রবিবার, এপ্রিল ১২, ২০২৬.
Home Blog Page 185

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন গ্রেফতার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রাম থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলশী থানার তুলাতলী এলাকা থেকে নগরের কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।

তিনি জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীনকে ঢাকা মেট্রোপলিটন থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন – ছাত্রলীগকে নিষিদ্ধ করলো অন্তর্র্বতীকালীন সরকার

হেলালুদ্দীন আহমদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের সচিব হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। ওই মন্ত্রণালয়ে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হিসেবে অবসরে যান তিনি।

ছাত্রলীগকে নিষিদ্ধ করলো অন্তর্র্বতীকালীন সরকার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে অন্তর্র্বতীকালীন সরকার।

বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

গেজেটে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরে স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওযয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘœকারী কর্মকান্্েড জড়িত ছিল। এ সম্পর্কিত প্রামান্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।

সেখানে আরও বলা হয়, ১৫ জুলাই ২০২৪ তারিখ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, ৫ আগস্ট ২০২৪ তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকান্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত রয়েছে।

আরও পড়ুন – ভারতকে হারিয়ে সাফ সেমিফাইনালে বাংলাদেশ

গেজেটে বলা হয়, সরকার ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলো এবং ওই আইনের তফসিল-২ এ বাংলাদেশ ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করলো। এটি অবিলম্বে কার্যকর হবে।

ভারতকে হারিয়ে সাফ সেমিফাইনালে বাংলাদেশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘এ’গ্রæপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। এতে বাংলাদেশ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রæপ চ্যাম্পিয়ন ও ভারত তিন পয়েন্ট নিয়ে রানার্স-আপ। এক পয়েন্ট পাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) ম্যাচে বাংলাদেশের ড্র প্রয়োজন ছিল সেমিফাইনাল খেলতে। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে সাবিনারা ৩-১ গোলের দাপুটে জয় আদায় করে নিয়েছেন। পুরো ম্যাচেই বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যদিও সাম্প্রতিক সময়ে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কোচের সম্পর্কে টানাপোড়েন চলছিল। মাঠের পারফরম্যান্সে অবশ্য সেই প্রভাব পড়েনি।

২০২২ সালে বাংলাদেশ ভারতকে গ্রæপ পর্বেই ৩-০ গোলে হারিয়েছিল। দুই বছর পর আজও ভারতের জালে তিন গোল দিয়েছে বাংলাদেশ। তিন গোলের দুটি তহুরা খাতুনের, আরেকটি আফিদা খন্দকারের। ভারতের গোলটি করেন অধিনায়ক বালা দেবী। ম্যাচের চারটি গোলই হয়েছে প্রথমার্ধে।

এর আগে শুরুর একাদশে দুই পরিবর্তন করে মারিয়া মান্দা ও মাসুরা পারভীনকে সুযোগ দিয়েছিলেন কোচ পিটার বাটলার। ১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিকমতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদার কাছে। ভারতীয় ডিফেন্ডাররা বøক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে গোললাইন অতিক্রম করে তার শটটি। এরপরই বাংলাদেশ গোল উৎসবে মাতে।

গোলের পর বাংলাদেশ আরও সুন্দর ফুটবল খেলা উপহার দেয়। অল্প সময়েই তারা বেশ কয়েকটি আক্রমণ শাণায়। ২৮ মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি ভারতীয় ডিফেন্ডার। তার সঙ্গে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরার গায়ে লেগে সেই বলটি জালে জড়ায়।

৪২ মিনিটে তৃতীয় দফায় ব্যবধান বাড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র বল দেওয়া-নেওয়ার মধ্যে বক্সের ওপর বল পান তহুরা খাতুন। জোরালো শটে গোল করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। পরের মিনিটে ভারত এক গোল পরিশোধ করে। ভারতের আক্রমণে বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা গ্রিপ করতে পারেননি। গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে হেড দিয়ে জালে পাঠান ভারতীয় অধিনায়ক বালা দেবী।

আরও পড়ুন –কুমারখালীর ১৪ হাজার কিশোরী পাবে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকা

বিরতির পর ভারত গোলের কয়েকটি সুযোগ পায়। প্রতিবারই বাধা হয়ে দাড়ান গোলরক্ষক রুপ্না চাকমা। রুপ্নার পারফরম্যান্সে ভারত দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি। বাংলাদেশের কোচ পিটার বাটলার দ্বিতীয়ার্ধে স্বপ্না রাণী, সানজিদাকে নামান। অবশ্য বাংলাদেশ দ্বিতীয়ার্ধে তেমন গোলের সুযোগ পায়নি। ফলে প্রথমার্ধের একই ব্যবধান নিয়েই দুই দল মাঠ ছাড়ে।

