সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 608

হরিণাকুন্ডুর প্রতিবন্ধি পরিবারটির মাথা গোঁজার ঠাই নেই

0
DROHO- FES-22- P-2
শাহাদত মন্ডল নিজে ও ছেলে শহিদুল ইসলাম তার খালা হাসিরন নেছা এবং কুলসুম সবাই প্রতিবন্ধি

ঝিনাইদহ প্রতিনিধি

শাহাদত মন্ডল নিজেই শারীরিক প্রতিবন্ধি, সাথে রয়েছেন বুদ্ধি প্রতিবন্ধি ছেলেসহ তার দুই খানা। বয়সের ভারে নিজে কাজ করতে পারেন না। ঝুড়ি বুনিয়ে বিক্রি করেন। তাদের মাথা গোজার এক চিলতে ঘরটি কবিতার আসমানিদের হার মানিয়েছে। রোদ বৃষ্টি তারের ঘরেরে মেঝেতে লুট-পুটি খেলে যায়।

ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এই প্রতিবন্ধি পরিবারের বসবাস। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শাহাদত মন্ডল। সে নিজেও শারীরিক প্রতিবন্ধি। এক সময় রিকসা ভ্যান চালাতেন। এখন আর কাজ করতে পারেন না। খেয়ে না খেয়ে তাদের সংসার চলে। সামান্য বৃষ্টি হলেই সারারাত বসে কাটাতে হয় তাদের।

জানা গেছে, শাহাদত মন্ডল নিজে ও ছেলে শহিদুল ইসলাম তার খালা হাসিরন নেছা এবং কুলসুম সবাই প্রতিবন্ধি। তাদের মধ্যে একজন শারীরিক ও তিনজন বুদ্ধি প্রতিবন্ধি।

শাহাদত মন্ডল জানান, পায়ের সমস্যায় তিনি নিজে ঠিকমত চলতে পারেন না। নিরুপাই হয়ে পঙ্গু পা নিয়ে ভ্যানগাড়ী চালিয়ে সংসার চালাতেন। বয়সের ভারে তাও পারছেন না। এখন ঝুড়ি বুনিয়ে সংসার চালাতে হয়। ঝুড়ি বিক্রি না হলে তাদর অনাহারে দিন কাটে।

তিনি বলেন, প্রতিদিন ঝুড়ি বুনিয়ে বিক্রি করে দুই শত টাকা আয় করেন। যা দিয়ে ৫ জনের সংসার চলে না। ছেলে ও অন্যদের চিকিৎসা দিতে গিয়ে সব হারিয়েছেন। এখন সম্বল মাথা গোজার জমি টুকু। তাতে ঘর তোলার সামথ্য নেই। তিনি শুনেছেন প্রধানমন্ত্রী অসহায় মানুষের বাড়ী তৈরী করে দিচ্ছেন। সে ঘর পাওয়ার জন্য খুড়িয়ে খুড়িয়ে কয়েক জন নেতার কাছে গিয়েছিলেন, সবাই বলেছিল ঘর সে পাবে কিন্তু তার ভাগ্যে ঘর জোঠেনি।

উপজেলা নির্বাহী কর্মকতা সৈয়দা নাফিস সুলতানা বলেন, ঘটনাটি আসলেই মর্মান্তিক। একই পরিবারে চারজন প্রতিবন্ধি এটা আমার জানা ছিল না। তিনি বলেন, এই পরবিারের কথা কেও তাকে বলেনি। তিনি খোঁজ নিয়ে ব্যাবস্থা নিবেন বলে জানান।

