সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 190

ঝিনাইদহে নদীতে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় চিত্রা নদীর পানিতে ডুবে অনামিকা দাস (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অনামিকা দাস শিবনগর দাসপাড়া এলাকার শিপন দাসের মেয়ে। সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন- শমী কায়সারের বিরুদ্ধে মাগুরায় মানহানি মামলা

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে শিবনগর এলাকার কয়েকজন বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে নেমে সাতার দেয়। অনামিকা কিছুদূর যাওয়ার পর হঠাৎ পানিতে ডুবে যায়। তার সাথীরা তাকে না পেয়ে অনামিকার বাড়িতে খবর দেয়। ততক্ষনে অনামিকার মৃতদেহ পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্øেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার শিশির কুমার সানা বলেন, হাসপাতালে আনার আগেই অনামিকার মৃত্যু হয়েছে।

শমী কায়সারের বিরুদ্ধে মাগুরায় মানহানি মামলা

0

মাগুরা প্রতিনিধি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা হয়েছে।

সোমবার মাগুরা জ্যেষ্ঠ বিচারিক আদালতে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী রেজওয়ান কবির এ মামলা করেন।

মামলার বাদী রেজওয়ান কবির বলেন, আমরা দেখেছি, বিভিন্ন সময়ে শমী কায়সার আমাদের আবেগের জায়গা, বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। গত ১৬ বছর তিনি নানা সময়ে গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন। ফলে জিয়াউর রহমানকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এ জন্য আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই অভিনেত্রীর বিচার চাই।

আরও পড়ুন – আওয়ামী লীগ নেতা সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার

বাদীর আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ উদ্দিন বলেন, বিভিন্ন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতীয় বেঈমান বলা ছাড়াও নানা রকম কটূক্তি করেছেন শমী কায়সার। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে যার প্রমাণ আছে। জিয়াউর রহমান দেশের একজন সফল ও জনপ্রিয় রাষ্ট্রনায়ক। এ ধরনের একজন সম্মানিত ব্যক্তির নামে কটূক্তি করায় শমী কায়সারের বিরুদ্ধে শতকোটি টাকার মামলাটি দায়ের করেছেন রেজওয়ান কবির। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই ঝিনাইদহ শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগ নেতা সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।

রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে ইস্কাটন থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার (১৫ অক্টোবর) আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

আব্দুর রাজ্জাক ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন – ঝিনাইদহে ৪ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তৎকালীন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরে ২০১২ থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালরে মন্ত্রী ছিলেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দয়িত্ব পালন করেন।

চলতি বছর অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে আব্দুর রাজ্জাক সংসদ সদস্য পদ হারান।

ঝিনাইদহে ৪ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

0

ঝিনাইদহ প্রিতিনিধি

ঝিনাইদহ সদরের কাজীপাড়া এবং স্বর্ণপোট্রি এলাকায় পৃথত স্থানে চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহতদের মধ্যে একজন নামজ পড়ে সমজিদ থেকে অপর জন প্রতিমা বিসর্জন শেষে কাজে ফিরছিলেন।

রবিবার দিবাগত রাত সাড়ে ৮টা ও সন্ধ্যা ৭টার দিকে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা ইমন আলী (২৭) নিজেকে ছাত্রদলকর্মী বলে দাবি করেন। পৃথক এ ঘটনায় আহত ইমনসহ ওই গ্রামের মোহন বিশ্বাস (৫৪), রাজু আহাম্মেদ (৪০) এবং পৌর এলাকার পবহাটি গ্রামের বাসিন্দা অনিক অধিকারীকে (৩২) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন – অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

জানা গেছে, দুর্গাপূজার প্রতিমা বিসর্জন কাজ শেষ করে শহরের বারোয়ারী পূজা মন্দির সংলগ্ন স্বর্ণপোট্রি এলাকায় যাচ্ছিলেন অনিক অধিকারী। সেসময় চাকলাপাড়া এলাকার দিক থেকে ১০-১২ জন যুবক ৫টি মোটরসাইকেলে করে দ্রæত গতিতে চালিয়ে শহরের দিকে যাচ্ছিল। তখন অনিক অধিকারীর গায়ে ধাক্কা লাগলে তিনি মোটরসাইকেল চালকদের আস্তে চালাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন যুবক ছুরি দিয়ে তার পেটে, হাতে ও মাথায় জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

