ্ঘন,’ উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

‘বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ঘটনাটি গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে, ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করতে এবং ভবিষ্যতে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে এমন সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। পাশাপাশি, কূটনীতিক ও অ-কূটনৈতিক কর্মী এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’

এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার পর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ সারা ভারতে বাংলাদেশর উপ ও সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত সরকার।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। কূটনৈতিক ও কনস্যুলার প্রাঙ্গণকে কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং সারাদেশে বাংলাদেশের উপ ও সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।’

আরও পড়ুন – ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সহকারী হাইকমিশনে প্রবেশের পর বিক্ষোভকারীরা স্মারকলিপি জমা দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন – অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান. ৬ লাখ টাকা জরিমান

হাইকমিশনে হামলার ঘটনায় সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

সোমবার ঝিনাইদহের মহেশপুর শহরে হেফাজতে ইসলাম উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষাভ মিছিল কর্মসুচি পালিত হয়। মিছিলটি মহেশপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ষ্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের মহেশপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ আসাদ, সাধারণ সম্পাদক মুফতি শোয়াইব আহমাদ মাহদী, উপদেষ্টা মাওলানা সরোয়ার হোসেন, নাজির আহমাদ ও মাওলানা আবু দাউদ।

আরও পড়ুন – অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান. ৬ লাখ টাকা জরিমান

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের জঙ্গি সংগঠন ছাত্রলীগ যদি নিষিদ্ধ হতে পারে। তাহলে আওয়ামী লীগের সঙ্গী এদেশের জঙ্গি ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না ?

আরও পড়ুন – ভেড়ামারায় শিক্ষা অফিসারের রুমে তালা দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে

এসময় ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘বিপ্লবী সরকার এত ভীত হলে হবে না। ইসকনকে নিষিদ্ধ করতে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে এমন সরকার আমরা চাই না। আমরা ব্যর্থ সরকারকে বাদ দিয়ে অন্য বিপ্লবীদের দিয়ে সরকার গঠন করব। অনতিবিলম্বে ইসকন নিষিদ্ধসহ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবী জানান তারা।

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান. ৬ লাখ টাকা জরিমান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪টি ইট ভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমান ও একটি অবৈধ ইটভাটা আংশিক গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলার মিরপুর উপজেলার চারুলিয়া ও আমকাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের শুরুতেই এ এস এম ইট ভাটায় অভিযানে গেলে ইট ভাটার মালিক ও শ্রমিকদের বাধার সম্মুখীন হন ভ্রাম্যমান আদালত। বাধার কারণে শেষ পর্যন্ত মাত্র চারটি ইটভাটার প্রত্যেককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দেড় লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এর আগে এএসএম ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভাটাটি আংশিক গুড়িয়ে দেওয়া হয়। দিনব্যাপী অভিযান পরিচালনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত দুপুর দেড়টার দিকে অভিযান শেষ করা হয়।

আরও পড়ুন – খোকসায় বিষপানে যুবকের আত্মহত্যা

আরও পড়ুন – ভেড়ামারায় শিক্ষা অফিসারের রুমে তালা দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক হাবিবুল বাসার জানান, কুষ্টিয়া জেলায় মোট ১৭০টি ইটভাটা রয়েছে যার মধ্যে মাত্র ১৫ টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। তিনি আরো জানান, অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান রাখা হবে।

খোকসায় বিষপানে যুবকের আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসায় পারিবারিক কলহের জের ধরে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামে নিজের বাড়িতে ইমন হোসেন (২৮ ) বিষপান করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার এক পর্যায়ে তার মৃত্যু হয়। নিহত যুবকের বাবার নাম মনিরুল ইসলাম।

কর্তব্যরত চিকিৎসক ডা: আবির হোসেন সোহাগ বলেন, রোগীর অবস্থা আশঙ্কা জনক ছিল, মাছ মারার বিষ তেল খেয়ে ছিল বলে পরিবারে লোকেরা জানায়।