খোকসায় জব্দ করা ইলিশ পেলো এতিমরা

0
DROHO- FES-22- P-1
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে জব্দ করা পদ্মা নদীর ইলিশ মাছ এতিম খানা দেওয়া হলো।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বৃৃহস্পতিবার সকালে উপজেলার আমবাড়িয়া কোলের বিভিন্ন পয়েন্টে ট্রাস্কফোসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলীর অভিযান চালান। এ সময় পদ্মা নদী থেকে অবৈধ ভাবে ধরা ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সাথে প্রায় ১৫ শ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের এই দলটি। তবে কেউ আটক হয়েছে কিনা সে বষয়ে জানা যায়নি। জব্দকরা ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় প্রদান করা হয় এবং আটক করা অবৈধ কারেন্ট পুড়িয়ে দেওয়া হয়।

পদ্মা নদী থেকে অবৈধ ভাবে ধরা মা ইলিশ দেশের বিভিন্ন বাজারে পৌঁচ্ছে দেওয়ার নিরাপদ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে আমবাড়িয়া কোলটি। এ বছর ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণার তৃতীয় দিন থেকে প্রত্যেহ হাজার হাজার কেজি মা ইলিশ পাচার হচ্ছে এই রুট দিয়ে। এর সাথে নদী তীরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা জড়িত বলে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন। তিনি বলেন, তার পরিষদের মেম্বররাও পদ্মা নদী থেকে মা ইলিশ ধরছেন।

এইচএসসির ফরম পূরণের টাকা ফেরত দেবে সরকার

0
DROHO- HSC-21-P12

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল হওয়ায় ফরম পূরণের কিছু টাকা শিক্ষার্থীদের ফেরত দেবে সরকার।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, “যেহেতু এবার এইচএসসি পরীক্ষা হচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষার্থীদের কিছু টাকা ফেরত দেব। পরীক্ষার উদ্দেশ্যে যেসব খাতে টাকা খরচ হয়নি তা ফেরত দেওয়া হবে।”

পরীক্ষা কেন্দ্র ফি থেকে কিছু অংশ, ইনভিজিলেটর ফি ছাড়াও ব্যবহারিক পরীক্ষার ফি থেকে কিছু অংশ শিক্ষার্থীরা ফেরত পাবে বলে জানান জিয়াউল।

করোনাভাইরাস মহামারীর কারণে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়ার ঘোষণা দেওয়ার পর ফরম পূরণের টাকা ফেরতের দাবি ওঠে।

কীভাবে এবং কত টাকা করে শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে, সে বিষয়ে বোর্ড কাজ করছে বলে জানান অধ্যাপক জিয়াউল।

এইচএসসির ফরম পূরণের জন্য গত বছরের নভেম্বরে কেন্দ্র ফি’সহ বিজ্ঞানের শিক্ষার্থীদের কাছ থেকে আড়াই হাজার টাকা এবং মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার ৯৪০ টাকা ফি ধরা হয়।

বিজ্ঞানের শিক্ষার্থীদের বোর্ড ফি বাবদ এক হাজার ৬৯৫ টাকা এবং মানবিক ও বাণিজ্যের শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার ৪৯৫ টাকা করে নেওয়া হয়।

এর বাইরে বিজ্ঞানের শিক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্র ফি (ব্যবহারিক ফিসহ) হিসেবে ৮০৫ টাকা এবং মানবিক ও বাণিজ্যের শিক্ষার্থীদের কাছ থেকে ৪৪৫ টাকা করে নেওয়া হয়।

কেন্দ্র ফি থেকে থেকে ট্যাগ অফিসারের সম্মানীসহ অন্যান্য ব্যয় নির্বাহ করতে বলা হয়। কিন্তু যাদের ব্যবহারিক বিষয় আছে তাদেরকে টাকার সঙ্গে প্রতিপত্রের জন্য আরও ২৫ টাকা করে দিতে হয়েছে। এছাড়া ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়নে অভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষকের জন্য পত্রপ্রতি ২৫ টাকা করে কেটে নেওয়া হয়।
এছাড়া ফরম পূরণের জন্য একজন নিয়মিত শিক্ষার্থীকে প্রতি পত্রের জন্য ১০০ টাকা, ব্যবহারিক বিষয়ের প্রতি পত্রের জন্য ২৫ টাকা, একাডেমিক/ট্রান্সক্রিপ্ট ফি ৫০ টাকা, সনদ ফি ১০০ টাকা, রোভার স্কাউট/গার্লস গাইড ফি ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি পাঁচ টাকা ধরা হয়েছিল।