আহত অনিক অধিকারী জানায়, মোটরসাইকেলের ছেলেরা কোনো কথা না শুনেই আমাকে কোপাতে থাকে। ওই ছেলেরা নেশাগ্রস্থ ছিল ।

এদিকে এশার নামাজ পড়ে সদর উপজেলার কাজী পাড়া এলাকায় মসজিদ থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিলেন ছাত্রদল কর্মী ইমন আলী। সেসময় পূর্ব বিরোধের জেরে পার্শ্ববর্তী এলাকার ছন্টু নামের এক ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে মসজিদ থেকে বের হয়ে তাকে বাচাতে গেলে তাদের কেউ কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে ছন্টু পালিয়ে গেলে স্থানীয়রা আহতদের মধ্যে ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আশরাফুজ্জামান সজীব বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে শারীরিক অবস্থা আশংকাজনক না।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন জানান, পূর্ব বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ পরীক্ষায় এতে উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন।

সোমবার (১৪ অক্টোবর) এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এ অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জন। এর মধ্যে স্কুল ও সমপর্যায়ের ৫৫ হাজার ৮৯০, স্কুল-২ পর্যায়ের ৫ হাজার ৩২৩ এবং কলেজ ও সমপর্যায়ের ২২ হাজার ৬৫২ জনসহ সর্বমোট ৮৩ হাজার ৮৬৫ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়।

আরও পড়ুন – খোকসা ও কুমারখালীতে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন

এর আগে গত ১২ জুলাই স্কুল (নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান/দাখিল ও তদূর্ধ্ব পর্যায়ের মাদ্রাসা) ও স্কুল-২ (মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট, উচ্চ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট এবং কারিগরি ডিপ্লোমা ইনস্টিটিউট) পর্যায় এবং ১৩ জুলাই কলেজ (কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিকোত্তর/উচ্চ মাধ্যমিক কারিগরি/ভোকেশনাল/ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান/ইনস্টিটিউট এবং আলিম ও তদূর্ধ্ব পর্যায়ের মাদ্রাসা) পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল এই লিংকে গিয়ে জানা যাবে। এছায়া উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক থেকে মুঠোফোনের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

খোকসা ও কুমারখালীতে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা ও কুমারখালীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শেষ হয়েছে।

কুমারখালী পৌরসভা এলাকার প্রতিমা গুলোতে শান্তিপূর্ণ পরিবেশে গড়াই নদীতে বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া জগন্নাথপুর, শিলাইদহ, কয়া, যদুবয়রা, পান্টি, বাগুলাট, চাঁদপুর, নন্দলালপুর, সদকী ও চাপড়া ইউনিয়নের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এবছর কুমারখালী উপজেলায় মোট ৫৪ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। প্রতিমা বিসর্জন উপলক্ষে গড়াই ইকোপার্কে প্রতি বছরের ন্যায় জমে উঠে গ্রামীণ মেলা।

খোকসা উপজেলা সদরের ৮টি মন্দিরের প্রতিমা বিষর্জন দেওয়া হয় গড়াই নদীতে। কয়েকটি প্রতিমা নৌকায় তুলে গড়াই নদীর ঘাটে ঘাটে আরতি করা হয়। কালীবাড়ি কেন্দ্রীয় পূজামন্দিরের প্যান্ডেলের মধ্যে প্রতিমা রেখে সন্ধ্যা পর্যন্ত আরতি করা হয়। সারা বিকাল এখানে সিঁদুর খেলা চলে। উপজেলায় ৬২টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। বিজয় দশমীতে ৫৯টি মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বাঁকি তিনটি মন্দিরের প্রতিমা বিসর্জন হবে আগামী কাল সোমবার বিকালে।

বিজয় দশমী উপলক্ষে খোকসা কালীবাড়ি মাঠ ও খোকসা বাজারের প্রধান সড়কে গ্রামীন মেল বসেছিল। মাটির পুতুল, খই, মুড়ি, বাতাসা ও জিলাপির ব্যবসায়ীরা দোকান সাজিয়ে বসেছিল। ক্রেতার ভিড় ছিলো চোখে পরারমত।

