মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬.
Home Blog Page 51

শাপলা ও শাপলা কলি এক নয়: ইসি সচিব

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শাপলা ও শাপলা কলি এক নয়, পার্থক্য আছে। শাপলা কলি প্রতীক কারও চাপে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। কমিশন মনে করেছে, তাই যুক্ত করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক, চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা করে ইসি।

এনসিপির চাপে শাপলা কলি প্রতীক তালিকায় যুক্ত করা হলো কি না এমন প্রশ্নে ইসি সচিব বলেন, কমিশন মনে করেছে তাই যুক্ত করেছে।

ইসি সচিব বলেন, নতুন যে প্রতীকের তালিকা আসছে সেখানে শাপলা কলি রাখা হয়েছে, এটা ইলেকশন কমিশন মনে করেছে। এটা কারও কোনো দাবির বিষয় নয়। আপনারা জানেন রাজনৈতিক দল এনসিপি শাপলা প্রতীক চেয়েছে। শাপলা ও শাপলা কলির ভেতরে পার্থক্য আছে এটাও আমার মনে হয় ব্যাখ্যার বিষয় নয়।

কোন রাজনৈতিক দলের চাপে শাপলা অন্তর্ভূক্ত কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, কমিশনের বিবেচনায় মনে হয়েছে তাই এটা যুক্ত হয়েছে। কিছু কিছু প্রতীক সম্পর্কে বিরূপ মতামত এসেছে তাই কমিশন নতুন করে সিদ্ধান্ত নিয়েছে। কমিশন মনে করেছে সংশোধন করা দরকার, সেই বিবেচনায় এটা হয়েছে।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৌলতপুরে তিন খুনের মামলায় নিরপরাধিদের ফাঁসানোর অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর চরে জমি দখল কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় দায়েকৃত মামলায় নিরপরাধিদের আসামী করার অভিযোগ উঠেছে।

বুধবার বিকালে নিহত মন্ডল গ্রæপের পক্ষ থেকে ২৩ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে গত সোমবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার মন্ডল গ্রæপের সঙ্গে দৌলতপুরের প্রকৌশলী কাকন বাহিনীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গোলাগুলিতে দুই পক্ষের তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মন্ডল গ্রæপের আমান মন্ডল (৩৬), নাজমুল মন্ডল (২৬) ও কাকন বাহিনীর লিটন (৩০)। এরপর বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য অপরাধীদের আইনের আওতায় আনতে পদ্মার চরে অভিযান শুরু করে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িত নয় এমন কয়েকজন ব্যক্তির নাম-পরিচয় মামলায় অন্তর্ভুক্ত করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের প্রভাবশালী কিছু ব্যক্তি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মরিচা ইউনিয়নের ভুরকা হাটখুলা পাড়া এলাকার মৃত আলিম সরদারের ছেলে উজ্জ্বল সরদার (৪৫) ও তার ভাই রফিকুল সরদারকে মামলার দুই ও তিন নম্বর আসামি করা হয়েছে।

কাকন বাহিনীর সাথে সম্পৃক্ততা নেই এমন একটি পরিবারের সদস্যদের এই মামলায় আসামি করা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, উজ্জ্বল সরদার দৌলতপুরে নদী ভাঙন রোধে জিওব্যাগ ফেলার ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। সাম্প্রতিক সময়ে তিনি মরিচা এলাকায় ভাঙনরোধে কাজ করছেন। ওই কাজ বন্ধ বা অন্যের হাতে না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে ও তার ভাইকে মামলায় ফাঁসানো হয়েছে।

মামলার দুই নম্বর আসামী উজ্জ্বল সরদার বলেন,“সংঘর্ষের সময় আমি আমার বাড়িতে ছিলাম। তার সিসিটিভি ফুটেজ রয়েছে। অথচ আমাদের দুই ভাইকে মামলার আসামি করা হয়েছে। কাকন বাহিনীর সাথে আমাদের কোন সম্পর্ক নেই।

উজ্জল সরদার বলেন, আমি একজন ঠিকাদার। দৌলতপুরে নদী ভাঙন এলাকায় আমার জিওব্যাগ ফেলার কাজ চলছে। স্থানীয় এক সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সেই কাজ বন্ধ করতে বাদী পক্ষকে দিয়ে আমাদের আসামি করিয়েছেন।”

এ বিষয়ে মামলার বাদী নিহত আমান মন্ডলের বাবা মিনহাজ মন্ডল বলেন, নিহত দুইজনের মধ্যে একজন আমার ছেলে অন্যজন ভাগ্নে। ঘটনার সাথে জড়িত না এমন কয়েকজন ব্যক্তিকে মামলার আসামী করার অভিযোগের ব্যাপারে তিনি কোন কথা বলেননি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, “মামলার তদন্তে যাদের সম্পৃক্ততা প্রমাণিত হবে, তাদের গ্রেপ্তার করা হবে। আর যারা নির্দোষ, তারা অবশ্যই অব্যাহতি পাবেন। অপরাধীদের ধরতে সকাল থেকে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করছে পুলিশ।”

