সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 192

শেখ হাসিনা তাহলে কি ভারত ছেড়েছেন?

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দীর্ঘ বছরের সা¤্রাজ্য ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়ছে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকে এত দিন ভারতেই অবস্থান করছিলেন তিনি। ইতিমধ্যে অন্তর্র্বতী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দেয়।

এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন। তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছুই জানায়নি।

অবশেষে তিনি ভারত ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে দাবি করা হয়, শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে। সেখানেই তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে।

এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ায় দেখা যায়। সেই ছবিও গণমাধ্যমে আসে। এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিংমলে দেখা মেলে শামীম ওসমানের। সেখানে থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান।

আরও পড়ুন – এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর

সম্প্রতি তানভীর নামরে এক মার্কিন প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছেই আছেন। যেন চট করে ঢুকে পড়তে পারেন।

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক হত্যা মামলা হয়েছে। ফলে ড. ইউনূসের সরকার চায়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে।

এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ১৫ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফলাফল তৈরির কাজ মোটামুটি শেষপর্যায়ে। আমরা ফল প্রকাশের জন্য কয়েয়কটি তারিখ প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছিলাম। মন্ত্রণালয় থেকে ১৫ তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে ১৫ তারিখেই ফল প্রকাশ করা হবে।

এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা বাতিল করার পর ফল প্রকাশ নিয়ে জটিলতা দেখা দেয়। অবশেষে সেই জটিলতা কেটে গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পরীক্ষা বাতিল হওয়া বিষয়গুলোতে এসএসসির ফলাফলের ভিত্তিতে ফল তৈরি করার কাজ করছে শিক্ষা বোর্ডগুলো।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

সূচি অনুযায়ী মোট ৬১ বিষয়ের পরীক্ষা প্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের দাবির মুখে তা বাতিল করা হয়। এতে কারও পাঁচ বিষয়, আবার কারও ছয় বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। সেগুলোতে এসএসসির ফলাফলের ভিত্তিতে গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। আর যে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেগুলো খাতা মূল্যায়ন করে নম্বর ও গ্রেড পয়েন্ট নির্ধারণ হবে।

খোকসায় ফুটপাত থেকে দখলদার উচ্ছেদ অভিযান

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভার প্রধান বাজারের ফুটপাত থেকে দখলদার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

সোমবার সকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুন।

অভিযানিক দলটি খোকসা বাজারের প্রধান সড়ক ও কাঁচা বাজারের বিভিন্ন দোকানের সামনে ফুটপাত দখলদারদের সতর্ক করেন।

আরও পড়ুন – সাবেক ভূূমি মন্ত্রী যখন ধূড় !

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুন জানান, ফুটপাত থেকে দখলদার উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

এ সময় খোকসা পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সুজন আলী সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাবেক ভূূমি মন্ত্রী যখন ধূড় !

0

ঝিনাইদহ প্রতিনিধি

ছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ও তিন তিনবারের সংসদ সদস্য। খুলনা-৫ সংসদীয় এলাকায় চলেছেন দাপটের সঙ্গে। ক্যাডার বাহিনী পরিবেষ্ঠিত চলতেন মহাপরাক্রমে। অথচ ইতিহাসের কি নির্মম পরিহাস! শেষ পর্যন্ত ধূড় পরিচয়ে ভারতে পালিয়ে যেতে ধরা পরলেন বিজিবির হাতে।

বিজিবি সুত্রে বলা হয়, তিনজন ধুড়ের সঙ্গে সাবেক ওই মন্ত্রী মহেশপুরের শ্রীনাথপুর সীমান্তে পৌছালে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা তাকে ধরে ফেলেন। পালানোর সময় মানব পাচারকারীদের পরামর্শে তিনি মাথা ন্যাড়া ও গোফ কামিয়ে ফেলেন। তারপরও শেষ রক্ষা হলো না সাবেক এই ভুমি মন্ত্রী নারায়ণ চন্দ্রে’র। রবিবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি তাকে আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মোঃ আজিজুন শহীদ জানান, সাবেক ভুমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে সোমবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, সাবেক ভুমি মন্ত্রী নারায়ণ চন্দ্রকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকায় ও খুলনায় হত্যাসহ দুইটি মামলা রয়েছে। এছাড়া বিনা পাসপোর্টে চোরাই পথে ভারতে প্রবেশের দায়ে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে একটি মামলা হয়েছে।

