বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 625

ঝিনাইদহে মোবাইল ফোনই কাল হলো যুবকের

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারের ফুলবাড়ি গেট এলাকায় জানাযায় অংশ নিতে এসে শাহাজান আলী (৩০) নামের এক ইজিবাইক চালক মালবাহী ট্রেনে কাটা পড়ে মারা গেছে। নিহত শাহাজান মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মনছের মোল্লার ছেলে।

বুধবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজার ফুলবাড়ি গেটে ঘটনাটি ঘটেছে ।

প্রত্যক্ষদর্শী ফুলবাড়ি গ্রামের হারুন অর রশিদ জানান, বুধবার ভোরে আমার চাচি খাদেজা বেগম মারা যান। তার জানাজায় অংশ নিতে আসা স্বজনদের নিয়ে ইজিবাইকের ভাড়ায় এসেছিলেন শাহাজান। তিনি আমাদের বাড়িতে পৌছে যাত্রী নামিয়ে দিয়ে নিকটবর্তী রেললাইনের পাশে বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রিফাত হত্যা মামলাঃ মিন্নিসহ ৬ জনের ফাঁসি

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অন্য ৪ জনকে খালাস দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার দুপুর ২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান।

মামলায় ফাঁসির দ-প্রাপ্তরা হলেন, রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)। এছাড়া বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন, মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

সকাল থেকেই এ রায়কে সামনে রেখে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের প্রতিটি স্থানে ছিল পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতের ওপর হামলা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঐ বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দুইভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়েছে। মোট ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন করা হয়েছে এ মামলায়।

বাবরি মসজিদ ধ্বংস: রায়কে ঘিরে কঠোর নিরাপত্তা

0
সংগৃহিত ছবি

আদালতে যাননি উমা ভারতী আদভানি মুরলিমনোহর জোশী

দ্রোহ অনলাইন ডেস্ক

১৯৯২ সালে হামলা চালিয়ে ভাঙ্গা হয় বাবরি মসজিদ। অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ে অভিযুক্ত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী-সহ মোট ৩২ জনকে বেকসুর খালাস দিয়েছেন ভারতের লখনউয়ের বিশেষ আদালত। বুধবার বিশেষ আদালতে এই রায় দেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব।

আদালতের রায়ে বলা হয়, বাবরি মসজিদ ধংস পূর্বপরিকল্পিত ছিল না। এটি পরিকল্পিত এর পক্ষে তথ্যপ্রমাণও যথেষ্ট নয় বলে জানায় আদালত। ফলে সসম্মানে মুক্তি দেওয়া হল সমস্ত অভিযুক্তকেই।

জানা গেছে, বাবরি ধ্বংসের রায় প্রায় ২০০০ পৃষ্ঠার। ২ সেপ্টেম্বর শুরু হয় রায় লেখার কাজ। বুধবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ সেই রায় পড়তে শুরু করেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব। সকাল সাড়ে দশটা নাগাদই আদালত পৌঁছে গিয়েছিলেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব। অভিযুক্ত ৩২ জনের মধ্যে মোট ২৬ জন অভিযুক্ত যোগ দেন এজলাসে। তবে বয়সজনিত কারণে আসতে পারেননি লালকৃষ্ণ আদবানি ও মুরলিমনোহর জোশি। তারা যোগ দেন ভিডিও কনফারেন্সে। করোনা আক্রান্ত হওয়ার কারণে আসতে পারেননি বিজেপি নেত্রী উমা ভারতী। আসেননি রাম মন্দির ট্রাস্টের প্রধান মোহান্ত নৃত্যগোপাল দাসও।

১৯৯২ সালের ৬ ডিসেম্বরের হামলা চালিয়ে ধ্বংস করা হয় শতাব্দী প্রাচীন এই বাবরি মসজিদ। এই ঘটনার জেরে শুরু হয় হিন্দু-মুসলমান দাঙ্গা। নিহত হন প্রায় দুই হাজার জন। ২৮ বছর পর বুধবার মসজিদ ধ্বংসের মামলার রায় ঘোষণা করল লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। ওই মামলায় মোট ৪৯ জন অভিযুক্তের মধ্যে ১৭ জন মারা গেছেন ।

যশোর আদ-দ্বীন হাসপাতালে ‘চিকিৎসকের অবহেলায়’প্রসূতির মৃত্যু

0
যশোর রেল রোডের বেসরকারি আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের বিক্ষোভ

যশোর প্রতিনিধি

যশোর রেল রোডের বেসরকারি আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলেছে তার পরিবার। মৃত প্রসূতির নাম বৃষ্টি খাতুন(২৫)।

মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মৃত বৃষ্টি রেলগেট পশ্চিমপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী। নবজাতককে হাসপাতালের দ্বিতীয়তালার শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে অন্য রোগীদের হাসপাতাল থেকে নিয়ে চলে যান তাদের স্বজনরা। এছাড়া সেবিকারাও ওয়ার্ড ফেলে পালিয়ে যান।

বৃষ্টিয় খাতুনের বাবা মোকবুল হোসেন বলেন, ‘বৃষ্টি বাড়িতে অসুস্থ বোধ করলে তাকে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকাল ৯টার দিকে ডেলিভারির জন্য অপারেশ থিয়েটারে নেওয়া হয়।

ডাক্তার শিলা পোদ্দার দুপুর ১২টার দিকে নবজাতক পূত্র সন্তান তাদের কাছে তুলে দেন। তখন ডাক্তার বলেন, রোগীর অবস্থা খারাপ। বাঁচানোর জন্য ৯০ হাজার টাকা লাগবে। ওই ডাক্তারের ভুল চিকিৎসা ও টাকার জন্য হাসপাতালের লোকজন আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’
বৃষ্টির মামা আবগান খান বলেন, তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার শিলা পোদ্দার বলেন, সোমবার মধ্যরাতে রক্তক্ষরণ ও খিচুনি উঠলে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের বন্ড স্বাক্ষর করেই রোগীকে ওটিতে নিয়ে বাচ্চা ডেলিভারি করা হয়। তখন তার প্রেশার ছিল ২২০/১২০। শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। রোগীর অবস্থা দেখে স্বজনদের ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়েছিল। তবে শেষ অব্দি বৃষ্টির মৃত্যু হয়।

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাইকে খুন,আটক ২

0
সাথিয়া থানার ছবি-সংগৃহিত

পাবনা প্রতিনিধি

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ভাইকে হত্যা করেছে আপন ভাই। ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়া।

তাঁত শ্রমিক রবিউল ইসলামকে(২২) ধারালো অস্ত্র দিয়ে দু’পায়ের রগ ও গলা কেটে হত্যার ঘটনায় বিভিন্ন ক্লু উৎঘাটন করেছে থানা পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার ও এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া (কারিকরপাড়া) গ্রামের আঃ গফুরের ছেলে তাঁত শ্রমিক রবিউল ইসলামকে (২২) ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পায়ের রগ ও গলা কেটে হত্যা করা হয়। ২৭ সেপ্টেম্বর রবিউলের বড় ভাই বাচ্চু মোল্লা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যার ঘটনায় পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ২৮ সেপ্টেম্বর রাতে রবিউলের ভাই রোমজান মোল্লাকে (৩০) আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই পার্শ্ববর্তী পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার ও স্বরপ গ্রামের মুনসুরের ছেলে রুবেলকে (৩৪)আটক করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমজান জানান, পার্শ্ববর্তী প্রতিপক্ষকে ফাঁসাতে ৪-৫ জন মিলে নিজের ভাইকে খুন করে। পরে আসামিদের মামলা থেকে বাঁচাতে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল।

সাঁথিয়া থানার অফিসার আবুল কালাম আজাদ জানান, আটককৃত দুই আসামিকে মঙ্গলবার জবানবন্দির জন্য পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলে লবণাক্ত হ্রদে প্রাণ

0
মঙ্গলগ্রহের সংগৃহিত ছবি

দ্রোহ আই টি ডেস্ক

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর বাইরের নানা রহস্য উন্মোচিত হচ্ছে। লাল গ্রহখ্যাত মঙ্গলও ছুঁয়েছে একাধিক মহাকাশযান। এই গ্রহে প্রাণ আছে কিনা এটি এক বড় প্রশ্ন। এ নিয়ে গবেষকরা বিভিন্ন সময় হাজির করছেন নানা তথ্য।

মঙ্গল গ্রহের বরফ আচ্ছাদিত ভূপৃষ্ঠের নিচে লবণাক্ত হ্রদ রয়েছে এবং এই জলাশয়ে ক্ষুদ্র্র প্রাণ থাকতে পারে বলে ইতালির বিজ্ঞানীরা সম্প্রতি দাবি করেছেন। তারা বলেছেন, গ্রহটির দক্ষিণ মেরুর নিচে বিশাল জলরাশিতে সাঁতার কাটতে পারে এমন প্রাণ থাকার সম্ভাবনা আছে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির রাডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দুই বছর আগে ইতালির বিজ্ঞানীরা দাবি করেছিলেন মঙ্গলের ভূপৃষ্ঠের নিচে জলরাশি থাকতে পারে। এ গবেষণার একপর্যায়ে তারা ভূগর্ভস্থ লবণাক্ত হ্রদের ব্যাপারে অধিকতর প্রমাণ পেয়েছেন বলে ন্যাচার অ্যাস্ট্রোনমি জার্নালে সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে দাবি করেছেন।