মাতৃত্ব

0

নিরাপত্তায় মা; নিশ্চয়তায় মা; নিমোহ মায়ের ভালোবাসা আগলে রাখে সন্তানকে। এই বন্য প্রাণিটিও গভীর মমতায় আগলে নিয়ে বেড়াচ্ছো তার সাবকটিকে।

https://www.facebook.com/share/r/16NaPrt1SZ/

 

শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, আমরা চাই সমাজে এমন এক প্রজন্ম গড়ে উঠুক, যারা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। এমন শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দেবে।

বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম এর প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত জুলাই ও আগস্ট থেকে ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটিয়ে এমন এক নতুন ধারার ছাত্ররাজনীতি গড়ে তুলতে, যেখানে থাকবে শিক্ষার্থীর কল্যাণ, অধিকার আদায় ও নেতৃত্ব তৈরির কর্মসূচি। এই ইতিবাচক রাজনীতির ধারাবাহিকতার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের প্রতি আস্থা রেখেছে। সংগঠনটিও সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করছে।

তিনি নবীন শিক্ষার্থীদের ছাত্রশিবিরে যোগদানের আহ্বান জানিয়ে তাদের হাতে গাইডলাইন লিফলেট ও পবিত্র আল-কোরআন শরীফ তুলে দেন।

শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু মেধাবী হলেই হবে না; সততা ও মানবিক গুণাবলিও প্রয়োজন। আবরার ফাহাদ ছিলেন মেধাবী শিক্ষার্থী, কিন্তু যারা তাকে হত্যা করেছে তারাও একই বিদ্যাপীঠের ছাত্র। মেধার পাশাপাশি নৈতিকতা না থাকলে সমাজ ধ্বংস হয়। ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই নৈতিক ও আদর্শবান শিক্ষার্থী গড়ে তোলার কাজ করে যাচ্ছে।

কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. ইমরান বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু মুসা, অধ্যাপক ড. কামরুল হাসান, কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ঝিনাইদহে হাত পা বাঁধা কৃষকের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে রাঙ্গীয়ার পোতা গ্রামের ইসহাক আলী (৭০) নামে এক কৃষকের হাতপা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে জেলার সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠ তার হাত পা ও গলায় দড়ি বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইসহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তুম আলীর ছেলে।

আব্দুল হাকিম জানান, সকালে বাড়ির পাশে ঠাকুর খাল নামক স্থানে একটি ধান ক্ষেতে ইসহাক আলীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

আব্দুল হাকিম জানান, নিহত ইসহাক নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, পা বেধে গলায় ফাঁস দিয়ে ইসহাক আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘাতকদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে। ঝিনাইদহ থেকে সিআইডি ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে লাশ ময়না তদন্তের মর্গে পাঠানো হয়েছে।

ঘুর্ণি ঝড়ের প্রভাব

0

ঘুর্ণি ঝড় মন্থা’র প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টি ও বাতস বয়ে চলেছে। এর প্রভাব পরেছে কৃষিতে। অনেক জমির উঠতি আমন ধান পরে গেছে। ফলে ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষক। পরে যাওয়া ধানের ছবিটি কুষ্টিয়ার খোকসার মোড়াগাছা থেকে ছবিটি তোলা হয়েছে।

মাতৃত্ব

0

নিরাপত্তায় মা; নিশ্চয়তায় মা; নির্মোহ মায়ের ভালোবাসা আগলে রাখে সন্তানকে। এই বন্য প্রাণিটিও গভীর মমতায় আগলে নিয়ে বেড়াচ্ছো তার সাবকটিকে। দলছুট কালোমুখি হুনুমান সাবক ও তার মায়ের ছবিটি বুধবার দুপুরে কুষ্টিয়ার খোকসার ডাক বাংলো সড়ক থেকে তোলা।

খোকসায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী মহিলা দলের সমাবেশের প্রধান অতিথি ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন বনগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরভি সুলতানা রেখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি মুন্সি এ জেড জি রশিদ রেজা বাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা শরীফ, কুমারখালী পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ মনোয়ার হোসেন, মহিলা দলের নেত্রী তুকলিমা খাতুন, রিপনা খাতুন ও ফরিদা খাতুন।

এ সময় মহিলা দলের কর্মীদের হাতে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ সাময়িক স্থগিত ঘোষণা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সিভিল সার্জনের অধীনে ১১-২০ গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম অনিবার্য কারণবশত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সংশ্লিষ্ট নিয়োগ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে শুক্রবার (২৪ অক্টোবর ) কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সাতটি পদের ১১৫টি শূন্য পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন ১৬ হাজার ৭৮৯ জন চাকরিপ্রার্থী। কিন্তু পরীক্ষার ভোরে কুষ্টিয়া শহরের একটি বাসায় ২৫-৩০ শিক্ষার্থীর রহস্যজনক প্রবেশ ও পরীক্ষার আগমুহূর্তে বের হওয়ার দৃশ্যে বিতর্কের সূচনা হয়।