সরকারের মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি – মির্জা ফখরুল

0
DROHO- MARJA-21-P10

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে ধনী ও দরিদ্রের বৈষম্য দিন দিন বেড়েই যাচ্ছে। আর এই বড় কারণ দুর্নীতি। সরকারের মেগা প্রজেক্ট গুলোতে মেগা দুর্নীতি চলছে।’

তিনি আরও বলেন, ‘একটি ওয়ার্ড পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য সরকারি দলের লোকেরা ২/৩ লক্ষ টাকা খরচ করছে। এ থেকেই বোঝা যায় এপথ কত আকর্ষণীয় ও লোভনীয়। কারণ দুস্থ মানুষদের টাকা তারা নিজেরাই নিয়ে নিচ্ছে।’

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, চাকরির ক্ষেত্রে বিএনপির সাথে সম্পৃক্ততা থাকলে সেই প্রার্থীর তার আর চাকরি হয় না।

১৯৭১-৭৫ সময় সরকারের পটভূমি তুলে ধরে তিনি বলেন, ‘তখন আওয়ামী লীগের নেতাদের কাছে যাওয়া যেতো, বিচার পাওয়া যেতো। কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে কারো যাওয়া যায় না, বিচারও পাওয়া যায় না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ধর্ষণবিরোধী আন্দোলন একটি নৈতিকতার আন্দোলন। এতে আমাদের সমর্থন রয়েছে। আমরাও সারাদেশে আন্দোলন করেছি। এখন যারা প্রতিবাদ করছে তাদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মারধর করছে। এটা কোন সরকারের কর্মকা- হতে পারে না।’

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, যুব দলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ অন্যরা।

সংসদের বিশেষ অধিবেশন বসছে ৮ নভেম্বর

0
DROHO- SANGSAD-21-P9

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশন’ বসছে ৮ নভেম্বর।

ওই দিন সন্ধ্যা ছয়টায় সংসদের বৈঠক আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়েছে, বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদ অধিবেশন আহ্বান করেছেন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে এর আগে গত ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশন আহ্বান করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে পরে তা স্থগিত করা হয়।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে এবছরকে মুজিববর্ষ ঘোষণা করে নানা কর্মসূচি সরকার নেওয়ার পর গত ৯ জানুয়ারি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ উপলক্ষ্যে বিশেষ অধিবেশন বসানোর সিদ্ধান্ত হয়।

তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও নিশ্চিত হওয়ার পর গত ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান কাটছাঁট করা হয়।

মহামারীর মধ্যে গত এপ্রিল ও জুনে সংসদের সপ্তম ও অষ্টম (বাজেট) অধিবেশন বসে। সে সময়ও স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন পরিচালনা করা হয়। সংসদ অধিবেশন চলাকালে দায়িত্বরত সব কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেওয়া হয়।

সপ্তম অধিবেশনে সংসদ সদস্যদের কোভিড-১৯ টেস্ট করানোর প্রসঙ্গ আসেনি। তবে এরপর বেশ কয়েকজন মন্ত্রী-এমপি আক্রান্ত হলে অষ্টম অধিবেশনের মাঝপথে সংসদ সদস্যদেরও পরীক্ষা করাতে অনুরোধ করা হয়।

গত সেপ্টেম্বরে নবম অধিবেশন শুরুর আগেই তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে বলা হয়।

নভেম্বরে সব শ্রমিকের পাওনা পরিশোধ – পাটমন্ত্রী

0
DROHO- PAT-21-P 8

দ্রোহ অনলাইন ডেস্ক

বন্ধ করে দেওয়া রাষ্ট্রীয় পাটকলগুলোর শ্রমিকদের পাওনা নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