তিনি আরো জানান, সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেলা গারাগারে পাঠানো হবে।

জানা গেছে, দশম জাতীয় সংসদে প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নারায়ন চন্দ্র চন্দ। ২০১৮ সালে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হন তিনি। গত জানুয়রিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। গত ২৯ সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র্র চন্দসহ ১৮ জনের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের মামলা করেন এক তরুণী। মামলায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকেও আসামি করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে সাবেক ভুমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ অন্যান্যদের মতো গাঢাকা দেন। রবিবার রাতে মাথা ন্যাড়া ও গোফ কামিয়ে ধূড় পরিচয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হন আওয়ামী লীগের এই নেতা।

আবরার ফাহাদ হত্যার ৫ বছর: ছেলে হত্যার কথা মনে হলেই শিউরে উঠি

0

কুষ্টিয়া প্রতিনিধি

আজ (৭ অক্টোবর) আবরার ফাহাদ হত্যার ৫ বছর। ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতা-কর্মীর বর্বর ও নৃশংস নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার।

সকালে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের পাশে আবরারের বাড়িতে গেলে মা রোকেয়া খাতুনের সাথে কথা হয়। বাড়িতে তিনি একাই ছিলেন। আবরারের একমাত্র ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটে যন্ত্র কৌশলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আবরার ফাহাদের মৃত্যবার্ষিকী উপলক্ষে বুয়েটে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে তার বাবা বরকত উল্লাহ ঢাকাতে গেছেন।
কথা হলে অশ্রæসিক্ত চোখে আবরারের মা রোকেয়া খাতুন বলেন,‘এইদিন একই বারে ছেলেকে সকালে গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম। বিকালে বুয়েটে পৌছায়। এরপর তাকে ছাত্রলীগের ছেলেরা ডেকে রাতভোর নির্যাতন করে হত্যা করে আবরারকে। তারা ছাত্রলীগ করলেও তারই কয়েকজন বন্ধু ছিল। তারাও একটি বারের জন্যও ফোনে জানায়নি ছেলেকে হত্যার বিষয়ে।’

এ সময় শোকেসের গøাস সরিয়ে একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন বের করে দু হাতে নেড়ে চেড়ে বললেন, এগুলো ছেলের। যতেœ রেখেছি আজও। আবার খুব যতেœ সেগুলো শো কেচের ভেতরে রাখলেন। এবার বললেন, জানো বাবা আজ যদি আমার ছেলে বেঁচে থাকতো তাহলে চাকুরি করতো। আরও কত কি হতো। এভাবেই স্মৃতিচারণ করতে থাকেন মা রোকেয়া খাতুন।

বললেন,‘ছেলের আম্মু আম্মু ডাক এখনও কানে বাজে। ভুলতে পারি না। কিভাবে ভুলবো। এই সন্তানকে ভোলার নয়। তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা মনে হলেই শিউরে উঠি।’

আরও পড়ুন – খোকসার একটি মডেল মাদ্রাসার অধ্যক্ষ দুই মাস অনুপস্থিত

তিনতলার বাড়ির নিচতলাতে থাকেন তারা। একটি কক্ষ বেশ পরিপাটি করে সাজানো। খাটের একপাশে বড় একটি শো কেচ। সেটির পাশে দাড়িয়ে রোকেয়া খাতুন বললেন, ছেলের বুয়েটে যে বিছানায় থাকতো। সেখান থেকে সব কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। পুলিশের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনও নেওয়া হয়েছে। সেগুলো বের করে দেখিয়ে আবারও কেঁদে উঠলেন তিনি।

