সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 611

গুনগুন সুর শুনে গান সার্চ করবে গুগল

0
DROHO 19-10-2020-H-P-5
ছবি সংগ্রহ

দ্রোহ ডেস্ক

গান শুনতে এখন থেকে আর লিখে গুগলে সার্চ করতে হবে না। ব্যবহারকারী গুনগুন সুরে গান গাইলেই সার্চ অপশনে সংশ্লিষ্ট কনটেন্ট হাজির করবে গুগল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, হাম টু সার্চ নামে এই ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ইতিমধ্যে এসেছে।

স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল অ্যাপের মাইক্রোফোন বাটনে গিয়ে গুনগুন করলে গানের তালিকা পাবেন। গুনগুনের ১০ থেকে ১৫ সেকেন্ড পর গুগল একটি রেজাল্ট দেখাবে।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের একদম হুবহু সুর দেয়ার প্রয়োজন পড়বে না। কাছাকাছি থাকলেই একটি তালিকা সার্চ অপশনে চলে আসবে।

তালিকায় গানের শিরোনাম, শিল্পীর নাম এবং ইউটিউব অপশন পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীরা কিছু সার্চের সময় স্পেলিং ভুল হলেও যাতে সঠিক ফল দেখানো যায় সে বিষয়ে আরও জোর দেয়া হয়েছে।

প্রাক্তন ও বর্তমানের সাথে এক স্ক্রিনে রণবীর

0
DROHO 19-10-2020-H-P-4
ছবি সংগ্রহ

Iদ্রোহ বিনোদন ডেস্ক

বারে একসাথে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। একই সঙ্গে প্রাক্তন ও বর্তমানের সাথে এক স্ক্রিনে দেখা যাবে রণবীর কাপুরকে।

পরিচালক সঞ্জয় লীলা বনশালীর বৈজু বাওরা ছবিতে একসঙ্গে দেখা যাবে এই তিন তারকাকে।

বলিউডে গুঞ্জন, ইতোমধ্যেই বৈজু বাওরার চরিত্রে রণবীর কাপুরকে বেছে নিয়েছেন পরিচালক। আর অভিনেত্রী হিসেবে সঞ্জয়ের নজরে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন। দুই নায়িকাকেই নাকি স্ক্রিপ্ট পড়ে শুনিয়েছেন তিনি। প্রত্যেকেই নিজেদের চরিত্র শুনে দারুণ খুশি। মীনা কুমারীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে। দীপিকা মুখ্য নায়িকা।

যদিও পরিচালক বা অভিনেতাদের তরফে এখনও নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। বৈজু ও তানসেনের মধ্যে দ্বন্দ্ব নিয়েই ছবির গল্প তৈরি করেছেন পরিচালক। তবে তানসেনের চরিত্রে কাকে নেবেন সঞ্জয় লীলা বনশালী তা এখনও ঠিক হয়নি। রণবীরের সঙ্গে ইতোমধ্যে চুক্তিও হয়ে গিয়েছে বলে জোর গুঞ্জন বলিউডে।

খুলনায় পাটকল শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ

0
DROHO 19-10-2020-H-P-3
ছবি সংগ্রহ

খুলনা প্রতিনিধি

খুলনায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের কর্মীদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সাথে পাটকল প্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় ১ ঘণ্টা খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সংঘর্ষে ৭ জন পুলিশ ও ৮ জন শ্রমিক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত ই খুদাসহ ১৫ জনকে আটক করেছে।

পত্যক্ষদর্শীরা জানান, বন্ধ পাটকল চালুসহ ১৪ দফা দাবিতে সোমবার বেলা ১১ টায় ইস্টার্ন জুট মিল গেট এলাকায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। এতে বিভিন্ন পাটকল শ্রমিকরা যোগ দেয়। কয়েক মিনিট পর পুলিশ তাদের ধাওয়া দিয়ে ও লাঠিচার্জ করে সড়ক থেকে উঠিয়ে দেয়।

এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি এবং ৭টি টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ৮ জন শ্রমিক ও ৭ জন পুলিশ আহত হয়। পুলিশ সংগঠনের আহ্বায়ক কুদরত ই খুদা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব জনার্দন দত্ত নান্টুসহ ১৫ জনকে আটক করে। তাদেরকে খানজাহান আলী থানায় নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষের কারণে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল শুরু হয়।

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস সোহেল জানান, পুলিশের লাঠিচার্জে তাদের কর্মী ও বেশ কয়েকজন পাটকল শ্রমিক আহত হয়েছে। এছাড়া পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। পাটকল চালুর দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) সোনালী সেন জানান, এখন পাটকল এলাকার পরিস্থিতি শান্ত ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সাতক্ষীরায় কলেজছাত্র খুন

0
DROHO 19-10-2020-H-P-2
নিহত কলেজ ছাত্র

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শোভনালী এলাকায় মাছের ঘের থেকে এক কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জেলার আশাশুনি উপজেলার শোভনালীর একটি মাছের ঘের থেকে সোমবার মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত কলেজছাত্র চন্দ্র শেখর (২২) শংকরঝুটি গ্রামের শংকর সরকারের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান জানান, শেখরের বাবা কাঁকড়া ব্যবসায়ী। রাতে নিজেদের ঘেরে ছিলেন শেখর। কে বা কারা তাকে হত্যার পর ঘেরের পানিতে ফেলে রেখে যায়।

আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, রাতে নিজেদের মাছের ঘেরে ছিল চন্দ্র শেখর। সকালে বাড়িতে না আসায় খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা।

ঘেরের পানিতে কলেজ ছাত্রের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। এখনো ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি।

খোকসায় দেবরদের পৃথক হামলায় দুই গৃহবধূ আহত

0
DROHO 19-10-2020-H-P-1
আহত গৃহবধূ নার্গিস

স্টাফ রিপোর্টার

খোকসায় পৃথক ঘটনায় দুই দেবরের পৃথক হামলায় দণন গৃহবধূ আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সোমবার সকালে উপজেলার মির্জাপুর গ্রামে মস্তো মিয়ার সাথে তার মায়ের কথাকাটি হয়। এ ঘটনার জের ধরে বৃদ্ধার ছোট ছেলে সবজাল বাড়ি ফিরে বড় ভাইয়ের স্ত্রী নার্র্গিস (২৫) ওপর হামলা চালায়। পরিবারের লোকেরা আহত গৃহবধূতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

একই দিনে সকালে উপজেলা নিশ্চিন্ত বাড়িয়ায় হাবিবুলের স্ত্রী রুমার (২২) এর উপর হামলা চালায় দেবর সাগর। এ ঘটনায় আহত গর্ভবতী গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পৃথক ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা হয়নি।

কুষ্টিয়ায় পরিত্যক্ত টয়লেট থেকে শিশুর লাশ উদ্ধার

0
DROHO 18-10-2020-P 12
জেলার মানচিত্র

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি পরিত্যক্ত টয়লেট থেকে ৬ বছর বয়সী এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম সানজিদা খাতুন। তার বাবার নাম সোহাগ হোসেন। রবিবার সদর উপজেলার হরিনারায়ণপুর কাচারি মাঠের পাশের একটি পরিত্যক্ত টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সানজিদা রবিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিকালে শিশুটির সন্ধ্যানে হরিনারায়ণপুর বাজারে মাইকিং করা হয়।

সন্ধ্যার পর এলাকার লোকেরা কাচারি মাঠের পাশে একটি পরিত্যক্ত টয়লেটে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন এসে সানজিদার মৃতদেহ চিহ্নিত করে। সানজিদার লাশটি মেঝেতে শোয়ানো ও তার হাত-পা মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। তার মাথা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ লাশ উদ্ধার করে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান আতিক জানান, নিহত শিশু সানজিদার মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে বোঝা যাবে, কীভাবে তার মৃত্যু হয়েছে।

টিসিবি ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে

0
DROHO 18-10-2020-P 11
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আলুর বাজারে স্থিরতা ফেরাতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আগামী তিনদিনের মধ্যে টিসিবি ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী একথা জানান। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কৃষি বিপণন অধিদফতর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে আলুর বাজারে অস্থিরতা চলছে। হঠাৎ করেই ৩০ টাকা কেজির আলু ৫৫ থেকে ৬০ টাকা করে দাম বাড়ানো হয়। একপর্যায়ে সরকার খুচরা বাজারে আলুর দর ৩০ টাকা কেজি নির্ধারণ করে দেয়। কিন্তু এরপরও এখনও দাম কমেনি। এ অবস্থায় টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকা সফরে আসতে পারেন মোদি

0
DROHO 18-10-2020-P১০
নরেন্দ্র মোদি

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশে আসতে পারেন। মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

রবিবার ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আগামী বছরের ২৬ মার্চ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে পারেন।

এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নেয়া হয়েছে।

ফেনীতে যুবকের লাশ উদ্ধার

0
DROHO 18-10-2020-P 7
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফেনীতে এক যুবকের চোখ উপড়ানো ও রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে সদর উপজেলার পূর্ব রুহিতিয়া গ্রামে একটি পরিত্যক্ত শৌচাগারের পেছন মরদেহটি পাওয়া যায় বলে ফেনী মডেল থানার পরিদর্শক ওমর হায়দার জানান।

নিহত সালমান হোসেন শিপন (২৫) পূর্ব রুহিতিয়া গ্রামের হাজী বাড়ির শহিদুল ইসলাম মনু মিয়ার ছেলে।

শিপনের মা সেলিনা আক্তার জানান, শিপন ঢাকায় স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গত শুক্রবার তিনি ঢাকা থেকে বাড়ি ফিরেছিলেন। শনিবার সন্ধ্যা থেকে শিপনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

স্থানীয় কাজিরবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ বলেন, “সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।”

ফেনী মডেল থানার পরিদর্শক ওমর হায়দার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার দুই হাতের রগ কাটা; বাম চোখ উপড়ানো এবং পুরুষাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নেত্রকোণায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

0
DROHO 18-10-2020-P6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নেত্রকোনার আটপাড়া ও মদন উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হল আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে আমির হামজা (৬), একই গ্রামের হবি মিয়ার ছেলে সানি (৫) ও মদন উপজেলার ফতেপুর ছত্রকোণা গ্রামের শামমি কবীর খানের মেয়ে তোয়া আক্তার (৬)।

আটপাড়া থানার ওসি আলী হোসেন জানান, আটপাড়া উপজেলার দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। পরে তাদের খুঁজতে গেলে পুকুরের পাওয়া যায়। তাদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, বেলা সোয়া ১২টার দিকে বাড়ির সামনে খেলাধুলা করছিল তোয়া। পরে পুকুরে তাকে ভাসতে দেখে বাড়ির লোকজন। তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...