নিহতের খালা শাশুড়ি জানান, তারা পছন্দ করে দুই বছর আগে বিয়ে করে। তাদের ঘরে এখন পর্যন্ত কোন সন্তানাদি হয়নি। দুজনের সংসার ভালোই চলছিল হঠাৎ কি জন্য যে বিষ খেয়েছে তা বলতে পারছি না।

আরও পড়ুন – ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হওয়াই সত্যের সৌন্দর্য : তারেক রহমান

নিহত যুবকের দাদা জানান, তার স্ত্রীর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়। এর পরেই হয়তো বিষপান করেছে। মৃত ইমন পেশায় চা বিক্রেতা।

আরও পড়ুন – বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধের সব মামলা ষড়যন্ত্রমূলক ছিলো: মির্জা ফখরুল

খোকসা থানা ওসি তদন্ত আব্দুল গফুর বলেন প্রাথমিক ধারণা করছি বিষপানে আত্মহত্যা করেছে, সঠিক তদন্তের জন্য ময়না তদন্ত প্রয়োজন।

 

ভেড়ামারায় শিক্ষা অফিসারের রুমে তালা দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেনের অসদাচরণ ও হুমকির প্রতিবাদে তাকে কক্ষের ভেতর রেখেই তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনালের শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন।

শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার পর ওই শিক্ষা অফিসারের অফিস কক্ষের তালা খুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার যুগ্ন আহবায়ক মোহাম্মদ বায়েজিদ খান হিমু।

এর আগে সকাল ১১টায় শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের গাড়ি আটকে দিয়ে শহরের গোডাউন মোড় এলাকায় ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। অবরোধ করে রাখে ভেড়ামারা-দৌলতপুর মহাসড়ক। এসময় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, উপজেলায় ভোকেশনাল প্রায় ৯’শ জন শিক্ষার্থী যার মধ্যে ৪৬০ জন এসএসসি পরীক্ষার্থী। বেশ কিছুদিন ধরে তাদের পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে আসছিল। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ তাদের রেজিস্ট্রেশন বাতিল করে আইনগত ব্যবস্থাসহ দেখে নেয়ার হুমকি দেন।

শিক্ষার্থীরা আরও জানান, এই শিক্ষা অফিসার দীর্ঘ ৫ বছর ধরে ভেড়ামারায় আছেন। এটা দিয়ে শিক্ষার্থীদের ওপর তার ১০ নম্বর থ্রেট। তারা শিক্ষা অফিসারের বক্তব্যে ভীত হয়ে একসাথে জড়ো হয়ে তার এ বক্তব্য প্রত্যাহারের দাবিতে।

কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বায়েজিদ খান হিমু বলেন, শিক্ষা অফিসার ফারুক হোসেন শিক্ষার্থীদের সহ তাদের বাবা মা’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়ে, তাদের জীবন ধ্বংস করার হুমকিও দিয়েছেন। এমন অবস্থায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে শিক্ষা অফিসারকে রুমে আটকে রেখেই তালা ঝুলিয়ে দেয়। পরে তিনি ক্ষমা চান এবং দুঃখ প্রকাশ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। আমি শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বলেছি, তোমরা ঘরে ফিরে যাও, না গেলে তোমাদের সমস্যা হবে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শিক্ষা অফিসারকে কক্ষে রেখেই তালা মেরে দেয়। পরে সমঝোতার ভিত্তিতে তালা খুলে দেওয়া হয়।

ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হওয়াই সত্যের সৌন্দর্য : তারেক রহমান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সত্যের সৌন্দর্য হলো এটি প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবশেষে জয়ী হয়। যা আমাদের এই বিশ্বাস জোগায় যে, ন্যায় ও সুবিচার শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়। আসুন আমরা রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে ইতিহাসের একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।

রবিবার বাংলাদেশ সময় ৭টা ২৫ মিনিটে স্যোশাল হ্যান্ডেল এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এই
প্রতিক্রিয়া জানান। একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিনি।

সেই স্ট্যাটাসে রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে ইতিহাসের নতুন অধ্যায় শুরু করার আহ্বান জানান তিনি।