কুমারখালীর ১৪ হাজার কিশোরী পাবে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় সাড়ে ১৪ হাজার (১০ থেকে ১৪ বছর) কিশোরী পেতে যাচ্ছে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকা।

বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু: আহসানুল মিজান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

আলোচনায় অংশনেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুকল্যান বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মো. মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন সহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও গণমাধ্যম কর্মীরা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু: আহসানুল মিজান রুমী।

আরও পড়ুন – খোকসার ওসির সাথে সাংবাদিক ও সুধীজনের সাক্ষাৎ

তিনি বলেন, আজকের কিশোরীরা আগামী দিনের মা, তাদের সুস্বাস্থ্যের উপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। এই টিকা জরায়ুমুখ ক্যান্সার রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। শতকরা ৯৯ ভাগ জরায়ুমুখ ক্যান্সার এইচপিভি ভাইরাস দ্বারা হয়। তাই ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরদের ১ ডোজ এইচপিভি টিকা প্রদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। ২৪ অক্টোবর থেকে এই টিকাদান কার্যক্রম উদ্বোধন হবে।

তিনি আরও বলেন, এই টিকা পেতে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। িি.িাধীবঢ়র.মড়া.নফ এই ওয়েবসাইটে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণ করা যাবে। রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, কিশোরীরা আমাদের সন্তান। তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সরকারি এই কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তাদেরকে রেজিষ্ট্রেশনের আওতায় আনাসহ সকল প্রকার কার্যক্রমে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে সহায়তা করা উচিত।

তিনি আরও বলেন, এইচপিভি টিকা গ্রহণের ব্যাপারে সচেতনতা তৈরিতে সরকারি, বেসরকারি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কিশোরীদের উদ্বুদ্ধ করতে, এ কার্যক্রমের সাথে জনসাধারণকে সম্পৃক্ত করতে, কর্মসূচি বাস্তবায়নে সহায়তা, প্রচার ও প্রতিবন্ধকতা সমূহ দূর করা সহ টিকা গ্রহণ নিশ্চিত করার আহবান জানান।

খোকসার ওসির সাথে সাংবাদিক ও সুধীজনের সাক্ষাৎ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সাংবাদিক প্রতিনিধি দল ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পৃৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার রাতে খোকসার সাংবাদিকদের একটি প্রতিনিধি দল নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলামের সাথে দেখা করেন। সেখানে এলাকার আইন-শৃঙ্খলার দ্রæত উন্নয়নের বিষয়ে প্রাণবন্ত ও খোলামেলা আলোচনা হয়।

এর আগে ও পরে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের সমন্বয়কদের একাংশ ও সুধীজনরা সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

আরও পড়ুন – ভেড়ামারায় প্রতারণার সময় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

রাত ৯টার পর স্থানীয় ছাত্রদলের একটি প্রতিনিধি দল নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ প্রতিনিধি দলের নেতৃত্বদেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম পিনো।

ভেড়ামারায় প্রতারণার সময় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় ডিবি পুলিশের অফিসারের পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে ইকরাম হোসেন ইকাব (২৮) নামে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকা থেকে তাকে জনতা আটক করে। আটক মোঃ ইকরাম হোসেন ইকাব কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহিনী এলাকার ইকবাল হোসেনের ছেলে।

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার ভুয়া ডিবি পুলিশ মোঃ ইকরাম হোসেন ইকাব তার আরও একজন সঙ্গী নিয়ে দশ মাইল এলাকায় মিরপুরগামী স্যালো চালিত গাড়ী থামিয়ে যাত্রী মোঃ আবেদ আলী (৪৫) ও ছলিম প্রামানিকের (৬০) নিকট থেকে নগদ ১ লক্ষ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। যাত্রীদের বাড়ি পশ্চিম বাহিরচর এলাকায়।

আরও পড়ুন – কুমারখালীতে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা

এসময় তর্ক বির্তকের একপর্যায়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করার চেষ্টা করে। এ সময় ভুয়া ডিবি পুলিশের একজন পালিয়ে গেলেও ইকরাম হোসেন ইকাবকে স্থানীয়রা আটক করে। পরে অভিযুক্ত ভুয়া ডিবি পুলিশকে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ভুয়া ডিবি পুলিশ ইকরাম হোসেন ইকাবকে গ্রেফতার করে থানার নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষযটি প্রক্রিয়াধীন।