এর জের ধরে শনিবার দুপুরে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন একদল বিক্ষুব্ধ ছাত্র। তালা ঝুলিয়ে বৈষম্যবিরোধী বিভিন্ন ¯েøাগান দেন বিক্ষুব্ধরা। তারা বলেন, শুক্রবার অনুষ্ঠিত বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে অবিলম্বে পুনরায় পরীক্ষা গ্রহণ করতে হবে।

এই অবস্থায় নিয়োগের লিখিত পরীক্ষার দিন একটি বাসা থেকে ২৫-৩০ জন শিক্ষার্থীর বের হওয়ার ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক চিঠি লেখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।

চিঠিতে বলা হয়, ২৪ অক্টোবর কুষ্টিয়া সিভিল কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১-২০- গ্রেডের ১১৫টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। বিদ্যমান নিয়োগ বিধির আলোকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণপূর্বক যথাযথভাবে সার্বিক নিরাপত্তা বজায় রেখে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে কুষ্টিয়া শহরের ১৪টি কেন্দ্রে লিখিত পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে কুষ্টিয়া শহরের একটি বাড়ী থেকে কয়েকজন ব্যক্তিকে বের হতে দেখা যায়। ভিডিওতে উল্লেখ করা হয়, বাড়িটি কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমামের পৈত্রিক বাড়ি। ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় নিয়োগ কার্যক্রম সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়।

মসজিদে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

নামাজ শেষে মসজিদে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুফতি আমীর হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় শাজাহান আলী হান্নান নামে স্থানীয় এক বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

শনিবার বিকালে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শাজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি। এছাড়া বরিয়া জামে মসজিদের সভাপতিও তিনি। ৩ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, তখন বিকেল সাড়ে ৪টা। ইসলামী বক্তা মুফতি আমীর হামজা বক্তৃতা দিচ্ছেলেন। হঠাৎ শাজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান। এ সময় হান্নানকে বলতে শোনা যায়,”হুজুর ধার্মিক আলোচনা যত পারেন করেন কিন্তু রাজনৈতিক কোন আলোচনা করবেন না”। এরপরেই মসজিদে থাকা মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়েন। তারা হান্নানের দিকে তেড়ে যান এবং তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন। এ সময় কয়েকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে দেখা যায়। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বরিয়া জামে মসজিদের সভাপতি বিএনপি নেতা শাজাহান আলী হান্নান বলেন, আমি মসজিদের সভাপতি। মুফতি আমির হামজা মসজিদে আসবেন সেটাও আমাকে কেউ জানায়নি। আসরের নামাজ শেষে আমির হামজা বক্তৃতা দিতে শুরু করেন। সভাপতি হিসেবে আমি শুধু রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে ইসলামিক আলোচনা করতে বলেছিলাম। এতেই মসজিদের ভেতরে থাকা লোকজন আমার দিকে তেড়ে আসেন। ধাক্কা দেন।

হান্নানের দাবি, স্থানীয় কয়েকজন বাদে মসজিদের ভেতর যারা ছিলেন তারা সবাই অপরিচিত। জামায়াত ইসলামের লোকজন। যদিও এই ঘটনার পর আমির হামজা দু:খ প্রকাশ করেছেন। বিষয়টি আমি জেলা বিএনপির সদস্য সচিবকে জানিয়েছি।

ঘটনার নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: আনিসুর রহমান বলেন, হান্নান ভাই নিজেই ওই মসজিদের সভাপতি। তার সাথে এমন আচরণ প্রতিহিংসামূলক। আর মসজিদে হবে ইসলামিক আলোচনা। সেখানে কোন রাজনৈতিক আলোচনা হতে পারে না।

এ বিষয়ে জানতে মুফতি আমির হামজার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দরের কাছে জানতে চাইলে তিনি ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানান।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ঘটনাটি জেনেছি। মসজিদে রাজনৈতিক আলোচনা নিষেধ করতে বলাটা দোষের কিছু নয়। দুই একটা মসজিদের ঘটনা নিয়ে এখনি দল থেকে কোন বিবৃতি নিয়ে ভাবছি না। তবে অবজারভেশন করছি।

প্রসঙ্গত,আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সর্বশেষ সংবাদ

রোদ থেকে বাঁচাতে

ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ শুরু হয়েছে। দুস্তদের সাড়িতে সামিল হয়েছে মধ্যবিত্তরাও। দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে মাথায় রোদ লেগেছে। তাই চাউল নেওয়ার...

খোকসায় খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে

ভোটের কালির দাগ মোছার আগেই দেশের মানুষ সুফল পেতে শুরু করেছে- আইনমন্ত্রী আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন,...

রক্ত জবা

রক্ত জবা ফুলে শোভিত পথ গিয়ে মিশেছে দূর অচেনায়। কুষ্টিয়ার খোকসার একতারপুর ইউনিয়নের ঈশ্বরদী থেকে ছবিটি তোলা।

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্রোহ অনলাইন ডেস্ক আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে...

কুষ্টিয়াসহ ৫ জেলায় নতুন ডিসি

দ্রোহ অনলাইন ডেস্ক কুষ্টিয়াসহ পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে...