সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 175

কুষ্টিয়ার সরকারি শিশু পরিবার থেকে শিশু নিখোঁজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সরকারি শিশু পরিবার (বালক) থেকে রিজভী নামে এক শিশু এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনা জানাজানি হওয়ার পর শিশু শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপ-তত্ত¡াবধায়ক আসাদুজ্জামান ও সহকারী তত্ত¡াবধায়ক ইলিয়াস হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে কুষ্টিয়া সদর থানা পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সহপাঠী রিজভীর সন্ধানের দাবিতে বিক্ষোভ করে অধ্যায়নরত আবাসিক শিশুরা। তারা শারীরিক নির্যাতন ও খাবার কম দেওয়াসহ নানা অভিযোগ করে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে।

এ সময় নিজ অফিসে উপস্থিত ছিলেন উপ-তত্ত¡াবধায়ক মো. আসাদুজ্জামান। তিনি জানান, গত ২ নভেম্বর রিজভী ও নাহিদ নামে দুই শিক্ষার্থী প্রতিষ্ঠানের প্রধান গেট দিয়ে বের হয়ে যায়। এরপর তাদের সন্ধান না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ৪ নভেম্বর থানায় জিডি করা হয়।

শিশুদের ওপর শারীরিক নির্যাতনে সবচেয়ে বেশি আসে ইলিয়াস হোসেনের নাম। তিনি সব অভিযোগ অস্বীকার করলেও নাহিদকে মারপিটের কথা স্বীকার করেন।

ইলিয়াস বলেন, নাহিদ যেহেতু রিজভীর সঙ্গে গিয়েছিল এবং পরে ফিরে এসেছে তাই তার কাছ থেকে সত্য তথ্য জানতে মারধর করা হয়েছে। এজন্য আমি একা দায়ী নই।

পরে পুলিশ শিশুদের বিক্ষোভের মুখে শুক্রবার রাতে আসাদুজ্জামান ও ইলিয়াসকে আটক করে থানায় নিয়ে যায়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

আরও পড়ুন – আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ

অভিযোগ নিয়ে সেখানে এসেছিলেন রিজভীর মামা লোকমান হোসেন। তিনি বলেন, গত ৪ নভেম্বর খুলনা থেকে একটা কল আসে মোবাইল ফোনে। তারা আমাকে জানায় ট্রেনের মধ্যে রিজভীর ব্যাগ পাওয়া গেছে। এরপর আমরা উপ-তত্ত¡াবধায়ক আসাদুজ্জামানকে জানাই। পরে আমাদের চাপে তিনি থানায় জিডি করেছেন। আমরা দ্রæত রিজভীর সন্ধান চাই।

আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ

0

দ্রোহ অফনলাইন ডেস্ক

বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ করা হয়।

লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ অভিযোগ দায়ের করেন। গত ৫-৮ আগস্ট পর্যন্ত ‘বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে’ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের ওপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ সংগঠিত হয়েছে বলে অভিযোগ আনা হয়।

ড. ইউনূস ছাড়াও ৬২ অভিযুক্তের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম রয়েছে।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম ও আবু বকর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়।

অভিযোগের বিষয়ে আনোয়ারুজ্জাম চৌধুরী বলেন, আমার মনে হয় আমিই প্রথম (অভিযোগ) শুরু করলাম। প্রায় ১৫ হাজার ভিক্টিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে সরকার পতনের পর লাপাত্তা হন সিলেটের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে জানা যায় তিনি লন্ডনে পালিয়ে গেছেন।

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ, জনগণের ভোগান্তি নিরসন ও স্বাস্থ্য শিক্ষার সম্প্রসারণে বৃহস্পতিবার বিকেল তিনটায় মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে পরবর্তী সমাবেশে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন মেহেদী বলেন, হাসপাতালের সব অবকাঠামো নির্মাণ হওয়া সত্তে¡ও এবং সকল যন্ত্রাংশ থাকা সত্তে¡ও এই হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে না। এটা কুষ্টিয়া ও আশপাশের মানুষের জন্য দুঃখজনক।

তিনি বলেন, বিগত দুর্নীতিবাজ সরকারের আমলে স্থানীয় এমপি মন্ত্রী ও আমলাদের ঐক্যবদ্ধ দুর্নীতির কারণে এই হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। আমরা আশা করব বর্তমান সরকার দ্রæত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়ার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালু করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