ইংরেজিতে দেওয়া তারেক রহমানের স্ট্যাটাসের বাংলা ভাষান্তর হলো, আমরা অঙ্গীকার করছি যে, বহুমতের, বিশ্বাসের ও মতাদর্শের বৈচিত্র্যে বিকশিত গণতন্ত্রের চেতনা ধারণ করব, যা বাংলাদেশের মানুষকে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে ক্ষমতায়িত করবে। এই যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হব, যা প্রত্যেক নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও নিয়মতান্ত্রিক সমাজ গড়ে তুলবে।

তারেক রহমানের স্ট্যাটাসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

প্রসঙ্গত, আজ রবিবার বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন – বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধের সব মামলা ষড়যন্ত্রমূলক ছিলো: মির্জা ফখরুল

২০১৮ সালের ১০ অক্টোবর মামলাটিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদন্ড দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয় অপর ১১ আসামিকে।

আরও পড়ুন – টইটই সম্মাননা পেলেন কবি জাহাঙ্গীর

পরে ওই বছরের ২৭ নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে। পাশাপাশি আপিল করেন কারাবন্দি আসামিরা। ২০২২ সালের ডিসেম্বরে এ মামলার আপিল শুনানি বিচারপতি সহিদুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয়। এর মধ্যে ওই বেঞ্চ পুনর্গঠন হয়। এ কারণে নতুন বেঞ্চে আবার শুনানি শুরু হয়।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধের সব মামলা ষড়যন্ত্রমূলক ছিলো: মির্জা ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি উচ্চ আদালত হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার রায় ঘোষনার পর প্রতিক্রিয়া জানাতে এক বিবৃতিতে তিনি বলেন, মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। বিচারিক আদালতের রায় বাতিল করে আজ ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করায়।

আরও পড়ুন – টইটই সম্মাননা পেলেন কবি জাহাঙ্গীর

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রেরিত বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমান-কে অভিযুক্ত করেছিলো।

আরও পড়ুন – ভয় আর শঙ্কায় নিহত মাহাবুবের বাবা-মা

তারেক রহমান-এর বিরুদ্ধে আনীত মামলার অভিযোগ থেকে তিনি আইনগত ভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিলো।

টইটই সম্মাননা পেলেন কবি জাহাঙ্গীর

0

স্টাফ রিপোর্টার

সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন খন্দকার জাহাঙ্গীর হুসাইন। তিনি একাধারে সাহিত্য, সাংবাদিকতা ও হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

শুক্রবার বিকালে ঢাকার জাতীয় শিশু কল্যাণ পরিষদের সভাকক্ষে এই সম্মননা অনুষ্ঠানের আয়োজন করে টইটই প্রকাশনী নামের একটি প্রকাশনা সংস্থা।

কবি, সাহিত্যিক ও প্রকাশক সাহেদ বিপ্লব ও টিমুনী খান রিনুর উপস্থাপনায় টইটই প্রকাশনীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টইটই সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক ও বহুমুখী সাহিত্য ব্যক্তিত্ব আজহারুল ইসলাম আল আজাদ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমীর উপ পরিচালক ড. সাহেদ মন্তাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব কবি মোতাহার হোসেন।

বক্তব্য রাখেন অধ্যাপক সুজয় কুমার পাল, লেখক মুস্তাক আহমাদ, কবি সাকী মাহবুব, শিল্পী বেগম, কবি ফারুক প্রধান, প্রকাশক আহমদে মুনীর, কবি মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন – ভয় আর শঙ্কায় নিহত মাহাবুবের বাবা-মা

অনুষ্ঠানে আগত লেখকদের মধ্যে এই সম্মাননা প্রদান করেছে টইটই প্রকাশনী।

আরও পড়ুন –“ইসকন” বিরোধী কথা বলায় চাকুরি হারালেন ইমাম

খন্দকার জাহাঙ্গীর হুসাইন ইতোপূর্বে ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম সম্মাননা পেয়েছেন। এছাড়াও তিনি নিউজ পোর্টাল বাংলাদেশ ভূমির সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত।

ভয় আর শঙ্কায় নিহত মাহাবুবের বাবা-মা

0

স্টাফ রিপোর্টার

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত মাহাবুব রশিদের বাবা-মায়ের রায় নিয়ে আর প্রতিক্রিয়া নেই। তবে, আছে ভয় আর শঙ্কা। কি বলতে কি বলে ফেলবেন আর এ নিয়ে পরতে হবে বিপদে। আগের সরকার যা করেছেন তার মত করেই করেছে। আর এ সরকার যা করছে তাদের মত করে করছে। ছেলে হত্যার বিশ বছর পার হয়েছে বিচার পান নি। এখন আর কী হবে এ নিয়ে কথা বলে।

রবিবার ২১ আগস্টের গ্রেড হামলা মামলার ডেথ রেফারেন্স সহ আপিলের রায় হয়। রায়ে সব আসামীর খালাস পায়। গ্রেনড হামলায় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেহরক্ষি নিহত মাহাবুব রশিদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসার ফুলবাড়ি গ্রামে। তার বৃদ্ধ বাবা হারুন অর রশিদ ও মা হাসিনার খাতুনের প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

তখন বিকাল ৫টা। বাঁশ বাগানের আঁধার পেরিয়ে মাহাবুবের বাবার বাড়ি। বাড়ির ভেতরে শুনসান নিরবতা। গ্রেনেড হামলায় নিহত মাহাবুবের বাবা হারুন অর রশিদ বাড়ির উঠানে একা একা বসেছিলেন। মা ছিলেন ঘরে। বাড়িতে আর কেউ নেই। বাবা বাজারে যেতে চেয়ে ছিলেন। কিন্তু গায়ে জ্বরটা চেপে বসায় আর যাওয়া হয়নি তার। মা বিছানায় শুয়ে ছেলের চিন্তা নিয়েই মগ্ন ছিলেন। উঠে এসে বসলেন স্বামীর পাশে।

রবিবার উচ্চ আদলতের রায়ের কথা তাদের কেউ জানায়নি। তিনি ছেলের বাবার শুরেই বললেন। “বেটা মারা গেছে ২০ বছর, এখন আর বলে কি হবে ? যারা ছাড়া পেয়েছে তারা আবার কিছু দিন ঘুরুক ফিরুক।”

৮৫ বছরের বৃদ্ধ হারুন অর রশিদ বলেন, “আমার নিয়ে যেন মিথ্যা কথা বলা বা লেখা না হয়। আমি বলব এক রকম আর আপনা লিখবেন অন্য রকম। আগের বিচার “সে” এক রকম করেছে । এখন বিচার হয়েছে অন্য রকম। রায় নিয়ে আমার প্রতিক্রিয়া হা না কিছুই বলবোনা। সত্য বলে যদি আমার জেল ফাঁস হয়, হয়ে যাবে। কিন্তু আমি যা বলবো না, তা লিখবেন না। তিনি আরও বলেন, বিচারের রায় দিয়ে আমার আর কিছুই যায় আসে না। সে করে গেছে এক রকম এরা করছে আর এক রকম। এর পরে আর একজন এসে করবে আর এক রকম।” বৃদ্ধ হরুন অর রশিদ দম্পতি ভয় আর শঙ্কার কথাও জানান।

আরও পড়ুন –খোকসায় আগ্নেয় অস্ত্রসহ শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আটক

২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের মধ্যে সাবেক এ নেতার দেহরক্ষি সাবেক সেনা সদস্য মাহাবুব সহ দলটির নেতাকর্মীসহ ২৪ জন নিহত হন। ওই হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত মামলা দুটির রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদন্ড দেওয়া হয়। এ ছাড়া তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দেন বিচারিক আদালত।

আরও পড়ুন – পাগলা মসজিদের দানবাক্সে এবারে ৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গেলো

মৃত্যুদন্ড অনুমোদনের জন্য ২০১৮ সালে এটি হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। অন্যদিকে, কারাগারে থাকা দন্ডিত ব্যক্তিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুই মামলায় আলাদা জেল আপিল ও নিয়মিত আপিল করেন। হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ২০২২ সালের ৪ ডিসেম্বর একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু করে।