এতে বলা হয়েছে, ওই হ্রদটি ২০ থেকে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এবং মঙ্গলের বরফাচ্ছন্ন ভূপৃষ্ঠ থেকে অন্তত দেড় কিলোমিটার নিচে অবস্থিত। নতুন গবেষণায় ওই হ্রদটিকে ঘিরে থাকা আরও তিনটি জলাশয় শনাক্ত হয়েছে।

বিজ্ঞানীদের দাবি, চারশ’ কোটি বছর আগে মঙ্গল উষ্ণ এবং স্যাঁতসেঁতে ছিল। ধীরে ধীরে এটি শুকনো হয়ে গেছে। এর ভূ-পৃষ্ঠের নিচে থাকা জলাশয়ের প্রমাণ খুঁজতে অ্যান্টার্কটিকা বা কানাডার আর্কটিকের নিচে হ্রদের সন্ধানে ব্যবহৃত সূত্র প্রয়োগ করেছেন ইতালির রোমাত্রে ইউনিভার্সিটির গবেষক সেবাস্তিয়ান ইমানুয়েল লরা।

দুর্গা সাজে নুসরাত, খুনের হুমকি!

0
অভিনেত্রী নুসরাত

দ্রোহ বিনোদন ডেস্ক

মহালয়াতে দুর্গার সাজ সেজে তোপের মুখে পড়েছেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। এ ঘটনায় খুনের হুমকিও পেয়েছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় এ অভিনেত্রী।

হাতে ত্রিশূল। নাকে বড় নথ। জমকালো লাল শাড়িতে মা দুর্গার শক্তিকে এক ভিডিও শুটের মাধ্যমে তুলে ধরেন নুসরাত। এতে তার ভক্তদের কেউ কেউ প্রশংশায় পঞ্চমুখ হলেও অনেকেই তীব্র আপত্তি তুলেছেন। মুসলিম হয়ে মা দুর্গা সাজায় তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নুসরাত।

ফেসবুকে নুসরাতকে উদ্দেশ্য করে তারা লিখেন, ‘তোমার মৃতুর সময় ঘনিয়ে এসেছে। আল্লাকে ভয় করো। নিজের শরীর ঢেকে রাখতে পারো না? ছি ছি।’ এরপর লন্ডনে শুটিংয়ে গিয়ে চিন্তিত হয়ে পড়েন নুসরাত। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে বাড়তি নিরাপত্তার অনুরোধ করেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত।

পররাষ্ট্রমন্ত্রণালয়কেও বিষয়টি জানিয়েছেন নুসরাত। বিদেশে শুটিং করতে গিয়ে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, সে আবেদন করেছেন তিনি।

এমনও শোনা যাচ্ছে, তার অনুরোধে লন্ডনের ভারতীয় দূতাবাসে কথা বলেছে নয়াদিল্লি।

রিফাত শরীফ হত্যা মামলার রায়

0
রিফাত ও তার স্ত্রী-ফাইল ছবি

আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার

দ্রোহ অনলাইন ডেস্ক

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় বুধবার ঘোষণা করবেন আদালত। রায় ঘিরে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রিফাত শরীফ হত্যা মামলায় তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকাসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচারকাজ ১৬ সেপ্টেম্বর শেষ হয়। এদিন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান মামলার রায় ঘোষণার জন্য ৩০ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।

বুধবার সকাল ৭টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালত ভবনে আসেন মামলার বিচারক আছাদুজ্জামান।

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ভূবন চন্দ্র হালদার বলেন, ‘রিফাত শরীফ হত্যা মামলার রায়ের দিকে গোটা দেশের মানুষ তাকিয়ে আছে। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আদালতে তথ্যপ্রমাণ উপস্থাপন করতে সমর্থ হয়েছে। প্রত্যেক আসামির সর্বোচ্চ সাজা হবে বলে আমরা আশাবাদী।’

আদালত পাড়ায় পুলিশের নিরাপত্তা জোরদার

মঙ্গলবার রাত থেকেই বরগুনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক দৃষ্টি রাখছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের নিরাপত্তাচৌকি বসানো হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এ রায়কে কেন্দ্র করে চারটি স্থানে পুলিশি তল্লাশিচৌকি বসানো হয়েছে। স্থানগুলো হলো-বরগুনা মহিলা কলেজ, জেলা প্রশাসকের কার্যালয়ের, হাসপাতাল সড়ক, সার্কিট হাউস সড়ক।