এ দুই উপজেলায় প্রসাশনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন ও শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে।

কুমারখালীতে প্রতিমা বিসর্জনের সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – ‘শেখ হাসিনাসহ পালাতকদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে’

এ ছাড়া কুমারখালী পৌরসভার সাবেক মেয়র, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল ইসলাম আনছার প্রামাণিক, উপজেলা যুবদলের আহ্বাযক এডভোকেট জাকারিয়া আনছার মিলন উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উপভোগ করেন।

পূজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার দত্ত বলেন শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রসাশন সহ যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

‘শেখ হাসিনাসহ পালাতকদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে’

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপেরর মুখে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

রবিবার (১৩ অক্টোবর) ধানমন্ডিতে ট্রাইব্যুনালের কার্যালয়ে এক বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বিচারক নিয়োগ হলে এ সপ্তাহেই জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হবে। শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।

তিনি বলেন, বিচারক নিয়োগ হওয়া মাত্রই ট্রাইব্যুনাল ফাংশনাল হবে। এরপর আমরা নেসেসারি কিছু অর্ডারস চাইব। এ বিচার শুরুর আগে যেগুলো দরকার গ্রেপ্তারি পরোয়ানা, আসামিদের বিদেশ যাওয়া বন্ধ করা, অনেক রকমের তথ্য উপাত্ত এগুলো সিজ করার জন্য অর্ডার লাগবে। তাদের দ্রæততার সঙ্গে গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য লাগবে। সে ব্যাপারে ট্রাইব্যুনালের পক্ষ থেকে আদেশ আসবে। ইমপ্লিম্যান্ট করার দায়িত্ব কিন্তু ট্রাইব্যুনালের হাতে না, এর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যনন্ত গুম, হত্যা, গণহত্যাসহ ৬০টির বেশি অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, ১৪ দলের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গেল জুলাই ও আগস্ট মাসে গণহত্যার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে করার সিদ্ধন্তনেয় অন্তর্র্বতীকালীন সরকার।

আরও পড়ুন – ঝিনাইদহে বিএনপি নেত্রী’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

এরই অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠিত হয়েছে। বিচারের জন্য আইন সংশোধন ও ভবন মেরামতের কাজও চলমান। এমন পরিস্থিতিতেই আগামী সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ হবে।

স্বাধীনতার ৩৯ বছর পর ২০১০ সালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।

ঝিনাইদহে বিএনপি নেত্রী’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত মামলা হেরেছেন। তারপরও পিছু ছাড়ছেন না। আদালতের রায় উপেক্ষা করে অন্যের জমিতে তুলছেন স্থাপনা। পুলিশ ও আদালতের নিষেধ মানছেন না বিএনপির মহিলা দলের প্রভাবশালী নেত্রী সাবেক কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জু।

ঝিনাইদহ সদর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়কের সাবেক পৌর চেয়ারম্যান মোশাররফ হোসেন মশার স্ত্রী তৌহিদা খাতুন ও ফরিদা খাতুন শহরের ১৯৭ নং কাঞ্চননগর মৌজার ১২শতক জমি নিলামের ক্রয় করেন। এই জমির ওয়ারেশ দাবি করে বিএনপি নেত্রী ফারহানা রেজা আঞ্জু মামলা করেন। দীর্ঘ ৩৫ বছর আদালতে মামলা চলে।

ঝিনাইদহ যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক বিবাদি তৌহিদা খাতুন ও ফরিদা খাতুনের পক্ষে রায় দেন। ম্যাজিষ্ট্রেট ও পুলিশ এসে দখলকৃত জমি থেকে স্থাপনা উচ্ছেদ করে জমির প্রকৃত মালিককে দখল বুঝিয়ে দেন। এদিকে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আদালতের রায় উপেক্ষা করে ওই জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ শুরু করেন ওই বিএনপি নেত্রী।

আরও পড়ুন – খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি

জমির মালিক তৌহিদা খাতুন রবিবার ঝিনাইদহ প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, বিএনপি করার কারণে সাবেক কমিশনার আঞ্জু শক্তি প্রয়োগ করে জমি দখল করে ঘর নির্মান অব্যাহত রেখেছেন। তিনি কোন আইন কানুনের তোয়াক্কা করছেন না।

জমি দখলের অভিযোগ অস্বীকার করে জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জু বলেন, এটা তার পৈতৃক সম্পত্তি। আদালতকে প্রভাবিত করে তারা রায় নিয়েছেন। তিনি আরও বলেন, “আমরা ন্যায় বিচার পায়নি”।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। পুলিশ উভয়পক্ষকে আদালতের রায় মেনে চলতে বলে এসেছে।

খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় তিনদিন আগে রহস্যজনক ভাবে মাাদ্রাসা থেকে নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি। গায়ের গেঞ্জির সূত্রধরে খালের পানিতে ছাত্রটির সন্ধ্যানে নেমেছে গ্রামবাসী।

রবিবার বিকালে নিখোঁজ মাদ্রাসা ছাত্র মাহামুদ (১১) একটি গেঞ্জি মোড়াগাছা খালের ধারে পাওয়া যায়। এর সূত্র ধরে খালের পানিতে উদ্ধার ততপরতায় নামে পুলিশ ও ফায়ার সাভিসের কর্মীরা।

গত শুক্রবার সন্ধ্যা মাদ্রাসা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় ছাত্র মাহামুদ। সে খোকসা ইউনিয়নের হিলালপুর গ্রামের দারুস সুফফাহ নূরানী হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিম খানার ১২ পাড়া কোরআনের ছাত্র ছিল। নিখোঁজ ছাত্র উপজেলার শোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া গ্রামে রাশেদ শেখের ছেলে।

স্থানীয় গ্রামপুলিশ মনিরুল ইসলাম জানান, শুক্রবার বিকালে মোড়াগাছা চাষীপাড়া মসজিদে আছরের নামজারের সময় এক মুছল্লির মোবাইল ফোন চুরি করে শিশু মাহামুদ পালিয়ে যায়। সমবয়সীরা তাকে ধরে স্থানীয় গ্রাম পুলিশ রকি’র কাছে হস্তান্তর করে। এক পর্যায়ে ওই ছাত্রের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে তাকে মাদ্রাসায় পৌঁছে দেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় মাহামুদ মাদ্রাসা থেকে পালিয়ে যায়। তিনদিন খোজা খুজির পরেও নিখোাঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান পাওয়া যায়নি।

রবিবার দুপুরে বাক প্রতিবন্ধি আফজাল ওই নিখোঁজ ছাত্রের একটি গেঞ্জি মোড়াগাছা খালের ধারে পায়। ওই গেঞ্জি নিখোঁজ ছাত্রের বলে দাবি করেন তার বাবা মা। ওই প্রতিবন্ধি নিখোঁজ ছাত্রের উপরে নির্যাতন চালানোর বর্ণনা দেয় (ইশারায়)। এরপর পরিবারের লোকেরা পুলিশ ও ফায়ার সাভিসকে খবর দেয়। বিকাল থেকে খালের পানিতে নিখোঁজ মাদাসা ছত্রের খোজাখুজি করা হয়। স্থানীয় ডুবুরিড়া সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন ঘন্টা খালের পানিতে চেষ্টা করে ব্যথ হয়। পরে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

নিখোঁজ ছাত্রেরসহপাঠি রাহাত জানায়, মোবাইল চুরি করে ধরা পরার পর মাহামুদ মাদ্রাসা ফিরে খুব কেঁদেছিল। সন্ধ্যার একটু আগে সে পানি আনার কথা বলে মাদ্রাসা থেকে বাহির হয়ে আর ফেরেনি। তাকে কেউ মারেওনি।

নিখোঁজ ছাত্রের বাবা রাশেদ শেখ দাবি করেন, মোবাইল কেন্দ্র করে তার ছেলেকে গুম করা হতে পারে। তিনি সন্তান ফিরে পাওয়ার দাবি করেন।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মওলানা রওশন জামিলকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে কল করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

মাদ্রাসার অপর এক শিক্ষক আব্দুর রহমান জানান, ছাত্রটি সেদিন পানি আনতে বেড়িয়ে আর ফেরেনি। তারা ছাত্রটির খোঁজ পেতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিও ছেড়েছে।