অর্থ মন্ত্রণালয় বন্ধ ২৬টি পাটকলের মধ্যে এখন পর্যন্ত ৮টি পাটকলের শ্রমিকদের পাওনা ১৭৯০ কোটি ৫২ লাখ টাকা ছাড় করেছে বলেও তিনি জানান।

বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে দস্তগীর গাজী বলেন, এই টাকা শ্রমিকদের ব্যাংক হিসাবে স্থানান্তর ও সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে।

“আশা করা যাচ্ছে, এ প্রক্রিয়ায় আগামী মাসের (নভেম্বর) মধ্যে সকল মিলের শ্রমিকদের পাওনা সম্পূর্ণরূপে পরিশোধ করা সম্ভব হবে।”

ধারাবাহিকভাবে লোকসানে থাকা দেশের রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গত ১ জুলাই থেকে কার্যকর হয়। এসব পাটকলের প্রায় ২৫ হাজার কর্মচারীর চাকরি ‘গোল্ডেন হ্যান্ডশেকের’ মাধ্যমে অবসায়নের সিদ্ধান্ত সরকারের তরফ থেকে জানানো হয় তার আগেই।

এসব পাটকলের ২৪ হাজার ৬০৯ জন স্থায়ী শ্রমিকদের পাওনা বাবদ প্রায় ৪ হাজার কোটি টাকা এবং ২০১৩ সালের পর থেকে অবসরে যাওয়া ১০ হাজার ১০৭ জন শ্রমিকের গ্রাচ্যুইটি, প্রভিডেন্ট ফান্ড ও ছুটি নগদায়ন বাবদ পাওনা প্রায় ১ হাজার কোটি টাকাসহ মোট প্রায় ৫ হাজার কোটি টাকা পর্যায়ক্রমে তিন অর্থবছরে পরিশোধের প্রস্তাব করা হয়েছিল শুরুতে।

শ্রমিকদের ভবিষ্যত আর্থিক নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে প্রধানমন্ত্রী প্রত্যেকের পাওনার ৫০ শতাংশ নগদে এবং অবশিষ্ট ৫০ শতাংশ তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আকারে পরিশোধ করার নির্দেশনা ও প্রদান করেন।

গত ১৫ সেপ্টেম্বর ঢাকার করিম জুট মিলসের ১ হাজার ৭৫৯ জন শ্রমিকের পাওনা বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম শুরু করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

গোলাম দস্তগীর গাজী বলেন, কমিটি দুটির সুপারিশের আলোকে বন্ধঘোষিত পাটকলগুলো নতুন আঙ্গিকে আবার চালু হলে আগে অভিজ্ঞ শ্রমিকরা আবার কাজ করার সুযোগ পাবেন বলে আশা করা যায়।

খাশুগজির বাগদত্তার মামলা করেছেন সৌদি যুবরাজের বিরুদ্ধে

0
DROHO- KHOKSAGA-21-P8

দ্রোহ ডেস্ক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছেন তুরস্কে সৌদি আরবের কনসুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশুগজির বাগদত্তা হাতিস চেঙ্গিস।

মৃত্যুর আগে খাশুগজির গড়ে তোলা মানবাধিকার সংগঠন ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও (ডন) এবং হাতিস চেঙ্গিসের পক্ষ থেকে দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়েছে, মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই ২০১৮ সালে সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক ওই সাংবাদিককে হত্যা করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসির আদালতে দায়ের করা ওই সিভিল মামলায় আরও ২০ জনকে আসামি করেছেন তুরস্কের নাগরিক হাতিস চেঙ্গিস।

খাশুগজি হত্যাকা-ের ফলে তিনি ব্যক্তিগতভাবে মানসিক আঘাত পেয়েছেন এবং আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে মামলায় অভিযোগ করেছেন।