শো কেচের ভেতর হাতঘড়ি থেকে শুরু করে ব্যাগ, বইপত্র, প্রসাধণী,আইডিকার্ডসহ আরও অনেক কিছুই যতœ করে তুলে রেখেছেন। জুতা, একটি গোলক, পোশাক, জায়নামাজ ও তজবি রয়েছে। কিছু চকলেট দেখিয়ে বললেন, এগুলো পেয়েছিলেন। আবরার ঘুমানোর সময় চকলেট মুখে দিয়ে ঘুমাতো। সেগুলোও পাঁচ বছর ধরে রেখেছেন। হাতঘড়ির কাটা বন্ধ হয়ে গেছে। সেটিও দেখালেন আর বললেন,আর কতদিন চলবে।

রোকেয়া খাতুন জানাচ্ছিলেন, তার ছেলে সব সময় দেশের ভালোর জন্য লিখতেন। দেশ নিয়ে ভাবতেন। দেশের স্বার্থে ভালো কিছু লিখেই তিনি একটি দলের কাছে শত্রæ হয়ে গিয়েছিল। আবরারতো কোন রাজনীতি করতো না। তাহলে কেন তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর যারা হত্যা করলো তারাতো তারই বন্ধু ছিল। তারা কি দেশের ভালো চাইতো না প্রশ্ন করছিলেন রোকেয়া খাতুন।

হত্যা মামলার রায় হয়েছে। আসামিদের ফাঁসির আদেশ হয়েছে। কেউ কেউ পলাতক রয়েছে। সব আসামিদের দ্রæত ফাঁসি কার্যকের জোর দাবি জানান মা।

এদিকে গতকাল রবিবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন ‘২০১৯ সালের আজ অর্থাৎ ৬ অক্টোবর ভাইয়া ঢাকাতে যায়। ২৬ই সেপ্টেম্বরে কুষ্টিয়াতে আসার পরেই ইলিশ আর ভারতের সাথে চুক্তি নিয়ে দুটি পোস্ট দিয়েছিলো। সেদিন আম্মু নিজে ভাইয়াকে গাড়িতে তুলে দিয়ে আসছিলো। এরপর মাত্র ১৩-১৪ ঘন্টার মধ্যে ওকে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করা হয়। আর ২০ ঘণ্টা পরই বাসায় আসে মৃত্যুর সংবাদ।

সেদিন সকালে যাওয়ার আগে ৯টার দিকে আম্মু আমাকে ডেকেছিলো। ভাইয়া চলে যাচ্ছে, ওঠ। কিন্তু ভাইয়া বলে, ‘না থাক, অনেক রাতে ঘুমাইছে ঘুমাতে দেও। আমি চলে গেলাম। তুই বেশিদিন থাকিস না তাড়াতাড়ি ঢাকা চলে আসিস।’ যাওয়ার আগের রাতে আম্মুকে ভাইয়া বলেছিলো, ‘আম্মু অনেক ছারপোকা কামড়ায়। পিঠে একটু হাত বুলিয়ে দেও তো। কোনো দাগ হয়ে গেছে নাকী? আচ্ছা তোমার কাছে কী এমন কোনো ওষুধ আছে যা লাগালে আর কামড়াবে না আমাকে?’
It has been a long time brother.Õ’
এর দুইঘন্টা পর আরেকটি ফেসবুক স্ট্যাটাসে একটি অডিও পোষ্ট দিয়ে তিনি লেখেন “৫ বছর আগের এই রাতে ভাইয়ার শেষ ফোন কল ছিল এটি, ভাইয়ার এক স্টুডেন্টের মায়ের সাথে। এর পরেই ভাইয়াকে মারতে শুরু করে। এই রেকর্ড থেকে পরিষ্কারভাবে বোঝা যায় ওই সময়ে ঠিক কী পরিমাণ ভয় ভাইয়া পেয়েছিলো। কিন্তু খুনিগুলো তাও কোনো দয়া দেখায় নি। অথচ যারা এই খুনিদের তৈরি করেছিল, তাদেরকেই ক্ষমা করে দেওয়ার কথা বলা হচ্ছে এখন!

