সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 609

মাধ্যমিকে অ্যাসাইনমেন্ট পুরণের মাধ্যম মূল্যায়ন,বার্ষিক পরীক্ষা হচ্ছে না

0
DROHO- edc-21-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারীর ফলে এ বছরের মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তবে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে ।

অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিকের জন্য ৩০ কর্ম দিবসের একটি পাঠ্যসূচি করা হয়েছে। সংক্ষিপ্ত এই পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট পুরণ করতে হবে শিক্ষার্থীদের। মাধ্যমিকের শিক্ষার্থীদের সরাসরি বার্ষিক পরীক্ষা হবে না। তাদের মূল্যায়ন করা হবে এই নতুন পদ্ধতিতে। শিক্ষকদের দেওয়া প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে। এতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য প্রভাব ফেলবে না। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই পাঠ্যসূচি দেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রধানদের কাছে তা পৌঁছে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

ইতোমধ্যে সরকার করোনা পরিস্থিতির কারণে গত শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল নির্ধারণ করা হবে বলে ঘোষনা দিয়েছে সরকার।

তার আগে করোনা পরিস্থিতির কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসির পরীক্ষা বাতিল করে।

খোকসায় করোনায় আরো এক জনের মৃত্যু

0
DROHO- cara-21-P2
গোলাম আলী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় হোক আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত মৃত বৃদ্ধি গোলাম আলী (৬৫) এর বাড়ি উপজেলার মোড়াগাছা গ্রামে। মঙ্গলবার রাতে নিজের বাড়িতে মারাযাওয়া বৃদ্ধসহ গত আট মাসে উপজেলায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শুক্রবার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে গোলাম আলী করোনার নমুনা পরীক্ষা করায়। রবিবার রাতের দেওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। সেই থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার রাতে বৃদ্ধের মৃত্যু হয়। বুধবার সকালে ইসলামী ফাউন্ডেশনের ৮ সদস্যের একটি দাফন দল মোড়াগাছা কবরস্থানে তার দাফন সম্পন্ন করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গত আট মাসে উপজেলার প্রায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ১৪২ জন সুস্থ হয়েছেন। চারজন হোম আইসোলেশন রয়েছেন, বাঁকী চারজন মারা গেছেন।

আজ জানা যাবে মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি

0
DROHO- DIPMO-21-P1
শিক্ষা মন্ত্রী দীপু মনি ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ বুধবার ঘোষণা আসতে পারে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মূল্যায়নের পদ্ধতি।

দুপুরে এ বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। করোনা মহামারীর মধ্যে এ বছর মাধ্যমিকের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মূল্যায়নের দিক নির্দেশনা দেবেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার এ বিষয়ে তিনি একটি সংবাদ বিবৃতি দেন।

করোনাভাইরাসের কারণে চলতি বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেবে ঢাবি, নম্বরও কমছে

0
DROHO- DHAKA„Z20-P8

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর মধ্যে সবাইকে ঢাকায় না এনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষা পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। এতদিন মোট ২০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন হত। সেখানে ১২০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচসির জিপিএর ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর যোগ করে মেধাতালিকা তৈরি করা হত।

এশিক্ষাবর্ষে মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এসএসসি ও এইচএসসির জিপিএর জন্য থাকছে ২০ নম্বর, বাকি ৮০ নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে আবার ৩০ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।

মঙ্গলবার ডিনস কমিটির বৈঠকে ভর্তি পরীক্ষা নিয়ে এসব সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল জানিয়েছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, “আমরা সরাসরিই ভর্তি পরীক্ষা নেব। তবে পরীক্ষা বিভাগ ওয়াইজ সেন্ট্রালাইজড করব আমরা। এবার আমরা সব পরীক্ষা ঢাকায় নেব না। ঢাকার বাইরে বিভাগীয় শহরের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে সেখানে স্বাস্থ্যবিধি মেনে আমরা এই পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করব।”

করোনাভাইরাসের কারণে এ বছর এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল গড় করে এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে এই ফল প্রকাশ করা হবে।

সেই বাস্তবতায় এতদিন ভর্তিচ্ছুদের মূল্যায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের উপর ৮০ নম্বর রাখা হলেও এবার তা কমিয়ে ২০ নম্বর করল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া গত বছর ৭৫ নম্বরের নৈর্ব্যক্তিক ও ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নিলেও এবার নৈর্ব্যক্তিকে ৩০ নম্বর এবং লিখিত পরীক্ষা ৫০ নম্বরের করার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, “পরীক্ষা ১০০ নম্বরে হবে। তার অর্থ এই নয় যে, আগে যে ২০০ নম্বরে হত তার থেকে গুণেমানে কম। এ বছর রেজাল্টের উপর কম নম্বর ধরা হয়েছে। আমরা শিক্ষার্থীদের যাচাই-বাছাই করে নিতে চাচ্ছি। গতবারও আামাদের রিটেন পরীক্ষা ছিল।”

বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “ভর্তি পরীক্ষা তো লাগবেই। এই পরিস্থিতিতে যাতে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা ও ভোগান্তি লাঘব করা যায়, সেটি বিবেচনা করে এ বছর আমরা এক জায়গায় পরীক্ষা নিচ্ছি না। ডিনস কমিটির মিটিংয়ে এই মৌলিক বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে।”

সরকারের পদত্যাগের দাবি ‘মামা বাড়ির আবদার’- কাদের

0
DROHO- kad-20-P7
ওবায়দুল কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের যে দাবি বিএনপি তুলেছে তাকে ‘মামা বাড়ির আবদার’ বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, “পৃথিবীর কোনো দেশে পারিবারিক সহিংসতা, নারী ধর্ষণ, নারী নির্যাতনের ঊর্ধ্বমুখী ঘটনাপ্রবাহের মধ্যেও কোনো বিরোধী দল সরকারের পতন কিংবা সরকারের পদত্যাগের আন্দোলন করছে না।

“কিন্তু বিএনপি এ থেকে কখনো মধ্যবর্তী, কখনো ফ্রেশ নির্বাচনের দাবি তুলেছে। সম্পর্কহীন অযৌক্তিকভাবে, যেটা দুনিয়ার কোনো দেশেই এই ধরনের অযৌক্তিক দাবি বিরোধী দল উত্থাপন করেনি। ইস্যু না পেয়ে আন্দোলন করতে তো তারাই পারছে না। তাই এই ইস্যু নিয়ে সরকারের পদত্যাগ মামা বাড়ির আবদারের মতোই।”

সম্প্রতি অনুষ্ঠিত সংসদ উপ-নির্বাচনে ভোটার উপস্থিত ঢাকায় কম হলেও দেশের অন্যস্থানে ভালো ছিল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলে, “বিএনপি এজেন্ট না দিয়ে ভোটের দিন কার্যকমে থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপ্রয়াস চালায়, যা তাদের পুরোনা অপকৌশল। তাদের জনসমর্থন দিন দিন নিম্নমুখী। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা নির্বাচন কমিশনের ওপর দোষ চাপায়।”

সরকারের পদত্যাগের দাবি তোলার আগে গত ১২ বছরে নির্বাচনে ও আন্দোলনে ব্যর্থতার দায়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন কাদের।

মহামারীতে বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতা বাড়ছে দাবি তিনি বলেন, “সমাজবিজ্ঞানীরা বলছেন, বিভিন্ন দেশে বেড়েছে পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন। গার্ডিয়ান পত্রিকার হিসাব অনুযায়ী, খোদ যুক্তরাজ্যে এক বছরে ৫৫ হাজার নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। ইউরোপজুড়ে এই প্রবণতা ঊর্ধ্বমুখী। বাংলাদেশেও ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে।

খোকসায় হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান

0
DROHO- ja-20-P6

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা অভিযান চালিয়ে ৩ হোটেল মালিককে জরিমানা করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে জয়গোপাল হোটেল, ফজলু হোটেল ও অভি হোটেল এন্ড রেস্টুরেন্টের ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজার জাত করার অভিযোগে হোটেল মালিকদের পৃথক পৃথক প্রায় ১৭ হাজার টাকা জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই অভিযানের সময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর সহ বাজার মনিটরিং কমিটির সদস্যরা।

যশোরের উপজেলা নির্বাচনে আ’লীগ প্রার্থীর জয়

0
DROHO- ja-20-P5

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নুরজাহান ইসলাম নীরা জয়ী হয়েছেন।

তার প্রাপ্ত ভোট দুই লাখ ৭৬ হাজার ১১৯টি। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ধানের শীর্ষেে প্রার্থী নূর-উন-নবী পেয়েছেন ১২ হাজার ৩৫৪ ভোট।

যশোর সদর উপজেলার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসের হুমায়ূন কবির বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। সদর উপজেলা নির্বাচন অফিসের হল রুমে এই ফলাফল ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৭৫টি কেন্দ্রে পাঁচ লাখ ৬০ হাজার ৫২৪ জন ভোটার রয়েছেন। যাদের মধ্যে থেকে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন দুই লাখ ৭৬ হাজার ১১৯ জন। আর ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১২ হাজার ৩৫৪টি।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে কেশবপুর সংসদীয় উপ-নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। যার কারণে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়।

এমপি নিক্সন চৌধুরীর ৮ সপ্তাহের জামিন পেলো

0
DROHO- 5252-20-P4

দ্রোহ অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ মঙ্গলবার শর্তসাপেক্ষে তাকে এই জামিন দেন।

আদালাতে নিক্সন চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন ড. শাহদীন মালিক ও আইনজীবী মনজুর আলম।

সকালে আগাম জামিনের আবেদন শুনানির জন্য হাইকোর্টে উপস্থিত হন নিক্সন চৌধুরী।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালাগাল ও হুমকির অভিযোগে স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা করে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলামের দায়ের করা মামলার দায়িত্ব পেয়েছেন চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) জিয়ারুল ইসলাম।

চরভদ্রাসন উপজেলা উপনির্বাচনে জেলা প্রশাসককে ‘দাঁতভাঙা জবাব’ দেয়ার হুমকি এবং চরভদ্রাসনের ইউএনওর ফোনে কল করে ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) উদ্দেশে নিক্সনের গালাগালের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

তবে নিক্সন চৌধুরীর দাবি ওই অডিও-ভিডিও ‘সুপার এডিট’ করা। তিনি কাউকে গালাগাল করেননি।

ইবি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনেরবেতন দিলেন

0
DROHO- eb-20-P6
ছবি সংগৃহীত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ঈক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন কর্মকর্তারা। কর্মকর্তাদের একদিনের বেতন থেকে এই টাকা প্রদান করা হয়।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আকতার হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নওয়াজ শরিফের জামাতা গ্রেপ্তারের পর জামিনে মুক্ত

0
DROHO- o„Z20-P4

দ্রোহ অনলাইন ডেস্ক

গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে ছাড়া পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সফদার আওয়ান।

করাচিতে এক লাখ রুপি জামানতে সোমবার তার জামিন মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

সফদারের স্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-এন (পিএমএল-এন) এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ এর আগে এক সংবাদ সম্মেলনে স্বামীর জামিন পাওয়ার বিষয়টি জানান।

মরিয়ম বলেন, “আমরা দুজনই একসঙ্গে করাচি ছাড়ছি। কারণ, এখনই মরিয়াম আওরঙ্গজেব (দলীয় মুখপাত্র) আমাকে তার (সফদার) জামিন মঞ্জুর হওয়ার কথা জানিয়েছেন।”ৎ

পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানায়, করাচির একটি হোটেল কক্ষের দরজা ভেঙে সফদারকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার সকালের দিকে এক টুইটে জানিয়েছিলেন মরিয়ম।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে রোববার করাচিতে ‘পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট’ (পিডিএম) নামের নবগঠিত বিরোধী যৌথফ্রন্টের প্রতিবাদ সমাবেশে মরিয়ম নওয়াজের অংশগ্রহণের কয়েকঘন্টা পরই সফদার গ্রেপ্তার হন।

মরিয়ম সমাবেশ করে তার স্বামী ও অন্যান্য নেতাকর্মীদের নিয়ে কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহর সমাধিতে গিয়েছিলেন। সেখানে কবর জিয়ারতের পর প্রটোকল ভঙ্গ করে ¯ে¬াগান দেন সফদার। একারণে সফদারের বিরুদ্ধে সমাধির পবিত্রতা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সোমবারের টুইট বার্তায় মরিয়ম নওয়াজ লেখেন, ‘করাচিতে আমি যে হোটেলে আছি পুলিশ জোর করে সেই হোটেল কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করে।’

ওদিকে, ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা আলি জিয়াদি এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, “মরিয়ম আবার মিথ্যা বলছেন। আপনারা হাতকড়া দেখেছেন? জোর করে গ্রেপ্তার করার মতো কিছু দেখা গেছে কি?”

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...