কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে।
বুধবার সকালে অফিসটি খুলতে গিয়ে বিষয়টি নজরে আসে। এঘটনায় তিনটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। তছনছ করা হয়েছে অফিসের বিভিন্ন কক্ষ।
চ্যানেল টুয়েন্টিফোর কুষ্টিয়া অফিসের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোনও এক সময় কুষ্টিয়া পৌরসভার সামনের এলাকায় অবস্থিত চ্যানেল ২৪ টেলিভিশন কুষ্টিয়া অফিসের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর দলের সদস্যরা।
এসময় তিনটি ল্যাপটপ, একটি ব্যাগ ও একটি মেমোরি কার্ড চুরি হয়েছে একই সঙ্গে অফিসটির আলমারিতে থাকা বিভিন্ন কাগজপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। তছনছ করা হয়েছে বিভিন্ন কক্ষেও।এমন চুরির ঘটনায় হতবাক হয়েছেন সবাই।
সকালে অফিসটি পরিদর্শন করেছে পুলিশ। কি কারণে এঘটনা তার রহস্য উন্মোচনে তদন্ত চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, এঘটনার পর পরিদর্শন করেছি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।