৬ অক্টোবর ২০১৯ এর রাত ৯টা ৪০ এর কথোপকথন। আম্মু ১১টা ১৬ তে দুইবার ফোন দিলেও আর ধরতে দেয়নি।
ঢাকায় আবরারের মৃত্যুবার্ষিকী পালনের উদ্দেশ্যে ঢাকায় গেছেন আবরারের বাবা বরকত উল্লাহ। তিনি ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারসহ যেসব আসামি কারাগারে রয়েছে তাদের রায় দ্রæত কার্যকরের দাবি জানান। এদিকে দিবসটি পালন উপলক্ষে কুষ্টিয়ায় তেমন কোন কর্মসূচি রাখা হয়নি। সকালে গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কায় তার কবরস্থানের দোয়া করেন মা রোকেয়া খাতুন।

খোকসার একটি মডেল মাদ্রাসার অধ্যক্ষ দুই মাস অনুপস্থিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গোপগ্রাম এ, জেড ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ টানা দুই মাস কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার (অধ্যক্ষের) বিরুদ্ধে শিক্ষক-অভিভাবকদের অভিযোগ ক্ষতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে আত্মগোপনে থাকা অধ্যক্ষ মাদ্রাসা পরিচালনায় এডহক কমিটি অনুমোদন করাতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোঃ সাইদুল ইসলাম গোপগ্রাম এ, জেড ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ পদ বাগিয়ে নেন। অল্প সময়ের মধ্যে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুনকে সভাপতিও করে নেন। এবার অধ্যক্ষ প্রভাব খাটিয়ে নিজের জামাই আশরাফুল ইসলামকে শিক্ষক, মেয়ে শেফাকে অফিস সহকারী ও অপর শিক্ষক আব্দুর রহিমের স্ত্রী মাহাফুজাকে শিক্ষক পদে নিয়োগ দেন। এ ছাড়া শিক্ষক কর্মরত থাকা কালীন একাধিক পদে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিয়ে অথ বানিজ্য করেন। শিক্ষক কর্মচারীদের টাইম স্কেল ও উচ্চতর স্কেল প্রদানের সুপারিশ করতে ১০ থেকে ৫৮ হাজার টাকা দিতে বাধ্য করার অভিযোগ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মাদ্রাসা অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম ও তার অনুগত সহকারী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের কর্মী, মাদ্রাসার শিক্ষক-অভিভাবকরা আন্দোলন শুরু করে। এরপর থেকে কর্মস্থলে টানা দুই মাস অনুপস্থিত রয়েছেন অধ্যক্ষ ও তার অনুগত সহকারী শিক্ষক।

সূত্রটি আরও জানায়, অধ্যক্ষের কর্মস্থলে দীর্ঘ অনুপস্থিতির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসার সভাপতি গত ২২ সেপ্টেম্বর এক সভায় উপাধ্যক্ষ এইচ এম সোহরাব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন। অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। এর মধ্যে অধ্যক্ষ সাইদুল ইসলাম কর্মস্থলে অনুপস্থিত থেকেও মাদ্রাসা পরিচালনা কমিটি করতে ইসলামি আরবি বিশ্ব^বিদালয়ের আবেদন করেছেন।

তদন্ত কমিটিতে থাকা নির্ভরযোগ্য সূত্র জানায়, মাদ্রাসার অধ্যক্ষ সাইদুল ইসলামের দুনীতি অনিয়মের অভিযোগের তদন্ত কাজ শুরু করেছে। সূত্র আরও জানায়, অধ্যক্ষ ইতোপূর্বেও তিনবার বরখাস্ত করা হয়েছিল। তিনি মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলেছেন। এবারে এসব বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে।

অধ্যক্ষ সাইদুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির ১৮ জন শিক্ষক কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান সভাপতির কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, মাদ্রাসার ল্যাবের জন্য ২৭টি কম্পিউটার খরিদ করা হয়। কিন্তু ইতোমধ্যে ১০টি কম্পিউটার বিক্রি, মাদ্রাস নিজস্ব জমি বিক্রি ও চাষের জমি ইজারার প্রায় ৩০ লাখ টাকা, শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে পদে পদে আদায় করা লাখ লাখ টাকা আত্মসাত করেছেন।

৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মাদ্রাসা অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম ও তার অনুগত সহকারী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের কর্মী, মাদ্রাসার শিক্ষক-অভিভাবকরা আন্দোলন শুরু করে। এরপর থেকে কর্মস্থলে টানা দুই মাস অনুপস্থিত রয়েছেন অধ্যক্ষ ও তার অনুগত সহকারী শিক্ষক।

মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুর রব দাবি করেন, এক যুগেরও বেশী সময় ধরে অধ্যক্ষ ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বানিজ্য, মাদ্রাসার চাষের জমি ইজারার টাকা, ছাত্র-শিক্ষকদের হরানা করে টাকা আদাসহ নানা অপকর্ম করে আসছে। এবারে ছাত্র-জনতা ফুসে ওঠার পর থেকে তিনি আত্মগোপন করেছেন।

তিনি আরও বলেন, আত্মগোপনে থাকা অধ্যক্ষ বিগত সময়েরমত তদন্ত কমিটিকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ইতোমধ্যে তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এডহক কমিটি করার জন্য তদবির শুরু করেছেন। অন্য শিক্ষক-কর্মচারীদের মত তিনিও অধ্যক্ষের বিচার দাবি করেন।

আরও পড়ুন – তারেক রহমান মামলা মোকাবিলা করে দেশে ফিরবেন – আইনজীবী

অধ্যক্ষ সাইদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। নিরাপত্তার ঝুকিতে তিনি মাদ্রাসা যাচ্ছেন না। তদন্ত কমিটির লোকদের সাথে ব্যক্তিগত ভাবে দেখা করেছেন। সময় সুযোগ বুঝে তিনি কমিটির কাছে জবাব দাখিল করবেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ এম সোবাহান হোসেন জানান, অধ্যক্ষ অনুপস্থিত থাকায় তাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে সে দোষি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও তদন্ত কমিটির সদস্য নাজমূল হক বলেন, অনেকদিন ধরে সাইদুল ইসলাম অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তাই সমস্যা গুলো জটিল হয়ে গেছে। আমরা তদন্ত শুরু করেছি। অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করবো।

সহকারী কমিশনার (ভূমি) ও তদন্ত কমিটির প্রধান রেশমা খাতুনের সাথে কথা বলার জন্য তার সরকারী ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসার সভাপতি ইরুফা সুলতানা বলেন, অধ্যক্ষ অনেক দিন প্রতিষ্ঠানে অনুপস্থিত। এ ছাড়া তার বিরুদ্ধে তদন্ত চলামান। প্রতিবেদন পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা।

তারেক রহমান মামলা মোকাবিলা করে দেশে ফিরবেন – আইনজীবী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তবর্তী সরকারের নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়য়াসহ দলের অধিকাংশ নেতাকর্মীদের। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। আর এ কারণে তিনি দেশে ফিরতে পারেননি।

তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবিলা করা হবে। তিনি যথাসময়ে দেশে ফিরবেন।

আরও পড়ুন – দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময়

কায়সার বলেন, রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি। আমরা আইনজীবী হিসেবে আইনঅঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত।

সিনিয়র এ আইনজীবী বলেন, বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময়

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার নবাগত উপ পরিচালক ময়নুল হাসান রওশনী।

রবিবার বিকাল ৪টায় তিনি দুদক সজেকা কুষ্টিয়া কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দুদক সজেকা কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল, উপ সহকারী পরিচালক মো. আবু তালহা।

আরও পড়ুন –বিএনপির নির্বাচনী রোডম্যাপ চাইলো প্রধান উপদেষ্টার কাছে

উপ সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, সাধারণ সম্পাদক এস এম কাদেরি শাকিল, দৌলতপুর উপজেলার প্রতিরোধ কমিটির সভাপতি আবু সাঈদ মো: আজমল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম, ভেড়ামারা উপজেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, মিরপুর প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু, কুমারখালী উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাস, সাধারণ সম্পাদক হাবীব চৌহান, খোকসা উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ সহ জেলা কমিটির সদস্য সরকার রফিকুল ইসলাম শাহীন, নীলিমা আক্তার, শহিদুল ইসলাম সুমন প্রমুখ।