আহ্বায়ক মুহাম্মদ হাসিবুর রহমান বলেন, কুষ্টিয়ার আশপাশের জেলা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ী থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মানুষ চিকিৎসা নিতে আসে। কিন্তু ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাজারো মানুষের চিকিৎসা নিতে হয়।

আরও পড়ুন – ঝিনাইদহের সাবেক এমপি সাভার থেকে গ্রেফতার

তিনি বলেন, সেখানে মানুষ চিকিৎসা নিতে এসে সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে ফিরছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মানববন্ধন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে অনেক সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করেন।

ঝিনাইদহের সাবেক এমপি সাভার থেকে গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

হত্যাসহ তিন মামলায় ঝিনাইদহ-২ আসনের সাবেক সাংসদ তাহজীব আলম সিদ্দিকী সমিকে র‌্যাব গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতরার করা হয়। গ্রেফতারের বিষয়টি ঘটনার দিন মধ্যরাতে নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

র‌্যাব জানায়, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীর বিরুদ্ধে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যা মামলা রয়েছে। ২০১৩ সালে হেফাজত ইসলামের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হলে আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশী অস্ত্রসস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। হামলায় নিহত হন ঝিনাইদহ আলীয়া সিদ্দিকীয়া মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম। ১১ বছর পর গত ২৭ আগষ্ট নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় জামায়েতর রুকন সম্মেলন অনুষ্ঠিত

এ মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু ও সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়। এদিকে গ্রেফতারকৃত সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও বিএনপি অফিস ভাংচুরের আরো দুইটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি হুকুমের আসামী হয়েছেন। ঝিনাইদহ-২ আসন থেকে তাহজীব আলম সমি ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার পিতানূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।

কুষ্টিয়ায় জামায়েতর রুকন সম্মেলন অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের জন্য আমি খুব বেশি সময়ও দিতে চাইনা আবার খুব কম সময়ও দিতে চাইনা। যৌক্তিক সময়ের দাবি আমাদের। আর নির্বাচনী তফসিল ঘোষণা হলেই আমরা আমাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবো।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশে হাজী শরীয়ত উল্লাহ্ এতিম খানার আব্দুল ওয়াহিদ হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আরও পড়ুন – খোকসায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক মোবারক হোসেন। কুষ্টিয়া জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এ কে এম আলী মহসীন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্বুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন প্রমুখ।

খোকসায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

0
নিহত ছাত্র মারুফের বাবার সাথে কথা বলছে জেলা প্রশাসক।

স্টাফ রিপোর্টার

নতুন বাংলাদেশ বিনির্মানে এক সাথে কাজ করার দ্বিপ্ত প্রত্যয় ব্যক্ত করলেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

বৃহস্পতিবার সকালে খোকসা উপজেলা পরিষদ সভাকক্ষে সুধিজন ও সরকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, সমস্যা একদিনের না, আমরা আন্তরিক হলে পর্যায় ক্রমে সব সমস্যার সমাধান করা যাবে। জনগন আমাদের আমানত দিয়েছেন। তার সঠিক ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে কেউ অন্যায় করলে, সে তার নিজ দায়িত্বে করবে। জনগনের টাকায় দেশ চলে। তার অপব্যবহার করলে জনগনের সাথে বেঈমানী করা হবে। এ জন্য সবাইকে প্রফেসনাল হতে হবে।

নিহত ছাত্র মাহিনের বাড়িতে জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় খোকসার প্রামান্য তথ্যচিত্র উপস্থান করেন সহকারি কমিশনার (ভূমি) রেশমা খাতুন।

উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আলীম রেজা আকু, সমন্বয়ক আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক প্রমুখ।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে ঢাকায় নিহত ছাত্র মারুফ হোসেন ও কুমারখালীতে টিয়ার সেলে আহাত হয়ে মারা যাওয়া মাহিনের পরিবারের সাথে দেখা করেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। নিহতদের পরিবারের জন্য সরকারী সব ধরণের সহযোগীতার প্রতিশ্রæতি দেন জেলা প্রশাসক।

আরও পড়ুন – ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়

এ দিন জেলা প্রশাসক খোকসা থানা, খোকসা পৌরসভাসহ একাধিক প্রতিষ্ঠান ও দপ্তর পরিদর্শন করেন। এ ছাড়া হত দরিদ্রদের মধ্যে আর্থিক সাহায্য, প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার, সেলাই মেশিন, ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাগ ও খেলার সামগ্রী বিতরণ করেন।

ছাত্রলীগের সভাপতিকে নিয়ে টকশো স্থগিত করেছেন খালেদ মুহিউদ্দীন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পরেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। অবশেষে ছাত্রলীগ সভাপতিকে নিয়ে আয়োজিত টকশো স্থগিত করেছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ঘোষণা: অন্তর্র্বতী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। একাধিক আইনজীবীর পরামর্শমতে, বাংলাদেশের দিক থেকে ছাত্রলীগের কারো বক্তব্য প্রচার আইনত ঠিক হবে না। এই বিবেচনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সভাপতির অনুষ্ঠানটি স্থগিত করা হল।

ছাত্রলীগের সভাপতিকে নিয়ে টকশো স্থগিত খালেদ মুহিউদ্দীনযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতিকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। এ নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ‘নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হলো।’

আরও পড়ুন – পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সারজিস আলম লেখেন, ‘খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সঙ্গে টকশো করেছেন? এটা আমাদের ২ হাজারের অধিক শহিদের সঙ্গে বেইমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সাথে বেইমানি।

পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও আটজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্যদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

আরও পড়ুন – ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ভূঁইয়া মাহবুব হাসান, সিআইডির সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান ঝন্টু, সিআইডির (এপিবিএনে বদলির আদেশপ্রাপ্ত) মো. জিয়াউর রহমান, এসবির সহকারী পুলিশ সুপার আবু মো. ফজলুল করিম, শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার রণজিত কুমার বড়ুয়া, বেতবুনিয়া পিএসটিএসের সহকারী পুলিশ সুপার অপ্পেলা রাজু নাহা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান, সিলেট এসএমপির সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার।

ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। প্রতিদ্ব›দ্বী কমলা হ্যারিস ইলেকটোরাল কলেজ ভোটে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। ফলে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প’ই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে প্রায়োজন হয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের। সেই ম্যাজিক ফিগার এরই মধ্যে পেরিয়ে গেছেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। তিনি ম্যাজিক ফিগারের চেয়েও বেশি ভোট পেয়েছেন।

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, রিপাবলিকান এই প্রার্থী ২৭৭টি এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল ভোট। তবে এখনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয়নি। এজন্য কিছু সময় অপেক্ষা করতে হবে।

কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার আগেই ট্রাম্প ও তার সমর্থকরা দেশজুড়ে বিজয় উদযাপন শুরু করেছেন। সাবেক প্রেসিডেন্ট এরই মধ্যেই নিজেকে ‘বিজয়ী’ ঘোষণা করেছেন।

এক ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি ‘অসাধারণ বিজয়’ পেয়েছেন। তার দ্বিতীয় শাসনামল ‘আমেরিকার স্বর্ণযুগ’ হবে দাবি করে রিপাবলিকান নেতা আরও বলেন, এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।

এর আগে, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় ৫ নভেম্বর ভোরে শুরু হয় ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন। এতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোট দিতে দেখা যায় ভোটারদের। ভোটের প্রাথমিক ফলাফল সামনে আসতে শুরু করলে ট্রাম্পের বিজয়ী হওয়ার সম্ভাবনা ক্রমেই স্পষ্ট হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার দলের ইলেকটোরাল ভোটের পাল্লা।

গত নির্বাচনে দোদুল্যমান রাজ্যগুলোতে বিশেষ সুবিধা করতে পারেননি ট্রাম্প। ফলাফল, নির্বাচনে হার। কিন্তু এবার সেসব রাজ্যে দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। জয় ছিনিয়ে এনেছেন বেশিরভাগ ব্যাটেলগ্রাউন্ডে।

এবারের নির্বাচনে মূল লড়াইটা হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।

কিন্তু প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রতিদ্ব›দ্বীর কাছে নাস্তানাবুদ হওয়ার পর ডেমোক্র্যাট শিবিরে জোর দাবি ওঠে, ৮১ বছর বয়সী জো বাইডেনকে সরিয়ে অন্য কাউকে প্রার্থী করা হোক। তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছিলেন একের পর এক অর্থদাতা। তবুও শেষপর্যন্ত লড়াইয়ে থাকার ঘোষণা দিয়েছিলেন বাইডেন।

কিন্তু গত ১৩ জুলাই নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনার পর বদলে যায় সব হিসাব-নিকাশ। কপালজোরে প্রাণে বেঁচে যাওয়া ট্রাম্প আসন্ন নির্বাচনী ভূমিধস জয় পেতে চলেছেন বলে ভবিষ্যদ্বাণী করেন বিভিন্ন পর্যবেক্ষক ও বিশ্লেষক।