মানবাধিকার সংগঠন ডন বলেছে, প্রতিষ্ঠাতার মৃত্যুর ফলে তাদের কার্যক্রম দারুণভাবে বাধাগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা জামাল খাশুগজি ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক হিসেবে তিনি পরিচিত ছিলেন।

২০১৮ সালের ২ অক্টোবর বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হন খাশুগজি। পরে জানা যায়, তাকে কনস্যুলেটের ভেতরেই হত্যা করে লাশ টুকরা টুকরা করে সরিয়ে ফেলা হয়েছে।

খাশুগজি হত্যাকা-ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলে সৌদি যুবরাজের ভাবমূর্তিও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষ থেকেও বলা হয়, ওই খুনের আদেশ স্বয়ং যুবরাজ মোহাম্মদ দিয়েছেন বলে তাদের বিশ্বাস।

অবশ্য সৌদি কর্তৃপক্ষ এ ঘটনায় যুবরাজের জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

ডন ও হাতিস চেঙ্গিসের আইনজীবী মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে বলেছেন, ওই হত্যাকা-ের পেছনে সৌদি যুবরাজের ভূমিকা যুক্তরাষ্ট্রের আদালতে প্রমাণ করার চেষ্টা করবেন তারা।
জাতিসংঘের একজন বিশেষজ্ঞ খাশুগজির খুনের ঘটনাটিকে ‘বিচারবহির্ভূত হত্যাকা-’ হিসেবে চিহ্নিত করে সৌদি যুবরাজকেও তদন্তের আওতায় আনতে বলেছিলেন।
আন্তর্জাতিক চাপের মধ্যে সৌদি আরব খাশুগজি হত্যার তদন্ত ও বিচারের উদ্যোগ নেয়। সেই বিচারে গতবছর ডিসেম্বরে পাঁচ সৌদি নাগরিককে মৃত্যুদ- এবং তিন জনকে ২৪ বছর কারাদ- দেয় সৌদি আদালত। এরপর চলতি বছর জুলাই মাসে মৃত্যুদ-ের ওই ৫ আসামির সাজা কমিয়ে ২০ বছরের কারাদ- দেওয়া হয়।

তবে দ-িত ওই আসামিদের পরিচয় সৌদি সরকার প্রকাশ করেনি। ফলে আসল অপরাধীরা সাজা পাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক মহলে।

কণ্ঠস্বরই চিনিয়ে দেবে করোনা আক্রান্তকে

0
DROHO- CRONA-21-P6

দ্রোহ অনলাইন ডেস্ক

এই প্রথমবার কণ্ঠস্বরের ভিত্তিতে করোনা পরীক্ষা হতে চলেছে। ভারতের বাণিজ্য নগরী মুম্বইয়ের পুরসভা বা বিএমসি-এর উদ্যোগে প্রায় এক হাজার মানুষের উপর পরীক্ষামূলকভাবে এই কণ্ঠস্বর ভিত্তিক করোনা পরীক্ষা করা হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর অ্যাপ ভিত্তিক করোনা পরীক্ষা এই প্রথম। বিএমসি’র অ্যাডিশনাল কমিশনার সুরেশ কাকানি জানান, ইজরায়েল আর আমেরিকাতে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে করোনা পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক ভাবে যাঁদের কণ্ঠস্বর পরীক্ষা করা হবে তাঁদের আরটি-পিসিআর নমুনাও সংগ্রহ করা হবে। উভয় পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই কণ্ঠস্বর ভিত্তিক এআই প্রযুক্তি করোনা পরীক্ষার ক্ষেত্রে কতটা নির্ভুল, তা মূল্যায়ন করা হবে।