“ইসকন” বিরোধী কথা বলায় চাকুরি হারালেন ইমাম

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে একটি মসজিদে “ইসকন” বিরোধী কথা বলায় ইমামকে চাকুরীচ্যুত করার অভিযোগ উঠেছে।

উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ বাইতুল হামদ্ জামে মসজিদের ইমাম মিনহাজ আল আদনানের সাথে এ ঘটনা ঘটে। এনিয়ে ওই ইমাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ভাইরাল হয় এবং আলোচনা সমালোচনার ঝড় ওঠে।

চাকুরিচ্যুত ইমামের অভিযোগ গত শুক্রবার জুমআর নামাজে খুতবা শেষে ‘ইসকন’ নিয়ে আলোচনা করায় তাকে চাকুরিচ্যুত করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে মসজিদ কমিটি বলছে, প্রকাশ্যে কমিটির বিরুদ্ধে বেতন ও অন্যান্য সুযোগ – সুবিধা নিয়ে সমালোচনা করায় তার চাকুরিচ্যুত করা হয়েছে।

ইমাম মিনহাজ আল আদনান মাগুরা জেলার সদর উপজেলার বাসিন্দা। তিনি গত ১ নভেম্বর থেকে সোন্দাহ বাইতুল হামদ্ জামে মসজিদে আট হাজার টাকা বেতনে দায়িত্ব পালন করছিলেন।

রবিবার দুপুরে মসজিদ প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, ইমাম মিনহাজ আল আদনান মসজিদের সামনে একটি গাছের নিচে দাঁড়িয়ে আছেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, গত শুক্রবার জুমআর নামাজে খুতবায় তাওহীদ, আকিদা ও ইমান নিয়ে আলোচনা চলছিল। একপর্যায়ে দেশের চলমান পরিস্থিতি ও ইসকন নিয়ে আলোচনা হয়। সেদিন তাৎক্ষণিক কেউ কিছু বলেনি। গত শনিবার রাতে মসজিদের সহ সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, হিসাবরক্ষক আবুল হোসেন শমছেরসহ কয়েকজন তাকে বলেন যে, মসজিদে ইসকন ও বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করা যাবেনা। এনিয়ে কিছুটা কথাকাটি হয়। এরপর রবিবার ফজরের নামাজের পর তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়।
তার ভাষ্য, ইসকন নিয়ে আলোচনা করায় তাকে চাকুরিচ্যুত করা হয়েছে। এটা তার সাথে অন্যায় হয়েছে। এর একটা বিচার হওয়া উচিৎ।

মসজিদের সহ সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, হিসাবরক্ষক আবুল হোসেন শমছের ইমামের অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, গত ২২ নভেম্বর ইমাম সাহেব মসজিদে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে প্রকাশ্যে কমিটির বিরুদ্ধে অসৎ বক্তব্য ও আচরণ করেছেন। সেজন্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের দাবি, গত শুক্রবার মসজিদে ইমাম ইসকন নিয়ে কথা বলেছেন। তবে এনিয়ে তাদের কোনো অভিযোগ নেই।

স্থানীয় মুসল্লি জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবারে হুজুর তাওহীদ, আকিদার পাশাপাশি ইসকন নিয়ে আলোচনা করেছিল। সেজন্য তাকে মসজিদ থেকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।

আরও পড়ুন – বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া দেওয়া প্রধান শিক্ষককে শোকজ

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন বলেন, ইমাম মসজিদে ইসকন ও বেতন নিয়ে আলোচনা করায় কমিটির সিংহভাগ সদস্যদের সম্মতিতে তাকে বাদ দেওয়া হয়েছে। তার ভাষ্য, আরও কয়েক মাস ইমামকে রাখতে চেয়েছিলেন তিনি।

আরও পড়ুন – কুষ্টিয়ায় ভুয়া মেজর জেনারেল আটক

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ইমামের ঘটনাটি তিনি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখে পরে বিস্তারিত জানাবেন তিনি।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...