মতবিনিময়কালে নবাগত উপ পরিচালক ময়নুল হাসান রওশনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সকর উপজেলা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপির নির্বাচনী রোডম্যাপ চাইলো প্রধান উপদেষ্টার কাছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির পক্ষ থেকে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নির্বাচনী রোডম্যাপ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে আলোচনা করেছি। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়েছি। এনআইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া বিষয়ক আইন ও সব ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিলের আহ্বান জানিয়েছি। ভুয়া নির্বাচনে জড়িতদের আইনের আওতায় আনার কথা বলেছি। প্রশাসনে আওয়ামী লীগ দোসরারা এখনও আছে তাদের সরিয়ে দিতে বলেছি।

তিনি বলেন, গণহত্যায় জড়িতদের বিচার করার কথা বলেছি। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার কথা বলেছি। বিচার বিভাগে ২০ জন বিচারপতি এখনো কাজ করছেন যারা আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত, তাদের সরিয়ে দেওয়ার কথা বলেছি। এছাড়া যাদের বিরুদ্ধে দুর্নীতি ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের যেন জামিন দেওয়া না হয়। গায়েবি ও মিথ্যা মামলা প্রত্যাহারের কথা বলেছি।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে ভারত সরকার যেন দ্রæত পদক্ষেপ নেয়, এজন্য অন্তর্র্বতী সরকারকে আলোচনা করে দ্রæত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

আরও পড়ুন – কুষ্টিয়ার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

এর আগে দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমেদ।

মহেশপুরে পাচারকারীদের হামলায় দুই গ্রামবাসি আহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাচারকারীদের হাতে সোহাগ ও শাহিন নামে দুই গ্রামবাসি আহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাতে উপজেলার কাজীরবেড় গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে সোহাগ হোসেনকে শনিবার দুপুরে ঢাকায় পাঠানো হয়েছে। ভারতে পাচারের জন্য আনা চারজন ধুড় (পাচারের জন্য আনা ব্যক্তি) বিজিবির হাতে আটক হওয়ার পর বিজিবির সোর্স সন্দেহে পাচারকারীরা তাদের কুপিয়ে জখম করে বলে জানা গেছে।

মহেশপুর ৫৮ বিজিবি সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে মহেশপুরের পলিয়ানপুর বিওপি’র সদস্যরা ভারতে পাচারের সময় মাগুরার শ্রীপুর উপজেলার কুরুনদি গ্রামের প্রতিক সরকার, জয় বিশ^াস, সিলেটের শ্রীমঙ্গল উপজেলার বাদিয়ালিশ গ্রামের মাসুমা আক্তার হ্যাপী ও সিলেটের মাধরপুর উপজেলার গোপালপুর গ্রামের হালিমা খাতুন নামে ৪ জনকে আটক করা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

এসময় সীমান্তের কাছেই একটি খালে মাছ ধরছিলেন কাজীরবেড় গ্রামের নাসির উদ্দিনের ছেলে সোহাগ (৩০) ও সাহাবুউদ্দিনের ছেলে শাহিন (২৮)। পাচারকারীদের সন্দেহ এরাই বিজিবি দিয়ে চার ধুড়কে ধরিয়ে দিয়েছে। বিজিবি ঘটনাস্থল ত্যাগ করলে বাঘাডাঙ্গা গ্রামের মুনছুর আলীর ছেলে মোবারক ও মোমিনের ছেলে মানিকসহ ৩/৪ জন পাচারকারী ধারালো অস্ত্র দিয়ে সোহাগ ও শাহিনকে খাল পাড়েই কুপিয়ে জখম করে। খবর পেয়ে নিকটস্থ পলিয়ানপুর বিওপির বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা গুরুত্ব হওয়ায় মহেশপুর থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে আহত সোহাগকে ঢাকায় রেফার্ডকরা হয়েছে।

এবিষয়ে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল শনিবার বিকালে জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদ পেয়ে কাজীরবেড় গ্রামের ব্রিজ এলাকা থেকে চারজন ধুড়কে আটক করে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান পাচারকারীদের হামলায় দু’জন আহত হয়েছেন বলেও তিনি জানতে পেরেছেন।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...