চেকপোস্টগুলোতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা সন্দেহজনক যানবাহন তল্লাশির পাশাপাশি জনসাধারণের গতিবিধির ওপর নজর রাখছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মহরম আলী বলেন, ‘রায় ঘিরে বরগুনায় আমরা ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি। বিশেষ করে আদালত প্রাঙ্গণে থাকবে আমাদের কড়া নিরাপত্তাব্যবস্থা। সরকারি গাড়ি ছাড়া কোনো যানবাহন আদালত প্রাঙ্গণে ঢুকতে পারবে না।’

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আঁকন, মোহাইমিনুল ইসলাম, রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়, হাসান, মুসা, আয়শা সিদ্দিকা, রাফিউল ইসলাম, সাগর ও কামরুল ইসলাম সাইমুন। তাঁদের মধ্যে আয়শা সিদ্দিকা জামিনে আছেন এবং মুসা পলাতক।

এই মামলায় গত ১ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের আলাদা করে পৃথক আদালতে দুটি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক আসামি ১০ জন, অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচারকাজ আলাদাভাবে চলছে বরগুনার শিশু আদালতে।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তাঁর স্ত্রী আয়শার সামনে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এরপর তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেদিন বিকালে তিনি মারা যান।

ঘটনার পরদিন ২৭ জুন রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ মামলায় প্রধান সাক্ষী করা হয় আয়শাকে। পরে অভিযোগপত্রে ৭ নম্বর আসামি হিসেবে নাম আসে তাঁর।

১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে ৭৬ জন সাক্ষ্য দিয়েছেন। এরপর দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আদালত।

সাতক্ষীরায় মোটর সাইকেল-ট্রলি সংঘর্ষে নিহত ২

0

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মোটর সাইকেল ও ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি এলাকায় গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান। নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের বদ্দিপুর কলোনি এলাকার মোফাব্বর আলীর ছেলে রাকিবুর রহমান (২৪) ও শহরের মুনজিতপুর এলাকার আমজেদ আলীর ছেলে মোখলেছুর রহমান (২৮)।

আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বদ্দিপুর কলোনি এলাকার শামসুর রহমনের ছেলে আসাদুল ইসলাম ও সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের ছেলে শাহজান কবির।

তাদের মধ্যে আসাদুলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই মোস্তাফিজুর বলেন, “মাটিবোঝাই ট্রলিটি মাধবকাটি বাজার মোড় পেরিয়ে প্রধান সড়কে উঠছিল। এ সময় যশোরগামী একটি মোটর সাইকেলের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান এবং আহত হন আরও অন্তত তিনজন।”

সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, নিহতদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ট্রলিটি জব্দ করা হয়েছে।

যশোরে ব্যাংকের সামনে থেকে ১৭ লাখ টাকা ছিনতাই

0
সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

যশোরে একটি ব্যাংকের সামনে বোমা ফাটিয়ে ও ছুরি মেরে ‘১৭ লাখ টাকা’ ছিনতাই হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের ইউসিবিএল ব্যাংকের শাখার সামনে এ ছিনতাই হয়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এনামুল হক (২৫) শহরের বকচরের হাবিবুর রহমানের ছেলে। আগমনী মোটরসের স্বত্ত্বাধিকারী ইকবাল হোসেনের ছোটভাই এনামুল।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক শামস জানান, হাত, বুক ও পেটে ছুরিকাহত এনামুলের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, দুপুরে শহরের আগমনী মোটরসের স্বত্ত্বাধিকারী ইকবাল হোসেনের ছোটভাই এনামুল হক টাকা জমা দেওয়ার জন্য মোটরসাইকেলে করে ব্যাংকে আসেন। তার সাথে ইমন নামের অপর একজন ছিলেন।

“তারা ব্যাংকের সামনে আসার সাথে সাথে টাকার ব্যাগ বহনকারী এনামুলের উপর হামলা চালায় ছিনতাইকারীরা।

ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন তিনি। এ সময় এনামুলের দুই হাতে, বুক ও পেটে উপর্যুপরী ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া ছিনতাইকারীরা।

ছিনতাইকারীরা যাওয়ার সময় একটি বোমার বিস্ফোরণও ঘটালে সেটির স্পিন্টারে ব্যাংকের এটিএম বুথ ক্ষতিগ্রস্ত হয় বলেন পুলিশ সুপার। স্থানীয়রা মারাত্মক জখম এনামুলকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেয়।

চিকিৎসাধীন এনামুল জানান, তিনি প্রায় ১৭ লাখ টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। ব্যাংকের সামনে যাওয়ার সাথে সাথে তিন ছিনতাইকারী তার উপর হামলা চালায়।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) তাসমীম আহমেদ, পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলের চারিদিকে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরাগুলো থেকে ভিডিও সংগ্রহ করা হচ্ছে। পুলিশের একাধিক দল ছিনতাইকারী আটকে অভিযান শুরু করেছে।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...