কুমারখালীতে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার প্রমান পাওয়ায় দুই ব্যসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর ) কুমারখালী পৌরসভার স্টেশন বাজার ও হলবাজার এলাকায় অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রতি পিস ডিমে ১টাকা ২০ পয়সা বেশী নেওয়ায় যাব্যবসায়ী সাব্বির হোসেনকে (৩৫) তিন হাজার এবং প্রতিপিসে দেড় টাকা বেশি নেওয়ায় অপর ব্যবসায়ী রবিউল ইসলামকে (৬৫) পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত কৃষি বিপণন আইন ১৮ (ক) ধারায় আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন – খোকসায় প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রী ও তার মা আহত

বিকালে এ তথ্য নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.আমিরুল আরাফাত বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বশীতে ডিম বিক্রি করার অপরাধে ব্যবসায়দের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখবে।

খোকসায় প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রী ও তার মা আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কলেজ ছাত্রী ও তার মায়ের উপর প্রতিবেশীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালে উপজেলার শিমুলিয়া মধ্যপাড়ায় এ হালার ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজ ছাত্রী মুর্শিদা নিজের বাড়িতে শিশুদের প্রাইভেট পড়া ছিল। এসময় প্রতিবেশীর শিশুরা বাড়ির মধ্যে হই চৈই করছিল। কলেজ ছাত্রী তাদের তাড়িয়ে দেয়। এই ঘটনার সুত্র ধরে প্রতিবেশীরা দলবদ্ধ হয়ে কলেজ ছাত্রী বাবার বাড়িতে হামলা চালায়। এ হামলায় কলেজ ছাত্র মুর্শিদা ও তার মা মরিম খাতুন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন – ঝিনাইদহে রাষ্ট্রপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল

আহত কলেজ ছাত্র মুর্শিদা জানায়, প্রাইভেট পড়ানোতে ব্যাঘাত সৃষ্টি করায় সে শিশুদের বাড়ি ফিরিয়ে দেয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের বাড়িতে হামলা চালানো হয়। লুট করে নিয়ে যায় একটি মোবাইল ফোন। নদগ ৫০ হাজার টাকা। তাদের মা মেয়েকে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল। চিকিৎসার পর তারা মামলা করতে থানায় যাবেন।

ঝিনাইদহে রাষ্ট্রপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাষ্ট্রপতি শহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে পায়রাচত্বরে এসে শেষ হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা, আবু রায়হান রিহান, সাইদুর রহমান, রতœা খাতুন ও শামিম আহম্মেদ প্রমুখ। বক্তরা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধের দাবী জানান। এর আগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শহীদ মিনারে এসে জড়ো হয়। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ।

কুষ্টিয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পরিবার থেকে নিখোঁজের দুই বছর পর মানসিক ভারসাম্যহীন দেলোয়ার হোসেন পটল (৬০) এর মৃতদেহ পাওয়া গেলো হাসপাতাল মর্গে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সদর হাসপাতালের মর্গে থাকা ওই মৃত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

অজ্ঞাত পরিচয়ের মৃত দেলোয়ার হোসেন পটল ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রশিদিপাড়ার মৃত ছমির হোসেনের ছেলে।

মৃতের ফুপাতো ভাই উজ্জ্বল হোসেন জানান, আমার ভাই (পটল) গত দুই বছর ধরে পরিবার থেকে নিখোঁজ ছিলেন। রবিবার (২০ অক্টোবর) ভেড়ামারা থানা ও পিবিআইর এক অফিসারের মাধ্যমে জানতে পারি, তিনি গত ৪-৫ দিন ধরে কুষ্টিয়া সদর হাসপাতালে অজ্ঞাত হিসেবে ভর্তি ছিলেন। পরবর্তীতে তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। পরিচয়পত্র আমার কাছে পাঠিয়ে দিলে আমি তা নিশ্চিত করি। লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে ছিলো।

আরও পড়ুন – শেখ হাসিনার পদত্যাগ মীমাংসিত বিষয়- রাষ্ট্রপতির

ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) তাহের জানাান, দেলোয়ার হোসেন পটল নামের এক ব্যক্তি পরিবার থেকে দুই বছর নিখোঁজ ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কুষ্টিয়ার সদর হাসপাতালে ভর্তি ছিলেন। পিবিআই তার পরিচ শনাক্ত করেছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। আমরা তার পরিবারকে সেটা জানিয়েছি। মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...