আরও পড়ুন –

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, ছেলেটি পানিতে পরেছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ বলেন, মাদ্রাসা ছাত্র মাহামুদের মিছিং নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আরও খোজা না করে বলা যাচ্ছে না।

খোকসায় স্বেচ্ছাশ্রমে ভাঙ্গন কবলিত পাকা রাস্তা মেরামত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর অব্যাহত ভাঙ্গনে বিলিন হতে যাওয়া জনগুরুত্ব পাকা রাস্তাটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করলো গ্রামবাসী।

উপজেলা বেতবাড়িয়া ইউনিয়নের দক্ষিনের মাছুয়া ঘাটা, বনগ্রাম, একতারপুর, বহরমপুর গ্রামের সাধারণ মানুষের যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখে খোকসা-মাছুয়া ঘাটা এই পাকা রাস্তা। ৮ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি গড়াই নদীর পূর্ব তীর ঘেসে গেছে। চাঁদট থেকে জাগোলবা গ্রাম পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকার তিনটি স্থানে রাস্তাটি গড়াই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। চাঁদট পূর্বপাড়ায় নদী ভাঙ্গনে গুরুত্বপর্ন পাকা রাস্তাটি একাধিক বার ভেঙ্গে গেছে। এবারে পানি কোমা সাথে সাথে রাস্তাটির ৭৫ শতাংশ নদীর পেটে চলে গেছে। গ্রামের আলাতাফ শিকদারের বসত ঘরের সাথে গিয়ে পৌচেছে নদী ভাঙ্গন। ভাঙ্গন কবলিত রাস্তা মেরামত করে আপাতত যোগাযোগ রক্ষার উদ্যোগ নিয়েছেন স্থানীয় মসজিদের ইমাম, চাঁদ পাঠাগারের সদস্য ও গ্রামবাসীরা।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রামের প্রায় ৩০ জনের স্বেচ্ছাশ্রমে এই পাকা রাস্তাটির প্রায় ৫০ মিটার এলাকায় জিও ব্যাগ ও মাটি ফেলে মেরামত করে।

স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া গ্রামবাসীরা জানান, নদী ভাঙ্গন রোধে প্রতিবছরের মত এবাারও পানি উন্নয়ন বোর্ড জিও বাগ ফেলার প্রকল্প নিয়েছিল। কিছু কাজও করেছিল। রাাজনৈতিক পট পরিবর্তনের পর আর কাজ করা হয়নি। প্রতিবছর শুষ্ক মৌসুমে গড়াই নদীর পশ্চিম তীর থেকে অবৈধ ভাবে লাখ লাখ ট্রাক বালি উত্তোলন করা হয়। যে কারণে নদী ভাঙ্গন রোধ হয় না। ফলে চাঁদট গ্রামটি বিলীন হয়ে যেতে বসেছে। বার বার পাকা রাস্তা নদীতি ভেঙ্গে যাওয়ায় চাঁদট ও বনগ্রামের ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ফাজিল মাদ্রাসা ও ৪টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসহ ১০ হাজার মনুষের চলাচল বিঘিœত হয়।

স্থানীয় মসজিদের ইমাম আজিজুর রহমান জানান, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের যোগাযোগ স্বাবাবিক রাখতে মসজিদে আলোচনা করে এলাকারাসীদের সহয়তায় পাকা রাস্তার অবশিষ্ট অংশে সাথে এক কৃষকের জমিতে রাস্তা তৈরী করা হয়েছে।

আরও পড়ুন – ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ নয়জনের মৃত্যু

গ্রামবাসী শহিদুল ইসলাম জানান, প্রতিবছরই নদতে ভাঙ্গন লাগে। ভাঙ্গন ঠেকাতে সরকার ভাবে উদ্যোগও নেওয়া হয়। কিন্তু তা হয় বালির বাঁধ। কারণ ভাঙ্গনের কবলীত নদীর পশ্চিম তীর থেকে প্রতিবছর লাখ লাক ট্রাক বালি মাটি কাটা হয়। আর এ কারনেই নদী ভাঙ্গন বন্ধ হয় না।

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, এ বছরেরও কাজ করা হয়েছে। আবার নতুন করে বরাদ্দা চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়াগেলেই মানুষের চলাচলের উপযোগী রাস্তা করে দিব।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...