জানা গিয়েছে, সফ্টওয়্যার ভিত্তিক এই পরীক্ষার ক্ষেত্রে কণ্ঠস্বর রেকর্ড হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই ফলাফল জানা যাবে। ইজরায়েল ও আমেরিকাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-নির্ভর অ্যাপ ভিত্তিক করোনা পরীক্ষায় প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে নির্ভুল ভাবে ফলাফল জানাতে সক্ষম হয়েছে। আপাতত এই পরীক্ষা একেবারে বিনামূল্যেই করাবে বিএমসি। পরীক্ষার ফলাফল নির্ভুল হলে ভবিষ্যতে বৃহত্তর ক্ষেত্রে এই পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার করা যাবে। সূত্র : জি ২৪ ঘণ্টা।

ফিরছেন বলিউড কিং শাহরুখ

0
DROHO- Shahrukh-21-P5
কিং শাহরুখ

দ্রোহ বিনোদন ডেস্ক

কামব্যাক করতে চলেছেন বলিউড কিং শাহরুখ। ফ্যান, রইস, যব হ্যারি মেট সেজল থেকে জিরো, প্রতিটি ছবিই সারা জাগাতে ব্যর্থ হওয়ার পর দীর্ঘ বিরতির পর ‘পাঠান’ ছবি দিয়েই পুনরায় শুরু করছেন তিনি।

বলিউডে জোর গুঞ্জন খুব তাড়াতাড়ি ‘পাঠান’-এর শ্যুটিং শুরু করতে চলেছেন বাদশা। তাঁর সঙ্গে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ২০২১-এ শ্যুটিংয়ে যোগ দেবেন দীপিকা ও জন, তার আগে শাহরুখের শ্যুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে।

বলিউড সূত্রে খবর, সিদ্ধার্থ আনন্দের পাঠানের শ্যুটিং যশ রাজ স্টুডিয়োতে শুরু হতে চলেছে। আন্ধেরির স্টুডিয়োতে নভেম্বরের শেষ থেকে কাজ শুরু করবেন শাহরুখ খান। আদিত্য চোপড়া এই ছবিটি আদ্যোপান্ত অ্যাকশন ভরপুর করতে চান বলে খবর।

ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস এবং হ্যাপি নিউ ইয়ার ছবির পর ফের একফ্রেমে দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে।

অ্যাকশন ছবি ‘মুলান’ দেখাবে স্টার সিনেপ্লেক্স

0
DROHO- MULAN-21-P4

দ্রোহ বিনোদন ডেস্ক

হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘মুলান’ মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে।

বিশ্বজুরে সিনেমা হলগুলোতে মুক্তি পাওয়ার কথা থাকলেও থমকে যায়। তবে ৪ সেপ্টেম্বর থেকে মুভিটি ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাসে চলছে। এবার এই অ্যাকশনধর্মী সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, ‘মুলান’ শিগগিরই আসছে স্টার সিনেপ্লেক্সে। তবে আসছে সপ্তাহেই ছবিটি মুক্তি পাবে কী না সেটি নিশ্চিত করেননি তিনি।

‘মুলান’ মূলত চীনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি ছবি। যা নিকি ক্যারো পরিচালিত ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য বালড অব মুলান’ নামের একটি চীনা অ্যানিমেটেড লাইভ অ্যাকশন সিনেমার রিমেক। ডিজনির নতুন সিনেমা ‘মুলান’ নিয়ে ২ বছর ধরেই অনেক আলোচনা চলছিলো।

হুয়ে মুলান কিংবদন্তি তখনই জীবিত হয়ে উঠেন যখন চীনের আশা এবং অনুপ্রেরণার দরকার হয়। শিল্প ও সাহিত্যে মুলান একটি অনবদ্য নাম। তার নামে ১০টিরও বেশি ছায়াছবি ও মঞ্চ নাটক হয়েছে।

আধুনিক উপন্যাস আর গবেষণায় মুলান এখনো জনপ্রিয়। তার মূর্তি পৃথিবীর বিভিন্ন জায়গায় স্থাপন করা রয়েছে। চীনের মানুষের কাছে আজও হুয়ে মুলান সাহসিকতা আর সম্মানের অপর নাম।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...