এ অবস্থায় নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকতে ডেমোক্র্যাটদের নাটকীয় কিছুই করতে হতো। এর মধ্যে তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন বয়সের ভারে নুয়ে পড়া বাইডেন। আর তারপরেই নির্বাচনী দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। তার জায়গায় লড়াইয়ে নামেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

আরও পড়ুন – গণমাধ্যমের ওপর আক্রমণ বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থী : টিআইবি

কমলাকে পেয়ে আগের চেয়ে উজ্জীবিত হয়ে ওঠে ডেমোক্র্যাট শিবির। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে নির্বাচনী লড়াই। ধারণা করা হয়েছিল, নির্বাচনে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে দুই নেতার মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত অনেকটা হেসেখেলেই জয় ছিনিয়ে নেন রিপাবলিকান প্রার্থী। প্রতিপক্ষের মুখের বুলি নয়, নির্বাচনী সভায় গুলির আঘাতে রক্তাক্ত ট্রাম্পের মুষ্ঠিবদ্ধ হাতের দৃশ্যই ভোটারদের বেশি আকৃষ্ট করেছে, তা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট।

গণমাধ্যমের ওপর আক্রমণ বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থী : টিআইবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাংবাদিক ও গণমাধ্যমের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ, নির্বিচারে মামলা, হেনস্তার উদ্দেশ্যে অপতৎপরতা- বৈষম্যহীন নতুন বাংলাদেশের অভীষ্টের জন্য ভালো বার্তা বয়ে আনবে না বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে আরো বলা হয়েছে, মুক্ত সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করার এই প্রবণতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে অন্তর্র্বতী সরকারকে গণমাধ্যম ও সংবাদকর্মীদের জন্য ভয়হীন পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে, গণমাধ্যম ও সাংবাদিকতার ক্ষমতার অপব্যবহার রোধ করে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘পতিত কর্তৃত্ববাদী সরকারের শাসনামলে মুক্ত গণমাধ্যম সূচকে ১৪ বছরে ৪২ ধাপ নেমেছিলো বাংলাদেশ।

এ সময়ে গণমাধ্যমের স্বাধীনতাসংক্রান্ত সকল মানদন্ডেই বাংলাদেশের ক্রমাবনতি হয়েছে। ছাত্র-জনতার নজিরবিহীন প্রাণহানি ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে এই অবস্থান থেকে উত্তরণের অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকেও গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে না, ক্ষমতার প্রভাবের বাইরে থেকে দেশে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রæতি দেওয়া হয়েছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, স্বার্থান্বেষী বিভিন্ন মহল দেশের কোনো কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধে কুৎসা রটনা, হামলা, ঘেরাওয়ের হুমকিসহ নানাবিধ আক্রমণ চালিয়ে যাচ্ছে।

দৃশ্যত, অতি ক্ষমতায়িত কোনো কোনো মহলের স্বার্থের বাইরে গেলেই গণমাধ্যমকে আক্রমণ ও সাংবাদিক হেনস্তা, গণমাধ্যমকে দখল বা খেয়ালখুশিমতো পরিচালনার প্রচেষ্টা চলছে। যা আসলে মুক্ত গণমাধ্যমের সম্ভাবনার জন্য অশনি সংকেত।’

ড. জামান আরও বলেন, ‘টিআইবি বিশ্বাস করে, সাংবাদিকের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো ফৌজদারী অপরাধের অভিযোগ থাকলে বা যারা সরাসরি কর্তৃত্ববাদের দোসরের ভূমিকা পালন করেছেন, তাদের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কিন্তু পতিত কর্তৃত্ববাদী সরকারের সহযোগী ‘ট্যাগ’ দিয়ে সাংবাদিকের বিরুদ্ধে যথেচ্ছ মামলা, তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, হুমকি ও বরখাস্ত করার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার স্বপক্ষে কোনো ইতিবাচক বার্তা দিচ্ছে না।

আরও পড়ুন –কুষ্টিয়ায় বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

বরং, ভিন্নমতের কারণে স্বৈরাচারের দোসর অভিযোগ তোলার পেছনে স্বার্থান্বেষীদের দুরভিসন্ধি কাজ করছে। টিআইবি স্পষ্টভাবে বলতে চায়, শুধুমাত্র সাংবাদিকতার জন্য কোনো সাংবাদিককে শাস্তি দেওয়ার সুযোগ নেই।’

সর্বশেষ সংবাদ

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...